ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

78

লেখক: ফারজানা মনি

আজ ২৯ শে রমজান। এবছর ২৯ টা রোজা হওয়ার সম্ভাবনা আছে। তাই সন্ধ্যা থেকে পুরো দেশের মানুষ অপেক্ষায় আছে চাঁদ দেখার। ঈদকে ঘিরে খান বাড়িতেও প্রচুর ব্যস্ততা। পদ্ম গতকাল ছুটি নিয়ে বাবা-মা সহ দেশের বাড়িতে পাড়ি জমিয়েছে। তাই পুরো সংসারের কাজের দায়িত্ব পড়েছে এখন তিন বউয়ের উপর। আহিয়ান এই বছর শেষ ইফতার পরিবারের সাথে করেনি। রিহান মৃদুল অলক ও নির্জনের সাথে ইফতার পার্টি ছিল। তাই সে খান বাড়িতে নেই। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, বসে আছে টিভির সামনে,। চাঁদ দেখার কমিটির থেকে চাঁদের খবর জানতে। একটু পর ওদের পাশে এসে বসলো। আবির তানভীর ও আদি। আদিবা সারা বাড়িতে ছোটাছুটি করছে। তখনই সকলের খুশি আরও তিগুণ বেড়ে গেল।

মসজিদের মাইকে ঘোষণা দিল: আগামীকালকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে ...☆ঈদ মোবারক.... ঈদ মোবারক☆.... ঈদ মোবারক☆.....

আদিবা খুশিতে এক চিল্লান দিয়ে বলল: ইয়াহু.....

কালকে ঈদ। বলে তৃতীয় তলার দিকে যেতে যেতে চিৎকার দিয়ে স্লোগান দিল।

এক দুই তিন সাড়ে তিন...

কালকে হল ঈদের দিন🥰

এক দুই তিন সাড়ে তিন....

কালকে হল ঈদের দিন🥰

আদিবা স্লোগান শুনে ড্রইংরুমে থাকা সকলেই হেসে দিল। আহিয়া করিডোর থেকে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে দেখল। দুষ্টু আদিবা ঈদের আনন্দ।

আদিবা স্লোগান দিতে দিতে আহিয়ার কাছে গেল

তারপর আহিয়া কে টেনে নিয়ে গেল তৃধার রুমে ওরা দুজন গিয়ে দেখল রুমে কেউ নেই। আহিয়া মনের সন্দেহ দূর করতে ব্যালকনিতে উকি দিল। তার নজর খান বাড়ির গেট পেরিয়ে বাইরের মেন রাস্তায়। সেখানে একদল যুবক শিশু ঈদের আনন্দের স্লোগান নিয়ে রাস্তায় বের হয়েছে। মাঝে মাঝে ভেসে আছে আতশ বাজি ও পটকা ফাটানোর শব্দ। তৃধার সাথে যোগ হলো আহিয়া ও আদিবা।

আদিবা আহিয়া কে ডেকে বলল: আপু আমাকে কোলে নাও আমি দেখতে পাচ্ছি না........ ।

আহিয়া সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে দাঁড়ালো। তিন বোন একসাথে কিছুক্ষণ রাস্তা দিয়ে যাওয়া মিছিল দেখলো। অতঃপর মেহেদির কোন হাতে নিয়ে তিনজন ড্রয়িং রুমে বসলো।

মেঘ বারবার বলল: আগে রাতের খাবার খেয়ে নে...

তারপর মেহেদি লাগা। কিন্তু মেয়েরা তো মানতে নাড়াচ্ছে। কিছুক্ষণ আগে ইফতার করার কারণে এই মুহূর্তে তাদের খিদে পাচ্ছে না।

আহিয়ার হাত মেহেদি লাগানোর জন্য বরাবরই দক্ষ।

তৃধা ও আদিবা আজকে আহিয়ার কাছে মেহেদি লাগাবে। মেঘ যদিও বলেছিল ওদের পার্লারে নিয়ে যাবে মেহেদি লাগাতে।

কিন্তু তৃধা বলল :সে আহিয়ার কাছ থেকেই লাগাতে চায়। তাই আর পার্লারে যাওয়া হয়নি।।

তিন বোন বসেছে মেহেদি লাগাতে।

আহিয়া প্রথমে তৃধার হাত ধরল মেহেদি লাগানোর জন্য। সেটা দেখে আদিবা কোন কথা ছাড়াই চিৎকার করে কেঁদে উঠলো। আকস্মিক কাজের তৃধা ও আহিয়া দুজনেই হকচকিয়ে খেয়ে উঠলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিবা ফ্লোরে পা বিছিয়ে কান্না করতে শুরু করল। আদি এগিয়ে আসলো মেয়ে কে কোলে নিতে। সেটা দেখে আদিবা আরেকটু আহ্লাদে খুলে শুয়ে পড়ল। আহিয়া ও তৃধা এখনো থতমতো খেয়ে তাকিয়ে আছে। কি থেকে কি হলো তারা কিছু বুঝতে পারছে না।

কিচেন থেকে রাই এগিয়ে এসে মেয়েকে কোলে নিতে চাইল। কিন্তু মেয়েটার কোন কথাই শুনছে না।

অবশেষে রাই বলল: তুমি উঠে বস মা... তোমার আপু আগে তোমার হাতে মেহেদি লাগাবে। তৃধার আপুর হাতে পরে লাগাবে। মুহূর্তে আদিবা উঠে বসলো। হাতের উল্টা পৃষ্ঠা দিয়ে চোখের পানি মোছে। খিলখি লিয়ে হেসে উঠলো। তৃধার চোখ তো কঠোর থেকে বের হয়ে আসার অবস্থা। আহিয়া এখনো থতমত খেয়ে তাকিয়ে আছে আদিবার দিকে। মূল্য তো তারা এখনো কেউই বুঝতে পারেনি তার কান্নার কারণ। রাই মেয়ে কে কোলে নিয়ে বসলো আহিয়ার সামনে। তারপর মেয়ের ছোট হাত ধরে রেখে আহিয়া কে বলল মেহেদি লাগিয়ে দিতে। আহিয়া সুন্দর ডিজাইন করে দিল আদিবার দুই হাত ভরে আদিবা তো মহা খুশি। ঘুরে ঘুরে নিজের হাতের মেহেদি দেখাচ্ছে পুরো বাড়ি সবাইকে ।

আদিবা চলে যেতে থাকে মেহেদী লাগিয়ে। নিজের মাম মামকে নিয়ে এলো পিছন থেকে। মেঘ হাতের কাজ ফেলে এই মুহূর্তে মেহেদি লাগাতে আসতে চাইনি।

কিন্তু মেয়ে জোর করে নিয়ে এসে মেহেদি লাগাতে বসিয়েছে।আহিয়ার ইশারায় তৃধা কিচেন থেকে বন্যা ও রাইকেও ধরে নিয়ে আসলো। আহিয়া এক এক করে তিনজনকে মেহেদী লাগিয়ে নিজের হাতেও মেহেদি পরল। দেখতে দেখতে রাত দশটা বেজে গেল। কিন্তু তিন বউ ও মেয়েরা হাতে মেহেদি লাগিয়ে বসে আছে।

এদিকে বাড়ির পুরুষদের ডিনারের সময় হয়ে গেছে।

মেয়ে বউদের হাতে মেহেদী দেখে তারা কিছু বলতেও পারছে না। মালিহা খান সেটা লক্ষ্য করে হালিমা খান ও আকলিমা খানকে নিয়ে কিচেনে গেল। ওনাদের যেতে দেখে। বন্যা, রাই, ও মেঘ ও যেতে চাইলো।

কিন্তু মালিয়া খান ওদের ধমক দিয়ে বসিয়ে রাখল সেখানেই। অতঃপর বাড়ির তিন কর্তি আগের মত স্বামীর সন্তানদের খাবার পরিবেশন করে খাওয়ালেন।

সকলের খাওয়া শেষে মালিয়া খান একটা খাবারের থালা নিয়ে এসে বসলেন বউ ও নাতিদের কাছে।

তারপর একে একে উনি ওদের সকলকেও নিজের হাতে খাইয়ে দিলেন।

শহরের ব্যস্ততা পেরিয়ে রিহানের শান্তিময় চিলেকোঠার ঘরে আড্ডা দিচ্ছে। আহিয়ান রিহান মৃদুল অলক ও নির্জন। সে সন্ধ্যা থেকেই তারা সেখানে বসে আছে। একসাথে পঞ্চপান্ডব ইফতারে পর আড্ডা বসিয়েছি। আড্ডা দিতে দিতে এক সময় তারা ঠিক করল তারা টুথ এন্ড দেয়ার খেলবে। এটা মূলত মৃদুলের বুদ্ধি ছিল। শুরুতেই বোতল যতবার আহিয়ানের দিকে ঘুরেছে সে ততবার ট্রুথ নিয়েছে।

কারণ তার বিশ্বাস লাইফে এমন কিছু নেই যে তার বন্ধুরা জানেনা। সকলের দিকে একবার দুইবার বোতল ঘুরললেও মৃদুলের দিকেই প্রথমবার বোতল ঘুরলো।

সেটা দেখে সকল বন্ধুরা একসাথে হাততালি দিল।

মৃদুলের দিকে বোতল ঘুরতেই রিহান বলল সে প্রশ্ন করতে চায়।

প্রশ্নের কথা শুনে মৃদুল ভয়ে বলল: আমি ড্রায়ার নিব..

রিহান এবার শয়তানি হাসলো। সে জানে রিহান যেটাব লবে মৃদুলদার উল্টোটা নিবে। আর তাই হলো।

রিহান দাঁত বের করে হেসে বলল: কি ডিয়ার দেই তোকে বন্ধু....

মৃদুল শীতে কাঁপা নাটক করে বলল: এই শীতে গোসল করতে বলিস না প্লিজ বন্ধু...

রিহান শয়তানি হাসি হেসে বলল: ছি বন্ধু.. আমাকে ছোটলোক ভাবার কারণে তুই সবচেয়ে বড় ছোট লোক।

তুই ভাবলি কি করে এসব ছোটলোকিই চিনতে ভাবনা আমি করব,.....?

মৃদুল বাদের সকলেই মিটিমিটি হাসছে।

মৃদুল কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল: কি করবি সরাসরি বল...

রিহান এবার হাসতে হাসতে বলল : বেশি কিছু না শুধু তোকে একটা রং নাম্বার দিব সেই নাম্বারে কল দিয়ে মানুষটাকে পটাতে হবে।

মৃদুল এবার কপাল কুঁচকে বলল: যদি সেটা ছেলে বা বয়স্ক বুড়ো হয়...

এটা শুনে দীর্ঘক্ষন পর আহিয়ান মুখ খুলল....

যদি এটা কোন ছেলে হয় তাহলে তাকে পটিয়ে তার বোনের নাম্বার নিবি। যদি কোন বয়স্ক পুরো হয় তাহলে তাকে পটিয়ে তার নাতনির নাম্বার নিবি। আর যদি মধ্যবয়স্ক কেউ হয় তাহলে তার মেয়ের নাম্বার নিবি।

কিভাবে পটাবি আমি জানিনা।

মৃদুল মুখের ভঙ্গি চিন্তিত করে বলল: আমি এসব পারবোনা দোস্ত....

দয়া করে অন্য কিছু করতে বল। আমি এসব ছেলে বুড়োকে পটিয়ে ফোন নাম্বার নিতে পারবো না।

প্লিজ অন্য কিছু,দে....

তখনই অলক বললো: তোকে কে বলেছে ফোনের উপাসের মানুষটা ছেলে হবে।

মৃদুল বিরক্ত হয়ে বলল: আমি জানি সেটাই হবে

রিহান মিদুলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ।উল্টাপাল্টা ১১ ডিজিটাল একটা নাম্বার তুলে তারপর ফোনটা এগিয়ে দিয়ে বলল কল দে। ছেলেটার হাত কাঁপছে ফোন দিতে। নির্জন রিহানের হাত থেকে ফোনটা নিয়ে সরাসরি কল দিল। সেই নম্বরে। তারপর ফোনটা ধরিয়ে দিল মৃদুলের হাতে।

চার বন্ধু বেশ মজায় আছি। কিন্তু মৃদুলের বুক ধুক ধুক করে কাঁপছে। কিছুক্ষণ রিং হওয়ার পর। ছেলেটাকে অবাক করে দিয়ে ওপাশ থেকে ভেসে আসলো মিষ্টি চিকন মেয়েলি কণ্ঠস্বর...

__আসসালামু আলাইকুম......

মৃদুল চুপচাপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না।

পাশ থেকে ওর বন্ধুরা ওকে উৎসাহ দিচ্ছে কথা বলতে।

ছেলেটা কাঁপা কন্ঠে বলল: ওয়ালাইকুম আসসালাম।

__কে বলছেন.....?

মৃদুল চুপ করে থেকে বন্ধুদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা দেখে পাশ থেকে অলক শিখিয়ে দিল বল কেমন আছেন...... ?

মৃদুল নত কণ্ঠে মেনে নিয়ে বলল : কেমন আছেন.....?

মৃদুলের এত আস্তে বলে কথাটা হয়তো মেয়েটা শুনতে পাইনি।

তাই আবারো জিজ্ঞাসা করল : কিছু বলছেন না....? কে আপনি....?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 78 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন