ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

86

লেখক: ফারজানা মনি

...বেলা ৩ টা বাজে.....

দুপুরের খাবার খাওয়ার পর সবাই সবার রুমে রেস্ট করছে। তৃধাও তৃধার রুমে বন্ধুদের সাথে গ্রুপ কলে কথা বলছে। সকাল থেকে বেশির ভাগ সময় আহিয়ান ভাইয়ের রুমে থাকায় সে সময় পায় নি বন্ধুদের সাথে যোগাযোগ করার। তাই লাঞ্চের পরে উপরে এসে একে একে সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে এড হয়েছে গ্রুপ কলে।

তৃধা ল্যাপটপের সামনে বসে তাকিয়ে আছে সকল বন্ধুদের দিকে। একজনের পর একজন মজা করছে জুইয়ের বিয়ে নিয়ে...

নাজমুল দাত কেলিয়ে বলল : জুই তুই শেষ পরযন্ত তোর কালা চানরে বিয়া কইরা ফেলতাছোছ...আমি তো ভাবছিলাম তোরে একটা সুন্দর পোলা দেইখা বিয়া দিমু.....

ওর কতা শুনে সবাই হেসে দিলেও জুই রেগে গিয়ে বলল: তোকে কতোবার নিষেধ করেছি মেহেদী কে কালাচান ডাকবিনা... মেহেদী শ্যামলা...

জুইয়ের কথা শুনে নাজমুল মজা করে বলল : আরে আরে সিআইডি অফিসারের হবু বউয়ের কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছি। সরি ম্যাডাম, আমার মুখ ফসকে বের হয়ে গেছে।

ওর কথা শুনে জুই রেগে মেগে বলল: নাজমুইল্লা ভার্সিটি খুলুক আগে তার পর তোর পিঠে আমি আস্ত একটা স্কেল ভাংবো...দেখিস।

তখনই শোভা বলল: প্যারা নিস না, সামনের সপ্তাহে তোর বিয়েতেই তো দেখা হচ্ছে তখন না হয় সাইজ করিস...

নীল শোভাকে সাপোর্ট করে বলল: হুম আমরাও আছি তোর পাশে..

এবার আশিক ত্যারা কন্ঠে ব্যঙ করে বলল: আহারে... জুইয়ের পাশে লাল, নীল, হলুদ, সব থাকবে আর নাজমুলের পাশে কেউ নাই...? কেন আমরা কি মইরা গেছি...? নাজমুলের পাশে আমি আর সজীব আছি।

তখন তর্কে জেতার জন্য জুই বলল: আমার সাথে আমার জামাইও থাকবে...

তৃধা বলে উঠল: আমার জামাইও থাকবে আমাদের সাথে তোরা পারবি না...

সকলের কথা যেনো বন্ধ হয়ে গিয়েছে সবাই নিস্তব্ধ হয়ে চোক গোল গোল করে তাকিয়ে আছে তৃধার দিকে....

তৃধা মুখ কাচুমাচু করে বলল : আরে আমি আহিয়ান ভাইয়ের কথা বলছি..

সজীব এবার সিরিআস ভঙ্গিতে বলল: তোর রমিও সাথে কি সব মিট মাট..?

তৃধা লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল : হুম...

তৃধার কথা শুনে বন্ধুরা সবাই আ....বলে চিতকার দিলো....

তৃধা সঙ্গে সঙ্গে ইয়ারপট কানে গুজে নিলো। এদের কথা কখন কে সুনে নেয় কে জানে...

আশিক বাবলা আফসোস করে বলল : মেয়ে বান্ধুবিরা সবাই সিঙ্গেল থেকে মিঙেল হয়ে জাচ্ছে, আর আমরা সালার ছেলেটা এখনো সিঙ্গেলই রয়ে গেলাম..

নীল মুখ বাকিয়ে বলল: তোর মতো গাধার সাথে প্রেম করবে কে...?

ওর কথা শুনে আশিকের মেজাজ চটে গেছে কিছু বলতে যাবে তার আগেই জুই বলল: এই তোরা সবাই কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবি তোদের ছারা আমার একা লাগবে...!

ওর কথা শুনে নাজমুল বলল: আমি আজকেই আসতেছি আন্টি ...আপনাদের বাড়িতে কি রুম খালি আছে...?

ওর কথা শুনে জুই বলল: একদম আন্টি ডাকবিনা....?

জুই কথা শেষ করার সাথে সাথে নাজমুল বলল: তাহলে কি খালাম্মা ডাকবো...?

জুই সবার দিকে তাকিয়ে কাদো কাদো কন্ঠে বলল: তোরা ওকে কিছু বলছিস না কেন...?সেই কখন থেকে শুরু করেছে..

ওদের কথার মাঝেই শোভা বলে উঠলো: এই তোরা কথা বল আমি ৫ মিনিটে আসছি...!

তৃধার কথা শুনে শোভা মিস্টি হাসলো। সেটা দেখে নামুল বলল : চারদিকে পিরিতের মিস্টি সুবাস পাইতাছি...শুধু আমি একাই সিঙ্গেল...!

সেটা শুনে নীল, আশিক, ও সজীব একসাথে বলে উঠল : আমরাও আছি সেই সাথে।

ওদের কথা শুনে শোভা বলল: তোরা যা ভাবছিস তা না। ওই কথা হয় একজনের সাথে একটু আধটু শুধুই ভালো বন্ধু অন্য কিছু না।

এবার নাজমুল বলল: চুপ কর বেয়াদব মহিলা....কি আমরাও তো তোর ভালো বন্ধু কই আমােদর কথা শুনলে তো তোর গায়ে আগুন জ্বলে... কখনো লাজুক হাসি দেস না জাক ভালোই হইছে তোর মতো পেতনী আমাদের কারো গারে জুটে নাই

শোভা চেতে গিয়ে বলল: একদম ফাজলামি করবি না তোর কথা শুনে হাসি দেওয়ার থেকে ফাসি দেওয়া ভালো।

নাজমুল সকলের উদ্দেশ্যে বলল: দেখছোছ মামা সত্যি কথা হলো কচু পাতার মতো... দেখতে সবুজ কিন্তু ভেতরে চুলকানি।

জুঁই সবাইকে শান্ত করে বলল: দোস্ত আমার বিয়েতে কিন্তু তোরা সবাই আসবি...আমি কারো কোন এক্সকিউজ শুনবো না।

ওর কথা শুনে সবাই সম্মতি জানালো।

তৃধা... রেডি হয়নি আমরা আর আধা ঘন্টা পর বের হচ্ছি..

আহিয়ানের কন্ঠ পেয়ে তৃধা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো।

তারপর মৃদু হেসে বলল: ঠিক আছে আমি রেডি হয়ে আসছি...

আহিয়ান দরজা চাপিয়ে চলে গেল।

তৃধা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলল: রাখছি পরে আবার কথা হবে.. আমি একটু বের হব..

আশিক ফট করে বলে উঠলো: আজকে একটা ঘুরতে যাওয়ার মানুষ নেই বলে....

সেই কথা শুনে নীল ব্যঙ্গক্ত হেসে বলল: দুঃখে তোর কচু গাছে ফাঁসি দেওয়া উচিত...

তৃধা এই তোরা সব চুপ করবি। আমি রাখছি... বলেই তৃধা অফলাইনে চলে গেল..

আপু আপু,, এই তৃধা

আদিবার চিৎকার শুনে তৃধার বুকটা ধোপাশ করে উঠলো...

পিছনে তাকিয়ে তপ্ত স্বরে বলল: তুই আমার নাম ধরে কেন ডাকছিস..?

তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন...?

___কি হয়েছে বল এভাবে ষারের মত চিল্লাচ্ছিস কেন?

__আহিয়ান বলেছে তাড়াতাড়ি রেডি হতে..?

__এই বেয়াদব মেয়ে.... আহিয়ান ভাই তোর ছোট না বড়..?

আদিবার কথা শুনে তৃধা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। তারপর মনে মনে বললো : আমার জামাইয়ের সাথে ঘুরতে যাবে আর আমাকে নিয়ে যাবে না...

তারপর মুখ ভেংচি দিয়ে বলল: আহিয়ান ভাইকে বলবো তোকে নিয়ে না যেতে। পিচ্চি মানুষ বাড়িতে থাক এত ঘুরাঘুরির কি আছে।আসার সময় চকলেট নিয়ে আসবো....

তৃধা মুখ থেকে কথাগুলো বের হতে বাকি, আদি বার কাঁদতে দেরি হলো না।

আহিয়ান নিজের রুমে যাচ্ছিল। আদিবার কান্না শুনে তৃধার রুমে আসলো। আদিবা কাঁদতে কাঁদতে ভাইয়ার দিকে গিয়ে বলল: আহিয়ান...

তারপর মেয়েটার কিছু বলতে পারছি না শুধু ফুপিয়ে কান্না শব্দ শোনা যাচ্ছে। আহিয়ান এগিয়ে এসে মেয়েটাকে কোলে নিয়ে আদর করে দিল। কিন্তু আদিবার কান্না থামছেই না অস্পষ্ট কন্ঠে কি যেন বলছে কিছুই বোঝা যাচ্ছে না। কোন কিছু বুঝতে না পেরে অবশেষে। আহিয়ান তৃধার দিকে চেয়ে ইশারায় বলল :কি হয়েছে...

তৃধা ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল: আমি জানিনা...আপনি বড়ং ওকে জিজ্ঞাসা করুন। আদিবার কান্নার দাপট হালকা কমে আসতেই কান্নাডা তো কণ্ঠে বললো: তৃধা আমাকে পিচ্ছি বলেছে।

এই কথা শুনে আহিয়ান হাসবে নাকি কাঁদবে কিচ্ছু বুঝতে পারছে না।

পিচ্চি কে পিচ্চি বলেছে তাই সে পিচ্চি কান্না করতেছে।

ছোট বোনকে থামাতে আহিয়ান বোনকে কথা দিল: তৃধা ওয়াশরুম থেকে বের হলে ওকে বকে দিবে...

বলেই আহিয়ান আদিবা কে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল। এদিকে আহিয়া রিহানকে একটার পর একটা কল দিচ্ছে। কিন্তু ছেলেটার ফোন এখনো বন্ধ। না চাই মেয়ে এটা বারবার কেটে ফেলছে।

__আপু তাড়াতাড়ি বের হও আমরা একটু পরেই বের হচ্ছি....?

তৃধার কন্ঠ পেরিয়ে আহিয়া ঝটপট চোখের পানি মুছে পিছন দিকে তাকানো।

তৃধা এগিয়ে এসে বোনের পাশে বসে বলল: তুমি আবার কান্না করছো..?

তোমার ভাইতো বলেছে রিহান ভাইয়াকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাবে...তুমি তখন ভাইয়ের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিও।

আহিয়া ঝরঝর করে কেটে দিয়ে বলল: আমার কিছু ভালো লাগছে না রে.....

তৃধা বলল: কই জাচ্ছিস...?

শোভা আমতা আমতা করে বলল: একটা কল এসেছে বলেই ফোন নিয়ে বিছানা থেকে চলে গেলো...

ল্যাপটপের মধ্যে ৬য় জোরা চোখ শোভাকে দেখছে। কিন্তু তা তো মেয়েটা জানেই না দীর্ঘ ৫মিনিট কথা বলার পর ল্যাপটপের সামনে আসলো.. এখনো মেয়েটরা মুখে লাজুক হাসি লেগেই আছে..শোভা আসতেই তৃধা এক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল: কি ব্যাপার শোভা... সরষে খেতে ভুত আছে...?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 86 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন