ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

113

লেখক: ফারজানা মনি

এবার আশিক আবারো বলল: বন্ডিং তো অবশ্যই ভালো...

আর কিছু জিজ্ঞাসা করার আগেই রিহান এসে বলল :তোমাদের ডিনার করা হয়েছে...?

সজীব মৃদু হেসে জবাব দিল: হ্যাঁ ভাই আমরা খেয়েছি...? আপনি খেয়েছেন...?

—না এখনো খাইনি। বন্ধুদের নিয়ে যাব...

বলেই মৃদুল কে নিয়ে বাকি বন্ধুদের কাছে গেল। অলক নির্জন আহিয়ানের সাথে একটু আগেই ঝগড়া নিয়ে কথা বলছিল।

রিহান নির্জনের কাঁধে ধাক্কা মেরে বলল: পেটে কি তালা লাগাইছিস...?

এখনো ডিনার করিস নি কেন...?

জবাবে নির্জন বলল; তোর অপেক্ষায় ছিলাম...

—ও চল তাহলে সবাই একসাথে যাই.. এবার আহিয়ান বলল: আমি ডিনার করে নিয়েছি, তোরা যা আমি পাপার সাথে দেখা করে আসি। বলে এসে হাটলো পরিবারের দিকে...

আদিবা রাত বারোটার দিকে ঘুমিয়ে গেছে। নিচে কেউ না থাকায় ওকে ছুঁয়ে দিতেও পারছে না।

তাই এই শীতের মধ্যে আদি মেয়েকে কোলে নিয়ে শাল দিয়ে ঢেকে বসে আছে।

মেঘ, বন্যা, রাই, মিম ,আইরিন ,জান্নাত ও রিয়া নিজেদের মতো গল্প করায় ব্যস্ত।

কি নিয়ে তাদের মধ্যে যেন প্রচুর হাসাহাসি হচ্ছে।

তানভীর এক নজর সেদিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলল: ভাইয়া এই মহিলা জাতি এত কিভাবে হাসে...?

আবির ফোন স্কল করতে করতে বলল: তোর বউকে গিয়ে জিজ্ঞাসা কর তাহলেই তো বলে দিবে...

এবার রাকিব পাশ থেকে বলল: নিজে তো সারাদিন বউ বউ করো তাই সামান্য কারণে বউকে গিয়ে জিজ্ঞাসা করতে বলছো...

আবির ভুরু কুঁচকে বলল: বউকে জিজ্ঞাসা করবে না তো কি তোর বোনকে জিজ্ঞাসা করবে...

রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল': হ্যাঁ গিয়ে জিজ্ঞাসা কর...

তোর বউ তো আমার বোনই লাগে। তাইতো বিয়ের পর থেকে এত সেক্রিফাইস করছি।

—ওহ রিয়েলি... আপনি আমার জন্য কি সেক্রিফাইস করলেন...?

রাকিব তানভীর কে ডেকে বলল: দেখছোস তানভীর তোর নিমকহারাম ভাই সব ভুলে গেছে...

বিয়ের পর হঠাৎ করে অফিসের সব কাজ ফেলে বাড়িতে চলে আসতো। আর আমি কল দিলে বলতো বউয়ের কথা খুব মনে পড়ছে বন্ধু আজকের মিটিংটা তুই সামলে নে।

কিন্তু এখন সব ভুলে গেছে।

ওর কথা শুনে তানভীর হো হো করে হেসে উঠলো। আবির রাগে কটমট করে বলল; আর আমি যে তোর বিয়ের পর ছুটি বাড়িয়ে দিয়েছিলাম সেটা ভুলে গেছিস।

—ভুলি নাই... তুই তো মেঘমতির সাথে দেখা করার জন্য সব কাজ ফেলে রেখে চলে আসছি... আর আমি সবসমলে নিতাম...

—হয়েছে আপনি আমার অনেক উপকার করেছেন.. আমি ধন্য আপনার মত একটা বন্ধু পেয়ে..

রাকি বেসে উঠে তানভীর এর উদ্দেশ্যে বলল: পুরনো কথাগুলো মনে পড়তেই একটা গান মনে পড়ে গেল...

তানভীর আগ্রহী কন্ঠে বলল : কি গান রাকিব ভাইয়া

রাকিব চেয়ারে টোকা দিয়ে সুর তুলে বলল:..

যখন বন্ধুর বউ ছিল না তখন ছিলাম আমি.....

এখন বন্ধুর বউ হয়েছে পর হয়েছি আমি........

ও বন্ধু বিয়া করিয়া.. গেলি আমায় ভুলিয়া...

বন্ধু বিয়া করিয়া গেলি আমায় ভুল...

বেচারা পুরো গান শেষ করার আগেই সকলে তার দিকে তাকিয়ে আছে।

রিয়া তো হাসতে হাসতে মেঘের শরীরে পড়ে যাচ্ছে।

আহিয়ান একটু আগে এসেছে বাবার সাথে দেখা করতে। কিন্তু এখানে এসে দেখল বন্ধুরা পুরনো দিন নিয়ে আড্ডায় বসে জমেছে। তখনই রাকিব আঙ্কেল সুর তুলে গান ধরল। বর্তমান সে নিজেও হরির পকেটে হাত ঢুকিয়ে মিটিমিটি হাসছে।

অবশেষে বাবার সাথে দেখা করে টুকটাক কথা বলে সে বন্ধুদের কাছে চলে গেল।।

আহিয়ান যতবার ফ্যামিলির কাছে আসে ততবার হাতটি পকেটের ভিতরে ঢুকিয়ে রাখা যাতে ফ্যামিলির কারো কাছে হাতের ব্যান্ডেজ টা ধরানো পড়ে।।

এদিকে তৃধা আহিয়া জুঁই শোভা ও নীল একের পর এক সেলফি তুলে যাচ্ছে।

মেহেদি কারো সাথে কথা বলার জন্য হাতে ফোন নিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো।

ডান্স স্টেজে এখনো প্রোগ্রাম চলছে। নিশকা সারাক্ষণ আহিয়ানের দিকে তাকিয়ে থাকে।

তাই আহিয়ান বন্ধুকে দের কে নিয়ে ছাদের এক কন্যারে চেয়ার পেতে বসেছে।

অন্ধকার থাকার কারণে মিসকা তাকে দেখতে পারবে না ভেবেই ছেলেটা হাফ ছাড়লো।

মৃদুল এখনো অন্ধকারে বসে শোভার দিকে তাকিয়ে আছে।

এবার নির্জন বলল: ঘটনা কি মামা.. সেই কখন থেকে দেখছি ডুয়েট বান্ধবীর দিকে তাকিয়ে আছিস.. ব্যাপারটা কি...?

মৃদুল কিছু বলার আগেই অলক দুষ্টুমি করে বলল: ওই শালা তোর না গার্লফ্রেন্ড জুগাইয়া দিলাম আবার অন্য মাইয়াগো দিকে তাকাস কেন .

মৃদুল কিছু একটা ভেবে হাসলো। ওর হাসির রহস্য না বুঝে আহিয়ান বলল: ব্যাপার কি বলতো...?

মৃদুল আবার হাসলো তারপর বন্ধুদের উদ্দেশ্যে বলল: একটা খেলা দেখবি...?

রিহান বিরক্তি মুখে বলল: এত রাতে আবার কি খেলা দেখাবি..?

মৃদুল মিটিমিটি হেসে সামনের দিকে তাকিয়ে বলল: আমি মেসেজ দেওয়ার সাথে সাথে দেখবি জুঁইয়ের ওই বান্ধবীটা সবাইকে ছেড়ে সাইটে গিয়ে দাঁড়াবে।

উপস্থিত সকলে অবাক কণ্ঠে বললো :কি..?

মৃদুল মৃদু হেসে ট্রেক্সট লিখলো। চেষ্টা দেওয়ার সাথে সাথে সোভা বন্ধুদের সাথে সেলফি তোলা বাদ দিয়ে সাইটে গিয়ে দাঁড়িয়ে মৃদুল এর রিপ্লাই দিলো।

বন্ধুরা সবাই হতবাক হয়ে বলল: কেমনে কিরে ভাই...? এটাকে কখন পটাইলি..?

মৃদুল মুগ্ধ দৃষ্টিকে সোভার দিকে তাকিয়ে বলল: এটাই আমার রং নাম্বার।

—বন্ধুরা চিৎকার দিয়ে বলল কি...?

—ইয়েস এই মেয়েটাই আমার রং নাম্বার...

নির্জন অবাক কণ্ঠে বলল: তুই কি করে জানলি এই মে সে.. এইতো সেদিন বললি তোদের নাকি এখনো দেখাই হয়নি।

—হ্যাঁ... এখনো দেখিনি...

এবার আহিয়ান বলল: তাহলে এতটা শিওর কিভাবে...

মৃদুল এর উত্তরের আশায় সবাই ওর দিকে তাকিয়ে আছে আর সে তাকিয়ে আছে সোভার দিকে।

রিহান অসহ্য ভঙ্গিতে বলল: তুই কি স্পষ্ট ভাবে বলবি নাকি লাথি মেরে ছাদ থেকে ফেলায় দিব।

তখন আল্লাহর কাছে গিয়ে রং নাম্বার নিয়ে কল্পনা করিস।

মৃদুল মুচকি এসে সোভার দিকে তাকিয়ে বলল: মেয়েটা আমার সাথে এত কথা বলে কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় বলেনি।।

শুধু জানিয়েছে সে নিজেও ঢাকায় থেকে ভাগ্যে থাকলে একদিন দেখা হবে।

আমাকে অনেক আগেই বলেছে আজকে ওর ফ্রেন্ডের বিয়ে সেখানে যাবে।

তবুও সন্ধ্যা থেকে ওর সাথে আমার অনেক বার কথা হয়েছে।

রাত যখন প্রায় দশটা বাজে তখন আমি ওকে কল দেই।

দুজনের কথা বলার এক থেকে লক্ষ্য করি। ওর কথাগুলো আমার কানে দুইবার রিপিট হচ্ছে।

মানে ফোনেও শুনতে পাচ্ছি আবার বাস্তবে শুনতে পাচ্ছি।

তখনই পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে।

আমার রং নাম্বার আমাকে যা বলছে আমি মেয়েটাও ফোনে তাই বলছে।

যদিও আমি অনেকটা শিওর হয়ে যাই। তবুও আড়াল থেকে অনেকবার ওকে ফলো করেছি এবং কল দিয়ে কথা বলেছি। এতে আরো

১০০% সিউর হয়ে যায় এটা সে...

ওর পুরো কথা শুনে পুরো বন্ধু হওয়ার চিৎকার দিয়ে বলে উঠলো: বারে বাহ.. পুরো সিনেমাটিক লাভ স্টোরি..

অলক উৎসাহিত কন্ঠে জিজ্ঞাসা করল: মেয়েটা জানি তুই সে...?

_না তবে বুঝতে পেরেছি আমি যে ওর দিকে তাকাই...

তাতেই আমাকে দেখলে পালিয়ে যায়।

এবার রিহান হাসতে হাসতে বলল:

তাইতো বলি তখন শোভা আমার সাথে এত তাড়াতাড়ি কথা বলে পালিয়ে গেল। ও তোর ভয়ে পালিয়ে গেছিল..?

মৃদুল এবার মুচকি মুচকি হাসলো কিছু বলল না। আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল: মিস রং নাম্বার নাম তাহলে শোভা...

—হ্যাঁ ওর নাম শোভা আহামেদ.. জুই ও তৃধার একসাথে লেখাপড়া করে।

ওরা সবাই বেস্ট ফ্রেন্ড।

রেহানের কথা শুনে মৃদুল আবার হাসলো। এবার অলক মৃদুলের উদ্দেশ্যে বলল: তোর সৌভাগ্য এভাবে আগেই দেখা হয়ে গেছে।

এখন যদি ওকে তোর ভালো না লাগে তাহলে রিলেশন ব্রেকআপ করে দিতে পারিস।

মৃদুল মুহূর্তেই রেগে গেল। আমি কি তোদের বলেছি আমার রং নাম্বার দেখতে খারাপ হলে আমি তার সাথে ব্রেকআপ করব...?

—না বলিস নি... কিন্তু...

অলকের পুরো কথা শেষ না হতে মৃদুল বলল: আমি ওর রূপ দেখে তোমার মায়ায় জড়াইনি..

তাহলে সামনাসামনি দেখা হলে রূপের প্রশ্ন কেন আসে..?

তাছাড়া মেয়েটা যথেষ্ট সুন্দরী। গায়ের রং উজ্জ্বল ফর্সা হাইট যা আছে আমার সাথে চলবে। আমার আর বেশি কিছু চাইনা।

এবার আহিয়ান মৃদুল কে সাপোর্ট করে বলল: তুই একদম ঠিক বলছিস... ভালোবাসার রূপ দেখে হয় নাকি সেটা তো জাস্ট হয়ে যায়। কখন কিভাবে কার সাথে হয় সেটা বলা নিজের ও দায়।

এবার অলক অপরাধী কণ্ঠে বললো: আরে ভাই আমি তো তেমন কিছু বলতে চাইনি... তোরা তো আমাকে ভিলেন বানিয়ে দিলি...

রিহান ওর চেয়ারে একটা লাথি মেরে বলল: সর শালা আমার বন্ধু না হওয়া প্রেমটা তুই ভেঙ্গে দিতে চাচ্ছিস..

অলকের এরকম অবস্থা থেকে সকলেই হাসলো। অলক কানে ধরে বোঝাতে চাইল: সরি বন্ধু আমি এরকম কিছু বোঝাতে চাইনি... তুই তাড়াতাড়ি বিয়ে কর আর আমাদের তাড়াতাড়ি ট্রিটদে।

ওর কথা শুনে সকলে আবারও হাসলো।

দেখতে দেখতে রাত দুইটা বাজে মেহেদির বাড়ির সকলেই চলে গেছে। সজীব নাজমুল আশিক জুঁই সোভা নীল ও ত্রিধা সকলেই একসাথে আড্ডা দিচ্ছে।

সাথে আহিয়া আছে।

শোভা নাজমুল এর উদ্দেশ্যে বলল : দোস্ত বাড়ি থেকে আম্মু কল দিচ্ছে আমাকে বাড়িতে যেতে হবে।

ওর কথায় তাল মিলিয়ে নিল বলল: আমাকেও যেতে হবে আম্মুকে দুই ঘন্টা যাবত বলছি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি নয় তো অনেক রাগ হয়ে যাবে..

তৃধা ওদের হাত টেনে ধরে বলল :এত তাড়াতাড়ি চলে যাবি আর একটু পরে যা।

শোভা আশ্চর্যের কন্ঠে বলল: তোর মাথা ঠিক আছে রাত দুইটা বাজে..

আমরা জীবনে এত রাত পর্যন্ত বাহিরে থাকি নি আম্মুও বড় আপু খুব টেনশন করছে। আমি যদিও বলেছি সাথে সজিব নাজমুল ওরা আছে।

ওরা আমাদের পৌঁছে দিবে তবুও ওরা বারবার কল দিচ্ছে।

জুই কিছু একটা ভেবে বলল: সত্যি অনেক রাত হয়ে গেছে তবে কতবার করে বললাম আজকে রাতটা থেকে যা কিন্তু তোরা রাজি হলি না...

শোভা বিনত স্বরে বলল: নারে বোন আমাদেরকে যেতেই হবে...

জুঁই এবার আর কিছু না ভেবে রিহান ভাইয়াকে কল দিল।

রিহান আস্তে জুই ভাইকে সবকিছু জানালো। আর রিকোয়েস্ট করলে ওদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে।

রিহান কিছু একটা ভাবল: এত রাতে তোরা গাড়ি ও পাবে না, ওদের বাড়ি একজন কার একেক এলাকায়...

সবাইকে একসাথে দিয়ে আসা সম্ভব নয়।

নাজমুল ও নীলেরর বাড়ি যেহেতু কাছাকাছি তাই ওদেরকে আমি গিয়ে নামিয়ে দিয়ে আসি।

আর আহিয়ান কে বলছে সজীবকে পৌঁছে দিবে।

সোভা অসহায় শেষ করে বলল: আর আমার বাড়িতে সবার বাড়ি থেকে উল্টো পথে।

রিহান চিন্তিত ভঙ্গি করে বলল: আমি আমার এক বিশ্বস্ত বন্ধুকে তোমার সাথে পাঠাচ্ছি.. তুমি একটুও ভয় পাবা না ও ছেলে হিসেবে অনেক ভালো।।

তোমাকে একটুও ডিস্টার্ব করবে না। শোভা কিছুক্ষণ চুপ করে থেকে মিনমিনিয়ে গলায় বলল: না মানে ভাইয়া একটা অপরিচিত ছেলের সাথে যাব কেমন লাগছে।

—সমস্যা নেই আমি ওকে বলে দিব তোমাকে ঠিক মতো বাড়িতে নামিয়ে দিতে...

শোভা আর কিছু বলল না। সত্যি বলতে ওর বলার আর কিছুই নেই।

এই মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য একটা লোকের প্রয়োজন। আর রেহান ভাই যেহেতু বলছে ছেলেটা অনেক ভালো তাহলে নিচে ওনার কোন বিশ্বস্ত কেউ।

রিহান বন্ধুদের কাছে গিয়ে কিছু একটা বলে। আহিয়া কে বলল: চলো তুমি আমার সাথে..

আহিয়া আশ্চর্য হয়ে বলল: কোথায়...?

রিহান ওর কাছে দাঁড়িয়ে আস্তে করে বলল: ওদেরকে পৌঁছে দিয়ে একটা লং ড্রাইভে যাব.।

—আপনি কি পাগল বাড়ির লোক জেনে গেলে কি হবে...?

—কিছু হবে না আহিয়ান সবকিছু সামনে নেবে..

তখনই উপস্থিত হল আহিয়ান ত্রিধাকে ডেকে বলল :চলো..

তোমার বন্ধুদের দিয়ে আসি।

—আমি কেন..? আমি যাব না এত রাতে...

—এখানে একা থেকে কি করবি...? আহিয়া ও তো থাকবে না...

তার চেয়ে ভালো চল দুজনেই ঘুরে আসি।

কি আর করবে অবশেষে এলো বাড়ির বাইরে।

দুই বান্ধবীদের এগিয়ে দিতে এসেছে।

শোভা লক্ষ্য করল রিহান ভাইয়া তার গাড়িতে আহিয়া আপু সহ নাজমুল আশিক ও নীলকে নিয়ে গেল।

আর আহিয়ান ভাইয়া ত্রিধা সহ আশিককে নিয়ে গেল।

জুই সোভাকে সামনে দেখিয়ে বলল :তাড়াতাড়ি যা।

ভাইয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শোভা একটু আনতাম তো করে বলল: জুই উনার সাথে যেতে আমার অনেক ভয় করছে। চিনি না জানি না একটা ছেলের সাথে চলে যাব।

জুঁই হেসে বলল: তুই না চিনলেও আমরা ভাইকে ভালোভাবেই চিনি.. যা তাড়াতাড়ি।।

শোভা ভয়ে ভয়ে এগিয়ে গেল সামনে। দেখল সাদা পাঞ্জাবি পর একটা ছেলে বাইকে বসে আছে।

শোভা বাইকের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে রইলো।

মৃদুল গম্ভীর কন্ঠে বলল: কেউ কি যাবে নাকি রেখে চলে যাব...

বাইকে বসে থাকা ছেলেটার চেহারা দেখে সোভার পরান পাখি উড়ে যাওয়ার অবস্থা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 113 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন