ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

125

লেখক: ফারজানা মনি

ধা এবার হেসে ফেলে বলল: আমাকে আপনার বেবি মনে হচ্ছে...

—আমার কাছে তো তুই বেবি.. ছোট্ট কিউট বেবি..

—জ্বি না আমি অনেক বড় হয়ে গেছি...

আহিয়ান এবার কিছুটা শব্দ করে হেসে বলল: এইতো কিছুদিন আগে খেলায় না নিলে কাঁদতে কাঁদতে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকাতি।

আমি কিছু বললেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিতি।

তৃধা এবার বিরক্ত হয়ে বলল: এগুলো অনেক আগের কথা তখন আমি ছোট ছিলাম।

—এখনো তো তাই করিস... কিছু বলার আগেই চোখ দিয়ে পানি পড়ে যায়...

তৃধা আর জবাবে কিছু বলল না। চুপ চুপচাপ গাল ফুলিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল।

তৃধার অবস্থা দেখে আহিয়ান কফির কাপটা টেবিলের উপর রেখে। পিছন থেকে জড়িয়ে ধরল। কিন্তু তৃধা কোন প্রতিক্রিয়া দেখা না।

সেটা দেখে আহিয়ান ওর চুলে মুখ গুছে বলল: বউ..

বউ পাখি... রাগ করে না আমি একটু মজা করছিলাম।

তৃধা পিছনে ঘোরার চেষ্টা করে বলল: আমি রুমে যাবো...

কিন্তু আহিয়ান তাকে রাগ করে রুমে যেতে দিলে তো...

সে ত্রিধাকে সামনে ঘুরিয়ে। চোখে গালে কপালে টুকরো টুকরো চুমু দিয়ে বলল: আমার বউ পাখি মোটেও বেবি না...

সে তো কিছুদিন পর আমার বেবির মা হবে।

তাকে বেবি বলে আমার ঘোর অন্যায় হয়েছে।

এবারের মত ক্ষমা করে দাও বউ।

আহিয়ান ভাইয়ের মুখে এমন কথা শুনে তৃধা ফিক করে হেসে দিল।

সেটা দেখে আহিয়ার নিজেও হাসলো।

তারপর কফির কাপটা এগিয়ে দিয়ে বলল: কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে...

তৃধা সেটা হাতে নিয়ে চুমুক দিতেই ভুরু কুঁচকে এলো।

অতঃপর আহিয়ানের দিকে তাকিয়ে বলল: এটা তো মজা হয়নি একটু ও।

তাহলে কিভাবে খাচ্ছেন..?

আপনি তো যেমন তেমনভাবে বানানো কফি খেতে পারেন না।

অতঃপর আহিয়ানকে কিছু বলতে না দিয়ে বেলকনি থেকে বেরিয়ে যেতে চেয়ে বলল: আমি ফুপি কে বলছি একটা কফি বানিয়ে দিয়ে যেতে।

আহিয়ান এবার তৃধা বাহু টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল: লাগবেনা,, এই কফিটা আমার কাছে ভালো লেগেছে।

একদম অন্যরকম টেস্ট। মাঝেমধ্যে বউয়ের হাতের এমন এক কাপ কফি খেলে বন্ধ হয় না।

তৃধা লজ্জার নিচের দিকে তাকিয়ে বলল: সত্যি বলছেন..?

—হ্যাঁ সত্যি...

তৃধা মুচকি হাসলো। সেটা দেখে আহিয়ান ওর চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল: সারাদিন তোকে অনেক মিস করেছি।

মেয়েটা লাজুক হইছে বলল: আমিও...

—আজকের পর থেকে প্রতিদিন বাড়ি ফিরে দশ মিনিটের জন্য হলেও তোকে আমার রুমে চাই..

কিভাবে আসবি জানি না কিন্তু আসতে হবে।

তৃধা সম্মতি জানিয়ে হালকা কাপ নাড়িয়ে বলল: হুম..

হঠাৎ আহিয়ান ওকে ছেড়ে দিয়ে ধমকে বলল: অনেকদিন তো পড়াশোনায় গ্যাপ দিলি.. এবার অন্তত ঠিকমতো লেখাপড়া কর। নয়তো মামাকে বলবো তো লেখাপড়া বন্ধ করে দিতে।

আহিয়ানের কথায় ত্রিধা আশ্চর্যের চরম পর্যায়। এই লোক মিষ্টির মতো গলা ভেঙ্গে এটমবোমের হল কিভাবে।

তখনই আহিয়ান আবারও ধমকে বলল: আজকে সন্ধ্যার পর কি একবারও বইটা খোলা হয়েছে...?

তখনই পেছন থেকে কেউ একজন বলল: ওকে বকিস না বাবা.. সন্ধ্যা থেকে মেয়েটা পড়াশোনায় করছিল...

একটু আগেই ক্লান্ত হয়ে কফি খেতে উঠেছে।

তৃধা ব্যালকনির দরজায় তাকিয়ে দেখল ফুপি দাঁড়িয়ে আছে।

তৃধা সব বুঝতে পেরে কাঁদো মুখ করে মেঘের পিছনে দাঁড়ালো তারপর বলল: তোমার ছেলেকে একটু বলো না ফুপি আমি যে গত তিন ঘন্টা যাব বই নিয়ে বসেছিলাম।

মেয়েকে এবার কিছুটা ধমক দিয়ে বলল: ঠিকই তো মেয়েটা সেই সন্ধ্যার পর থেকেই পড়ছে... তুই সারাদিন পর বাড়ি ফিরে এসে মেয়েটাকে ধমক দিচ্ছিস...

আহিয়ান একটু রাগী কন্ঠে বলল; তোমার ভাতিজি যেহেতু সন্ধ্যার পর থেকে পড়ছিল তো এখন এখানে কি করে...?

—আমি পাঠিয়েছি তোর কফি দিতে.. এবার চুপচাপ নিচে ডিনার করতে আয়।

বলেই মেঘ তৃধাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মেয়েটা মুচকি হাসলো। সেটা দেখে আহিয়ান ও নিঃশব্দে হাসলো।

ভাগ্যিস চাপানো দরজাটা খোলার হালকা শব্দ পেয়েছে নয়তো আজকেই বোধহয় সব খেলা খতম হয়ে যেত।

রাত এগারোটা বাজে ৩০ মিনিট।

আহিয়া বিছানায় এপাশে পাশ করছে।

কিন্তু তার ঘুম আসছে না।

রিহান দুপুরে একবার ফোন দিয়ে খাবারের কথা জিজ্ঞাসা করেছিল।

তারপর থেকে আর কথা হয়নি।

রেহানের সাথে ঘুমানোর আগে কথা বলাটা তার তিন বছর আগের অভ্যাস।

মানুষটা হয়তো ব্যস্ত আছে তাই কল দিচ্ছে না।

সেটা ভেবে আহিরা নিজেও কল দিচ্ছে না।

এদিকে ত্রিধা ঘুমে বিভোর হয়ে আছে। অনেকদিন পর আজকে ভার্সিটিতে গেছে। লেখাপড়া ভার্সিটি সবমিলিয়ে শরীরটা বেশ ক্লান্ত। এগারোটার দিকে বিছানায় এসে শুতে চোখ লেগে গেছে।

কিন্তু আচমকা বালিশের নিচে ফোন ভাইব্রেশন করতে লাগলো। তৃধা বিরক্ত হয়ে ঘুমের মধ্যে কয়েকবার কল কেটে দিল।

কিন্তু তবুও ফোন বেজেই যাচ্ছে।

কল দাতা বুঝি ওয়াদা করেছে আজকে কল রিসিভ না হওয়া পর্যন্ত শেষ হবে না।

তৃধা নিভু লেবু চোখে ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বললো: আসসালামু আলাইকুম....

তখনই ওপাশ থেকে ভেসে আসলো। তোমার ঘুম জড়ানো কন্ঠটা অনেক sweet my cutie doll...

কিউটি ডল কথাটা কানে আসতেই তৃধা চট করে উঠে বসলো।

মস্তিষ্কে খেলে গেল একটাই নাম এহসান নেওয়াজ হ্যাঁ এহসান নেওয়াজ।

কিন্তু এই ব্যাটা ফোন নাম্বার কোথায় পেল..?

আরিয়ান ভাই জানলে তো এবার তার সাথে সাথে আমাকেও মেরে দিবে।

ভেবেই মেয়েটা ঢোক গিললো।

তখনই ফোনের ওপার থেকে বলল: কি ভাবছো এত.. নাম্বার কই পেলাম..

তখনই ত্রিধা তোতলাতে তোতলাতে বলল: আপনি আমার নাম্বার কোথায় পেলেন..?

তখনই এহসান নেওয়াজ শেষে বলল: my sweet cutie doll.. আমার নাম্বার বের করা দুই মিনিটের কাজ।

কিন্তু তোমার বিনা অনুমতিতে নাম্বার আমি আগে ম্যানেজ করতে চাইনি তাই এতদিন কল দেই নি।

কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে কথা বলার জরুরী।

তাই আজকে কল দিয়েই দিলাম।

—এত রাতে আমি কোন কথা বলবো না... আমার ঘুম পেয়েছে..

এহসান এবার তড়ি হরি করি করে বলল: এই তৃধা একদম কল কাটবে না।

আমি তোমাকে ভালবাসি তৃধা এটা তুমি কবে বুঝবে..?

—কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না...

—প্রয়োজন নেই আমাকে তোমার ভালবাসার প্রয়োজন নেই... আমার একার ভালোবাসায় দুজনের জন্য যথেষ্ট।

—উফ আপনি এমন কেন করছেন... বুঝতে কেন চাচ্ছেন না..?

—কারণ তোমায় ছাড়া আর আমি কোন কিছু বুঝতে চাই না...

—এটা সম্ভব নয়। আমি আপনাকে ভালোবাসি না...

—তাহলে কাকে ভালোবাসো...? আহিয়ানকে..?

তৃধা খানিকটা অবাক কন্ঠে বলল: এখন আপনাকে সেটাও কি বলতে হবে...

এহসান কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত কন্ঠে বলল: তৃধা আমি তোমাকে ভীষণ ভালোবাসি trust me তোমাকে ছাড়া আমি মরে যাব।

—তো মরে যান তাও দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না...

এহসান এবার অসহায় কন্ঠে বলল :তৃধা..

তৃধা চুপ করে রইলো। এই মুহূর্তে এহসানের সকল কথা ওর বিরক্ত লাগছে।

তৃধার নীরবতা দেখে এহসান আবারো বললো: তুমি আমায় ভুল বুঝছো তৃধা। বিশ্বাস করো আমি সেদিন তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম।

কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তুমি আমার একটা সুযোগ দিয়ে দেখো। আমি জীবন দিয়ে তোমাকে ভালোবাসবো।

তৃধা ঘনঘন কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল: দেখুন মিস্টার এহসান আপনি যথেষ্ট ভালো ছেলে। দেখতেও সুন্দর। ভালো জব করেন আপনার জন্য মেয়ের অভাব হবে না।

কিন্তু প্লিজ আমাকে মুক্তি দিন। আমি আপনাকে ভালোবাসতে পারবো না।

এহসান এবার শান্ত থাকা সেন্ট্রার টেবিলে একটা জোরে লাথি মেরে বলল: তোমায় কতবার বলবো আমার তোমাতেই হবে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমার কিউটি ডল টা কি নিজেই করে রাখতে চাই।

কাছের কোন কিছু ভাঙার শব্দে তৃধা কান থেকে ফোনটা দূরে সরে নিল। শব্দ শুনে বোঝা যাচ্ছে এহসান রাগের মাথায় কিছু একটা ভেঙেছে।

তবুও তৃধার সাহস করে বলল: আপনি আমার থেকে দূরে থাকুন...

আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না।

বাকি আর কিছু না বলেই তুই যা থেমে গেল।

ফোনের ওপার থেকে অনেক মানুষের শব্দ শোনা যাচ্ছে।

তার মধ্যে একটা বয়স্ক কণ্ঠ শোনা যাচ্ছে এহসানের রুমে।

হয়তো এহসানের দাদু হবে।।

লোকটা বারবার বলছে নিজেকে শান্ত কর।

আমি তো বলেছে ত্রিধার সাথে কথা বলে এনগেজমেন্ট ডেট জানাবে।

তুই এত অস্থির কেন হচ্ছিস।

এহসান রাগী কন্ঠে বলছে: দাদুভাই... আমার ডল আমাকে ভালোবাসে না।

কেন ভালোবাসো না আমায়..? আমি ওকে ছাড়া থাকতে পারবো না..

বলার কয়েক সেকেন্ডের মাথায় আরো কিছু একটা ভাঙলো বোধ হয়।

তৃধার হাত-পা রীতিমতো কাঁপছে। সে ভয়ে ফোন কেটে দিল।

সে কি শুনলেই সব..?

কার এনগেজমেন্টের কথা বলছে দাদু। আরে এহসান হঠাৎ আমার পাগলামি শুরু করেছে কেন..?

ভয়ে মেয়েটার গলা শুকিয়ে এলো।

রাত বারোটা বাজে ২০ মিনিট। আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে।

তখনই বিছানার উপর ফোন বেজে উঠলো।

মেয়েটা এক সেকেন্ড দেরি না করে ছুটে এলো সেদিকে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 125 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন