ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

126

লেখক: ফারজানা মনি

আহিয়া ফোন হাতে নিয়ে দেখল রিহানের কল।

হাসি উজ্জ্বল মুখের ফোনটা রিসিভ করে বলল: আসসালামু আলাইকুম......

রিহান টাওয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ফোনের সামনে এসে বসলো।

অতঃপর কিছুক্ষণ আহিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু কন্ঠে বলল:ওয়ালাইকুম আসসালাম...

আহিয়া পাখি ঘুমাওনি এখনও..?

___না...

___কেন...?

___ঘুম আসছিল না...

___আমার কলের অপেক্ষা করছিলে...

আহিয়া এবার নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মতি জানালো। সেটা দেখে রিহান ঠোঁট কামড়ে হেসে। এই পাগলিটাকে নিয়ে সে আর পারে না।

রিহান তো দুপুরে কল দিয়ে বলে দিয়েছিল। রাতে দেরি করে ফিরবে। আহিয়া যেন ডিনার করে ঘুমিয়ে পড়ে সে বাড়ি ফিরে কল দিয়ে ওকে জাগিয়ে কথা বলবে। কিন্তু এতবার করে বলার পাগলীটা ঘুমাইনি। আহিয়ার এখানে দিকে তাকিয়ে দেখলো সে হাসছে।

আহিয়া এবার অভিমানী কণ্ঠে বললো: আপনার বাড়ি ফিরতে এত লেট হল..,...

রিহান ভেজা টাওয়ালটা বিছানার উপর রেখে বলল: একটা ইম্পরট্যান্ট কাজ ছিল পাখি...

___ খেয়েছেন....?

___হুম.....

___মিথ্যা কেন বলছেন...? আপনি তো এই মাত্র শাওয়ার নিয়ে আসলেন।

রিহান মৃদু হেসে বলল: আমি অফিসে ডিনার করেছি...

___ও,ও...

___তুমি খেয়েছ....?

___হুম.....

___ভেরি গুড..... এবার বল শপিংয়ে কবে যেতে চাও... আমাকে আগে থেকে জানালে অফিসের কাজগুলো সব ম্যানেজ করে রাখতে পারব...

___কিসের শপিং...... বিয়ে তো আরো একমাস দেরিতে আছে......

___রিহান এবার ভেজা চুলগুলো হাত দিয়ে গোছাতে গোছাতে বলল: আমাদের এংগেজমেন্টের আর মাত্র ১১ দিন বাকি.....আছে আহিয়া পাখি। তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কি করে.....?

আহিয়া আমি দূরে সে বলল: ভুলিনি... এখনো ১১ দিন আছে। তারমানে হাতে অনেক সময় এখন.....তাই এত চাপ নিচ্ছি না।

___ঠিক আছে কবে যেতে চাও তুমি আমাকে জানিয়ে.....

___শুনুন.....

___হুম।

___আপনার সাথে শপিং-এ গেলে বাড়ির মানুষ কিভাবে ভাবতেই আমার লজ্জা লাগছে...

রিহান এবার সবদে হেসে দিল.. তারপর হাসতে হাসতে বলল: তোমাকে দেখে কেউ বলবেই না তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো।

___কেন কেন..? বিদেশের মাটিতে বড় হলেই কি লাজ লজ্জা সব বিসর্জন দিতে হয়......

___আহিয়া পাখি আমি সেটা বোঝাতে চাইনি... আমি বোঝাতে চেয়েছি এখনকার বাংলাদেশের কিছু কিছু মেয়ে লাস্ট লজ্জার মাথা খেয়ে রাস্তাঘাটে কিরকম ঘুরে বেড়ায়....

তুমি তো ছোট থেকেই বিদেশের মাটিতে বড় হয়েছো। কিন্তু পারিবারিক শিক্ষাটা এমন ভাবে রপ্ত করেছে যে বিদেশীর কালচার তোমার ভেতরে জায়গা পায়নি।

সেদিক দিয়ে আমি বেশ লাকি। ওর কথা শুনে আহিরা নিঃশব্দে হাসলো। ওর হাসি দেখে রিহান আবারও বলল: শুধু তুমি নও.....বিদেশের মাটিতে থেকে একটা ছেলে তোমার ভাই নিজেকে যেভাবে শুদ্ধ রেখেছে। একদম অবিশ্বাসযোগ্য।

seriously he a gentleman.....

আহিয়া হেসে বলল: হুম আমার ভাইয়া বেস্ট। সাথে আপনিও...

রিহান আবারো হাসলো। আজকের সকালটা শুরু হয়েছে প্রতিদিনের মতো। সকাল সকাল ডাইনিং টেবিলে প্রচুর ব্যস্ততা। কেউ বের হওয়ার জন্য ব্রেকফাস্ট করায় ব্যস্ততা। কেউ খাবার পরিবেশন এর ব্যস্ততা। সকালবেলা সকলেরই ব্যস্ত শোনা যায়।

তৃধা আর চোখে কয়েকবার আহিয়ান ভাইকে দেখল।

মূলত সে কিছু বলতে চায়.. কিন্তু কিভাবে বলবে.. প্রথমত ভয় তার বুক কাঁপছে। দ্বিতীয়তে সকালবেলায় এত তাড়াহুড়ার মাঝে কিছু বলা যাবে না। কিন্তু এহসানকে নিয়ে তার খুব ভয় হচ্ছে। রাতের বেলা এনগেজমেন্টের কথা কি যে কি শুনছি মেয়েটা কিছুই বুঝতে পারছিনা। তবে এহসানের কল দেওয়ার বিষয়টা আহিয়ান ভাইকে জানানোর প্রয়োজন। পরবর্তীতে কোন কারনে জানতে পারলে মানুষটা প্রচন্ড রেগে যাবে। হাতে সময় কম ঝটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। পথে কয়েকবার বলতে চাইলো আহিয়ান ভাইকে এহসানের কল দেওয়ার কথা।

কিন্তু বাইক চালানোর সময় উনার সাথে এত কথা বলা ঠিক হবে না তাই কিছু বলল না। তবে তৃধা ঠিক করেছে আজকে বাড়ি ফিরলেই সবটা জানাবে।আজকেও জুই ভার্সিটিতে আসেনি। তবে বাকি বন্ধুদের সাথে হাসি আনন্দে আজকের দিনটা ভালো কেটেছে।। এর মাঝে আহিয়ান ভাই কয়েকবার কল দিয়ে খোঁজ খবর নিয়েছে।

দেখতে দেখতে দুপুর গড়িয়ে এল ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে সকল বন্ধুরা বাইরে বেরিয়ে এলো।

গত কালকের মত আজকেও ত্রিধা দেখল বাড়ির গাড়িটি আসেনি। সজীব নাজমুল আশিক জরুরী কাজ আছে বলে তিন বন্ধু হয়ে চলে গেল।

নীল শোভা ও তৃধা গল্প করছে। তখনই পিছন থেকে পুরুষালী কন্ঠে কেউ একজন ডাকলো: তৃধা....

ওরা পেছনের তাকাতেই দেখল ফরমাল গেটাপে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে এহসান। এহসানকে দেখার সাথে সাথে তৃধর কলিজার পানি শুকিয়ে গেছে।

সে এক হাতে সোভার হাতটা শক্ত করে চেপে ধরল।

এহসান ওর হাতের দিকে তাকিয়ে মৃদু কন্ঠে বলল: তোমার সাথে ইম্পোর্টেন্ট কিছু কথা ছিল দশ মিনিট সময় হবে...

তৃধা গতকাল ফোনে যতই সাহস নিয়ে কথা বলুক না কেন। কিন্তু আজকের সামনাসামনি এহসানকে তার ভীষণ ভয় লাগছে..

একদিকে না চাইতেও এই লোক সামনে এসে যায়। আর অন্যদিকে আহিয়ান ভাই জানলে তো আমাকে মেরে ফেলবে।

তবুও মেয়েটা ঢুকলে মৃদু কন্ঠে বলল: আমার আপনার সাথে কোন কথা নেই...

জরুরী কাজ আছে বাড়িতে যেতে হবে।

তৃধা সারা শরীর কাঁপছে সেটা দেখে নীল ও শোভা ভীষণ আশ্চর্য।এহসান স্যার তাদের অচেনা নয়। তাহলে তৃধা এতো ভয় পাচ্ছে কেন..?

শোভা স্বাভাবিক কণ্ঠে বললো: এত ভয় পাচ্ছিস কেন বান্ধবী... উনি কি বলতে চায় শুনে আয় আমরা তোর জন্য ওয়েট করছি।

ওর কথায় নিলো সম্মতি দিল। কিন্তু তৃধা জানালে সে কথা বলতে চায় না।

এহসান এসব দেখে খানিকটা কাতর কণ্ঠে বললো: প্লিজ কিউটি ডল আমাকে পাঁচ মিনিট সময় দাও নিজেকে এক্সপ্লেইন করার।

তখনই তৃধা লক্ষ্য করল বাড়ির গাড়ি চলে এসেছে। মেয়েটা সেদিকে তাকিয়ে বলল: সরি আমার সময় নেই..

বলেই গাড়ির দিকে এগিয়ে যেতে চাইল। কিন্তু এহসান হুট করে ওর এক হাতে ধরে বলল: প্লিজ তৃধা আমাকে একটু বোঝার চেষ্টা করো..

আমি তোমাকে ভীষণ ভালোবাসি।

আচমকা তৃধার হাত ধরায় মেয়েটা রেগে গেছে। তার আহিয়ান ভাই ছাড়া তাকে অনায়াসে কেউ ছুবে সেটাতে মানতেই পারে না। তাই রাগের মাথায় হুট করে একটা চড় বসিয়ে দিলে এহসান নেওয়াজ গালে।

এহসান রীতিমতো অবাক। একটা পিচ্চি মেয়ে ভরা রাস্তার মাঝে তাকে থাপ্পর বসিয়ে দিল।

তৃধার কাণ্ড দেখে শোভা ও নিল অবাক হয়ে তাকিয়ে আছে। একটু দূরেই গাড়িতে বসে ছিল মেহেদী। মূলত সেও এহসান মিলে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে।

কিন্তু এহসান বলল যাওয়ার আগে তুই তার সাথে দেখা করে যেতে চায়। তাই তাদের উল্টা পথে আসা। কিন্তু এহসান নিজেও ব্রেনলেসের মতো তৃধার হাত ধরে এখনও দাঁড়িয়ে আছে। মুহূর্তের মাঝেই যেন কি থেকে কি হয়ে গেল। মেহেদী গাড়ী থেকে নেমে তাড়াতাড়ি এগিয়ে গেল। এহসান সেখানেই তৃধার হাত ধরে কিছু বলার চেষ্টা করছে। আর তৃধা নিজের হাতটা ছটাতে ব্যস্ত। এতক্ষণে মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে।

নীল এগিয়ে গিয়ে মেহেদির উদ্দেশ্যে বলল: ভাইয়া প্লিজ এহসান স্যারকে থামান রাস্তার মধ্যে এসব কি হচ্ছে...

মেহেদী এসে এহসানের পাশে দাঁড়িয়ে বলল: কি করছিস এসব..? তুই কি পাগল হয়ে গেছিস...?

এবারে এহসান ঝাড়া দিয়ে তৃধার হাতটি ছেড়ে মেহেদির দিকে তাকিয়ে চেচিয়ে বলল: হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি।। এই মেয়েটা দিনের পর দিন আমায় আশায় রেখে এখন বসে আমায় ভালবাসেনা।

ও চাইনি আমি ওর সাথে যোগাযোগ করিনি।

দিনের পর দিন ছটফট করেছি তবু ডিস্টার্ব করতে আসিনি। মাঝে মাঝে মন বেশি অস্থিরতা হলে ওকে আমি মাঝরাতে কল দিতাম। কিন্তু সে নানা অজুহাতে কেটে দিত। তবুও আমি নিজেকে সান্ত্বনা দিতাম একদিন সে আমার হবে। তখন কোন বাহানা থাকবে না। এখন সেই মেয়ে আমাকে চায়না। তুই শুনছিস মেহেদী আমার ডল আমাকে চায়না। যাকে আমি এতটা চাই সে আমায় না চেয়ে অন্য কাউকে চাইলো। আমি এগুলো কিছুতেই মানতে পারছি না মেহেদী। আমার ধৈর্যের সীমা ভেঙ্গে গেলে আমি ওকে মেরে নিজেও মরে যাব। তাও আমি আমার কিউটি ডল কে অন্য কারো হতে দেখতে পারবো না। কথাগুলো বলে লাল লাল চোখ নিয়ে তৃধার দিকে তাকালো। মেয়েটা গুটিসুটি মেরে দাঁড়িয়ে কান্না করছে। এহসান নজর ঘুরিয়ে চোখে সানগ্লাস পড়ে হনহন করে চলে গেল গাড়ির দিকে।

মেহেদী বন্ধুকে কি বলে সান্ত্বনা দেবে সে কিছুই বুঝতে পারছি না। তবে শান্ত মানুষটা আজ বেশি রেগে গেছে।

এটাকে সামলাতে তার যে কত কষ্ট হবে সেটা তো আর অজানা নয়। তবুও মেহেদী এসে তৃধার সামনে দাঁড়িয়ে বলল: আমার পাগল বন্ধুটা তোমায় অনেক ভালোবাসি তৃধা... সে সময় অসময়ে তোমার ভাবনায় মগ্ন থাকে... তুমি চাইলেও পারো তাকে একটা সুযোগ দিয়ে দেখতে... তুমি ঠকবে না...

তৃধা কাপা কন্ঠে বলল: আপনি উনাকে প্লিজ বোঝান ভাইয়া... ভালোবাসা জোর করে হয় না... আমার ফ্যামিলির সাথে ওনার কি কথা হয়েছে আমি তা জানি না কিন্তু আমি ওনাকে কখনো সেরকম কোনো কথা দেইনি। এমনকি ভবিষ্যতে যেন কোন রকম আঙ্গুল তুলতে না পারে তার জন্য আমি উনার সাথে সেরকম কোন দিন কথাও বলিনি। ফোন করলে ঘুমের বাহানায় রেখে দিতাম । কোনদিন দেখা করতে বললে করতাম না। এমনকি আমাদের বাড়িতে যাওয়ার পরেও আমি ওনার সাথে একবার দেখা করিনি। আমার পক্ষে ওনাকে ভালোবাসা সম্ভব না। দয়া করে উনাকে বুঝিয়ে বলবেন আমাকে ভুলে যেতে এবং মুক্তি দিতে।

আমি আর টেনশন নিতে পারছি না। মেহেদী আর কিছু বলল না। এহসানের কথা শুনলে মনে হয় এহসান সঠিক। আবার তৃধার কথা শুনলে মনে হয় তৃধা ঠিক।

এখন কাকে কিভাবে সান্তনা দিবে সে নিজেও বুঝতে পারছে না। এহসানের সন্দেহ মতে এদের দুজনের মাঝে আরেকটা মানুষ জড়িয়ে আছে।যার নাম আহিয়ান। ওটা আবার আর এক সাইকো।

এই তিনজনের ত্রীকোন সম্পর্ক কি হবে একমাত্র সময়ই বলতে পারে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 126 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন