তৃধার আজকে বাড়ি এসে নিজের রুম থেকে আর বের হয়নি।
বন্যা কয়েকবার ডেকেছে খাবার খেতে। কিন্তু মেয়েটা খেতেও ড্রয়িং রুমে আসেনি।
এর মাঝে বেলা চারটার দিকে মালিয়া খান ও হালিমা খান গেল ত্রিধার রুমে।
দুই দাদুকে আসতে দেখি শোয়া থেকে উঠে বসলো তৃধা।
মালিয়া খান বিছানার কোনায় বসে মৃদু কন্ঠে ত্রিধার উদ্দেশ্যে বলবেন: কি হয়েছে দাদুভাই...? নিচে খেতে আসো নি কেন...?
তৃধা স্বাভাবিক কন্ঠে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তবুও কেন জানি আজকে থেকে সবকিছু বিরক্ত লাগছে।
মনে মনে নিজেকে শান্ত রেখে অচ্চুক স্বরে বলল: কিছু হয়নি এমনিতেই খেতে যাইনি...
ওর কথা শুনে মালিহা খান মৃদু হাসলেন। তখনই পাশ থেকে হালিমা খান বললেন: লেখাপড়া কেমন চলছে..?
—ভালো.. কিন্তু তোমরা কষ্ট করে সেই বেয়ে তিন তলায় আসতে গেলে কেন..?
কোন দরকার থাকলে আদিবার দাঁড়ায় খবর পাঠালে আমি নিচে চলেই যেতাম।
তৃধা লক্ষ্য করল দাদুরা এখানে আসার পর একজন আরেকজনের দিকে কি যেন বারবার ইশারা করছেন।
তাই সে এবার সরাসরি বলল: কিছু বলবে দাদু...?
মালিয়া খান এবার গলা খাঁকারি দিয়ে বলবেন: না মানে দাদুভাই... অনেকদিন তো হলো এহসানের সাথে তোর সম্পর্কটা নাম পরিচয় ছাড়া।
আর কত,,, এখন তো তোদের দুজনকেই এক সম্পর্কে জুড়ে দেওয়ার র সময় এসে গেছে।
তৃধা চোখ ছোট ছোট করে বলল: কিসের সম্পর্ক এহসানের সাথে আমার...?
উনার সাথে তো আমার কোন সম্পর্ক নেই...
—রাগ করিস না বোন... আমি তো খারাপ কিছু বুঝাতে চাইনি...
আমি বলতে চেয়েছি ২ পরিবারের মধ্যে তোদের বিয়ের কথা হয়েছে প্রায় দুই বছরের বেশি।
কিন্তু এখন পর্যন্ত বিয়ে সংক্রান্ত কোনো কাজ করা হয়নি।
তাই বলছিলাম কি আহিয়ার সাথে সাথে যদি তোর এনগেজমেন্ট হয়ে যায় এহসান সাথে।তাহলে ভালো হবে।
তৃধা এবার কিঞ্চিত রাগী কন্ঠে বলল: অসম্ভব.....
আমি আগেও বহুবার বলেছি লেখাপড়া শেষ না হওয়ার আগে আমি বিয়ের সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিব না।
আমি যেমন আছি ভালো আছি। দয়া করে তোমরা এসব কথা আমাকে বলেই আমাকে বিরক্ত করবে না।
—কিন্তু তৃধা এহসান ভালো ছেলে। এখন অন্তত এনগেজমেন্ট করে রাখ। লেখাপড়া শেষ করে না হয় বিয়েটা হবে।
— সরি দাদু... আমি এহসানকে বিয়ে করতে পারবোনা.।
এবার হালিমা খান বলে উঠলেন: তোর কি কাউকে পছন্দ আছে...
তৃধা এবার বেশ চিন্তায় পড়ে গেল। এই মুহূর্তে আহিয়ান ভাইয়ের কথা কাউকে বলাও যাবে না।
কিন্তু কিছু তো একটা বলতে হবে।
ওর
নীরবতা থেকে হালিমা খান আবারও বলল: কাউকে পছন্দ থাকলে আমাদের বল...
নয়তো আমরা বুঝবো কিভাবে তোর কেন এহসান কে পছন্দ না।
তৃধা আনতে আনতে করে বলল: তেমন কিছু নয় দাদু আমি এত তাড়াতাড়ি কোন সম্পর্কে জড়াতে চাই না...
তোমরা এহসানকে কে বল অন্য কোথাও বিয়ে করে নিতে।
—এটা কেমন কথা ত্রিধা, ছেলেটা বহুদিন যাবত তোর অপেক্ষায় আছে...
—তো আমি কি করবো দাদু...? আমি তো ওনাকে বলিনি আমার জন্য অপেক্ষায় থাকতে...
তাছাড়া শুরু থেকেই আমি বলে আসছি পরে সিদ্ধান্ত পরে নিব।
লেখাপড়া শেষ করার পর আমি কাকে বিয়ে করবো সেটা নিয়ে আমি এখন ভাবছি না।
—কিন্তু ত্রিধা...
হালিমা খানের পুরো কথা শেষ হবার আগেই ত্রিধা ওনাকে থামিয়ে দিয়ে বলল: দাদু প্লিজ.... তোমরা আমায় এসব নিয়ে জোর করো না...
আমি যেমন আছি ভালো আছি। এহসানের জন্য তোমাদের এত মায়া হল তোমাদের মধ্যে কেউ একজন বিয়ে করে নাও।
বলেই রুম থেকে বেরিয়ে চলে গেল আহিয়ার রুমে।
আর হালিমা খান ও মালিয়া খান অবাক হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে।
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো খান বাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে।
আবির তানভীর ও আদি একটু আগেই বাড়ি ফিরেছে। ওদের কিছুক্ষণ আগে ফিরেছে মোজাম্মেল খান ইকবাল খান। আহিয়ান এখনো বাড়ি ফেরার সময় হয়নি।
ড্রয়িং রুমে চায়ের কাপ হাতে আলী আহমেদ খান থমথমে মুখে বসে আছে।
সেটা দেখে আবির ও তানভীর দুজনেই বেশ চিন্তিত।
ইতিমধ্যে আবির বেশ কয়েকবার আব্বুকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে.... কিন্তু উনি কোন জবাব দেননি।।
অবশেষে ১০ মিনিট পর মুখ খুললেন। আবির ও তানভীরের দিকে তাকিয়ে থমথমে মুখে বললেন: তৃধা এহসানকে বিয়ে করতে চায় না...
আবির আশ্চর্যের কন্ঠে বলল: what... কেন..?
—জানিনা...
—তৃধা কি এহসানকে বিয়ে করতে চায় না নাকি এই মুহূর্তে সে বিয়ে করতে চায় না.।
আলী আহমেদ খান গম্ভীর মুখ করে বললেন: লেখাপড়া শেষ করার আগে কাউকে বিয়ে করতে চায় না...
তবে সে আজকে স্পষ্ট বলে দিয়েছে যেন তার অপেক্ষায় না থাকে।
এবার তানভীর সকলের দিকে তাকিয়ে বলল: এই কথা তো আমি আগে সকলকেই বলেছিলাম...
ত্রিধা আমাকে বহু আগেই বলেছে তার জন্য কাউকে অপেক্ষায় না রাখতে।
পরে সিদ্ধান্ত সে আগে নিতে চায় না।
আবিরে এবার রেগে গিয়ে চায়ের কাপটা সেন্টার টেবিলের জোরে আঘাত করে রেখে বলল: মেয়ে বড্ড বড় হয়ে গেছে তাইনা। আমাদের ইচ্ছে দাম নেই কোন তার কাছে।
ওর কথা মতো আমরা বিয়ের বিষয়টা লেখাপড়ার পরই রেখেছি। কিন্তু এখন এনগেজমেন্ট করতে সমস্যা কি..?
একটা ছেলে দিনের পর দিন এর সাথে ওর জন্য অপেক্ষা করেছেন। আর ও একটা সামান্য রিং পড়ে ছেলেটাকে সান্ত্বনা দিতে পারবে না...
ওর সমস্যা কি..? এহসানের মত একটা ভালো ছেলেকে রিজেক্ট করার কারণ আমাকে অবশ্যই দেখাতে হবে...
নয়তো দু বছর পর হলেও ওকে এহসানকে বিয়ে করতে হবে।
এবার মোজাম্মেল খান আবিরকে শান্ত করতে কাঁদে হাত রেখে বলল: আবির তুই শান্ত হ... ত্রিধা বাচ্চা মেয়ে। লেখাপড়া করার এই জীবনে স্বাধীন জীবনযাত্রা চাই। তাই হয়তো কোন সম্পর্কে জানতে চাচ্ছে না।
—ওর বাপ চাচার আমরা কি মরে গেছে সবাই চাচ্চু।
বিয়ে দেওয়ার আগে কেউ ওর স্বাধীনতা হস্তক্ষেপ করবে আমরা কি সেটা দেখব না।
তৃধা কেন আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না..?
—ত্রিধা খান বাড়ির মেয়ে.. আমাদের অবাধ্য কখনোই হবে না.. কিন্তু অল্প বয়সে নিজ স্বাধীনতার কথা ভেবেই হয়তো ভয় পাচ্ছে।
—তোমরা একবার চিন্তা করে দেখো... ছেলেটা গত দুই বছর যাবত অপেক্ষায় আছে... সে আগামী তিন বছর আরো অপেক্ষা করতে রাজি। কিন্তু ওর অপেক্ষার কোন ভরসা নেই। পাঁচ বছর অপেক্ষা করার পর তৃধা তাকে বিয়ে করবে কিনা তার কোন ঠিক ঠিকানা নেই।
সেই হিসেবে এহসানের কথা ভাবতে গেলে সে তো চাইবে শুধু এনগেজমেন্ট টুকু তো হোক।
যাতে তার একটু ভরসা থাকে সে তার হবু বউয়ের জন্য অপেক্ষা করছে।
এখন দিনের পর দিন কার জন্য অপেক্ষা করছে। একটা বেনামী মেয়ের জন্য।
যে মেয়ের সাথে তার সম্পর্কের কোন নাম নেই...
এমন একটা ছেলের মন আমরা কি সহজে ভেঙে দিতে পারি।
তানভীর কি বুঝলে বুঝতে পারছে না। মেয়েটা কেন যে এমন অবুঝের মত কথা বলছে..?
আবির ভাইয়া রাগ করে বলুক আর যেভাবেই বলুক কথাগুলো তো সত্যি।
এহসান অনেক ধৈর্য নিয়েই আছে ত্রিধাকে বিয়ে করার অপেক্ষায়।
এই ছেলেটাকে এখন কিভাবে বলবে তাদের বাড়ির মেয়ে তাকে বিয়ে করতে রাজি না।
যদি তৃধা অন্য কাউকে ভালবাসত তাহলে তা মানা যেত।
কিন্তু শুধু শুধু এমন একটা ভালো ছেলেকে রিজেক্ট করার কারণ কি..?
তানভীর কি বলবে কিছুই বুঝতে পারছে না। মেয়ের কারণে আব্বু চাচ্চু ও ভাইদের কাছে মাথা নত করে আছে।
ইকবাল খান গভীর কন্ঠে আবিরের উদ্দেশ্যে বললেন: তোর সব কথাই ঠিক আছে আবির... কিন্তু মেয়েটা তো আমাদের বাড়ির। ওর মনের ইচ্ছে গুলো কেউ আমাদের সম্মান দিতে হবে।
এবার তানভীর জবাব দিল: ভাইয়ার কোন দোষ নেই চাচ্চু। ভাইয়া ঠিক বলেছে এহসানের পরিবার আমাদেরকে বড় মুখ করে বলেছে। খান বাড়ির মেয়ে অনেক ভদ্র। আমরা বললেই আমাদের মেয়ে মেনে যাবে। এখন আমরা ওনাদের কোন মুখে বলব আমাদের মেয়েকে মানাতে পারছি না।
তাছাড়া আমরা মেয়ের ইচ্ছে গুলোকে সম্মান দিয়েছি বলেই তো এখনো বিয়ের কথা হচ্ছে না।
ওর ইচ্ছের মতন লেখাপড়া শেষ করার পর বিয়ের কথা বলা হয়েছে।
অনেকক্ষণ পর আলী আহমেদ খান মুখ খুললেন।
—এখন কি করবে...? মন্ত্রী সাহেবকে কিভাবে বলবো আমাদের মেয়ে রাজি করাতে পারিনি...
তানভীর নত মস্তিষ্কে মেঝের দিকে তাকিয়ে বলল: আমি জানিনা বড় আব্বু...
উনাদের কিছু বলার মত মুখ আর আমাদের নেই। কিভাবে কি করব জানিনা।
আবির গম্ভীর মুখ নিয়ে তানভীরের দিকে তাকিয়ে বলল: মেয়ের সাথে কথা বল ওকে হয়তো exclamation.. দিতে হবে কেন এহসানকে বিয়ে করতে চায় না। নয়তো দুই বছর পর হলেও এহসানকেই বিয়ে করতে হবে। decision final...
বলে আবীর উঠে চলে গেল নিজের রুমের দিকে। উপস্থিত সকলের স্তব্ধ হয়ে বসে আছে।
আবিরের মেজাজ আজকে এমনিতেই বেশ খারাপ হয়ে আছে।
সৈকতের সাথে আহিয়ার বিয়েটা ভেঙ্গে দেওয়ার পর সৈকতের আব্বু আবিরের কোম্পানি থেকে সকল ডিল
ক্যানসেল করে দিয়েছে।
যার কারনে প্রায় কয়েক কোটি টাকা লস দেখা দিয়েছে ব্যবসায়।
এখন বাড়ি এসে ত্রিধার এমন উল্টোপাল্টা কথা ওর ব্র্যান্ড নিতে পারছে না।
তাই আগে পিছে না ভেবে কঠিন মানবের মত যুক্তি দিয়ে চলে গেছে।
যদিও তার একটা কথা ভুল নয়। কোন কারণ ছাড়াই এহসানের মত একটা ছেলেকে রিজেক্ট করে দেওয়া। অমানবিকতা হবে।