আবির রুমে যাওয়ার আগেই তৃতীয় তলায় চেঁচামেচি শোনা গেল। ড্রয়িং রুমে সকলেই হতবাক। কি হয়েছে জানতে সকলের ছুটলো তৃতীয় তলার দিকে। শব্দগুলো তৃধার রুম থেকেই আসছে। সকলেই ওখানে পৌঁছাতে দেখল তৃধা ফুফির বুকে মাথা রেখে কান্না করছে। আর বন্যা মেয়েকে বকাবকি করছে। তানভীর এগিয়ে এগিয়ে বন্যা কে জিজ্ঞাসা করল: কি হয়েছে তুমি মেয়েকে এভাবে বকছো কেন..?
বাবার কন্ঠ শুনে তৃধা বাবার কাছে গিয়ে অপরাধের মতো এক হাত ধরে দাঁড়িয়ে আছে। কান্না করার কারণে মেয়েদের চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে।
বন্যা একমাত্র মেয়ের দিকে তাকিয়ে রাগি কন্ঠে বলল: আপনার মেয়ে সমস্যা কি জিজ্ঞাসা করেন.... ওর জন্য এই বাড়ির মানুষের মাথা নত হতে হবে কেন....?ওকে আমি বারবার জিজ্ঞাসা করছি কেন এনগেজমেন্ট জন্য রাজি হচ্ছে না। আর বেয়াদব মেয়ে বারবার বলছে সে এহসানকে বিয়ে করতে চায় না।
তানভীর এবার বন্যাকে শান্ত করতে বলল: তাই বলে তুমি মেয়েটাকে এভাবে বকবে....?
____আপনার মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে ... আমি কি ওকে এই শিক্ষা দিয়েছে....
এবার পিছন থেকে আলি আহমেদ খান বললেন: তৃধা বাচ্চা মানুষ বৌমা... বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে।
আবির চুপচাপ দাঁড়িয়ে পিছনে সকল ঘটনা দেখল। কিছুক্ষণ পর তৃধাকে সামনে ডাকলো। অন্য সময় বড় পাপার কাছে আদরে বিড়ালের মতো থাকলেও। এখন খুব ভয় করছে। তবুও মেয়েটা পা টিপে টিপে সামনে গেল। তার নজর ফ্লোরের দিকে।
আবির তৃধার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল: মামনি তোমার কি সমস্যা এহসান কে নিয়ে...?ওকে তোমার কেন পছন্দ না...?
বড় পাপার আদরে মেয়েটা কেদে দিয়ে বলল: আমার ভালো লাগে না এহসানের সাথে কথা বলতে। এহসান কল দিলে আমার পড়াশোনার ডিস্টার্ব হয়। তাছাড়া আজকে তো ও আমার ভার্সিটিতেও এসেছিল। সেখানে অনেক সিনক্রিয়েট করেছে। আমার ওকে ভালো লাগে না বড় পাপা । একটু ভালো লাগে না।
তৃধার কথা শুনে সবাই অবাক হয়ে একজন আরেক জনের মুখের দিকে তাকাচ্ছে। তারা তো জানতোই না এখন তাদের মেয়েকে ডিস্টার্ব করে। তাইতো মেয়েটা এহসেনের নাম শুনে রেগে গিয়েছিল তখন। আবির পুরো কথাটা শুনে কিছুক্ষণ ভাবলো।
অতঃপর তৃধার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল: তুমি পড়াশোনায় মনোযোগ দাও... এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এহসান কে বলে দিব তোমাকে যেন আর ডিস্টার্ব না করে।
তৃধা খুশিতে আবিরের বাহু জড়িয়ে ধরে বলল: Thank You বড় পাপা.....
আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ওর পিছু পিছু সকলেই চলে গেল। এখানে শুধু দাঁড়িয়ে আছে বন্যা ও আহিয়া।
বন্যা চিন্তিত কন্ঠে মেয়ের উদ্দেশ্যে বলল: এহসান ভার্সিটিতে আসছিল আজ...
তৃধা হালকা অভিমানী কন্ঠে বলল :হ্যাঁ..
___কেন...?
___সরাসরি কথা বলতে চাই...
___তারপর..?
___উনি কথা বলতে চাই। কিন্তু আমার গাড়ি চলে এসেছে। তাই আমি চলে আসতে চেয়েছি।
বন্যা চোখ ছোট ছোট করে বলল: তারপর..?
তৃধা মাথা নিচু করে মিনমি নিয়ে গলায় বলল: আমি চলে আসার সময় উনি আমার হাত ধরে টানাটানি করেছিল। তাই আমি ওনাকে থাপ্পড় মেরে দিয়েছি।
ওর কথা শুনে আহিয়া মিটিমিটি হাসছে।
বন্যা কিঞ্চিত রাগি কন্ঠে বলল: তোর উনাকে থাপ্পড় মারতে কেন হল..? বাড়ি এসে আমাদেরকে বললেই তো হতো...তোর পাপা সব ম্যানেজ করে নিত।
তৃধা আমতা আমতা করে বলল: রাগ কন্ট্রোল করতে পারিনি..
____তাই ছেলেটার গায়ে হাত তুলবি.....? এটা তুই ঠিক করিস নি......
তৃধা চুপচাপ করে রইল সেটা দেখে বন্যা বিরক্তিতে রুম থেকে বেরিয়ে গেল।
এদিকে আবির দীর্ঘক্ষণ যাবৎ এহসানের দাদুর সাথে ফোনে কথা বলছে। আর বাড়ির সকল পুরুষ সোফায় বসে ওদের কথা শুনছি। ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না।
তবে আবির বলল : আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। তৃধা কারো সাথে কোন সম্পর্ক নেই । অন্য কাউকে পছন্দ করলে অন্তত আমাদের জানাত। সে লেখাপড়ার কারণে এখন এসব মানসিক পেশার নিতে চায় না। ফোনের ওপার থেকে আবারো কিছু বলল কিন্তু শোনা গেল না। তবে আবীর জানালো আপাতত এনগেজমেন্ট এর বিষয়গুলো বন্ধ থাকুক। এহসান ভালো ছেলে। আপনারা চাইলে আরো অন্য ভালো মেয়ে পাবেন।
আমরা আগেও বলেছি এখনও বলছি। তৃধার লেখাপড়া শেষ হওয়ার আগে আমরা এসব নিয়ে ভাবছি না। আপনারা চাইলে এহসানকে অন্য কোথাও দিয়ে দিতে পারেন।
কয়েক মুহূর্ত নীরবতা। তারপর আবির আবার বলল : আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা। কিন্তু যার বিয়ের সে বিয়ে করতে রাজি না হলে আমাদের এখানে কিছু করার নেই। ফোনের ওপাশ থেকে আবারো কিছু জানালো। যার উত্তরে আবির শুধু বলল :সেটা আপনাদের ইচ্ছা......
কিন্তু তৃধার লেখাপড়া শেষ হওয়ার আগে আমরা ওর বিয়ে নিয়ে ভাবছি না। আর তৃধা কারো সাথে কোন সম্পর্ক নাই এটা আমরা শিওর করে বলতে পারি।
কথাগুলো বলেই আবির ফোনের ও পাশের মানুষটির থেকে বিদায় নিয়ে কল কেটে দিল। উপস্থিত সকলের আবিরের মুখের পানে চেয়ে আছে।
সেটা দেখে আবির কিঞ্চিৎ রাগির কন্ঠে বলল: কতবার কত ভেবে বোঝাতে চেষ্টা করলাম। মেয়ে বিয়েতে রাজি না এহসানকে অন্য কোথাও বিয়ে করাতে। কিন্তু মন্ত্রী সাহেব একটা কথাই বলছেন তারা লেখাপড়া শেষ পর্যন্ত অপেক্ষা করবে। উফ ওরা পিছু ছাড়ছে না কেন দেশে কি মেয়ের অভাব পড়েছে।
ওর কথা শুনে তানভীর বলল : ভাইয়া তুমি আর একটু খোলাখুলি ভাবে বলতে পারতে... মানে কোন একটা ঝামেলা করে না করে দিতে।
___আরে আর বলিস না উনারা এত সুন্দর করে কথা বলে. আমি উনাদের সাথে ঝামেলা করব। উনারা সত্যিই ভালো মানুষ। মেয়েটা কেন রাজি হচ্ছে না বুঝে উঠতে পারছি না।
এবার আদি কিঞ্চিত চিন্তিত কন্ঠে বলল: ভাইয়া আজকের ঘটনা সবই তো শুনলে। সামনে আহিয়ার বিয়েতে যদি নেওয়াজ পরিবার আসে। তাহলে তো আর একটা বিব্রতকার পরিস্থিতি তৈরি হবে। মানে আমি বলতে চাচ্ছি তৃধা এহসানের সামনাসামনি দেখা হওয়ার ব্যাপারটা।
ওর কথা শুনে আবির বলল: কিন্তু কিছু করার নেই.....
ইনভাইটেশন কার্ড অলরেডি সবার কাছে পৌঁছে গেছে।
রাত আটটা বাজে ৩০ মিনিট। ঢাকা শহরের রাস্তায় আজকে প্রচন্ড জ্যাম থাকার কারণে আহিয়ানের বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। গতকালকের কথা অনুযায়ী সে আশা করেছিল রুমে গিয়ে তার পরীটাকে দেখতে পাবে। কিন্তু বেয়াদব পড়িটা কথা শুনলে তো.....
আর আহিয়ান বিরক্তিটি দীর্ঘশ্বাস ফেলে হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। অনেকক্ষণ কেটে গেছে আহিয়ান দীর্ঘ একটা শাওয়ার নিয়ে। রুমে এসে দেখল মামমাম কফি নিয়ে এসেছে। মেঘ ছেলেকে ডিনার করতে বলে চলে গেল। আরিয়ানের ভ্রু টা কিঞ্চি এল। প্রায় ৩০ মিনিট হয়ে গেল সে রুমে এসেছে। পাগলিটা এখনো আসলো না কেন..?
ভাবতে ভাবতে বিছানার দিকে এগিয়ে এগিয়ে কয়েকবার কল দিলেও তৃধাকে। কিন্তু মেয়েটা কল রিসিভ করছে না। আহিয়ান এবার চিন্তিত হয়ে ফোন হাতে নিয়ে হাঁটলো বাহিরের দিকে। তৃধার রুম থেকে কলের রিংটোন এর শব্দ আসছে। কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না কেন...
আহিয়ান দরজাটা মৃদু ধাক্কা দিয়ে দেখল ভেতরে কেউ নেই। বিছানার উপর ফোনটা অযত্নে পড়ে আছে।
তৃধা রুম পেরিয়ে সে এবার গেল আহিয়ার রুমের দিকে। হয়তো একসাথে দু বোনে গল্প করছে ভেবে আহিয়ানের বেশ রাগ হলো। গতকালকে বউটাকে কত শখ করে বলল বাড়ি ফিরে যেন তাকে রুমে পাই। কিন্তু সে তো ভুলেই গেছে...
কয়েক সেকেন্ড নক করার পর। আহিয়া দরজা খুলে জানালো তৃধা তার রুমেও নেই। তবে কিছুক্ষণ আগে ছাদে যেতে দেখেছে। ছেলেটা বেশ অবাক হল। দেশে ফেরার পর সচরাচর তৃধাকে কখনো ছাদে যেতে দেখেনি। তাহলে আজকে সন্ধ্যার পর কেন গেল। রুমের ভেতর কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে আহিয়ান তার বৌটাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছে।আহিয়ার কথা, আহিয়ানের কেন জানি বিশ্বাস হলো না। এই রাতের বেলা সেই লেখাপড়া ছেড়ে কেন ছাদে যাবে। তাই দ্বিতীয় তলার করিডোর থেকে। ড্রয়িং রুমও কিচেনের দিকে তাকালো। মেয়েটা সত্যি বাড়ির কোথাও নেই। এবার সে বড় বড় পা ফেলে ছাদের দিয়ে গেল।
ছাদের দরজায় দাঁড়িয়ে লক্ষ্য করল মেয়েটার দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আহিয়ান দৃঢ় পায়ে সেদিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো।
তৃধা জানে লোকটাকে.. এই পুরুষের শরীলের স্মেল অতি পরিচিত। তৃধা চুপচাপ কোন কথা না বলে পারসের মানুষটির কাঁধে মাথায় এলিয়ে দিয়ে বাহুটা চেপে ধরল। আহিয়ানো চুপচাপ বসে আছে। তার পাখিটার নিশ্চয়ই মন ভালো নেই। যখন ভালো লাগবে তখন নিজে থেকে সবটা বলবে তাকে। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে দুজনে নীরবতা ভেঙ্গে আহিয়ানের ফোনটি বেজে উঠলো। আহিয়ান বেশ অবাক হলে এ সময় ড্রাইভার আঙ্কেলের কল দেখি। আহিয়ান ঝটপট ফোনটা রিসিভ করল। ওপাশের লোকটির কথা শুনে আহিয়ানের চোয়াল মুহুর্তে শক্ত হয়ে এলো। সে আগেই ড্রাইভার আংকেল কে বলে রেখেছিল। তৃধা জনিত কোন কিছু তার নজরে পড়লে যেন তাকে জানায়।
আর ড্রাইভার আংকেল এই মুহূর্তে ঠিক সেই কাজটিই করেছে....