আহিয়ান কল টা কেটে চল শক্ত করে তৃধার উদ্দেশ্যে বলল: এসান এসেছিল ভার্সিটিতে ...?
জিরা হঠাৎ আহিনের মুখ থেকে এমন কথা শুনে হক শুকিয়ে গিয়ে সোজা হয়ে বসলো। ওনার তো এইসব জানার কথা না। তাহলে কি করে জেনে গেল, শ্রীধাতো ভেবেছিল ঠান্ডা মাথায় সবকিছু বলবে কিন্তু উনি তো অন্য কারো কাছ থেকে শুনে ফেলেছে। এখন কি খুব বেশি রাগারাগি করবে? ভাবতে মেয়েটা ঢোক গিললো।
তখনই আহিয়ান ধমকে বলল : "I asked a question."
আহিয়ান এর ধমকে মেয়েটা মৃদু কেপে উঠলো। অতঃপর আমতা আমতা করে বলল : হ্যাঁ এসেছিল।
___আবারো তোর হাত ধরেছে..?
___হুম।
আহিয়ান রেগে কটমট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল: bastard টা কে আজকে আমি জীবন্ত কবর দিব। ওর সাহস কি করে হয় তোকে ছোঁয়ার ।
তৃধা আহিয়ানের রাগকে প্রচুর ভয় পায়। তবু একবার জড়িয়ে ওকে আটকে বলল: প্লিজ থামুন... যাবেন না কোথাও..
___হাত ছার ইস্টুপিড। ওকে কিছু না বললে আবারো সাহস দেখাবে এই একই কাজ করবে।
থামানোর জন্য তাড়াতাড়ি করে বলল: বড় বাবা স্থানের বাড়িতে কথা বলেছে....
এটুকু শুনে আহিয়ান থমকে দাঁড়ালো। ভ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে তার দিকে।তৃধা মনে মনে একটু হাফ ছাড়লো আহিয়ানকে থামাতে পেরে। ওকে টেনে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলো। অতঃপর শীতল দৃষ্টিতে তাকিয়ে মৃদু কন্ঠে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকল ঘটনা স্পষ্ট করে বলল।
গতকাল রাতে এহসানের ফোন কল এবং আজকের ত্রিধার হাত ধরে টানাটানি...এসব শুনে আহেনের মাথা রাগে যেন ফেটে যাচ্ছে। তবে এত কিছুর ভেতরেও স্বস্থির একটাই বাড়ির বড়রা এহসানের ফ্যামিলিকে বিয়ের বিষয়ে নিষেধ করে দিয়েছে।
ত্রিধা আলতো করে আই এম এর বুকে মাথা রেখে মৃদু কন্ঠে বলল: আপনি আর এসবের সাথে ঝামেলা করবেন না প্লিজ। ওর চোখে আমি আপনার প্রতি ভয়ঙ্কর রাগ দেখেছি। আপনার কিছু হলে আমি সত্যিই মরে যাব....
আহিয়ান তৃধাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল: তুই একটু বেশি ভাবছিস। তোর কাজ শুধু আমাকে ভালোবাসা, আর বাকি সব আমি সামলে নিব।
তখনই ছাদের দরজায় ঠকঠক আওয়াজ করলো। তৃধা বেচারী বেশ ঘাবড়ে গিয়েছে। সেটা দেখে আহিয়ান দৃঢ় কন্ঠে বলল: চুপচাপ এখানে বসে থাক । আমি দেখে আসছি কে এসেছে....
তৃধা ভয়ে ঢুক গিলে বলল : আজ বোধহয় সব শেষ..
____চুপ.... আগে আমায় দেখতে দে।
বলেই আহিয়ান এগিয়ে গেল ছাদের দরজার দিকে।
অতপর মৃদু কন্ঠে জিজ্ঞেস করল: কে এখানে...?
এবার সিঁড়ির দিক থেকে কেউ এগিয়ে এসে বলল: ভাইয়া আমি ....
অন্ধকারে আহিয়ার অভয়ও স্পষ্ট দেখা না গেলেও কন্ঠ শুনে আহিয়ার নিশ্চিত হলো।
আসিও সঙ্গে সঙ্গে বলল: ভাইয়া তোমাকে মাম্মা খুঁজছে। এর মাঝে কাকি মনিও মনে হয় তোমাকে ছাদে আসতে দেখেছে । তাই মাম্মাকে বলেছিল ছাদে এসে দেখতে । বহু কষ্টে উনাদের কে থামিয়ে আমি এসেছি তোমাকে ডাকতে। এবার তাড়াতাড়ি এসো কেউ চলে আসবে।
আহিয়ার কন্ঠ পেয়ে এতক্ষনে তৃধাও আহিয়ানের পাশে এসে দাঁড়িয়েছে। আসিয়ান শীতল কন্ঠে বোনের দিকে তাকিয়ে বলল: তৃধার কেও তোর সাথে নিয়ে যা। আমি একটু পর আসছি।
অতঃপর আহিয়া ও তৃধা নিচে চলে এলো।
_______________________________
দেখতে দেখতে কেটে গেল আরো একটি সপ্তাহ। আগামীকাল রিহান ও আহিয়ার এঙ্গেজমেন্ট। পুরো খান বাড়ি আলোয় আলোয় আলোকিত করা হয়েছে। তিন তালা বিশিষ্ট এই বাড়িটি কয়েক মাস দূর থেকেও আলোর জন্য সকলের নজর কাড়ছে। আশেপাশের সকলের মুখে মুখে একটাই কথা খান বাড়ির বড় মেয়ের বিয়ে।
আবির এনগেজমেন্টের অনুষ্ঠানে পুরো বাড়ি জাকজমক ভাবে সাজিয়েছে। এখান থেকে বিয়ের আগের এই ১৫ দিন খান বাড়ি এভাবেই আলোকিত থাকবে। মিম ওয়ারিফ আজকে চলে এসেছে খান বাড়িতে। সাথে এসেছে মাহমুদা খান ও তার হাজবেন্ড। হাস্যকর হলেও সত্যি... বাবা ও ছেলে শ্বশুরবাড়ি তো একটাই।
আশিক ও জান্নাত ইতিমধ্যেই চলে গেছে রিহানদের বাড়িতে। সাথে গেছে মেহেদি ও জুই। আগামীকালকে জিহানের আত্মীয়-স্বজন ও খান বাড়ির আত্মীয়-স্বজন সকলকে নিয়ে খান বাড়িতেই আয়োজিত হবে রিহান ও আহিয়ার এনগেজমেন্ট পার্টি। সেই অনুযায়ী খান বাড়ির বাগানে আয়োজিত হচ্ছে বিশাল আয়োজন।
আজ নয় জনুয়ারি। বিকেল বেড়াতেই খান বাড়ির পরিবেশ আরও প্রানো চঞ্চল হয়ে উঠল। বাগানের গেট খুলে একের পর এক গাড়ি ঢুকছে। আলোয় ঝলমল খা ন বাড়ির সামনে থামছে দামি দামি গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসছে সাজগোজ করা মানুষ। সবার আগে উপস্থিত হলো হালিমা খান মালিহা খান ও আকলিমা খানের বাপের বাড়ির মানুষজন। এত বছর পর শাকিব ও শিমুকে দেখে মেঘ তো মহা খুশি। ওদের দুজনের একটা ফুটফুটে ছেলে হয়েছে। শাকিব পুরোনো দিনের মতো আবিরের সাথে দুষ্টুমিতে মেতে আছে।
তাদের সাথে হাসি আনন্দ ও কোলা হলে খান বাড়ির আঙ্গিনা ভরে উঠলো। কিছুক্ষণ পরে পৌঁছালো বন্যা ও রাইয়ের পরিবার। পরিচিত মুখগুলো দেখে খান বাড়িতে আরো উষ্ণতা ছড়িয়ে পড়ছে। এরপর একা করে এসে হাজির হলো মেঘ আর বন্যার বন্ধু বান্ধব।
____মিনহাজ তামিম মিষ্টি প্রত্যেকেই তাদের পরিবার নিয়ে এসেছে... এত বছর পর সকলের সাথে একসাথে দেখা হয় খান বাড়ির বাগানবাড়ি যেন ছোটখাটো মিলনমেলায় পরিণত হয়েছে।
ইতিমধ্যে পৌঁছালো আবির তানভীর ও আদির বন্ধুরা।
নিজেদের মধ্যে হাসি ঠাট্টা ও গল্প আড্ডা দিচ্ছে।
তবে আবিরের বিজনেস ক্লাইন্টরাও সন্ধ্যার পর আসবে। সেটা সবাই জানে। এদিকে ত্রিধার বন্ধুরা প্রতিবারের মতো এবারও দেরি করে ফেলেছে।
এখনো আসেনি তারা। ফোনে শুধু একটাই কথা রাস্তায় আছি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আহিয়ানের বন্ধুরাও এখনো অনুপস্থিত। শোনা গেছে তারা সন্ধ্যার পর ছেলেপক্ষ হয়ে একসাথে আসবে। খান বাড়ির বড় মেয়ের এনগেজমেন্ট আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ বাদ পড়ছে না। সবাইকে দেখে বোঝা যাচ্ছে। এনগেজমেন্ট শুধু পারিবারিক একটা অনুষ্ঠান নয়।
এটা খান বাড়ির জন্য একটা বড় ইভেন্ট। বিশেষ করে আবিরের বিদেশী ক্লায়েন্টরা আসার কারণে এনগেজমেন্ট পার্টির থিম একেবারে ফরেন স্টাইলে করা হয়েছে। নারী পুরুষদের জন্য আলাদা ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে। ছেলেরা পড়েছে ব্ল্যাক স্যুট। মেয়ে পড়েছে লাল গাউন অথবা শাড়ি। সব মিলিয়ে বাগান যেন বিদেশি কোন এক রিসোর্ট পার্টির মত ঝলমল করছে। সন্ধ্যা নামার সাথে সাথে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আর ঠিক তখনই শুরু হতে যাচ্ছে এই এনগেজমেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্ধ্যা নামতেই খান বাড়ির বাগান পুরোপুরি আলোয় আলোকিত হয়ে উঠলো। মৃদু মিউজিক বাজছে। অতিথিরা একে একে জায়গা নিচ্ছে। বাইরে থেকে দেখলে সবকিছুই নিখুত। হাসি আলো আড্ডা। আর এই নিখুঁতের মধ্যে লুকিয়ে আছে একটা অস্বস্তি। আহিয়ান বাগানের একপাশে দাঁড়িয়ে অতিথিদের গতিনিধি লক্ষ্য করছে। চোখের পলক না শুনে সে প্রতিটা আগত গাড়ির দিকে লক্ষ্য করছে। ঠিক তখনই বাগানের ভিতর দিয়ে ঢুকলো আর একটা গাড়ি। গাড়ি থামতে ভিতর থেকে নামলো পরিচিত কিছু মুখ। এহসান এসেছে পরিবারসহ
তবে আজকে মন্ত্রী সাহেব আসেনি। আহিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো বুকের ভেতর জমে থাকা রাগটা সে জোর করে চেপে রাখল। আজকে কোন শব্দ কোন ভুল আচরণ কিছুই চলবে না। আজকে তার একমাত্র বোনের এনগেজমেন্ট। এহসান পরিবার ভদ্র তার শহীদ সকলের সাথে কুশলাদি বিনয় করল।
বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এই লোকটার উপস্থিতিতে আহিয়ানের মাথার ভেতর ঝড় বইছে।
আহিয়ানের চোখ একবারও কিছুক্ষণের জন্য এহসানের দিকে থামলো না। সে নিজেকে সংযম রাখছে। আজ সে শুধু একজন বড় ভাই এর থেকে বেশি কিছু না।
একটু দূরে তৃধা এহসানের উপস্থিতি দেখে, অস্বস্তিতে হাতের আঙ্গুল মুচলামোচুরি করছে।
বুকের ভেতর ধুকপুক বেড়ে গেছে। সে সাবধানে তাকালো আহিয়ানের দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় আহিয়ানের মুখে রাগের বদলে দৃঢ় তা।
সে ধীরে ধীরে এগিয়ে এসে ত্রিধার পাশে দাঁড়ালো নিচু গলায় বলল: চিন্তা করিস না। আমি আছি তো। এই ছোট্ট বাক্যটা তৃধার বুকে জমে থাকা আতঙ্কটা কমিয়ে দিয়েছে। আহিয়ান এর বন্ধুরা এখনো আসেনি। সে জানে তারা আসলে পরিস্থিতি আরো সহজ হবে। ততক্ষণ সে নিজেই সামলাবে সবকিছু। বাগানের অন্নপ্রান্তে হাসি-ঠাট্টা ছবি তোলা সবকিছু স্বাভাবিক নিয়মই চলছে। কেউ বুঝতেও পারছে না। এই আনন্দের মাঝে একটা মানুষ কতটা সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে।