বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে আসিয়ান চারিপাশা চোখ বুলিয়ে নিল। চারিদিকে আলো। মিউজিকের ছন্দে মানুষের হাসি। সব মিলিয়ে পরিবেশটা প্রানো বন্ত। খান বাড়িটা যেন সত্যিই উৎসবের রঙে রঙিন। তখনই ঠিক দূর থেকে একটার পর একটা গাড়ি শব্দ ভেসে আসছে।
ছেলের পক্ষ এসে পৌঁছালো। আহিয়ানের চোখ আপনা আপনি এদিক সেদিক গেল। তার বন্ধুরা একসাথে গাড়ি থেকে নামলো। পরিপাটি ব্লক স্যুট পরিচিত হাসি।
আহিয়ান মৃদু হেসে এগিয়ে গেল সেদিকে। বন্ধুদের উপস্থিতিতে পরিবেশটা আরো জমে উঠেছে।
মৃদুল মৃদু হেসে কাঁধে হাত রেখে বলল: দোস্ত বাড়িটা তো পুরো লন্ডন বানিয়ে ফেলেছিস...মনে হচ্ছে না বাংলাদেশের কোন এনগেজমেন্ট পার্টিতে আছে। আহিয়ান মৃদু হেসে বলল: তোদের জন্য এ সকল আয়োজন.....তোদের সকলের ইনজয়ের জন্য এত সব ব্যবস্থা।
মৃদুল এবার আহিয়ানের কানের কাছে ঠকিয়ে বলল: আমার রং নাম্বার কি এসেছে রে....?
___তোর রং নাম্বারের খবর কি আমার রাখার কথা....?
___তা অবশ্য ঠিক..... তৃধার আশেপাশে দেখিস নি....
আহিয়ান ভাবুক ভঙ্গিতে বলল: এখনো আসেনি বোধহয়... তৃধাকে দেখলাম বন্ধুদের জন্য অপেক্ষা করছে.....
তখন এর তার পাশে এসে দাঁড়ালো অলক নির্জন ও রিহান। এত এত কালো স্যুট এর মাঝে রিহান একাই সাদা স্যুট পড়েছে। ছেলেটাকে আজকে দুর্দান্ত সুন্দর লাগছে। চোখের মাঝে লেগে আছে পূর্ণতার হাসি।
ওইদিকে অতিথি দের ভিড়ের মাঝে এহসানকে দেখা গেল। সে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে তার পরিবারের সাথে। দূর থেকে একবার তৃধার দিকে তাকালেও তৃধা স্বাভাবিকভাবে নিজের পাশে থাকা মানুষদের সাথে কথা বলায় মন দিল। চার পাশে সবাই নিজেদের মতো কথা বলে ব্যস্ত। মিউজিকের ভলিউম একটু বাড়ানো হলো।
মাইকে ভেসে এলো ঘোষণা।
ladies and gentleman the engagement ceremony will being shortly...
এই ঘোষণার সাথে সাথে বাগানের আলোর সামান্য ঝিলমিল হয়ে উঠল। আর স্টেজের দিকটা আরো আলোতে ঝলমল হয়ে উঠল। রিহান আগে থেকে স্টেজে দাঁড়িয়ে আছে। খান বাড়ির ভেতর থেকে পাপার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে এলো আহিয়া। হোয়াইট গাউন এ আজকে তাকে সত্যি রাজকন্যার মত লাগছে। মুখে লাজুক হাসি। চোখে নতুন জীবনের উচ্ছ্বাস। পাশে আবির রাজকন্যার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। পরনে ব্ল্যাক সুট। আত্মবিশ্বাসী ও শান্ত।
চারিপাশের লোকজনের চোখ স্বাভাবিকভাবে এই দুজনের দিকে আটকে গেল। এক মুহূর্তের জন্য সবাই যেন ভুলে গেল শব্দের মাঝে কোলাহলের কারণ খুব পরিষ্কার। এই বাবা মেয়েকে আজকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে। লাল কার্পেটে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া। তার উপর দিয়ে হেঁটে আসছে খান বাড়ির বড় রাজকন্যা মাহবুবা খান আহিয়া।আহিয়ান দূর থেকে বোনকে দেখে হালকা হাসলো। তার একটু সামনে দাঁড়িয়ে আছে তৃধা। তার বন্ধুরা এই মুহূর্তে এসেছে আপাতত সেই ব্যস্ত বন্ধুদের বকাঝকা করতে।আজকের দিনটা শুধু স্মৃতির পাতায় থাকো। আলো হাসি ভালোবাসায়। স্টেজের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। মিউজিকের ধীরে ধীরে নরম সুর বদলে গেল। অতিথিরা সকলে তাকিয়ে আছে সামনের দিকে। এই মুহূর্তটার জন্যই তো এত অপেক্ষা। মাইকে ভেসে গেল উপস্থাপকের কন্ঠ। এখন আমরা সকলেই থাকে সাক্ষী থাকব আজকের এই সুন্দর মুহূর্ত যার জন্য রিং এক্সচেঞ্জ। আহিয়া ওর রিহান মুখোমুখি দাঁড়ালো। দুজনের মুখেই আজকে অচেনা আবেগ। খুশিতে রিহানের চোখ ছলছল করছে। গত তিন বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আবির মেয়েকে রেহানের বরাবর দাঁড় করিয়ে চলে আসতে চাইলো।
কিন্তু রিহান আবেগে আতফুল্ল হয়ে আবিরকে জড়িয়ে ধরে ভেজো কন্ঠে বলল: থ্যাংক ইউ আঙ্কেল আপনার বাগানের সবথেকে সুন্দর ফুলটা আমাকে দেওয়ার জন্য। আমি সারা জীবন তাকে আগলে রাখবো কখনো অভিযোগের সুযোগ দিব না। আবির কিভাবে বুঝতে পারছে না। একটা ছেলে কতটা খুশি হলে এতটা শুকরিয়া আদায় করতে পারে। সেটা তার অজানা নয়। আজকের সে সত্যিই ভাগ্যবান রিহানের মত একটা ছেলের কাছে নিজের মেয়ের হাতটা তুলে দিতে পেরে।
আবির নিজেকে সামলে রেহানের কাঁধে ভরসার হাত রেখে বলল: all the best my son... I believe in you..
অতঃপর পার্টির সবাই দেখল তাদের আন্তরিকতা। আবির স্টেজ থেকে নেমে আসতে। চারিদিকে আলো ক্যামেরার ফ্লাশ। মানুষের কোলাহল সবকিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। একটা ছোট্ট কুসুন হাত এগিয়ে এলো। তারপর উপরে রাখা দুইটি ডায়মন্ড রিং আলোতে চকচক করছে। প্রথমে রিহান ধীরে ধীরে আহি আর হাত ধরল। আঙ্গুলের রিং পরিয়ে দিতে থমকে গেল। হালকা নার্ভাস। আবার আনন্দে ভরা। মুচকি হেসে রিং পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে চারিপাশে করাতাদের শব্দ উঠলো। এবার আহিয়া রিহানের দিকে তাকালো। তোকে স্পষ্ট উচ্ছ্বাস ও আবেগ। সে যত্ন করে রেহানের আঙ্গুলের রিং পরিয়ে দিল। রিংটা সঠিক জায়গায় বসাতেই চারিদিকে আলো উজ্জ্বল হয়ে উঠলো।
congratulation...
করার তালি হাসি শীষ একসঙ্গে মিশে গেল।
মেঘা আর বন্যা সহ পুরো খান পরিবার সামনে থেকে হাততালি দিচ্ছে। আহিয়ান ও তৃধার বন্ধুরা দুষ্টুমি করে শীষ দিচ্ছে। মৃদুল ক্যামেরা হাতে মুহূর্ত গুলো ধরে রাখছে। তবে ওর ক্যামেরায় বোধ হয় তার রং নাম্বারের ছবি বেশি। মিস রঙ নাম্বারকে রেড গাওনি আজকে দুর্দান্ত লাগছে। মৃদুলের চোখ সরছেই না।
আবির দূরে দাঁড়িয়ে হালকা হাসছে-এই আয়োজন তার কাছে শুধু দায়িত্ব নয়, গর্ব ও।
আহিয়ান স্টেজের একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে। বোনের মুখে হাসিটা দেখে সে আর কিছু ভাবলো না। আজকের দিনে এটুকুই তার প্রাপ্তি।
রিং এক্সচেঞ্জ শেষ হতেই মিউজিক একটু জড়ানো হল।
স্টেজের সামনে সবাই একে একে শুভেচ্ছা জানাতে শুরু করলো। ছবি হাসি আলিঙ্গন-সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল স্মরণীয়।
আজ থেকে আহিয়া আর রিহান শুধু দুজন আলাদা মানুষ নয়-
আজ থেকে তারা একে অপরের প্রতিশ্রুতি।
রিং এক্সচেঞ্জ এর পর চারপাশ আবার হাসি-আড্ডায় ভোরে উঠলেও স্টেজের এক কোণে একটু আলাদা একটা মুহূর্ত তৈরি হলো।
আহিয়া ধীরে ধীরে নেমে এলো স্টেজ থেকে। সামনে দাঁড়িয়ে থাকা আইয়ানের দিকে তাকাতেই তার চোখ ভিজে উঠলো। এত আলো, এত মানুষ-সবকিছুর ভেতর ও ভাইটার দিকেই প্রথমে ছুটে এলো সেই।
আহিয়ান কিছু না বলে শুধু এক পা এগিয়ে এসে বোনের মাথায় আলতো করে হাত রাখল। ও মৃদু কন্ঠে বলল: "আজকে খুব সুন্দর লাগছে তোকে"
এই এতটুকু কথাতেই আহিয়ার চোখের কোনে জমে থাকা জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল,
"Thank you ভাইয়া.... তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না"
আহিয়ান এক সেকেন্ডের জন্য চোখ সরিয়ে নিল। গলার ভেতরে জমে থাকা অনুভূতিটা লুকিয়ে রেখে হালকা হেসে বলল: আমি সব সময় আছি তোর পাশে"
আহিয়া এবার আলতো করে জড়িয়ে ধরল ভাইয়াকে।
দূর থেকে কেউ ছবি তুলছিল, কেউ হাসছিল-
কিন্তু এই মুহূর্তটা শুধু ভাই আর বোনেরি ছিল।
স্টেজের মাঝখানে রাখা বিশাল থ্রি টায়ার কেকটার চারপাশে ধীরে ধীরে সবাই জড়ো হতে লাগলো । নরম আলোতে সাদা আর গোল্ডেনের ডিজাইনের সাজানো কেকটা ঠিক যেন রূপকথার কোন অংশ।
মাইকে হাসিখুশি কন্ঠের ভেসে এলো,
"Now, it's time for the cake cutting"
চারদিক থেকে তালি আর উল্লাসে বাগান মুখর হয়ে উঠল।
আহিয়া রিহান পাশাপাশি দাঁড়াল। দুজনের মুখে লাজুক হাসি, চোখে উজ্জ্বল আনন্দ।
আহিয়ান ও তৃধা এক পাশে দাঁড়িয়ে ছিল। আহিয়ান বোনের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল,
"যা শুরু কর। আজ তোর দিন"
আহিয়া হালকা হেসে মাথা নাড়ালো। রিহান এর হাতের উপর নিজের হাত রাখল। একসাথে ছুরি ধরতেই চারদিকে আবার তালি পরল।
"One....two...three..!"
কেক কাটার সঙ্গে সঙ্গে ফ্লাশের ঝলকানি হাসি আর উল্লাস মিলেমিশে একাকার হয়ে গেল।।
কেকের প্রথম টুকরোটা রিহান তুলে দিল আহিয়ার মুখে।
আহিয়া একটু লজ্জা পেয়ে হাসলো, তারপর ছোট্ট কামড় দিল। অতঃপর আহিয়ার হাত থেকে কেক গেল রিহানের মুখে। চারপাশে তখন দুষ্টামি ও হাসির রোল।
মালিহা খান চোখ মুছতে মুছতে বলল,
"আল্লাহ .... ওরা ভালো থাকে যেন"
একটু পর আহিয়া ও একটা ছোট টুকরো কেক তুলে এগিয়ে দিল আহিনের দিকে।
খুব নিচু গলায় বলল: "ভাইয়া..."
আহিয়ান কিছু না বলে কেকটা মুখে নিল। অতঃপর হালকা হাসি দিয়ে বলল,
"ধন্যবাদ"
এই এক শব্দে আহিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠলো।
চারপাশে তখন ক্যামেরা হাসি মিউজিক -সব চলছে নিজের গতিতে।
আর এই কেক কাটার মুহূর্ত টাই ধীরে ধীরে পরিণত হলো একটা নতুন সম্পর্কের আর একটা পরিবারের সুন্দর শুরুতে।
রিয়া, মাইশা, জান্নাত, মেঘ, বন্যা সহ সকলে দুচোখ ভরে দেখছে এত সুন্দর দৃশ্যটি। মেঘ তো কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে। একমাত্র কলিজার টুকরা মেয়েটার যে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছে .....