কেক কাটার পর মিউজিক একটু নরম হয়ে এলো। মাইকে আবার ঘোষণা ভেসে উঠলো–
"Now, Koi request the families true join the couple on a stage for the family photos session."
স্টেজের সামনে হালকা নাড়াচাড়া শুরু হয়ে গেল।
আত্মীয়-স্বজন, কাছের মানুষজন ধীরে ধীরে এগিয়ে আসছে। সবার আগে স্টেজে উঠল মেঘ আবির ও রাকিব রিয়া। আবির ও রাকিব ব্ল্যাক স্যুটে পরিপাটি আর মেঘ ও রিয়া রেড শাড়িতে। তারা রিহান ও আহিয়ার পাশাপাশি দাঁড়াতে ক্যামেরার ফ্লাশ ঝলসে উঠলো।
ফটোগ্রাফার হাসি মুখে বলল,
"Perfect! Please smile..."
তারপর একে একে উঠে এলেন মাহমুদা খান ও তার হাজবেন্ড। মিম আর আজিব তাদের পাশে এসে দাঁড়ালো। চার প্রজন্মের মানুষ এক ফ্রেমে– এই দৃশ্য টাই যেন খান বাড়ির শক্তি। এরপর আহিয়ান স্টেজে উঠলো।
বোনের পাশে দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবেই কাঁধে হাত রাখল। আহিয়া মাথায় একটু ঢুকিয়ে ভাইয়ের দিকে তাকালো। একটা নিঃশব্দ হাসি–যেটার মানে দুজনেই বোঝে।
"Brother come a little close please!"
ফটোগ্রাফারের কথায় আহিয়ান আরেকটু এগিয়ে এলো। ফ্লাশের আলো এই মুহূর্তটা বন্দী হয়ে গেল। আহিয়া স্টেজ থেকে তৃধাকে চেঁচিয়ে ডাকলো। আপু ডাক শুনে তৃধা বন্ধুদের ছেড়ে এদিকেই আসছে। সেটা দেখে আসিয়ান সরে যেতে চাইলো কিন্তু আহিয়া ভাইয়ের হাত ধরে আটকে দেয়। আহিয়ান নিচু স্বরে বোনকে বলল: এখানে সবাই আছে কেউ সন্দেহ করবে।
সেটা শুনে আহিয়া মৃদু হেসে বলল: কিচ্ছু হবে না।
অতঃপর তৃধা আসতে ওদের তিনজনের একসাথে ছবি তোলা হলো। জিহান পাশে বন্ধুদের সাথে কথা বলছে। তখনই কোথা থেকে যেন দৌড়ে আসলো ঊসা ও আদিবা। ক্যামেরাম্যান পাঁচ ভাই বোনকে একসাথে দাঁড় করিয়ে ছবি তুলল।
এক ফ্রেমে পুরো খান পরিবার–
হাসি, গর্ব, ভালোবাসা আর অগণিত গল্প নিয়ে দাঁড়িয়ে আছে ।
ফটোগ্রাফার আবার বলল,
"Last on.. everyone look at the couple!"
সব চোখ ঘুরে গেল আহিয়া আর রিহানের দিকে ।
এই ছবিটা শুধু একটা ছবি না–এটা ভবিষ্যতের জন্য রেখে যাওয়া একখণ্ড স্মৃতি...
যেখানে আজকের এই আলো, হাসি আর ভালোবাসা চিরদিনের মত বন্দি হয়ে থাকলো।
মিশকা দূর থেকে সকল কিছু দেখছে। আজকাল আহিয়ান ভাইয়ার সাথে আগের মত সেদে কথা বলা হয় না । লোকটা এমনিতেই যে dangerous এর মধ্যে আবার এখন তাদের টিচার। বাড়িতে উল্টাপাল্টা কিছু করলে ভার্সিটিতে গিয়ে তার শোধ নিবে। ভেবে মেয়েটা ভয়ে ঢুক গিলল। এহসান দূর থেকে তাকিয়ে আছে তৃধা ও আহিয়ানের দিকে। সকলের অগোচরে ঠিকই তারা নিজেদের মধ্যে দুষ্টুমি করছে। তবে একজোড়া চোখ তাদের প্রতি সেকেন্ডের সেকেন্ডে নজরে নজর রাখছে।
তখন ঐ ওর পাশে এসে দাঁড়ালো মেহেদী। জুই তো এখানে আসার পর থেকে ওকে পাত্তাই দিচ্ছে না। বন্ধুবান্ধবদের সাথে হাসি আড্ডায় মেতে আছে। মেহেদী এহসানের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল: এত কি ভাবছিস?
এহসান কিছু বলল না। মেহেদী এসানের নজর বরাবর একটু দূরে তাকাল। সেখানে আহিয়ান ও তৃধা চোখে চোখে ইশারা করে দুষ্টুমি করছে। মেহেদী দীর্ঘ শ্বাস ফেলে নজর ঘুরিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল: এটাই তো হওয়ার ছিল। ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। তুই কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস।
এহসান হাতে থাকা সফট ড্রিংকসের গ্লাসটাকে জোরে চেপে ধরে বলল: ভালবাসি ওকে।
মেহেদি দীর্ঘ শ্বাস ছাড়লো আবারো।গত এক সপ্তাহে এহেসানকে অনেক বুঝিয়েছে সে। কিন্তু ছেলেটা ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছে। কিছুতেই কিছু মানতে চাইছে না। আহিয়ান আর তৃধা যতই অস্বীকার করুক না কেন তারা ঠিক ওই বুঝেছে এরা দুজন প্রেম করছে। একটা সময় হয়তো খান পরিবার ছেলেমেয়েদের ভুল ক্ষমা করে মেনেও নেবে। তখন ইহসান উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই না। সে শুধুই কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। যদিও এখনো পাচ্ছে। কারণ ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক খান পরিবার অবস্থানের সাথে বিয়ের বিষয়টা নিষেধ করে দিয়েছে। কিন্তু ভালবাসার সামনে তো শক্তপুক্ত পুরুষরাও হার মেনে যায়। তৃধার বিষয় ছাড়া এহসান অনেক আত্মসম্মানবোধের একজন ছেলে। তবে কেন জানি এই পিচ্ছি মেয়েটার সামনে আসলেই তার সকল হিসেব গুলিয়ে যায়। সে বারবার বেহায়া হয়ে যায় সেই মেয়েটাকে পেতে চায়।
এদিকে তৃধার বন্ধুরা হাসি আনন্দে মেতে আছে। বিয়ের পর জুঁই গত ১৫ দিন ভার্সিটিতে যাইনি। এমনকি জুঁই ও মেহেদী গত পরশুদিন হানিমুন থেকে ফিরেছে। সেটা নিয়ে ওর বন্ধুদের সেকি হাসাহাসি। নাজমুল তো জুইকে রাগানোর একটা চান্সও মিস করছে না। আর আশিক সারাক্ষণ নীলের পেছনে আঠার মত লেগে আছে। ওকে দেখে মনে হচ্ছে পার্টিতে আসার তার একমাত্র কারণ নিলকে রাগিয়ে তোলা। সবকিছু মিলিয়ে বন্ধুদের হাসি আড্ডা থামছেই না।
মৃদুল একটু দূরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তার নজর সবার দিকে। মেয়েটা হয়তো কিছুটা বুঝতে পেরেছে। তাই অনেকটা বিরক্ত বোধ নিয়ে বারবার এদিকেই তাকাচ্ছে । আর প্রতিবার দুই জোড়া চোখের মিলন ঘটছে।
পার্টিতে রিহান তার বিজনেস ক্লাইন্ট দের সাথে আহিয়ার পরিচয় করিয়ে দিচ্ছে। দুজনেই আজকে প্রচুর খুশি। পুরো পার্টির কালো ও লাল পোশাকের মাঝে ওদের দুজনকে সাদা পোশাকে একদম অন্যরকম দেখাচ্ছে। এক দেখাতেই যে কেউ বলে দিতে পারবে আজকের পার্টির লাভ বার্ড কারা।
হঠাৎ করেই খান বাড়ির বাগানের সব লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকার যেন মুহূর্তের জন্য পুরো জায়গাটাকে গিলে নিল। আশেপাশে অতিথিদের মধ্যে হালকা গুঞ্জন চলছে। তখনই বাতাসে ভেসে এলো একটা হালকা সুর–মিউজিকের শব্দ।
আচমকা, এক্টির পর একটি ফোকাস লাইট জ্বলে উঠতে শুরু করল। বাতাসে হালকা ধোয়া, আলো গোলকের মত ভেসে উঠলো।
পরিবেশ এমন পাল্টে গেছে যে, ছোট বড় সবাই মুহুর্তে থমকে গেল। তখনই দেখা গেল যার যার কাপলের হাত ধরে সবাই ফোকাস লাইটের নিচে এগিয়ে গেছে। মেয়েরা রেড ম্যাস্কারেড মাস্ক আর ছেলেরা ব্লাক ম্যাস্কারেড মাস্ক মুখে ধারণ করেছে। দেশের মাটিতে একদম বিদেশি আবহাওয়া।
রাকিব আর আবির পাশাপাশি দাঁড়িয়ে আছে। রাকিব আশ্চর্য কন্ঠে বলল: কিরে বন্ধু এসব ব্যবস্থা করেছিস আমাকে বলিস নি তো...
আবির মৃদু হেসে বলল: আমি নিজেই কি জানতাম নাকি..?
এসব আমার ছেলে করেছে। আমিও তো তোর মত আশ্চর্য হয়েছি শুরুতে।
আদির ও রাকিবের বিদেশি ক্লাইন্টরা শুরুতেই যার যার কাপলের হাত ধরে ডান্স শুরু করে দিয়েছে। যেহেতু বাংলাদেশে এসব ডান্স তেমন একটা প্রচলিত নয়। তাই অনেকই লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরবর্তীতে জানতে পারলো আহিয়া সকলের জন্য ম্যাস্কারেড মাস্ক ব্যবস্থা করেছে। যার কারণে মুখ ঢাকা থাকবে এবং সবাইকে একই রকম দেখাবে। এতে অবশ্য অনেকেই খুশি হয়েছে। ধীরে ধীরে এগিয়ে গেল আরো অনেকে।
আশিক দুটো মাস্ক এনে একটা নীলকে জোর করে পরিয়ে ফোকাস লাইটের নিচে নিয়ে গেল। মেহেদী নিয়ে গেল জুঁইকে আর আহিয়ান নিয়ে গেলেও তৃধা কে। নাজমুল দুঃখ প্রকাশ করে সজীব কে বলল: দোস্ত আমাদের তো কেউ নাই। চল আমরা দুই বন্ধু গিয়ে ডান্স করি।
সজীব দুষ্টুমি করে বলল: ছেঃ এসব গিয়ে কাজ আমি করিনা। প্রয়োজনে অপরিচিত একটা পার্টনার যুগে নিব তারপরও ছেলের সাথে ডান্স করবো না।
ওর কথা শুনে নাজমুল হা হয়ে গেল।
সজীব তার কথা শেষ করে দুইটা মাছ হাতে নিয়ে একটা নিজে পড়লো এবং অন্যটা গিয়ে মিসকার দিকে এগিয়ে দিয়ে বলল : পার্সোনাল কোন পার্টনার না থাকলে চলুন দুজনে আজকে ডান্স পার্টনার হয়ে যাই। মেস্কা কয়েক পলক তাকিয়ে ছেলেটাকে দেখল। অতঃপর মুচকি হেসে মাস্কটা পড়ে চলে গেল স্টেজের দিকে।
নাজমুল হাওয়া হয়ে পুরো ঘটনাটা দেখল। পেছনে তাকিয়ে দেখল সোভা নেই। তখনই ওর সামনে মৃত এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল: shall we dance...?
কি আর করার অবশেষে নাজমুল এই অপরিচিত মেয়েটির হাত ধরেই ফোকাস লাইটের নিচে গিয়ে দাঁড়ালো।
এদিকে বল ডান্স থেকে বাদ পড়ল না আবির মেঘ, তানভীর বন্যা, আদি রাই, রাকিব রিয়া সহ মধ্যবয়স্ক সকল কাপল গুলো।
ছন্দে ছন্দে মিউজিক ভেসে আসছে....
হালকা হওয়ার মতন, চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন....!!
বাধবো তোমার সাথে আমি আমার জীবন...!
আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারাদিনটা আমার...!!
তুমি বৃষ্টি হয়ে নামলে তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার...!!
আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজল আকবো আজ সারাদিনটা আমার....!!
তৃধা আয আহিয়ান একজন আরেকজনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে মুহূর্তটা থমকে গেছে। মেয়েটা শুরুতে ফ্যামিলির ভয়ে আসতে চাইনি, ডান্স ফ্লোরে। কিন্তু এখন আহিয়ান ভাইয়ের ছোয়ায় যেন সব ভুলে গেছে। লোকটা যে এত ভালো ডান্স করতে পারে সেটাতো তৃধা জানতোই না।
এদিকে সোভা মৃদুল সেই কখন থেকে মৃদু কন্ঠে ঝগড়াই করে যাচ্ছে। শোভার একটাই অভিযোগ মৃদুল কেন তাকে জোর করে ডান্স করতে আনলো। তার বয়ফ্রেন্ড জানলে তাকে মেরেই ফেলবে। কিন্তু মৃদুল তো ছাড়ার পাত্র না। সে শোভা কে জোর করে নিজের সাথে নাচানোর চেষ্টা করছে। মেয়েটাকে পালিয়ে যাওয়ার কোন সুযোগই দিচ্ছে না
অন্যদিকে সকলের কেন্দ্রবিন্দু হোয়াইট কাপল রিহান ও আহিয়া। হাতে হাত রেখে ডান্স করার পরিবর্তে কেঁদেই যাচ্ছে। এই কান্না কোন কষ্টের কান্না নয়, এটা পূর্ণতার কান্না। খুশিতে দুজনের একজনও চোখের পানি ধরে রাখতে পারছে না। দুজন পাগলের মত কাঁদতে কাঁদতে হাসছে। রিহান এক নজর তাকালো সকলের দিকে। ফোকাস লাইট ব্যতীত চার দিকে সব অন্ধকার। কেউ কারো দিকে তাকিয়ে নেই। সবাই যার যার মতো গানের ছন্দে তাল মেলাতে ব্যস্ত। এই সুযোগে রিহান আহিয়াকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। আহিয়ার নিজেও ভালোবাসার মানুষটাকে পেয়ে খুশিতে ডুকরে কেঁদে উঠলো । আবার পাগলিটা কাঁদতে কাঁদতে হাসছে। কাঁদতে কাঁদতে হাসার গভীরতা একমাত্র পূর্ণতা পাওয়া লোক গুলোই বুঝবে।