ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

138

লেখক: ফারজানা মনি

মিসেস সুফিয়ার কথা শুনে মেয়ে কোনাকে নিয়ে গেল নিজের রুমে।

তারপর শাড়ির কাভার্ড টা খুলে মুচকি হেসে বললেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় বেছে নিন আমি আপনাকে পরিয়ে দিব।

মিসেস সুফিয়া তাই করলো।

বাড়ির ছাদ আজ অন্যরকম শান্ত।

চারপাশে যেন শব্দগুলো ধীরে ধীরে কথা বলছে।

ছাদের ঠান্ডা মেঝেতে বসলে শরীরে ক্লান্তি আলতো করে সরে যায়।

পূর্ণিমার চাঁদ ঠিক মাথার উপরে।

গোল উজ্জ্বল পরিপূর্ণ। মনে হচ্ছে আকাশ নিজেই আজ হাসছে।

চাঁদের আলো ছাদের প্রতিটি কোন ছুঁয়ে যাচ্ছে।

সাদা আলোয় ভিজিয়ে দিয়ে যাচ্ছে মনটাকে।।

আলোটা চোখে লাগে না বরং মন ভরিয়ে দেয়।

নিচে শহর জেগে আছে। কিন্তু ছাদে বসে মনে হচ্ছে শহর এখান থেকে অনেক দূরে।

এখন শুধু আকাশ চাঁদ আর নিজেদের নিঃশ্বাস কোথাও থেকে ভেসে আছে কুকুরের ডাক।

দূরে ট্রেনের মৃদু শব্দ। কিন্তু সেগুলো এই রাতের সাথে মিশে গেছে।

বুকের ভেতর জমে থাকা কথা। না বলা অনুভূতিগুলো। আজ অদ্ভুতভাবে নির্ভর করছে।

পূর্ণিমার আলোয় বসে থাকলে মনে হয় সব অপূর্ণতায় আজ পরিপূর্ণ।

তেমনি সুন্দর রাতে চাঁদের আলোয় গা ভিজিয়ে ছাদে বসে আছে তৃধা।

তার কোলে মাথা রেখে শুয়ে আছে আহিয়ান। গত দুইদিন যাবত তাদের দুজনের সেরকম ভাবে দেখা সাক্ষাৎ হয় না।

সেদিন কাকিমনি দেখে ফেলার পর। আহিয়ান আসার পর ত্রিধার ওই রুমে যায়নি।

আহিয়ান সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে ডিনারের সময় তৃধার দেখা হয়।

আজকে মনটা একটু বেশি ব্যাকুল হয়েছিল। তাইতো বউকে ফোন করে ছাদে আসতে বলেছে।

অনেকদিন পর স্বামীর ডাক পেয়ে মেয়েটা নিজেকে ধরে রাখতে পারিনি চলে এসেছে ছাদে।

ছাদে আসার পর আহিয়ান আর সোফা বা দোলনাতে বসলো না।

ছাদের এক ফোনে শীতলপাটি বিছানো ছিল। সেই দিন দিনের বেলা মালিহা খান শুকনো মরি শুকাতে দিয়েছিল।

আহিয়ান তৃধার হাত টেনে ধরে সেখানেই বসালো। তৃধার বসতে দেরি কিন্তু ওর কোলে মাথা রেখে শুতে ছেলেটার দেরি হলো না।

আচমকা কাজের মেয়েটা বেশ ভ্যাবাচ্যাকা খেয়েছে।

আহিয়ান কোলে মাথা রেখেই তৃধার হাতটা তার চুলে রাখল।

তৃধা মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে চুলগুলো জোরে টেনে খিলখিলিয়ে হাসছে।

আচমকা কিছু একটা মনে পড়তেই। আহিয়ান পকেট থেকে লাল গোলাপ টা বের করে তৃধার কানে গুঁজে দিয়ে বলল: মাশাআল্লাহ.. মনে হচ্ছে আসমান থেকে চাঁদ নেমে এসেছে...

ত্রিধা ওর কথায় লাজুক হাসলো । এভাবে চাঁদের জোছনা গায়ে মেখে কিছুক্ষণ সময় কাটিয়ে দিল।

মুখের কথার চেয়ে আজকে চোখের কথা বেশি হচ্ছে।

গভীর রাত। শুনশান নীরবতা। অনেকটা দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে।

ক্ষণে ক্ষণে মিলিয়ে যাচ্ছে তা। আহিয়ান হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠলো। শরীলটা যেন এখনো কাঁপছে।

খুব খারাপ একটা স্বপ্ন দেখে ছে। ছেলেটা সঙ্গে সঙ্গে বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি তুলে খেলো।

তারপর স্বপ্নটা আরেকবার চোখের সামনে সাজিয়ে তুলতে চাইলো। আবছা আলো আঁধারে কেউ যেন তার পরীটাকে তার থেকে আলাদা করতে চাচ্ছে।

লোকটা স্বপ্নের মাঝে কতটা সফল হয়েছে জানে না। তবে এতটুকু মনে পড়ছে বাড়িতে বিয়ের আয়োজন চলছে।

এক সময় কোনে বিদায়ের সময় হলো। কিন্তু বাড়ি থেকে একসাথে দুটো কোনে বিদায় হল।

আহিয়ানের কপাল হয়ে দরদর করে ঘাম পড়ছে। এ কেমন স্বপ্ন দেখল সে একবার থেকে দুইটা বউ বেরিয়ে গেল। দুজন বউ বাড়ি থেকে কিভাবে ...?একসাথে বিদায় হবে বাড়িতে একজনের বিয়ে..!

আর কে কেড়ে নিয়ে যাচ্ছে তার বুক থেকে তৃধাকে..?

চিন্তিত ভঙ্গি ছেড়ে আহেন এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল।

তারপর বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়েই দেখল। আজ ২০ শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার। রাত তিনটা বাজে ১৫ মিনিট।

ছোট বোনটার আগামীকালকে বিয়ে। আজকে ভোরের আলোয় পড়তে না পড়তেই বাড়িতে সবাই গায়ে হলুদের আয়োজন শুরু হবে। মেহমানরা ও ইতিমধ্যে বাড়িতে আসা শুরু করে দিয়েছে। গতকাল অনেক মেহমান এসেছে। অবশ্য এরা সবাই পাপা নানি লোকজন।

বড় দাদুর বিশেষ অনুরোধ তাই দুদিন আগেই এসেছে।

আগামী কালকে অনেক কাজ তাই সকাল সকাল উঠতে হবে। ভেবে আহিয়ান শুয়ে পড়লো।

হাজারো চিন্তাভাবনার মাঝে এক সময় চোখের পাতায় আবারও ঘুম ধরা দিল।

আজ আহিয়ার গায়ে হলুদ।

কিন্তু খান বাড়িতে দিন শুরু হয়েছে আরো অনেক আগে।

সকালের আলো ঠিক মতো ছড়ানোর আগেই বাড়ির গেট খুলে গেছে।

একে একে মেহমান আসা শুরু করে দিয়েছে। কেউ দুর থেকে কেউ পাশের পাড়া থেকে।

কারো হাতে ফলের ঝুড়ি কারো হাতে মিষ্টির বক্স।

কেউবা খালি হাতে এসে হাসিও শুভকামনা নিয়ে ঢুকতে বাড়িতে।

রান্নাঘর যেন সকাল থেকে যুদ্ধক্ষেত্র। সকাল সকাল বড় বড় হাটি বসিয়েছে চুলায়।

পেঁয়াজ কাটার মশলা বাটা কাঁচা হলুদ বাটায় ব্যস্ত সবাই।

সব মিলিয়ে একটা পরিচিতি বা উৎসবের গন্ধ।

ভাবি ফুপু খালা সবাই হাতে হাতে কাজ করছে।

ড্রয়িং রুমে অন্যরকম ব্যস্ততা।

হলুদের জন্য আনা শাড়িগুলো একে একে বের করা হচ্ছে।

হলুদ কমলা বসন্তী রঙে রঙে রাঙিয়ে উঠে ঘর।

গহনার বাক্স খুলতেই ঝিকিমিকি আলো। কেউ শাড়ির আঁচলের ভাচ খুলে দেখছে।

কেউবা গয়না হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে এটাই হলুদের জন্য পারফেক্ট।

উপর তালায় মেয়েদের হাসি আর কথা শব্দ।

কে কোন শাড়ি কখন পড়বে। কোনটায় ফটোশুট ভালো আসবে। এসব নিয়েই তর্ক। আবার তর্কের মাঝে হাসি। আহিয়ার জন্য আনা শাড়ি গহনা গুলো আলাদা করে যত্ন করে রাখা।

বাড়ির বাগানে আর ছাদে পুরুষদের অন্যরকম ব্যস্ততা।

মঞ্চের ব্যানার ঠিক করতে ব্যস্ত। কেউ লাইটিং এর তার ঠিক করতে। মাইকের সাউন্ড চেক চলছে।

১,২,৩ শোনা যাচ্ছে তো...?

আরেকদিকে আবীর ও তানভীর বরের বাড়ির লোকজনদের বসার জন্য ব্যবস্থা আলোচনা করছেন।

গাড়ির দিকে খুলে নামানো হচ্ছে জিনিসপত্র ফুল উপহার ট্রে বড় বড় ডেকোরেশন এর বাক্স।

আদি তালিকা হাতে মিলিয়ে নিচ্ছে যাতে কিছু বাদ না পড়ে।

দুপুর গড়াতে খান বাড়ির গতি আরো বেড়ে যায়। রান্নার গন্ধ আরো তীব্র। মেহমানের সংখ্যা আরো বেশি। চা শরবত নাস্তা একটার পর একটা ঘুরছে।

আর সেই ব্যস্ততার মাঝে খান বাড়ির এক পাশে বসে আছে আহিয়া।

কথা কম। চোখ নরম। এক কোলাহলের মাঝে তার মনের ভিতর চলছে অন্যরকম একটা প্রস্তুতি। বিদায়ের প্রস্তুতি।

তার পাশেই বসে আছে ত্রিধা ও আদিবা।

বিয়ের আগে সময়টুকু ভাই বোনের থেকে দূরে থাকতে চায় না বলে তাদেরকে জোর করে নিজের সাথে বসে রেখেছে।

বিকেল হতেই পরিবেশ বদলাতে শুরু করল। হলুদের ডালা সাজানো হচ্ছে। কাঁচা হলুদ বাটা ফুল আতর পান পাতা।

সবকিছু ট্রেতে গুছিয়ে রাখা।

হলুদ রঙের ওড়না কাঁচা ফুলের গহনা আলাদা করে সাজানো।

সূর্য একটু একটু করে ঢলে পড়ছে।

খান বাড়ির সকলের মনে একটাই অনুভূতি। আরেকটু পরেই শুরু হবে হলুদ সন্ধ্যা।

হাসি আনন্দলের আড়ালে আজকের দিনটাও ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে।

ঠিক হলুদের মতো।

সকল অতিথিরা ইতিমধ্যে এসে পড়েছে। যারা বাকি ছিল তারাও আসছে।

আহিয়ান এর বন্ধুবান্ধবরা স্টেজে ফুল লাগাতে ব্যস্ত।

সন্ধ্যার পরে বরপক্ষরা চলে আসে খান বাড়িতে। একসাথে অনুষ্ঠিত হবে । রিহান ও আহিয়ার গায়ে হলুদ ও মেহেন্দি।

বাড়িতে আত্মীয় স্বজনরা গিজগুজ করছে। একটু পরে আহিয়া কে গায়ে হলুদের জন্য সাজানো হবে।

মেঘ খাবারের প্লেট নিয়ে এসে দেখলাম সে আর রুমে অনেক মানুষ। ভাবি বোনেরা যার যার মত হাসিমষকরা করছে।

কিন্তু মেয়েটা এক করে মন খারাপ করে বসে আছে। বোনের মন খারাপ দেখে তৃধাও চুপচাপ বসে আছে।

মেঘ গিয়ে এসে সকলের উদ্দেশ্যে বলল : তোমরা সবাই নিচে গিয়ে সন্ধ্যার নাস্তা করে নাও।

ওর কথা শুনে একে একে সবাই চলে গেল ঘরটাও খালি হয়ে গেল। সবাই চলে গেছে ড্রইং রুমে।

কিন্তু ত্রিধা ও আদিবা এখনো আগের নেয় বোনের বাসায় চুপচাপ বসে আছে।

মেঘ খাবার প্লেটের সাইডে টেবিলে রেখে মেয়ের কাছে এগিয়ে এসে বসে বলল: কি হয়েছে মাম্মা..?

আহিয়া জবাবে কিছুই বলল না আলতো করে মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো।

মেঘ জানে মেয়ের অস্বস্তির কারণ। তার ভেতরেও তো ঝড় বইছে।

সেটা সে কি করে কাউকে বোঝাবে...

দীর্ঘক্ষণ নীরবতার পর মেঘ মেয়েদের উদ্দেশ্যে বলল: দুইটার কেউ তো এখনো দুপুর থেকে কিছু খাস নি.. রুমটা খালি আছে এখন খেয়ে নে...

তৃধা ফুপির উদ্দেশ্যে বলল': কেন জানি আমার মনটা খুব অস্থির লাগছে ফুফি...

মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত এক ভয় কাজ করছে সারাদিন।

মেঘ ভাত মেখে আহিয়ার মুখে এক লোকমা দিল।

অতঃপর ত্রিধার দিকে আর এক লোকমা এগিয়ে দিতে দিতে বলল: বোনের বিয়ে হয়ে যাচ্ছে তো,, তাই এমন লাগছে।

মন খারাপ করিস না। আহিয়া মাঝে মাঝেই আমাদের বাড়িতে বেড়াতে আসবে।

তৃধা মুখের ভাতগুলোতে চিবোতে চিবোতে ভাবল'ফুপি যেটা বলছে সেটাই হয়তো ঠিক..

এদিকে আদিবা মুখ ফুলিয়ে আছে। বড় দুইটার মুখে আগে ভাত দিয়েছে তাই।

মেঘ বুঝতে পেরে টেনে কোলে এনে বসালো।

অতঃপর আদর করে মুখে ভাত তুলে দিলো।

দরজা এসে কেউ একজন টোকা দিল। সকলের দৃষ্টি সেদিকে ঘুরাতেই চোখে পড়লো আহিয়ান কে।

আহিয়ান রুমে প্রবেশ করতে করতে মায়ের উদ্দেশ্যে বলল: মাম্মা বাবা বলেছে ৫০ হাজার টাকা দিতে..

মেঘ ছেলের দিকে তাকিয়ে দেখল সারাদিনের কাজে দৌড়াদৌড়িতে মুখটা শুকিয়ে গেছে।

অতঃপর ছেলের উদ্দেশ্যে ধমক দিয়ে বলল ;দুপুর থেকে খাওয়া-দাওয়া বাদ দিয়ে কোন রাজকর্ম উদ্ধার করে দিচ্ছিস তুই..

আহিয়ান মৃদু হেসে বলল: বিজি আছি মাম্মা তাই খাওয়ার সময় পায়নি...

কথাটা শুনে মেঘ ছেলের কাছে এক লোকমা ভাত ধরে বলল: আমি খাইয়ে দিচ্ছি খেয়ে নিয়ে তারপর যা..

তোর খাওয়া শেষ হলে না হয় ওদেরকে আবার খাবার এনে খাওয়াবো।

আহিয়ান মুখে ভাত টুকু নিয়ে তাড়াহুড়ো দেখিয়ে বলল: আমার এখন দাঁড়ানোর সময় নেই মাম্মা নিচে লোক দাঁড়িয়ে আছে টাকাটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে।

মেয়ে ছেলেকে জোর করে আরো দুই লোক মা খাইয়ে দিল।

আহিয়ান পানি খেতে খেতে তাড়াহুড়ো দেখিয়ে বলল: আগে আমাকে টাকাগুলো দিয়ে দাও তারপর ওদেরকে আসতে ধীরে খাইয়ে দিও...

তৃধা এক নজরে তাকিয়ে রইল ব্যস্ত মানুষ দিকে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 138 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন