সময় গড়িয়ে রাত আটটা।
খান বাড়িতে জমজমাট বিয়ের অনুষ্ঠান।
এর মধ্যে খান বাড়িতে সকল অতিথি উপস্থিত। তৃধার ফ্রেন্ডরাও আজকে লেট করেনি।
সন্ধ্যার পর পর সবাই চলে এসেছে।
শোভা আসতে চাইনি। নাজমুল সজীব আশিক ও নীল বাড়িতে গিয়ে জোর করে নিয়ে এসেছে।
সেখানে সোভার মায়ের কাছে জানতে পেরেছে সোভার বিয়ে নাকি প্রায় ঠিকঠাক।
এদিকে সোভার মিস্টার রং নম্বরের কোন খোঁজ খবর নেই।
নাজমুল জানাল সেও কিছুই করতে পারেনি।
পরিবারকে কি বলে বিয়ে ভাঙলে সে নিজেও জানেনা।
পছন্দের মানুষটার খোঁজখবর পাওয়া গেলে হয়তো তার নামটা বলা যেত।
কিন্তু এখন সেই কথা বন্ধ।
চারদিকে রাতে গান বাজনার মাঝেও মেয়েটা মন খারাপ করে ছাদের এক কোণে বসে আছে।
নীল একটা জরুরী প্রয়োজনে গেছে ত্রিধার রুমে।
আর নাজমুল আশিক ও সজীব, আহিয়ান ভাইয়ের সাথে কি নিয়ে যেন কথা বলছে।
তাই আপাতত মেয়েটা একাই।
হঠাৎ পিছন থেকে একটা গম্ভীর পুরুষ ওলি কণ্ঠ ভেসে আসলো.. আপনি শোভা না..?
সোভা অন্যমনস্ক ছিল। হঠাৎ কারো শব্দে ঘোর কাটিয়ে ঘাড় ঘুরে তাকালো। পরিচিত মুখ সামনে দেখেই মেয়েটা উঠে দাঁড়ালো।
ওর সামনে দাঁড়িয়ে আছে শিশির স্যার।
উনাকে দেখে শোভা সালাম দিল। ভার্সিটির টিচারকে সোভা এখানে আশা করেনি।
একটু দূরে লক্ষ করতে দেখল মাহিন স্যার সোহেল স্যার কেউ দেখা যাচ্ছে।
শিশির ছাড় সোভার উদ্দেশ্যে বললাম: এটা আপনাদের বাড়ি। আই মিন আমি স্যার আপনার কাজিন...?
সোভার যদিও ইতস্তত লাগছে। তবুও জনতা কাটিয়ে জবাব দিল। না স্যার, এটা আমার ফ্রেন্ড তৃধার বাড়ি
আমি তোর ফ্রেন্ডের বোনের বিয়ের বাড়িতে এসেছি।
কিন্তু আপনি এখানে..?
শিশির স্যার হেসে বললেন: আমিও ফ্রেন্ডের বোনের বিয়েতে এসেছি...
তারপর একটু দূরে দাঁড়িয়ে থাকা নীল পাঞ্জাবি পড়ে আহিয়ানের দিকে দেখিয়ে বললেন: ওইযে আহিয়ান স্যার, এই অল্প দিনে উনার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে।
তারপর টুকটাক কথা বলে শিশির স্যার চলে গেলেন। মেয়েটা বুঝি হাফ ছেড়ে বাঁচলো।
এর মাঝে হঠাৎ কেউ তাচ্ছিল্য কন্ঠে বলল: এই কয়েকদিনে ভালোই তো উন্নতি হয়েছে....
শোভা এবার বেশ বিরক্ত হলো। বারবার কে তার শান্তি নষ্ট করতে আসে।
পিছনে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে। মেয়েটা দাঁড়িয়ে গেল।
চোখের তারায় রাগও ঘৃণা নিয়ে বলল: আপনি..?
মৃদুল কিঞ্চিৎ এগিয়ে এসে বলল:
সবার সাথে সব চলে...
শুধু আমায় দেখলে গা জ্বলে...
এতক্ষণে শান্ত মেজাজটা আরো বেশি গরম হলো সোভার।
শোভা তেজী কন্ঠে বলল :কি বলতে চান আপনি...?
আর আপনি আমার সামনে কি করছেন..?
সেদিনের থাপ্পরটাকে ভুলে গেছেন...?
মৃদুল ইচ্ছে করল মেয়েটার গালে দুইটা ঠাটিয়ে থাপ্পড় মেরে সুন্দর গালটা লাল বানিয়ে দিতে। শাড়ি পড়ে সেজেগুজে এসে এখানে অন্য ছেলের সাথে গল্প করছিল । এখন আবার তাকেই শসাচ্ছে।
কিন্তু শোভা আর মৃদুলের উত্তরের অপেক্ষা করলো না।
মৃদুল কে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে।
তখন এই ছেলেটা পিছু ডেকে বলল: শোনো মেয়ে আমাকে এত তেজ দেখাইও না। পরবর্তীতে মূল্য চুকাতে কষ্ট হয়ে যাবে।
কথাটা কানে আসলেও মেয়েটার আর পিছু তাকালো না।
মৃদুল রাগে যেতে সামনে থাকার চেয়ারটাতে একটা লাথি মারে।
অতিরিক্ত লাল হওয়া চোখে ভেসে ওঠে ১৫ দিন আগের রাতের দিকে দৃশ্য।
মৃদুল তার রাগিনি চোখে প্রথমবারের মতো ভয় দেখতে পেল।
এমনকি মেয়েটা ওকে বারবার বলছিল ওর বিএফ এসব পছন্দ করে না।
মৃদু রহস্যময় হেসে বলেছিল,: তোমার বয়ফ্রেন্ড কি দেখতে আসছে তুমি এখানে কি করছ...?
—দেখতে না আসুক আমি আমার দিক থেকে সব সময় অনেস্ট থাকতে চাই...
তার আড়ালেও আমি তোকে ঠকাতে পারি না।
এসব শুনে মিদুলের অনেক ভালো লেগেছিল। সত্যি মেয়েটা অনেক ভালো। এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার।
যেমন পাশাপাশি পথ চলে দেখা করেও প্রেমিক-প্রেমিকারা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করছে।
সেখানে অপরিচিত রং নাম্বারের একটা যুবকের জন্য এই মি নিজেকে নিখুঁত করছে।
ভাবতেই বুকের মাঝে চিনচিন সুখময় অনুভূতি হচ্ছে।
কিন্তু এত সুখের মাঝেও হঠাৎ করে তার মনে খেলে গেল দুষ্টু চিন্তাভাবনা।
ছেলেটা মনে মনে ভাবলো এই মেয়েকে যদি আরেকটু জ্বালাতন করা হয় তাহলে কেমন হবে।
অন্য পুরুষের ছোঁয়া পেলে কি আগের অদেখা ভালোবাসা ভুলে যাবে..?
মৃদুল নাচের তালে তালে স্টেপ মেলাতে মেলাতে ভাবল একবার পরীক্ষা করে দেখলে ক্ষতি কি.?
যেই ভাবনা সেই কাজ।
আচমকা নাচের স্টেপ পাল্টে ফেলল।
শোভার কোমরে নিজের পুরুষালি হাতটা রেখে টেনে আনলো নিজের কাছে।
মেয়েটা আমতা আমতা করে বলল : ছারুন আমায় এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে...
কিন্তু মিদুল ছাড়লো না আলতো করে মেয়েটা রচুল গুলো কানের পিছনে গুঁজে দিয়ে হাসি দিয়ে বলল: don't say a what_just enjoy the moment...
সোভা নিজের নরম ভাব ঝেড়ে ফেলল। মেয়েটা এবার বেশি রেগে গেছে...
অতিরিক্ত রাগের জ্ঞানশূন্য হয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল মৃদুলের গালে।
অতঃপর আঙ্গুল তুলে শাসিয়ে আস্তে আস্তে বলল: পার্টির পরিবেশটা নষ্ট করতে পারছি না বলে এখনো চুপ করে আছি...
নয়তো তোমার মতো বেয়াদব কে নিচে সীমা দেখিয়ে দিতাম।
বলেই নিজের সামন মৃদুল কে ধাক্কা দিয়ে পার্টি থেকে বেরিয়ে গেল।
মৃদুল আচমকা যেন শকট খেয়েছে। সেতো মেয়েটাকে জাস্ট পরীক্ষা করতে চেয়েছিল।
কিন্তু এই মেয়ে তার গায়ে হাত তুলে দিল।
ছেলেটা কিছু একটা মনে পড়ে আশেপাশে তাকাল।
সবাই ফ্লাশ লাইটের নিচে প্রিয়জনদের সাথে নাচায় ব্যস্ত।
মুখে মাক্স এবং একই ড্রেসাআপ এর জন্য কাউকে চেনার উপায় নেই।
সোভার কাছে সে প্রথমে খুশি হয়েছিল।
তার জীবনের সে একজন অনেস্ট গার্লফ্রেন্ড পেয়েছে। যে কিনা তার অনুপস্থিতিতেও তার সাথে বেইমানি করে না।
কিন্তু ভাবনার মাঝে আচমকা চোখ গেল অনেকটা
দূরে।
সেখানে সোফায় উপর পা উপর পা তুলে এক জোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে।
সে আর কেউ নয় সিআইডি অফিসের এহসান নেওয়াজ ।
ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে বোঝা গেল এতক্ষণ সে সব দেখেছি।
সোভার উপর মেজাজটা এবার প্রচুর গরম হলো তার।
তারপর মৃদুল নিজেও আর সেই পার্টিতে ছিল না।
বর্তমান,,,,,
নিচে বরপক্ষ এসেছে কথাটা কানে আসতে মিদুল নিচে গেল।
এমনিতেই রেহান প্রচন্ড রেগে আছে তাদের বাড়িতে যাইনি বলে।
তাই আর দেরি না করাই ভালো।
নিজের রুমে। কাঁচা হলুদ রঙের ভারী ব্রাইডাল লেহেঙ্গা পড়ে আছে আহিয়া।
মেয়েটাকে আজকে রূপকথার জগতের রাজকন্যার মত লাগছে।
পুতুল বসে আছে।
তার সাথে সেম ডিজাইনের লেহেঙ্গা পড়েছে ত্রিধাও।
তবে সেটা নীল রঙের।
একমাত্র বোনের বিয়েতে আহিয়ান কোন কিছু নিয়ে নিষেধাজ্ঞা জারি করেনি এখনো।
এতে ত্রিধা বেশ খুশি।
আহিয়ার পাশে বসে আছে। এমিলি জুঁই, শোভা, ঊষা, আদিবা, ইলমা মিশকা, মিতু সহ আরো অনেকেই।
জুই মেহেদী, মিসকা ও এহসান ইলমা । একটু আগেই এসেছে।
যদিও জুই মেহেদী ও মিশকা ছেলেপক্ষ হয়ে আসার কথা।
কিন্তু মেহেদির বাড়ি থেকে তারা সরাসরি খান বাড়িতে এসে পড়েছে।
একটু পর সবাই এখানেই আসবে।
আবির তানভীর, আদি আরিফ যাচ্ছে, বাড়ির মেন ফটক থেকে ছেলে পক্ষ হতে এগিয়ে আনতে। খবর পাওয়ার সাথে সাথে আহিয়ানো সেদিকে গেছে।
একমাত্র বোনের বিয়ে বলে কথা।
কোন দিক থেকে কাউকে কোন অভিযোগ করার সুযোগ দেওয়া যাবে না।
আহিয়ান এর পিছু পিছু ক্যামেরা হাতে ছুটলো ইথান।
বাংলাদেশের বিয়ের তার আগে পরে কখনো দেখা হয়নি। তাই সবটুকু দৃশ্য ক্যামেরা বন্দি করা তার একমাত্র লক্ষ্য।
সবার সাথে সেও পরেছে আজকে নীল পাঞ্জাবি ও সাদা-পাজামা।
প্রথমবার বাঙালি পোশাক পড়ে ছেলেটা বেশ আনন্দিত।
এদিকে রান্না ঘরের সকল আয়োজন ক্যাটারিং লোকেরা করলেও রান্নাঘরে কাজের কোন অভাব নেই।
মেঘ , বন্যা, রাই, মাইশা, মিম, শিমু, মালা , হলুদের ডালা সহ বাকি সকল কিছু গোছাতে ব্যস্ত।
পদ্মের তো গত দুদিন ধরে চা ও কফি বানাতে জীবন শেষ।
তারপর একজন চা বা কফির অর্ডার দিয়ে যাচ্ছে।
এদিকে মালাকে দেখে মেঘের আর আগের মতো রাগ হয় না।
এদিকে মালা এত বছরে অনেকটা পাল্টে গেছে। স্বামী সংসার নিয়ে সে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে।
সৌভাগ্যবশত এবার দেশে আসা আর ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ের ডেট একই সময় পড়েছে।
তাই ফুফু ও ফুপার পরিবারের সাথে এত বছর পর দেখা করার লোফ সেই সামলাতে পারেনি।
তাছাড়া মালিহা খান ভাতিজাকে ফোনের উপর ফোন করে নিয়ে এসেছে।