বিয়ে বাড়ির যুবক যুবতীরা বরপক্ষকে আমন্ত্রণ জানানোর জন্য ফল মিষ্টি শরবত হাতে নিয়ে দারিয়ে আছে গেটে। রিহান কে আজকে অন্য রকমের লাগছে আহিয়ার সাথে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবির উপরে অফ হোয়াইট কালারের কটি।
রিহান এর সাথে এসেছে অলোক মৃদুল নির্জন সহ বাকি কাজিন ও মুরুব্বিরা।
আসিফ ও আরিফ দুই ভাই আজকে দুই পক্ষে। আরিফ নিজের শ্বশুর বাড়িতে এসেছে মেয়ে পক্ষ আসিফ তার শ্বশুরবাড়িতে ছেলে পক্ষ।
আবির ও তানভীর সহ ওনেকে এগিয়ে গিয়ে বর পক্ষের গুরুজনদের স্বাগতম জানালো। আহিয়ান বন্ধুদের সাথে কোলাকুলি করল।
অতঃপর আহিয়ান পা দিল গেটের ভিতরে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দুপাশ থেকে কিশোর কিশোরীরা গাধা ও গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিল ।
আইরিন প্রেগনেন্সির কারণে বাড়ির কোন কাজে হেল্প করতে পারছে না। তবে সবার সাথে বসে বসে সঙ্গ দিচ্ছে। আইরিনের হাসবেন্ড একটু পর পর এসে আইরিনকে দেখে যাচ্ছে এটা দেখে বাড়ির সকলে বেশ খুসি।
আহিয়ার কানে পৌঁছে গেছে রিহান আসার খবর। তার বুকের ভিতর কেমন একটা অস্থিরতা। ধুকপুকুনি বেড়ে গেছে। এই পাগলটা তিন বছর ধরে বিয়ে করবো বিয়ে করবো বলে তাকে পাগল বানিয়ে ফেলেছে। অবশেষে তাদের স্বপ্নটা সত্যি হচ্ছে দুজন দুজনকে পেয়ে পূর্ণতা পাচ্ছে। তৃধাও অনেকটা খুশি সন্ধ্যার পর তার বন্ধুরা আসার পর থেকে তার অস্থিরতা অনেকটাই কেটে গেছে। তাদের সাথে হাসি আনন্দে কেটে যাচ্ছে অনেকটা সময়। বোনের বিয়েতে তৃধা আজকে অনেকটা সাজগোজ করেছে। কিন্তু আফসোস এখন পরজন্ত পাষান স্বামীটার দেখাই পেল না। আর পাবেই বা কি করে আহিয়ান যে আজকে অনেক ব্যস্ত ।
সজীব আশিক নাজমুল একবার এসে আহিয়ার সাথে দেখা করে গেছে। সেই সাথে জুই সোভা ও নীল তৃধার সাথে দুষ্টুমি ও করে গেছে।
ঊষা ও আদিবা দুজনেই আজকে নীল শাড়ি পড়েছে। হাতে নীল চুড়ি কপালে নীল টিপ। দুজন তো আজকে আহিয়া আপুর কাছ থেকে নড়ছেই না ।
এদিকে বন্যা কাজের ফাঁকে ফাঁকে এদিকে ওদিকে তাকাচ্ছে। একবার মেয়ের কাছে যাচ্ছে একবার মেয়ের বাবাকে ডাকছে । কেন জানি মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোন বিপদ ধেয়ে আসছে তাদের দিকে । মেয়েটাকে নিয়ে আজকে বড্ড বেশি মন খারাপ হচ্ছে ।
বাড়ির হালিমা খান মালিহা বাড়ির মেহমানদের সঙ্গে গল্প করছে। সাথে এখন অ্যাড হয়েছে রিহানের দাদি নানি।
রিহানকে সবাই ছাদে হলুদের স্টেজে নিয়ে গেছে । সাথে গিয়েছে যুবক-যুবতীরা। ওনারা আর এই বয়সে এতগুলো সিঁড়ি ভেঙ্গে ছাদে যায়নি।
মেঘের মন মেয়েকে নিয়ে বেশি উতলা। একমাত্র মেয়ে একদিন পরেই চলে যাবে তাদেরকে ছেড়ে। এইতো কয়েক বছর আগেও কোলেপিঠে করে মানুষ করলো। সময় গুলো কত দ্রুত বহমান। দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল । হাতে কোন কাজ উঠতে চাইছে না।
বিয়ে বাড়িতে অনেক কাজ থাকায় অনেক কাজের লোক রাখা হয়েছে কিন্তু তারপরও তার নিজের কাজ যেন কমছে না কাজ করছে ঠিকই কিন্তু হাত যেন কাঁপছে।
তখনই সিঁড়ি দিয়ে যেতে যেতে আবির নিজের উদ্দেশ্যে বলল : আহিয়ার আম্মু আমার জন্য রুমে খাবার নিয়ে আসো তো....
মেঘ শুনতে পেয়ে ক্লান্ত শরীরটাকে টেনেটুনে খাবার নিয়ে গেল। এত মানুষ থাকায় আবির্ যেহেতু বলেছে তাই আর আবিরকে জোর করল না ডাইনি খেতে।
রুমে গিয়ে দেখল আহিয়ার আব্বু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে ।
মেঘ খাবারগুলো রেখে খেতে বলে চলে আসতে নিয়েছিল। কিন্তু আবির ওর কব্জি ধরে আটকে দিয়ে ধমক দিয়ে বলল : কোথায় যাচ্ছ?
___কাজ আছে নিচে যাই...
___বাড়িতে কি কাজের লোকের অভাব আছে আমি সকলের কাজের জন্য এক্সট্রা লোক রেখে দিয়েছি তারপর মেহমান দাও টুকটাক সাহায্য করছি তাহলে নিজের শরীরটাকে এত ক্লান্ত কেন বানাচ্ছো?
মেঘ চমকে তাকালো আবিরের দিকে.। আমি নিজেও তাকিয়ে দেখল তার বউকে। গত এক সপ্তাহ ধরে তার স্ত্রী ঠিকমতো ঘুমায় না । চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখটা কেমন মলিন হয়ে গিয়েছে । শুনলাম সকাল থেকে কিছু খাওনি কেন?
___আপনাকে এসব কি বলেছে...?
___তোমার ভাই বলেছে।
___ভাইয়া এমনি বলেছে।
___তাহলে মুখ চোখ এত শুকনো কেন...?
মেঘ কিছুক্ষণ চুপ করে থেকে স্বামীকে জাপড়ে ধরে কেঁদে উঠলো। আবির মেঘের ভাবভঙ্গি বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলো : কি হচ্ছে কি এসব আহিয়ার আম্মু?
তুমি এভাবে কাঁদলে মেয়েটাও তো কাঁদবে তুমি কি চাও মেয়েটা কষ্ট নিয়ে শ্বশুরবাড়ি যাক?
মেঘ বলল না আবির নিজের অর্ধাঙ্গিনীকে নিজের বুকে জড়িয়ে নিল। অতঃপর আবির নিজের এক হাত ধুয়ে খাইয়ে দিল।
ছাদের এক কর্নারে দাঁড়িয়ে কি বিষয়ে তর্ক করছে মেহেদী ও এহসান।
কিছু একটা বিষয় নিয়ে দুজনের মাঝে কথার বেশ পাল্টাপাল্টি হচ্ছে। ওদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে এহসান কিছু একটা করতে চাইছে কিন্তু মেহেদী নিষেধ করছে। কিন্তু এহসানের মনে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার তীব্র এক আকাঙ্ক্ষা। সে বারবার তাকাচ্ছে আহিয়ানের দিকে।
আহিয়ান আজকে বেশ দৌড়াদৌড়ির মাঝে আছে। একদিকে ভার্সিটি থেকে নতুন ফ্রেন্ডরা এসেছে। আরেকদিকে নিজের পুরাতন বন্ধুরা। তাছাড়া একমাত্র ভাই হিসেবে তার উপর রয়েছে বিয়ে বাড়ির অনেক দায়িত্ব। ছেলেটার দু'দণ্ড বসে সময় পাচ্ছে না।
রিহান কে বসিয়ে রাখা হয়েছে হলুদের স্টেজের রাজকীয় চেয়ারে। তার সামনে সেন্টার টেবিল এ সাজিয়ে রাখা হয়েছে কয়েক রকমের ফল মিষ্টি, শরবত হলুদের ডালা ইত্যাদি। আর কিছুক্ষণের মধ্যেই তার প্রিয়তমা আহিয়া পাখিকে নিয়ে আসা হবে। এখানে আসার পূর্বে পাখিটাকে বহুবার বলেছে হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠাতে। কিন্তু মেয়েটা তার কথা শুনলে তো,,,,, বারবার বলেছে সামনাসামনি দেখাতো হবেই আগামীকালকে একবার বাড়িতে নেই তারপর সবার আগে এই মেয়ের বাহানা ছুটাবো।
ভাবনার মাঝে বক্সের মিউজিক পরিবর্তন হয়ে গেয়ে উঠলো হলুদের গান।
মাথা চাইয়া টিকা দিমু
জরোয়া লাগাইয়া সইগো ....
জরোয়া লাগাইয়া সইগো...
বিন্দন চাহিয়া শাড়ি দিমু
ওড়না লাগাইয়া সইগো.....
ওড়না লাগাইয়া সইগো....
নাক চাইয়া নাক ফুল দিমু
কান্না লাগাইয়া সই গো
পান্না লাগাইয়া সই গো...
কি দিয়া সাজাইমু তোরে....??
লিলাবালি লিলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সইগো
কি দিয়া সাজাইমু তোরে....??
জিহানের নজর গেল সামনের একদল নীল পাঞ্জাবি পরোয়া ছেলে হলুদ রঙে পলকিত করে তার নববধূকে নিয়ে আসছে। পুরো পালকি ফুলে ফুলে সাজানো। নববধূর আসার পত্র সাজানো হয়েছে গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি দিয়ে।
একদল যুবক ছাদের কোন দাড়িয়ে আতশ বাজি ফাটাচ্ছে । বন্ধুরাই সারা দিতে দেরি হান ভিড় পায়ে এগিয়ে গেল সামনে। ওকে দেখে ছেলেগুলো থেমে গেল। রেহান হাত বাড়িয়ে দিল প্রিয়তমা পালকি থেকে নামে আসার জন্য। কিন্তু ছেলেমেয়েরা বাধা দিয়ে বলল: নতুন দুলাভাই আগে সালামি দিবে তারপর আমরা আমাদের বোনের চাঁদমুখ দেখতে দেবো। ওদের সাথে সহমত পোষণ করলো আশেপাশের যুবক-যুবতীরাও।
ছেলে মেয়েদের দুষ্টুমি থেকে মুরুব্বিরা সরে গেলেন । রিহান এর সাপোর্টার পেছনে দাঁড়ালো বন্ধুবান্ধবসহ সাথে আসা কাজীনরা । অবশেষে দুপক্ষের তর্কাতর্কিতে মেয়ে পক্ষ জয়ী হলো। হবু নববধূর মুখ দেখতে তেরি হাম কেক গুনতে হলো ত্রিশ হাজার টাকা।
রেহান বিসমিল্লাহ বলে পালকির গেটের সামনে ফুলের মালা গুলো সরিয়ে তাকালো সামনে। তখনই নজরে এলো হাটুতে মুখ গুজে লাজুক মুখে বসে থাকা তার আহিয়া পাখিকে। কালকের ভিতরে রংবেরঙের আলোর ছায়া টাই হলুদ লেহেঙ্গাতে তার লাজুকলা থেকে আজকে হলদে পাখি লাগছে।
রেহান বুকের বা পাশে হাত রেখে মৃদু কন্ঠে সুবহানাল্লাহ বলে পেছনে হেলে পড়ল। সঙ্গে সঙ্গে একদল তরুণ তাকে ধরে ফেলল। চারদিকে অনেক হইচই পড়ে গেল। আহিয়ার লজ্জায় আরও যেন গুটিয়ে যাচ্ছে।
আতশবাজি শব্দ যেন বাড়ছে। যা আনন্দকে আরও তিনগুণ বাড়িয়ে দিচ্ছে