ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

141

লেখক: ফারজানা মনি

রিহান এবার সোজা হয়ে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে দিল আহিয়ার দিকে। আহিয়া মাথা নত রেখে আলতো করে ধরল সেই।

মেয়েটা পালকি থেকে একবার বাড়িয়েছে ফুল দিয়ে তৈরি কাঠের সিঁড়ির দিকে নামার জন্য।

কিন্তু রিহান তাকে সেই সুযোগ দিল না। হাত বাড়িয়ে পাঁজা কোলা করে তুলে নিল,

সেটা দেখে চারিদিকে সে কি উল্লাস....

বন্ধুরা সিটি বাজাচ্ছে, আবার কেউ হাততালি দিচ্ছে।

আহিয়া তো পারলে লজ্জায় রিহানের বুকের ভেতর ঢুকে যায়।

রিহান মুচকি হেসে প্রাণ পাখিটাকে আগড়ে ধরে হাঁটল হলুদ স্টেজে এদিকে ।

দুপাশ থেকে ফুলের পাপড়ি এসে পড়ছে তাদের উপর।

আতশবাজির শব্দ যেন আরো দ্বিগুণ বেড়েছে।

আহিয়ান ও তৃধা দূরে দাঁড়িয়ে দেখছে সে দৃশ্য, দুজনের ঠোঁটে মুচকি হাসি।

আহিয়ান আশেপাশে এক নজর তাকিয়ে আলতো করে তৃধার হাত ধরে বলল: একদিন আমাদেরও এমন সুন্দর করে আয়োজন করে বিয়ে হবে দেখে নিস ।

সেদিন আমিও তোকে সহ-সম্মানে নিজের করে নিব।

তৃধা ঠোঁটে লাজুক হাসি। সে মনে মনে আওড়ালো। আমিও সেদিনের অপেক্ষায় আছি আহিয়ান ভাই‌। কিন্তু লজ্জায় মুখ দিয়ে কিছু বলবো না।

তখনই ওদের সামনে এসে দাঁড়ালো ইথান, ভাঙ্গা ভাঙ্গা শব্দে বাংলা ইংলিশ মিশিয়ে বলল: hey love birds...

এদিকে তাকাও তোমাদের একটা ছবি তুলে দেই।

আহিয়ান বারবার নিষেধ করল কিন্তু ইথান সেটা শুনলে তো...

জোর করে ওদের দুইটার কয়েকটা ছবি তুলে নিল।

অতঃপর ক্যামেরার ডিসপ্লে দিয়ে ছবিগুলো দেখতে দেখতে বললো: সুইট কাপল...

ইথান আশায় ত্রিধা আর বেশিক্ষণ সেখানে থাকবো না চলে গেল বন্ধুদের সাইডে,,

—দেখ ভাই তুই যেটা করতে চাচ্ছিস সেটা ঠিক না....। এভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করিস না।

মেহেদির কথায় এহসান মেকি হেসে বলল: একটু সম্মান বিসর্জনের বিনিময়ে হলেও আমি ওকে চাই।

trust me... first and last.. এরপর আর কখনো আমার কিউট ডলকে কষ্ট পেতে দিব না।

—কি বলছিস ভেবে বলছিস তো...? এভাবে ভালোবাসার মানুষকে কলঙ্কিত করে ভালোবাসা আদায় করা যায় না....

পছন্দের মানুষটাকে ভালো থাকতে দেওয়ার নামই ভালোবাসা।

—আমি এতকিছু জানি না রে দোস্ত... আমার ওই মেয়েটাকেই চাই...

ওকে ছাড়া আজকাল আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।

তাছাড়া দুদিনের আহিয়ানের এর কাছে আমি হেরে যাবো না।

তৃধা কলঙ্কিত হবে। হোক , তবে সেটা আমার নামে। একবার বিয়ে হয়ে গেলে আমার সমস্ত ভালোবাসা দিয়ে ওর কলঙ্কের দাগ মুছে দিব।

—বিয়ে হলেই কলঙ্কের দাগ যায় না এহসান, এটা একটা মেয়ের জন্য মৃত্যু সমান যন্ত্রনা। তাও এমন একজনকে নিয়ে কলঙ্ক যাকে সেই মেয়ে চায় না।

আহসান এবার মেহেদির পাঞ্জাবি কলার চেপে ধরে হিসহিসিয়ে বলল: আমার ওকে চাই, at any cute...

তুই আমাকে সাহায্য করলে কর নয়তো আমি অন্য কাউকে খুঁজে নিব।

তাছাড়া তুই হয়তো জানিস না আহিয়ান তোর বোন মিসকার ক্রাশ।

আহিয়ানের লাইফ থেকে ত্রিধাকে সরাতে মিশকা আমাকে খুশিতে খুশিতে সাহায্য করবে।

মেহেদি জাস্ট স্পিসলেস, কি বলবে কিছু বুঝতে পারছে না।

তাছাড়া খান বাড়ির ছেলে যে তার বোনের ক্রাশ তা তো সে জানেনা।

নিজের উপর তার নিজের বড্ড রাগ হচ্ছে। বন্ধু ও বোন মিলে তাকে পাগল বানিয়ে ফেলবে।

তখনই এহসানের কথা মেহেদির ধ্যান ভাঙল : তাড়াতাড়ি কাজে লেগে পর আমি যাচ্ছি...

মেহেদী এক নজর তাকানো হলুদ স্টেজের দিকে। সেখানে গুরুজনেরা বব ও কনে হলুদ লাগাচ্ছে।

তৃধা নিজেও দাঁড়িয়ে আছে বোনের পাশে। ঠোটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে, সামনে বসে থাকা কাপল দের কে,।তবে আহিয়ানকে দেখা যাচ্ছে না।

মেহেদী চুপচাপ পুরো পরিবেশটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো।

এদিকে মিশকা নিজের ফোন দিয়ে আহিয়া ও রিহানের ছবি তোলায় ব্যস্ত।‌ তখনই মিশকার ফোনের মেসেজ টিউন বেজে উঠলো। এহসান ভাইয়ার মেসেজ দেখে মেয়েটা কিঞ্চিত ভ্রু বাকালো। আশেপাশে এক নজর তাকিয়ে এহসান ভাইয়াকে কোথাও না দেখতে পেয়ে মেসেজটা পড়া শুরু করলো।

পুরো মেসেজটা পড়ে মিশকার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। তবু সে মেসেজের রিপ্লাই লিখলো: ok কাজ হয়ে যাবে।

তারপর মিশকা আশেপাশে নজর ঘুরিয়ে তাকালো। আহিয়ান ভাইয়াকে দেখা যাচ্ছে না। তবে তৃধা তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এতদিন এই মেয়েটাকে ভালো লাগলেও আজকে মিশকার একটুও সহ্য হচ্ছে না। সে তো জানতোই না আহিয়ান ভাইয়া ও তৃধা আপুর মাঝে কোন রিলেশন আছে.. আজকে প্রথমবারের মত জানার পর মিশকার সারা শরীর যেন হিংসায় জ্বলে যাচ্ছে।

__আপনারা আর কিছুটা সময় থাকলেও পারতেন..

আহিয়ানের কথায় মাহিন স্যার জবাব দিল: একটা ইমারজেন্সি পেশেন্ট আছে। তাই এখনই হসপিটালে যেতে হবে।

আহিয়ান এবার বুঝলো মাহিন স্যারের তাড়াতাড়ি যাওয়ার কারণ। তবে সে সাহেল ও শিশির স্যারের দিকে তাকিয়ে বলল: মাহিন স্যারের না হয় ইমারজেন্সি পেশেন্ট আছে। কিন্তু আপনারা একটু পরে যান।

সাহেল হেসে বলল: অন্য সময় এসে লেট করব কিন্তু আজকে যেতে হবে। আগামীকাল সকাল সাতটায় একটা সার্জারি আছে। রাতে ঘুম না হলে অপারেশন থিয়েটারে পেশেন্টের পেট রেখে নাক কেটে দিব। তখন চাকরি তো যাবেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড।

সাহেল স্যারের কথা শুনে সকলেই হেসে দিল। আহিয়ান এবার হাসতে হাসতে শিশির স্যারের দিকে তাকিয়ে বলল: আপনি কিছু বলুন..

ডক্টর শিশির হাসতে হাসতে বলল: এখনো বিয়ে সাদী করি নাই। এখানে হলুদের অনুষ্ঠানে এত মেয়েদের মাঝখানে থাকলে নজর লাগবে। তাই বাড়িতে গিয়ে ঘুমানোই উত্তম।

উনার কথা শুনে সকলে আরেক দফা হাসলো।

অবশেষে আহিয়ান ওনাদের বিদায় দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। একদল ছোট ছোট ছেলে মেয়ে হলুদ হাতে ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি করছে। একজন আরেকজনের শরীরে হলুদ ছুড়ে মারতেই আচমকা আহিয়ানের পাঞ্জাবিতে হলুদ লেগে যায়। ছেলেটা কিঞ্চিৎ বিরক্ত হলেও বাচ্চাদের হাসিমুখ দেখে আর কিছুই বলল না। চুপচাপ হাঁটলো সিঁড়ির দিকে। এ অবস্থায় আর ছাদে যাওয়া যাবে না। তাই নিজের রুমে গিয়ে হলুদ গুলো পরিষ্কার করা প্রয়োজন।

__ছোট আপু.. তোমাকে আহিয়ান ভাইয়া বলেছে নিজের রুমে যেতে। সারপ্রাইজ আছে...

ঊষার মুখে এ কথা শুনে তৃধা খানিকটা অবাক হলো। একটু আগেই তো আহিয়ান ভাইয়ের সাথে কথা হলো। তখন তো সারপ্রাইজের বিষয়ে কিছুই বলল না। তাহলে এখন ডাক পাঠিয়েছে কেন..?

বোনের কাছে সংবাদ বলেই ঊষা আবারো তার বান্ধবীদের সাথে খেলতে চলে গেছে।

এদিকে তৃধার মনে মনে আনন্দ হচ্ছে বেশ। লোকটা নিশ্চয়ই অপেক্ষা করছে। তাই তাড়াতাড়ি যাওয়া উচিত ভেবেই তৃধা এমিলিকে বলে নিজের রুমের দিকে চলে গেল। এমিলি বারবার পিছু ডেকে বলল: তৃধা রুমে কেন যাচ্ছো..? এখনই মেহেদি দেওয়া শুরু হবে।

কিন্তু মিউজিকের শব্দে হয়তো মেয়েটা তা শুনতেই পেল না। কি আর করার.. এমিলি হতাশ হয়ে একা একাই আহিয়ার হলুদে পার্টিসিপেট করেছে।

মিশকা তৃধাকে নিচের দিকে যেতে দেখে শয়তানি হাসলো।

মেহেদী চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে এতক্ষণের সকল ঘটনাই দেখেছে। কিন্তু তৃধাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আটকাতেও পারছে না আবার স্বেচ্ছায় সেদিকে ঠেলে দিতেও পারছে না। আর এহসান এতক্ষণে বুঝে গেছে মেহেদী এ বিষয়ে তাকে কোন হেল্প করবে না। তবে মেহেদির দ্বারা তার কোন ক্ষতিও হবে না সে নিশ্চিত। তাইতো সেকেন্ড অপশন হিসেবে মিশকাকে বেছে নিয়েছে।

পাশে এসে জুই দাড়াতেই মেহেদী নজর ঘুড়িয়ে সেদিকে তাকালো। নিজের ভেতরের অস্থিরতা চাপা দিয়ে জুঁইয়ের সাথে হাসিমুখে কথা বলা শুরু করলো। সামনের সপ্তাহে দেশ ছেড়ে চলে যাবে তাই এই কয়েকটা দিন বুকের বাঁকা পাঁজরে তৈরি করা প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে সময় দেওয়া অতি গুরুত্বপূর্ণ।

এদিকে আহিয়ান দ্বিতীয় তলায় মাম্মা পাপার রুমে গিয়েছিল বিশেষ দরকারে। সেখান থেকে তৃতীয় তলায় আসতেই নজরে এলো তৃধাকে। মেয়েটা হেলেদুলে নিজের রুমের দিকে যাচ্ছে।

আহিয়ান মুচকি হেসে আশেপাশে একনজর তাকালো। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে তৃধাকে পাজা কোলে তুলে নিজের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল।

তৃধা প্রথমে বেশ ভয় পেলেও আহিয়ান ভাইয়ের মুখটা চোখের সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো। ‌ গলা জড়িয়ে ধরে নিচু কন্ঠে বলল: নামান আমায় কেউ দেখবে..

আহিয়ান তৃধার কানের লতিতে আলতো চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল: আমরা রুমের ভেতর আছি কেউ দেখবে না। তাছাড়া দরজাটাও লক করা।

তৃধা সারপ্রাইজের কথা জানতে ব্যাকুল হয়ে আছে। তাই সেই বিষয়ে প্রশ্ন করতে চাইলো। কিন্তু তার আগেই আহিয়ান ওর ঠোঁটে শক্ত একটা চুমু খেয়ে বলল: তোকে খুব সুন্দর লাগছে.. “Honestly, you look like a fairy.”

এ কথা শুনে মেয়েটা মুহূর্তেই যেন লজ্জাবতী লতিকার ন্যায় নেতিয়ে গেছে। আহিয়ান ওর লাজুক চেহারায় তাকিয়ে মৃদু হাসলো।

এদিকে এহসান তৃধার রুমে অপেক্ষার প্রহর গুনছে। মিশকা অনেকক্ষণ আগেই টেক্সট পাঠিয়ে জানিয়ে দিয়েছে তৃধা এদিকে আসছে। তাহলে তো এতক্ষণে নিজের রুমে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মেয়েটা এখনো এলোনা। তাছাড়া আহিয়ানের কথা শোনার পরেতো এই মেয়ের উড়ে আসার কথা। তাহলে আজকে এত দেরি করছে কেন..?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 141 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন