ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

142

লেখক: ফারজানা মনি
 

আহিয়ান তৃধাকে পেছন থেকে জরিয়ে ধরে আলতো করে মেয়েটার মুসৃন কাধে ঠোট ছোয়ালো।

আহিয়ান তৃধার গলায় আলতো করে নাক ঘসে কন্ঠে মাদকতা মিশিয়ে বলল : তোর এত পাগল করার রূপ দেখে আজকাল নিজেকে সামলাতে বেশ কষ্ট হয় ।

তৃধা চোখ খিচে বন্ধ রেখে গলার ওড়নাটা এক হাতে শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে। পাগল পুরুষ টা কি জানে তার ব্যাকুল করা অবাধ্য ছোঁয়া এই তরুণী নিজেই মাঝে মাঝে বেসামাল হয়ে যায় । আর হওয়ারই তো কথা নারী আর পুরুষ হলো আগুন আর ঘি। একজনের সংস্পর্শ পেলে আরেকজন অনায়াসে গলে যায় ।

এদের সম্পর্কটাকে লোহা ও চুম্বকের সাথেও তুলনা করা যায়। একটু কাছাকাছি আসলেই একজন আরেকজনেকে নিজের দিকে টানে। যেখানে বর্তমানে অবিবাহিত নরনারী বিভিন্ন অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। সেখানে তারা তো স্বামী-স্ত্রী। একজন স্বামী সবচেয়ে প্রিয় কাজ হল অর্ধাঙ্গিনী ছুইয়ে দিয়ে লজ্জাবতী পাতা নেই লজ্জায় নীতিয়ে পড়তে দেখা।

হ্যালো....

বিপরীতে ফোনের ওপাস থেকে কি বলল শোনা গেল না। তবে মিশটা অনেকগুলো মহিলার কাছাকাছি দাঁড়িয়ে জোরে জোরে ফোনে বলল : আর বোলো না আশেপাশে কয়েকজন মেয়ের জন্য আমাদের মতো ভালো মেয়ের বদনাম । কি আর বলব যে বাড়িতে বিয়েতে এসেছি সে বাড়ির ছোট মেয়েকে দেখলাম একটা ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে দিতে । ছি ছি লজ্জায় এই কথা কাউকে জানাতে ও পারছিনা। খান বাড়ির সকলে কত ভালো। তাদের বাড়িতে কি নষ্টার বসবাস। ছিঃ ভাবতে ঘৃণা লাগছে আমার।

মিউজিকের শব্দে সকল মহিলারা মিশকার কথা না শুনতে পেলে একজন কিছুটা শুনেছে। তিনি হলেন এই মহল্লারই কুদ্দুস বেপারীর ছেলের বউ রোকসানা ব্যাপারী। দুই বছর আগে খান বাড়িতে উনি বিশেষ কোন কাজে এসেছিলেন। তখন কথায় কথায় রায়কে নানান উল্টাপাল্টা কথা বুঝিয়েছে ভাসুর বৌদির ব্যাপারে। যদিও রাইস এসব কথা না শুনে উল্টা প্রতিবাদ করেছিল। কিছুক্ষণ পর বন্যা নিচে সেসব কথা শুনে রাখছে নাকি কটু কথা শুনিয়ে ছিল দুর্গা বাড়ির বউ সেদিন থেকেই রুকসানার সঙ্গে বন্যার সম্পর্কটা ভালো নয় সেদিন থেকেই বন্যার সাথে রোকসানার সম্পর্ক ভালো নয়। খান বাড়ির এত বড় এলাহী আয়োজন রোকসানা মিস করতে চায় না তাইতো নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে।

দুর্ভাগ্যবশত মিশকার সকল কথা রোকসানা শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করল : এই মাইয়া তুমি এতক্ষণ ফোনে কি কইতাছিলা,,,,?

মিশকা আমতা আমতা করে বলল : না মানে আন্টি তেমন কিছু না,,,,

___আরে আমারে কও যেটা লজ্জায় কাউকে কইতে পারছ না।

মিশকা এবার অসহায় কন্ঠে রশিয়ে কষিয়ে বলল : আপনাকে বলি তাহলে আন্টি আপনি কিন্তু কাউকে আমার নাম বইলেন না। খান বাড়ির মেয়ে ত্রিধা আছে না ভার্সিটিতে নানান ছেলেদের সাথে চলাফেরা করে কিছু ছেলে বন্ধু তো এই অনুষ্ঠানেও এসেছে...

রোকসানা মিশকার সাথে সায় দীয়ে বলল : হ্যাঁ হ্যাঁ দেখেছি তো সন্ধ্যা বেলা দেখলাম ছেলেগুলোর সাথে হাসাহাসি করছিল।

মিশকা এবার আফসোস করে বলল : হাসাহাসি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো পারতো। কিন্তু এই মেয়ের তোর চরিত্র খারাপ বাড়ির সবাই ছাদে এসেছে এই সুযোগে একটা ছেলেকে দেখলাম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি তো আহিয়া ভাবির ঘরের দিকে যাচ্ছিলাম। কিন্তু এসব দেখে লজ্জা আবার ফিরে এসেছি। আপনি বলেন আন্টি এসব মেয়েদের জন্য আমাদের মত ভালো মেয়েদের বদনাম হয় তাই না।।

কথাগুলো কানে যেতেই রোকসানার চোখ দুটো জ্বলজ্বল করে উঠলো। সে আর একটু শিওর হতে বলল : তুমি কি তানভীর ভাইয়ের মেয়েরে দেখছো ...মানে ফর্সা লম্বা করে মেয়েটা যেটা ডাক্তারি পড়ে...

মিশকা উপরিস মাথা জাগিয়ে সম্মতি জানালো।

এবার রোকসানা খানিকটা তৃপ্তির হাসি হেসে মিশকের উদ্দেশ্যে বলল : তুমি কোন চিন্তা কইরো না মেয়ে,,, ওই নষ্টা মেয়ের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। আজকেই ওই মেয়েরে হাতেনাতে ধরমু ওর মায়ের অনেক দেমাগ।

___সত্যি বলছেন আন্টি...?

___হ্যাঁগো মেয়ে তুমি নিশ্চিন্তে থাকো তোমার নাম আমি বলবো না...

মিসকা এবার নত মস্তিষ্কে ভদ্রভাবে বলল : ঠিক আছে আপনারা যেটা ভালো মনে হয় করুন।

বলে সেখান থেকে প্রস্থানের উদ্দেশ্যে ঘুরে দাঁড়ালো। মিসকার মুখে শয়তানি হাসি।

এদিকে এহসান একটার পর একটা কল দিয়ে যাচ্ছে মেয়েটাকে। মিশকা ব্যাগ থেকে ফোন বের করে দেখল ১৮ টা কল । সঙ্গে সঙ্গে আবারো এহসানের কল আসলো। রিসিভ করল কিন্তু মিউজিকের শব্দে কোন কথাই শোনা যাচ্ছে না। কোন কিছু না বোঝায় ফোনে বারবার বলল : তুমি চিন্তা করো না ভাইয়া আমি এদিকে কাজ কমপ্লিট করে ফেলেছি এখন যা করা এলাকার মহিলারাই করবে।

কিন্তু ফোনের ওপাশ থেকে এহসান বারবার বলল তৃধা তো এখনো তার কাছে পৌঁছায়নি । যা মিশকার অজানাই রয়ে গেল। মিচকা একই কথা বারবার বলে কল কেটে দিল সে বর্তমানে অপেক্ষায় আছে পরবর্তী নাটক দেখার জন্য ।

মিশকা ফোনের কথাগুলো শুনতে না পেলেও এহসান ঠিকই মিশকার কথা শুনতে পেয়েছে। একজন সিআইডি অফিসার হিসেবে ঘটনার কখন কি ঘটেছিল এবং পরবর্তীতে কি ঘটবে তা আন্দাজ করা এহসানের হাতের খেলা। তাই সে সঙ্গে সঙ্গে ত্রিধার রুম থেকে বেরিয়ে গেল। এহেসানের আর বুঝতে বাকি নেই তৃধা এখানে আসবে না । হয়তো সে সন্দেহ করেছে আর নয়তো কোন কাজে আটকে গেছে। তবে এলাকার মহিলারা যদি এই রুমে এসে এহসানকে একা পায় তবুও খান বাড়ির সামনে তাকে জবাবদিহি করতে হবে।

_________________

আমি ছাদে যাব.... এতক্ষণে হয়তো আপুর মেহেদি লাগানো শেষ.. ইস আপনার জন্য আমি আপুর হলুদ মেহেন্দি সবকিছুই মিস করে যাচ্ছি।

আহিয়ান ত্রিধার কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃধার আফসোস করার কথাগুলো শুনে সে চোখ বন্ধ রেখেই বলল : পরে যাস মাথাটা প্রচন্ড ব্যথা করছে একটু টিপে দে। সারাদিন অনেক খাটাখাটনি গেছে। আগামী এক ঘণ্টা আমাকে আর ডাকবি না ঘুমিয়ে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টাও করবি না।

কি আর করার তৃধা ঠোঁট উল্টে চুপচাপ বসে রইল। গত ২০ মিনিট যাবত একই কথা বলে যাচ্ছি কিন্তু আসিয়ান ভাই তাকে যেতেই দিচ্ছে না বন্ধুরা নিশ্চিত ফোনে তাকে খুঁজছে।

রিহান ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছিল তখনই একটা মেয়ে এসে বলল : ভাইয়া হাতে মেহেদি লাগানো শেষ আপনি বলেছিলেন শেষ হলে আপনাকে জানাতে।

রিহান মৃদু কন্ঠে বলল : আপনি চান আমি আসছি....

মেয়েটা চলে যেতে নির্জন দুষ্টুমি করে বলল : উফ আজকে একটা বউ নেই বলে....

নির্জনের কথায় অলুক ও মৃদুল হেসে দিল।

সেটা দেখে রেহান কপাল গুটিয়ে বলল : তোরা মেয়েদের মত হিংসা করা শুরু করলি কবে থেকে...?

এবারের জবাব টাও নির্জন দিল : হিংসা কোথায় করলাম...? আমরা তো বউ নেই বলে আফসোস করলাম।

অপেক্ষা কর আমার বিয়েটা শেষ হোক তারপর তোদের তিনটাকে বিয়ে করার ব্যবস্থা করছি। আর কয়েক দিন সবুর কর।

বলি বিহান হাটলো মেহেদী স্টেজের দিকে।

মেহেন্দি স্ট্রেসটাই পুরো আয়োজনের প্রাণ হয়ে আছে। হলুদের স্টেজের পাশেই তৈরি করা গোলাকার উঁচু প্লাটফর্মটা দূর থেকে সবার নজর কারছে। হলুদ সবুজ আর হালকা গোল্ডেন রঙের কাপড় দিয়ে সাজানো ব্যাকড্রপ বাতাসে আলতো দুলছে । তার গায়ে ঝুলে থাকা গাধা ফুলের মালা আর সাদা রজনীগন্ধা শাড়ি চারপাশে মিষ্টি সুভাষ চড়িয়ে দিচ্ছে। ঝিকিমিকি ফেয়ার লাইটগুলো জোনাকির মত টিমটিম করে জ্বলছে। চেন রাতের আকাশ নেমে এসেছে ঠিক এই স্টেজের উপর।

স্টেজের মাঝখানে রাখা রাজকীয় নকশার নিচু দোলনা থেকে সোফা সকল কিছু ফুল আর সবুজ পাতায় ঘেরা । চারপাশে রঙিন কুসুম আর কারো কাজ করা কার্পেট পুরো জায়গাটাকে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যের মায়া বেধে রেখেছে। নিচে সাজানো মাটির প্রদীপ আর ছোট ছোট লন্ডনের নরম আলো স্টেজের দিকে উষ্ণ আর স্বপ্নময় করে তুলছে। দুই পাশে রাখার ডাল আর সাজানো আছে বাটা মেহেন্দির বাটিসহ একজুড়ি কোন মেহেন্দি। কাচের চুড়ি হলুদ আর ফুলের পাপড়ি। মাঝেমধ্যে ক্যামেরার ফ্লাশ জ্বলে উঠছে আর হাসি আনন্দে ভরে উঠছে চারপাশ। সেই রাজকীয় আসনে দুই হাতে গারো মেহেন্দি পড়ে বসে আছে আহিয়া। হাত দুটো সামনের দিকে আলতো তুলে রাখা যাতে মেহেন্দি ডিজাইন নষ্ট না হয়। গারো হলুদ লেহেঙ্গার সাথে সবুজের আবা মিশে তাকে যেন একবারে মেহেন্দি রাতের রানির মত লাগছে । চুলের খোপায় গাধা আর বেবি ব্রেড ফুল গুজে দেওয়া। কপালে হালকা টিকলি আর ঠোঁটের কোন লাজুক হাসি –সব মিলিয়ে আলো ও যেন চারপাশে এসে থেমে আছে।

বন্ধু আর কাজিনরা তাকে ঘিরে দাঁড়িয়ে গল্প করছে, কেউ ছবি তুলছে কেউ আবার মেহেদির রং নিয়ে মজা করছে কেউ কেউ তো বলেই ফেলেছে,,, মেহেদির রং যত গায়ে হয় স্বামীর ভালবাসা তত তীব্র হয়।

মিউজিকের শব্দে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। মাঝে মাঝে আহেন নিজের হাতের দিকে তাকিয়ে মুচকি হাসছে। যেন এই মুহূর্তটার প্রতিটা অনুভূতিশের হৃদয় জমিয়ে রাখতে চাইছে।

আজকের রাত শুধু একটি অনুষ্ঠান নয়, বরং, নতুন জীবনের দোরগোড়ার দাঁড়িয়ে থাকা এক কোণে স্বপ্ন মাখা অপেক্ষার মুহূর্ত।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 142 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন