রেহান আহিয়ার দিকে এগিয়ে যেতে, মেহেদী আর্টিস্ট সহ বাকি মেয়েরা সরে বসলো।
আহিয়া মেহেদি লাগিয়ে দুই হাত সামনে ধরে বসলো। আশেপাশের ভাবি-বোনেরা মুচকি হাসছে, কেউ কেউ তো ভিডিও করছে।
রিহান আহিয়ার সামনে বসে একটা মেহেদির কোন হাতে তুলে নিল।
সঙ্গে সঙ্গে চারিপাশের যুবক যুবতীর হইচই পড়ে গেল। ইথান এদিকে এতগুলো হইচই দেখে, ক্যামেরা হাতে চলে এসেছে।
সে রেহান ও আহিয়ার বিয়ের একটা মুহূর্ত মিস করতে চায়না।
রেহান মুসকি হেসে ওর আহিয়া পাখির হাতে তার নাম লিখে দিল।
আহিয়া তো এতক্ষণে লজ্জায় লাল নীল হয়ে গেছে।
ইতিমধ্যে সেখানে, সজীব নাজমুল, আশিক, অলক নির্জন ও মৃদুল হাজির হলো। সকলের নজর হবু বর কনে দিকে থাকলেও, মৃদুলের নজর সোভার দিকে।
মেয়েটাকে সেই সন্ধ্যা থেকে দেখছি মন মরা হয়ে আছে।
হোক, তাতে তার কি..?
তার সাথে শুধু শুধু তেজ দেখানোর শাস্তি তো ওই মেয়েকে পেতেই হবে।
আচমকা মৃদুল ভাবলো: আচ্ছা শাস্তিটাকে একটু বেশি হয়ে যাচ্ছে...?
এই 15 দিনে মেয়েটা কত শুকিয়ে গেছে।
ঠিকমতো খায় না নাকি....
হঠাৎ অতিরিক্ত চেঁচামেচি শব্দের মৃদুলের ঘোর কাটলো
ইতিমধ্যে মিউজিক বন্ধ করে দেয়া হয়েছে।
ছোট বড় সকলেই সিঁড়ি ভেঙ্গে নিচের দিকে যাচ্ছে।
মৃদুল সহ বাকি বন্ধুরা সেদিকে হাটলো।
আহিয়া কি করবে বুঝতে পারছে না। সেতো ব্রাইডাল লেহেঙ্গা পড়ে, সকলের মত ছুটে নিচে যেতে পারবে না।
রিহান আহিয়ার এক হাত ধরে ভরসা দিয়ে বলল: আমার সাথে চলো।
আহিয়া বোধায় এতক্ষন এটাই চাচ্ছিল। সঙ্গে সঙ্গে দুজনে পা বাড়ালো সিঁড়ি দিকে।
সিঁড়ি দিয়ে নামার সময় তৃতীয় তলায় দেখলে অনেক মানুষের ভিড়।
সবাই কি যেন নিয়ে ফিসফিস করছে।
রিহান সেদিকে এক নজর তাকিয়ে তারপর তাকানো ড্রয়িং রুমের দিকে।
সেখানে অনেক চেঁচামেচি হচ্ছে। বিয়েতে নেমন্ত্রিত কিছু পুরুষ মহিলা ড্রয়িং রুমটা চেচামেচি করে মাথায় তুলে ফেলেছে।
আর খান বাড়ির সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করছে।
আহিয়ান ও তৃধা চুপচাপ দাঁড়িয়ে আছে। তৃধা অসহায় মুখ নিয়ে চোখের পানি ফেললেও। আহিয়ানের মুখটা রাগে লাল হয়ে আছে।
রিহান আহিয়া কে সিড়িবে আস্তে আস্তে নামতে বলে। সে দূর দ্রুত পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে।
নিচে নামতেই ভেসে আসছে কিছু মানুষের ঘৃণিত, নো/ং/রা কথাবার্তা।
মফিজুল হক নামের একজন মধ্যবয়স্ক লোক, আদি কে বললো:
আরে ভাই পোলা লইয়া আর বড়াই করবেন না। বাপ যেমন পোলাও তেমনি হইব। আমি নিজেও তো ওর চাচাতো বোনকে নিয়ে সংসার করছে। ছেলে মামাতো বোনের সাথে ধরা পড়েছে এটা অস্বাভাবিকের কি...?
খান বাড়ির কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই তখনই আরেকজন বলে উঠলো: ঠিক কইছেন মফিজুল ভাই, খান বাড়ির উপর দিয়ে চকচকে ভিতর দিয়ে নো,ং/রা নর্দমা।
বাড়ির ভেতরে চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে ঢলাঢলি চলে।।
আহিয়ান রাগে তেড়ে গিয়ে লোকটার কলা ধরে নাকে একটা ঘুসি দিয়ে বলে: আর একটা উল্টাপাল্টা কথা বললে তোকে আমি জানিয়ে দেবো।
লোকটা নাক দিয়ে রক্ত পড়ছে। উপস্থিত পরিবেশের শৃঙ্খলা যেন আরো বেড়ে গেল।
রিহান মিদুল ও অলক দৌড়ে এসে আহিয়ানকে জাপড়ে ধরল।
অন্যদিকে রোকসানা ব্যাপারি ও আরো কিছু মহিলা সহ। মেঘ বন্যা, রাই ও
মিমের কথা কাটাকাটি হচ্ছে।
আবির রীতিমত স্তব্ধ এইসব দেখি। তার এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে।
সবাই খান বাড়ি নিয়ে ছি ছি ছি করছে। তার আর মেঘের সম্পর্ক তা নিয়ে অবিবাহিতকালে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। ছেলের কারণে মধ্য বয়সে এসে এসব নিয়ে কথা শুনতে হচ্ছে।
তানভীর সকলের উদ্দেশ্যে বার বার করে বলছে। সবাই যা বলছে বা ভাব আছে সব ভুল। ভাইয়ের রুমে বোন যেতেই পারে। খারাপের কিছু নেই।
কিন্তু তার কথার প্রতিবাদে রুকসানা বেপারী বলে উঠলেন: মাইয়ার চরিত্র ঢাকার লাইগা আর কত মিথ্যা কথা কইবেন ভাইয়া....?
ফুফাতো ভাইয়ের ঘরের দরজা লাগাইয়া আপনার মাইয়ার কি মহাকার্য করতে ছিল..?
সত্যি তানভীর এর কাছে এর উত্তর জানা নেই।
তার জানামতে আহিয়ান ও ত্রিধা মধ্যে কোন প্রেম জনিত কোন সম্পর্ক নেই।।
যদি এমন কিছু হতো তাহলে সে নিজেই সব থেকে বেশি খুশি হত।
একমাত্র মেয়ে জামাই হিসেবে আহিয়ান কে তার ভীষণ পছন্দ।
কিন্তু ও কারণে এসব কি হচ্ছে...
আলী আহমেদ খান এসব কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন।
মোজাম্মেল খান ইকবাল খান তাকে রুমে নিয়ে গেছেন।
সাথে গেলেন হালিমা খান ও মালিয়া খান।
আবির এখনো স্তব্ধ হয়ে সবটা শুনছে। তার কেন জানি মনে হচ্ছে মাথার ব্রেন কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে।
সে শূন্য মস্তিষ্কে দেখছে তাদের বাড়িতে আমন্ত্রিত করা শুভাকাঙ্ক্ষী নামের, শত্রুদের।
আর এলাকার মানুষদের বা কি বলবে। সে তো নিজেই ছাদে যাওয়ার সময় তৃতীয় তলার দরজা ধাক্কার শব্দ শুনে সেদিকে গিয়েছিল। তখন খেয়াল করল কতগুলো মহিলা আহিয়ানের দরজা ধাক্কাচ্ছে। আবির দরজার কাছে না পৌঁছাতেই ভিতর থেকে আহিয়ান দরজা খুলে দিল।
, তার পিছনে গুটিকুটি মেরে দাঁড়িয়ে আছে তৃধা
সেই থেকেই তো এসব ঝামেলা হচ্ছে।
প্রথমে তো নিজের চোখে সে বিশ্বাস করতে পারেনি।
কিন্তু এটা সত্যি ওরা দুজন দরজা লাগিয়ে রুমের ভেতর ছিল।
এখন এলাকার মানুষ তো আর দেখতে যাবে না ওরা রুমের ভেতর কি করছিল।
তাই তারা নিজেদের মতো সবকিছু ভেবে নিয়েছে।
ড্রয়িং রুমের এক্ষণে দাঁড়িয়ে আছে এহসান মিসকা ও মেহেদী।
মেহেদি তাচ্ছিল্যের হাসির এসে মিশকা ও এহসানকে বলল: রাখে আল্লাহ মারে কে..? তৃধার ভাগ্যে আহিয়ানে আছে।
তাইতো তোরা এত কিছু করেও নিজেদের সাথে ওদের নাম জড়াতে পারলি না।
তবে আজ এমন একটা ঘটনা ঘটবে আমি নিজেও জানতাম না।
আর বন্ধু ও বোনের নিচু মন মনসিকতার কথা।
এহসান দাতে দাঁত পিছিয়ে হিসহিসিয়ে বলল: তুই একটু বেশি কথা বলিস মেহেদী। তুই নিশ্চয়ই ভালো করে জানিস আমি এমন কিছুই চাইনি।
মেহেদির কটুক্ষ করে বলল: তুই আরো এর থেকে খারাপ কিছু করতে চেয়েছিলি... মেয়েটার ভাগ্য ভালো তাই আজকে বেঁচে গেছে।। আজকে আহিয়ানের জায়গায় যদি তুই থাকতি, তৃধা নির্ঘাত এতক্ষণে গলায় দড়ি দিতো।
অতঃপর মেহেদী মিসকার দিকে তাকিয়ে বলল: তোকে খাইয়ে পরি এত বড় করেছি, পড়াশুনা শিখিয়েছে এসব করার জন্য।
একবার বাড়ি চল তারপর তোর ব্যবস্থা আমি করছি।। আগামী এক সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে আমি দেশ ছাড়বো। নয়তো আমার নাম মেহেদী না।
মিশকা মেহেদির হাত ধরে কেঁদে দিয়ে আকুতি করে বলল: প্লিজ ভাইয়া এমন করোনা, এমন ভুল আর কোনদিন হবে না।.
আমি ডাক্তার হতে চাই এটা আমার স্বপ্ন।
মেহেদী মিশকাত হারটা ছাড়া দিয়ে ফেললে দিয়ে বলল: তোর মত নিকৃষ্ট ডাক্তার বাংলাদেশ না থাকলেও চলবে...
বরং তুই থাকলে আহিয়ান তৃধার মতো ডাক্তারের ভবিষ্যৎ নষ্ট হবে।
বলে মেহেদী ওদের থেকে দূরে দাঁড়িয়ে থাকা জুইয়ের পাশে গিয়ে দাঁড়ালো।
জুই ভর্শা মুখ নিয়ে মেহেদির দিকে তাক,: কি হচ্ছে, বলতো এসব আহিয়ান ভাইয়া তৃধা দুজনেই খুব ভালো মানুষ,।
ওদেরকে নিয়ে মানুষ এত কানাকানি করছে।
মেয়েদের সত্যিই কিছু বলার নেই। সে নিজেও তো কিছুটা দোষী।
সব জেনেও কাউকে কিছু না জানার অপরাধটাও তাকে কুরে কুরে খাচ্ছে।
রোকছানা ব্যাপারী বন্যার উদ্দেশ্যে বলল: বে/শ্যার মায়ের বড় গলা...
শুনেছি আপনি নিজেও তো এই বাড়ির মাইয়ার বান্ধবী ছিলেন।
বান্ধবীর বড়লোক ভাইকে দেইখা লোভ সামলাতে পারেননি। ডিরেক্ট গলায় ঝুলে পড়ছে। আপনার মাইয়া আপনার মতই হইছে।
বন্যা কিছু বলবে তার আগেই বিকট শব্দের পিছনে ঘুরে তাকালো। আরিয়ান কাঁচের ফুল দানী দিয়ে সামনে থাকা বড় সেন্টার টেবিলে আঘাত করেছে।
মুতে ঝন ঝন শব্দ করে, কাচের টেবিলটি ভেঙ্গে পড়ে।
আহিয়ান রক্তমাখা চোখে কাচের আধা ভাঙ্গা ফুলদানিটা হাতে নিয়ে এগিয়ে এসে বলে: অনেক হয়েছে, ত্রিধাকে ও খান বাড়ি কে নিয়ে একটা বাজে কথা কেউ বলে তার জিব্বা কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আমার বউকে নিয়ে আমি দরজা বন্ধ করব নাকি বাসর করবো সেটা আমারটা আমি বুঝবো।
সেটা নিয়ে কথা বলার রাইট আমি কাউকে দিইনি।
উপস্থিত সবাই অবাক এর চরম পর্যায়ে। তানভীর বন্যা, মেঘ আবির, আদি রাই, মিম আরিফ, আসিফ জান্নাত, রাকিব রিয়া, মাইশা আইরিন সহ স্তব্ধ দৃষ্টি নিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে।
এই একটা কথায় রোকসানা ও মফিজুল সহ পুরো এলাকাবাসীর মুখ বন্ধ হয়ে গেছে।
কথাটা কানে আসা মাত্র এহসানের মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো।
ওদের মধ্যে রিলেশন আছে সেটা তো সে জানে। কিন্তু কখনোই ভাবেনি আহিয়ান ও ত্রিধা স্বামী-স্ত্রী।
মেহেদী জাস্ট স্পিচলেস । কিছু বলার ভাষা হারিয়েছে মনে হয়।
সবাইকে অবাক করে দিয়ে আহিয়ান তৃধা কাঁধে হাত রেখে নিজের কাছে নিয়ে বলে:তৃধা আমার বউ, মহাদিব খান আহিয়ান এর একমাত্র বউ।
তার চরিত্র নিয়ে যে কথা বলবে তাকে আমি জ্যান্ত কবর দিব।
আহিয়ানের কন্ঠে, এমন এক কঠোরতা এমন এক অদম্য অধিকার বোধ-মুহূর্তে পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়.
চারিদিকে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন হঠাৎ করে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
তৃধা হতাশা চোখে আহিয়ানের দিকে তাকিয়ে আছে।
তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়ে পড়ছে। সেই কান্নায় অপমানের চেয়ে বেশি বিস্ময় ও নিরাপত্তার অনুভূতি।
আহিয়া ও রিহান নদীর পাশে এসে দাঁড়ালো।
রোকসানা ব্যাপারীর মুখের রং হতে পাল্টে যায়। আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিল এখন সেই গলায় কথা বের হয় না।
আশেপাশে মহিলারাও একে অপরের মুখ চাওয়া চাওয়ি করছে।
তানভীর জন্য কয়েক সেকেন্ডে বুঝতেই পারছে না কি শুনলো।
তারপর ধীরে ধীরে তার চোখ ভিজে ওঠে। বুকের ভিতর জমে থাকা দুশ্চিন্ত এক সেকেন্ডে হালকা হয়ে যায়। যার বিস্ময় এখনো কাটেনি।
আবির গভীর দৃষ্টি নিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে মানুষটা এতক্ষণ শব্দ খুঁজে পাচ্ছিল না। সে মানুষটা এখন আরো বেশি নিস্তব্ধ হয়ে গেছে।
এদিকে ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে।
-বউ...? তাহলে ওরা আগে থেকেই বিয়ে করে নিয়েছে..?
মিশকার মুখ থেকে রক্ত সরে গেল মনে হয়। ঠোঁট কাঁপছে, এত বড় সত্যি সামনে বের হয়ে আসবে সেই কল্পনাতেও ভাবেনি।
পাশে দাঁড়ানো এহসান মুঠো শক্ত করে দাঁড়িয়ে থাকে।
চোখে স্পষ্ট পরাজয়ের ছাপ।
আরিয়ান এবার চারিদিকে তাকায় তার চোখ দুটো জ্বলজ্বল করছে।
কিন্তু কন্ঠ আগের থেকেও ঠান্ডা এবং ভয়ংকার শান্ত।
—আজকে যারা আমার স্ত্রীকে অপমান করেছেন. আপনারা সকলেই শুনে রাখবেন...
খান বাড়ির সম্মান নিয়ে খেলা করার আগে আগে সত্যিটা জেনে নিবেন
এটা কোন নাটক সিনেমা না এটা আমাদের বাস্তব পরিবার।
তার কথা শুনে ঘরের ভিতর এমন নীরবতা নেমে আসে যে কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে।।
তৃধা ধীরে ধীরে আহিয়ানের হাতটা আঁকড়ে ধরে।
বাহিরে এখনো মেহেদী অনুষ্ঠানের আলো জ্বলছে।
খান বাড়ির ভেতরে এই মুহূর্তে যেন এক নতুন সত্যি জন্ম হলো।
যা কয়েক মিনিট আগে কেউ কল্পনাই করেনি।
বন্যা ধপ করে ফ্লোরে বসে পড়ে, মিম ও রাই এসে তাকে ধরল।
মেঘ এখনো নির্বাক নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে।
কিছুক্ষণ নীরবতা কাটানোর পর লোকজন আবারো ফিসফিস শুরু করল। স্বামী-স্ত্রী হয় তাহলে মেয়ের মা এবং টাস্কি খেল কেন..?
কথাটা কানে আসতে দীর্ঘক্ষণে নীরবতা কাউকে আবির ড্রয়িং রুম কাপিয়ে ধমক দিয়ে উচ্চস্বরে বলল : Enough.. অনেক হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমার ছেলে কি বলেছে।
আমিও তার সাথে একমত। আমাদের বাড়ি ছেলে মেয়ের বিয়ে আমরা নিজেরাই পারিবারিকভাবে দিয়েছি। তাদের লেখাপড়ার কারণে জাক জমক হবে অনুষ্ঠান করা হয়নি।
তাই আপনারা জানেন না। আমরা অনুষ্ঠানের আগে আপনাদের কিছু জানাতে চাই নি বলে এতক্ষণ চুপ করে ছিলাম।
কিন্তু আপনারা ধৈর্যের সীমা ভেঙে দিয়েছেন।
যাইহোক আপনারা যে কারণে এই বাড়িতে এসেছেন, আশা করি অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন আপনার আসতে পারেন।
মফিজুল সাহেব আবিরের দিকে এগিয়ে এসে বলবেন: আসলে ভাইজান আমরা তো জানতাম না...
আবির এক হাত উঁচু করে সবার উদ্দেশ্যে দরজার দিকে দেখিয়ে বললেন: দরজা ঐদিকে,,,