আবির এর শক্ত কথাই মহল্লা বাসী কেউ আর কিছু বলার সাহস পেল না। ধীরে ধীরে সকলে বেরিয়ে যেতে লাগলো।
রাকিব দায়িত্ব নিয়ে নিজের বাড়ির মেহমানদের কেও বিদায় দিয়েছে। তবে রিহান,রাকিব,রিয়া এখনো জায় নি।
বর্তমানে খান পরিবার ব্যাতিত হাতে গোনা কয়েকজন ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে। মেঘ ধীর পায়ে ছেলের দিকে এগিয়ে গিয়ে বলল : আহিয়ান বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য এত বড় মিথ্যা বলার কি প্রয়োজন ছিল...?
যে যাই বলুক আমরা তো জানি আমাদের আহিয়ান জেনেশুনে কোন ভুল করবে না। লোকের বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়....
আহিয়ান জবাবে কিছুই বলতে পারল না। চুপচাপ মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল।
এদিকে বন্যা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে মেয়ের সামনে গেল। এখনো আহিয়ানের হাতে তুই ধার হাত শক্ত করে মুঠো বন্দি করা। সেদিকে বন্যা এক নজর তাকিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল : হতভাগী কেন একা গিয়েছিলি একটা ছেলের রুমে...? তোকে এত আদর যত্ন করে বুকে আগলে রেখেছি এই দিন দেখার জন্য..? তোর জন্য খান পরিবারকে নিয়ে মানুষ কত নোংরা নোংরা কথা বলে গেল... আমি পাপ করেছি তোকে পেটে ধরে।
তানভীর এগিয়ে এসে বন্যা কে শান্ত করতে চাইল। কিন্তু বন্যা উন্নাদের মত তানভীরের দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বলল : তৃধার আব্বু,,, কি করলো আমার মেয়েটা। লোক সমাজে বের হলে মানুষ ছি ছি করবে। মহল্লা বাসীর মুখ ক্ষনিকের মতো বন্ধ হয়েছে সুযোগ পেলেই কথা শোনাবে এই মেয়েকে নিয়ে আমি কি করবো তৃধার আব্বু,,,,,
আবির সম্মান বাঁচানোর জন্য তো ছেলেকে সায়ে দিয়েছে। কিন্তু এখন সে নিজেই রাগে ফুসছে। তার ছেলের কানে খান বাড়ির প্রতিটা সদস্য অপমানিত হয়েছে। একজনের কারণে পুরো পরিবারের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে,,,, এসব সে কি করে মেনে নেবে,,,,?
আবির এগিয়ে গিয়ে ছেলের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে প্রশ্ন করল : তোমরা কি সত্যি বিবাহিত...?
আচমকা আবিরপর এমন প্রশ্ন পুরো খান পরিবার যেন থমকে দাঁড়ালো। বাপ ছেলে মুখোমুখি দাঁড়ানো পুরো খান পরিবারের দৃষ্টি তাদের দুজনের দিকে।
আহিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে সরাসরি বলল : হ্যাঁ পাপা... আমি সকলের সামনে মিথ্যা কিছুই বলিনি আমরা দুইজন সত্যিই বিবাহিত।
আহিয়ানের এই একটা কথায় পুরো পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ ধরে সকলেই ভাব ছিল হয়তো পরিবারের সম্মানের কথা ভেবে আরিয়ান মিথ্যে বলে পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু এখন তো দেখছে ঘটনা সত্য। তানভীর, রাকিব, আদি, মোজাম্মেল খান, ইকবাল খান সহ সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।
আবির নিজের রাগ সামলাতে পারল না। ঠাস করে এক চড় বসিয়ে দিল ছেলের গালে। তারপর দাঁতের দাঁত চেপে বলল : বেয়াদব ছেলে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। এই....কয় টাকা ইনকাম আছে তোর..? বুক ফুলিয়ে বিয়ের কথা বলছিস তাকে খাওয়াবি কি...? বাপের টাকায় খাওয়াবি...?
আচমকা কাজে আসিয়ান খানিকটা নড়ে উঠলো। কিন্তু পাপার দিকে চোখ তুলে তাকালো না। তৃধা ভয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। সেটা বুঝতে পেরে আহিয়ান তৃধার হাতটা আরেকটু শক্ত করে ধরে নিচু কন্ঠে বলল : ভয় পাস না কিছু হবে না আমি আছি তো।
উপস্থিত সকলে আজকে অবাকের পর অবাক হচ্ছে। ছেলেটার গায়ে তার পাপা হাত তুলল। তবুও সে তৃধাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে।
তানভীর বন্যা কে ছেড়ে আবিরের দিকে এগিয়ে গিয়ে বলল : ভাইয়া প্লিজ থামো। মাথা ঠান্ডা করো। বাচ্চা মানুষ না বুঝে ভুল করে ফেলেছে।
তখনই শোনা গেল আহিয়ানের কন্ঠ : না মামা, আমি না বুঝে কিছুই করিনি। আমি সব গানে নিজের ইচ্ছায় তোমার মেয়েকে বিয়ে করেছি। আর সারা জীবন তাকে আমার সাথে রাখতে চাই।
আবির এবার তানভীরকে সরিয়ে আহিনের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল : তোর মত বেয়াদব ছেলে আমার সেটা মোটেও বিশ্বাস হচ্ছে না। আমি তোর মাকে বিয়ে করার আগে বাড়ি গাড়ি টাকা পয়সা সব অর্জন করেছি। এমন কি বিয়ের সময় তোর দাদুকে একটা টাকা খরচ করতে দেইনি তুই কি করেছিস আমার ভাইঝির জন্য...?কি যোগ্যতা আছে তোর তৃধাকে বিয়ে করার....? সবে সবে মাত্র ডাক্তার হয়েছিস। তৃধার লেখাপড়ার সহ সারা মাসের খরচ হিসাব জানিস...? এসব বহন করার ক্ষমতা এখন তোর আছে...?
আর কয়েকটা দিন সবুর করলে কি এমন হতো.... তাছাড়া তুই আমাদের জানাতে পারতি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে তৃণার লেখাপড়া শেষ হলে তোদের বিয়ের আয়োজন করতাম। কিন্তু তুই কি করলি... তোর জন্য খান বাড়ির মান ইজ্জত আজকে সব শেষ।
আহিয়ান পাপার দীর্ঘ কথা শুনল। কিন্তু যাভাবে কিছুই বলল না। সত্যি বলতে তার বলার কিছু নেই। তার পাপাজে খুব কষ্ট পেয়েছে সেটা তার অজানা নয়।
তানভীর আহিয়ান এর গলা থেকে আবিরের হাত ছড়িয়ে ভাইয়াকে বোঝাতে বলল : ভাইয়া প্লিজ শান্ত হও। তাসবীহীন ভালো ছেলে এতোটুকুই ট্রিগার জন্য যথেষ্ট। তাছাড়া তোমার আমার কি টাকা পয়সার অভাব আছে। ছেলে মেয়েকে ছোট থেকে আদর যত্ন করে বড় করতে পেরেছি। আগামী আরো দু তিন বছরও পারবো। এর মধ্যে আহিয়ান নিজেকে গুছিয়ে নিতে পারবে। অন্তত এতটুকু সময় দাও ওকে।
আবির রক্ত লাল চোখে তাকিয়ে তানভীর কে ধাক্কা দিয়ে বলল :কার হয়েছে পাইছিস তুই,,,? হঠাৎ হয়ে যাওয়া মেয়ের জামাইয়ের জন্য?
তানভীর কিছু বলার আগেই আবির আবারও আলী আহমদ খানের ঘরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল : ওই ঘরে গিয়ে দেখ তোর একমাত্র মেয়ের জামাইয়ের জন্য আমার বুড়ো বাপ অসুস্থ হয়ে পড়ে আছে । সে সারা জীবন সম্মানের সাথে মাথা উঁচু করে চলে এসেছে। দাদা দাদি মারা যাওয়ার পর পুরো পরিবারটাকে এক সুতোই গেথে রেখেছে। আমার সেই বাবার আজকে মাথা নত হয়েছে। নামাজের জন্য মসজিদে গেলে মানুষ তাকে প্রশ্ন করবে,, বিনিময়ে এসে মাথা উঁচু করে জবাব দিতে পারবে না। এর চেয়ে লজ্জা আমার জন্য আর কি হতে পারে...?
উপস্থিত সকলেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে । আবিরের কথার সম্পূর্ণ যথার্থতা রয়েছে । খান বাড়ির সম্পর্কে আজকে মানুষজন যেসব কথা বলেছে তা শুনে আলী আহমদ খান শজ্জাশয়ি।কেউ না বুঝলেও আবেগ ঠিকই বুঝতে পেরেছে বাবার মনের অবস্থা।
তানভির আবিরকে বোঝানোর ভঙ্গিতে বলল : ছেলে মেয়ে একটা কাজ করে ফেলেছে বিয়েটা হয়তো ইচ্ছাকৃত করেছে কিন্তু আজকের কাজটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত হয়েছে তুমি ওদের মাফ করে দাও এটা নিয়ে এতো ঝামেলা করলে কি হবে ?
আদি কিছু বলতে চাইলে আবির হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলল : তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে মেয়ের জামাইকে নিয়ে নিজের ঘরে রাখ। তারা যেন আমার ধারে কাছে না ঘেঁষে আজকে থেকে আমার কোন ছেলে নেই আমার একটাই মেয়ে।
আহিয়ান আর স্থির হয়ে থাকতে পারল না তাই এবার মাথা তুলে তাকাল পাপার দিকে অতঃপর বলল : পাপা আমাকে এতটাও দায়িত্ব জ্ঞানহীন ভেবো না যে নিজের বিয়ে করা স্ত্রীর দায়িত্ব নিজের নিতে পারবো না । তাছাড়া ভুলে যেওনা আমি কিন্তু তোমারই ছেলে আত্মসম্মানবোধ তোমার থেকে আমার কোন অংশেই কম নয় । স্ত্রির বাবার টাকায় খাওয়ার ছেলে আমি না। তুমি যদি তোমার সামনে আমাকে দেখতে না চাও তাহলে আমি বাড়ি ছাড়বো তবুও ঘরজামাই থাকবো না ।
মেঘ আটকে উঠে বলল : আহিয়ান,,,!! কি বলছিস তুই এসব,,,
আবির বলল : যেতে দাও ওকে মুখে বড় বড় কথা বলা যত সহজ বাহিরের শহরটা ততটাই কঠিন বাহিরে বেরিয়ে দেখুক ওর পাপার মত মাথার উপর ছায়া হয়ে কেউ দাঁড়াবে না এক বেলা না খেয়ে থাকলে কেউই শুধু মুঠো খাবার তুলে দেবে না।
আহিয়া এগিয়ে এসে পাপার হাত ধরে বলল : পাপা কি বলছো তুমি..? তুমি তো ভাইয়াকে ভালো করেই চেন সে যদি এই বাড়ি ছেড়ে তাহলে আর কখনোই বাড়ি ফিরবে না..?
আবির মেয়ের দিকে তাকিয়ে কর্কশক কন্ঠে বলল : চলে যাক বাড়ি থেকে দেখি ওর কত ক্ষমতা পারলে ফিরে আসুক তৃধার যোগ্য হয়ে আমি নিজে ওর হাতে তৃধাকে তুলে দিব ।
কথাটা কানে আসতেই তৃধা গুমড়ে কেঁদে উঠলো। মেঘ সালফ্যাল করে তাকিয়ে আছে ছেলে ও স্বামির দিকে।আজকে কেন জানো এই দুইজন কি অপরিচিত লাগছে।
আহিয়ান ত্ধার হাত শক্ত করে ধরে বলল : মানি না আপনার এই শর্ত। আমি বেঁচে থাকতে তৃধাকে আমার থেকে কেউই আলাদা করতে পারবে না।আপনি দেখতে চান না আমার ক্ষমতা। আমি এই মুহূর্তে তৃধাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব।
যোগ্যতা অর্জনের পরেই আপনারা আমার আবার দেখা হবে।
আহিয়ানের এই কথায় উপস্থিত সকলেই আতকে উঠলো।
মোজাম্মেল খান ও ইকবাল খান নাতিকে এসে অনেক বোঝানোর চেষ্টা করল। কিন্তু আহিয়ান জবাবে কিছুই বলছে না। আদি আরিফ রাকিব আবিরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু ছেলের মত বাবা নিজেও তার সিদ্ধান্তে অটল। তানভীর ড্রয়িং রুমের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। তার সত্যি কিছু বলার নেই। ভাইয়া কি বুঝে কি করছে সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাছাড়া আবির ভাইয়া যেভাবে কথাগুলো বলেছে তারপর নতুন করে আর কিছুই বলার নেই।
মেঘ ছেলের দিকে তাকিয়ে অসহায়ক কন্ঠে বলল: আমায় ছেড়ে যাস না বাবা তোর পাপার এমনিতেই রাগ বেশি। একটু পর রাগ কমলেই তোকে আবার বুকে টেনে নেবে। মানুষটা তোদের দুই ভাই-বোনকে অনেক ভালোবাসে।
আবির মেঘের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বললো: ওদের যেতে দাও আহিয়ার আম্মু। আজ যদি তুমি ওদের কে আটকাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব।
কথাটা কানে আসলে মেঘ কাম নাই ভেঙ্গে পড়ল। আহিয়ান চিটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললো: উপরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র কিছু নেওয়ার থাকলে নিয়ে আয়। তবে তোর বাপের বাড়ি থেকে একটা জামা কাপড়ও নিবিনা। তোর স্বামী তোর ভরণপোষণ বহন করার ক্ষমতা রাখে। আর হ্যাঁ আমার রুম থেকে আমার ল্যাপটপ নিয়ে আসবি।
তৃধা সব শুনে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ওর কোনো হেলদোল না দেখে আসিয়ান এবার ধমকে বলল : আমি কিছু বলেছি তোকে,, তুই কি আমার সাথে যেতে চাস না,,,? দেখ তৃধা যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নে। আজকে কোন কারনে যদি খান বাড়িতে আমাকে একা বের হতে হয় তুই কিন্তু এই জীবনেও আর আমার দেখা পাবি না।
তৃধা কান্না ভেজা চোখ নিয়ে চট করে মাথা তুলে তাকাল। তারপর এই নজর আহিয়ানের দিকে তাকিয়ে নজর গড়িয়ে তাকালো পাপা ও মামমামের দিকে।
সবাই তৃধার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই আহিয়ান তারা দিয়ে বলল: আমি কি একা চলে যাব....?
তৃধা আর কোন কথা বাড়ালো না। ঝাপছা চোখে দুর্বল শরীরটাকে টেনে হাঁটা শুরু করল তৃতীয় তলার দিকে। মেয়ের সম্মতি বুঝতে পেরে বন্যা হামো করে কেঁদে উঠলো। মিম ওরাই বন্যাকে এটা সেটা বোঝাচ্ছে কিন্তু মায়ের মন কিছুতেই মানছে না।।
মোজাম্মেল খান ইকবাল খান আবির তানভীর আদি রাকিব রিহান আরিফ সহ সবাই চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
আহিয়ান মায়ের দিকে এগিয়ে সান্ত্বনা দিতে বলল: মামমা তুমি কষ্ট পেয়ো না। আমি মাঝে মাঝেই তোমার সাথে দেখা করব। বাড়ির এড্রেস দিব। তুমি আমার কাছে যাবে। আমাকে নিয়ে চিন্তা করো না। আমার কথা মনে হলে কল দিয়ে কথা বল।
মেঘ ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল: যাস না বাবা...
আহিয়ান বিনিময়ে কিছুই বলতে পারল না। আসলে এসো মা ভাইকে জাপটে ধরে কেঁদে উঠলো। আহান শুধু বোনের মাথায় হাত রাখল।
এতক্ষণে তৃধা শিরি ভেঙে পাথরের মূর্তি নেই নিচে নেমে এসেছে। তারপরও নেই লেহেঙ্গা পাল্টে সুতি থ্রি পিস। ওড়না দিয়ে মাথা সহ সারা শরীর ঢাকা। এক হাতে হ্যান্ড ব্যাগ। আরেক হাতে আহিনের ল্যাপটপ।
তৃধা চুপচাপ গিয়ে দাঁড়ালো পাপা ও মামমামের সামনে। বন্যা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সাথে কাদছে তৃধাও। মিম রাই মালিহা খান হালিমা খান আকলীমা খান সহ সকলের চোখে পানি।
তানভীর এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই তৃধা কেঁদে দিয়ে পাপার উদ্দেশ্যে বলল : আমায় ক্ষমা করে দিও পাপা ।
তানভীর ভেজা কন্ঠে মেয়ের দিকে তাকিয়ে বলল: তাসরিনের খেয়াল রেখো। তোমার জন্য ছেলেটা অনেক কঠিন খেলায় নেমেছে।। সে যেন জয়ী হয়ে ফিরে।
আবিরের মনে হয় এখানে দাঁড়িয়ে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তাই সে হন হন করে চলে গেল দ্বিতীয় তলার দিকে। আহিয়ান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর তানভীরের দিকে এগিয়ে গিয়ে বলল: মামা তুমি একটুও চিন্তা করো না। যেটাকে আমি সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।