ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

145

লেখক: ফারজানা মনি

তানভীর ভাগিনাকে জড়িয়ে ধরে বলল: তোকে নতুন করে বলার কিছু নেই। আমার মেয়েটা অবুঝ অনেক সময় না বুঝে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। ওর খেয়াল রাখিস আর যে কোন প্রয়োজনে আমায় শুধু একটা কল দিবি।

___তুমি চিন্তা করো না মামা... আমি ওর খেয়াল রাখবো তোমরা আমাদের জন্য দোয়া কর। আর পাপা ও মামমার খেয়াল রেখো ‌।

আদি এগিয়ে এসে ভাতিজার কাঁধে হাত রেখে বলল: যেমন বড় মুখ করে যাচ্ছিস নিজেকে প্রমাণ করে ফিরবি। আমরা সবাই তোর সাকসেস দেখতে চাই।

রাই ও মিম স তৃধা কে এটা সেটা কি যেন বোঝাচ্ছে। মেঘ সোফায় বসে গুমরে কাঁদছে।

তখনই ঘুমঘুমু চোখ নিয়ে সিঁড়ি ভেঙ্গে নিচে নেমে আসলো আদিবা। ঘুম থেকে উঠে এসে সকলের এমন কান্নাকাটি দেখে খানিকটা ভয় পেয়ে গেল। মামমাম বলে চিৎকার দিয়ে কেঁদে উঠলো। রায় মেয়ের দিকে যাওয়ার আগে আসিয়েন এগিয়ে আদিবাকে কোলে নিল। ছোট বোনটাকে গালে কপালে অসংখ্য চুমু দিয়ে আদর করে দিল। আদিবা মুহূর্তে শান্ত হয়ে গেছে। ভাইয়ার গলা জড়িয়ে ধরে সে নিজেও দুগালে চুমু দিল।

আহিয়ান আদিবা কে নামিয়ে দিতে মোজাম্মেল খান এসে সামনে দাঁড়ালো। তিমি ভেজা কন্ঠে নাতির উদ্দেশ্যে বলল: নানু ভাই, তোমার আব্বুর রাগ বেশি তা তো জানো। তার কথা তুমি কেন বাড়ি ছাড়ছো...? যতদিন বেঁচে আছি ততদিন এ বাড়িতে আমাদের তিন ভাইয়ের কে তোমাকে থাকতে দিল না দিল সেটা তুমি কেন মাথায় নিচ্ছো...? আমি তো তোমাকে থাকতে বলছি....

আহিয়ান ব্যাথা তুর হেসে বলল: সরি নানু। আত্মসম্মান নিয়ে প্রশ্ন উঠেছে,,,, আমার পক্ষে খান বাড়িতে থাকা সম্ভব না।

ইকবাল খান হাত ঘড়িতে সময় দেখে বলল: রাত তিনটা বাজে এত রাতে কোথায় যাবি...? সকালে যাস..

আহিয়ান গম্ভীর কন্ঠে বলল: সম্ভব না...

কথা শেষ করে আহিয়ান এগিয়ে গিয়ে তৃধার হাত ধরল। মেয়েটা অনেক কান্না করেছে। দরজার দিকে পা বাড়ানোর আগে শেষবারের মতো একবার তাকালো খান বাড়ির প্রতিটা সদস্যর দিকে। একটু দূরেই দেখা যাচ্ছে মা বোন ফুফিয়ে কান্না করছে। আসিয়ান নজর ফিরিয়ে নিল। যত তাকিয়ে থাকবে মায়া ততই বাড়বে।

তৃধা ঝাপসা চোখে সকলের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো।

বন্যার অবস্থা তো পাগল প্রায়। আহিয়ান দাঁড়িয়ে থেকে আর মায়া বাড়ালো না। ত্রিধাকে নিয়ে সদর দরজা পেরিয়ে গেল।

মেঘ দৌড়ে এলো দরজার দিকে। তানভীর বোনকে আটকে দিল। মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল: ভাইয়া আমার ছেলেটাকে থামাও। একবার চলে গেলে আমার ছেলে আর ফিরবে না ও চলে যাচ্ছে ভাইয়া....

মোজাম্মেল খান ও হালিমা খান এসে মেয়েকে শান্তনা দিতে চাইলে মেঘ ছোট বাচ্চাদের মত বাবার কাছে আবদার করছে: আব্বু ও আব্বু আমার ছেলেটাকে আটকাও তোমরা। ও চলে যাচ্ছে আব্বু ওকে গিয়ে তোমরা বলো আমি ওর পাপাকে বোঝাবো। উনি মেনে নেবে ওদেরকে ।আমাকে একটু সময় দিতে বলো।

মোজাম্মেল খানের মতো কঠিন মানুষটার ও মেয়ের কষ্ট দেখে চোখ ভিজে এসেছে। হালিমা খান তো মেয়ের সাথে পাল্লা দিয়ে কান্না করছে।

মালিয়া খান একবার দৌড়ে যাচ্ছেন স্বামীর কাছে। আবার আসছেন ড্রয়িং রুমে। তার একমাত্র নাতি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার হৃদয়টাও তো ছিড়ে যাচ্ছে।।

রাকিব ও রিয়া অসহায় চোখে তাকিয়ে আছে খান পরিবারের দিকে। রিহান আহিয়ার পাশে দাঁড়িয়ে মৃদু কন্ঠে বলল: কান্না করো না। আগামীকালকে ভালোভাবে বিয়েটা শেষ হোক, তারপর আমি নিজে তোমাকে নিয়ে যাব ভাইয়ার সাথে দেখা করাতে। প্লিজ পাখি কান্না করো না। এত রাতে ওরা দুইজন কোথায় যাবে কে জানে,,, আমাকে এখন যেতে হবে,,, ওদের পাশে থাকতে হবে। তুমি এভাবে কান্না করলে আমি কিভাবে যাব।

কথাগুলো কানে আসতেই আহিয়া ঝটপট চোখ মুছে বলল: আপনি প্লিজ তাড়াতাড়ি যান।।

রিহান আর দেরি করলো না মৃদু কন্ঠে আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে এসে বেরিয়ে পড়ল। পার্কিং থেকে গাড়ি বের করতে করতে আইয়েন তো অনেকগুলো কল দিল। কিন্তু ছেলেটা রিসিভ করছে না। কিন্তু এত অল্প সময়ে বেশি দূর যায়নি নিশ্চয়ই।

রিহান এর গাড়ি দেখে সিকিউরিটি গার্ড গেট খুলে দিল। সে গাড়ি থামিয়ে সিকিউরিটি কে জিজ্ঞেস করল আহিয়ানরা কোন দিকে গেছে,,,

অতঃপর সিকিউরিটি গার্ডের দেখানো পথে রিহান গাড়ির গতি বাড়ি এগিয়ে গেল। রিহানকে খুব বেশি দূর যেতে হলো না। ফুল স্পিডে কিছুটা যেতেই নজর এলো আহিয়ানের বাইক।

মিনিট দুয়েকের মাথায় সে আহিয়ানের বাইকের বরাবর চলে আসলো। রিহান গাড়ির ভেতর থেকে আহিয়ান কে ডাক দিয়ে বলল বাইক থামাতে।

আহিয়ান রিহান কে দেখে বাইক সাইড করল। এখনো তারা মহাসড়কে ওঠেনি। তাই এত রাতে রাস্তায় তেমন একটা গাড়ি দেখা যাচ্ছে না।

রেহান গাড়ি থেকে নেমে ওদের সামনে দাঁড়িয়ে প্রথমে তৃধা কে বলল: তৃধা তুমি আমার গাড়িতে গিয়ে বসো।

তৃধা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। অতঃপর আহিয়ান ইশারা দিতে তৃধা গিয়ে রিয়ানের গাড়িতে বসলো।

এখন বাইকের সামনে দুই বন্ধু সামনাসামনি দাঁড়িয়ে। রিহান আহিয়ান এর উদ্দেশ্যে বলল: কোথায় যাবি, কিছু ভেবেছিস...?

আহিয়ান চুপ করে রইল। ওকে চুপ করে থাকতে দেখে রেহানের মেজাজ প্রচন্ড গরম হলো। তবুও সে নিজেকে সামলে আহিয়ান এর উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বললো: ব্যাস আহিয়ান সামনে তোর অনেক বড় চ্যালেঞ্জ। তাছাড়া এত রাতে তুই কিন্তু একা না। একটা ভুল পদক্ষেপ তৃধার ক্ষতি করে দিতে পারে।

আহিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল: ভাবছি ভার্সিটির দিকে যাব। সেদিকে যেতে যেতে ফজরের আজান পড়ে যাবে। দিনের আলো টা একটু ফুটলে ভার্সিটির কাছাকাছি একটা বাসা ভাড়া নিব ‌। সেখান থেকে যাতায়াতের সুবিধা হবে।

জিহান এবার ব্যঙ্গ করে বলল: হ্যাঁ হঠাৎ করে আপনার জন্য মানুষ বাসা নিয়ে বসে আছে। তাছাড়া কেদে কেটে তৃধার মুখের অবস্থা যা বানিয়ে রেখেছে মানুষ দেখলে আপনাকে কিডনাপার বলে গণধোলাই দেবে ‌।

আসিয়ান মাথা তুলে তাকাল ‌ সত্যি বলতে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা খুবই কম। ছোট থেকে লন্ডনেই বড় হয়েছে। যাওয়ার আগে পাপা সবকিছু সামনে হাজির করেছে। কখনো কোনো কিছুর অভাব বোধ হয়নি সে কি করে জানবে এতসব,,,,

রিহান আহিয়ান এর তাকানো দেখে বলল: আমার সাথে চল...

___কোথায়...?

___আমার বাড়ি.. সেখানে কয়েকটা দিন থাক তোর বোনও আমার বিয়েটা শেষ হোক তারপর তোর জন্য বাসা খুঁজে দিব।

___অসম্ভব.. আমি বউ নিয়ে প্রয়োজনে রাস্তায় ঘুমাবো তারপরও বোনের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো না।

___ওই শালা, তোর বোন আমার বউ হয়েছে আগে নাকি তুই আমার বন্ধু হয়েছিস আগে..?

___তুই যত যাই বল রিহান.. আমার পক্ষে কিছুতেই সম্ভব না তোদের বাড়িতে গিয়ে থাকা।

রিহান জবাবে আহিয়ানকে কিছু বলতে চাইলেও কিন্তু এর আগেই ভাইব্রেট শব্দ করে রিহানের ফোন বেজে উঠলো।

রিহান ফোন কানে ধরে সরাসরি বলল: তাড়াতাড়ি আয় আমরা ওদের এলাকার রাস্তায় আছি।

কথাটা বলেই ফোন কেটে দিল।

আহিয়ান গম্ভীর কন্ঠে বলল: কে...?

রিহান মৃদু হেসে বলল: আসলেই দেখবি।

ওদের কথার দু মিনিট এর মাথায় দুইটা বাইক উপস্থিত হল।

তৃধা গাড়িতে বসে আছেন ভাই ও রিহান ভাইয়ার দিকে তাকিয়ে ছিল। আচমকা দুইটা বাইক সেখানে থামতে দেখে মেয়েটা বেশ ভয় পেয়ে গেছে। কিন্তু বাইকের হেড লাইট অফ করতে নজরে এলো আরিয়ান ভাইয়ের বন্ধুদের। তৃধা যতদূর জানে এদের নাম হল নির্জন অলক ও মৃদুল। মৃদুল ভাইয়াকে ও ছোট থেকে চিনে। কিন্তু নির্জন ও অলোকেও আহিয়ানের সাথে মাঝেমধ্যে দেখেছে। পরিচিত মুখগুলো দেখে মেয়েটা স্বস্তির স্বাস ফেলল।

তবে বারবার মায়ের মুখটা চোখের পাতায় ভেসে উঠছে। বুকের ভিতর হাহাকার হচ্ছে মায়ের জন্য। মা বলে ত্রিধা কুপিয়ে কেঁদে উঠলো।

আহিয়ান বন্ধুদের দেখে অনেক আশ্চর্য হয়েছে। বন্ধুদের দিকে তাকিয়ে মৃদু কন্ঠে বলল: তোরা এখানে...?

নির্জন খানিকটা উচু কন্ঠে বলল: আমাদের বন্ধু বিপদে পড়েছে আর আমরা আসবো না...?

আসিয়ান আর কিছু বলল না সে জানে ওদেরকে রিহান খবর দিয়েছে।

রেহান বাকি বন্ধুদের দিকে তাকিয়ে বলল: আহিয়ান বলছে আমার বাড়িতে যাবে না। ওকে তোরা বুঝিয়ে বল আমার সাথে যেতে। তৃধা কে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় কতক্ষণ ঘুরবে।

রিহানের কথা শুনে মৃদুল বোঝানোর পরিবর্তে উল্টো বললে উঠলো: রিহানের বাড়িতে যাস না ভাই। ব্যাটা সবই সবে বিয়ে করতেছে ওর একটু প্রাইভেসি চাই। বউয়ের ভাইয়ের সাথে বারবার দেখা হলে দুলাভাই লজ্জা পাবে। তার চেয়ে ভালো আমার বাড়িতে চল আব্বু আম্মু আর বেচাল আর আমি নো টেনশন নো প্যারা।

রিহান ওর মাথায় একটা থাপ্পড় মেরে বলল: সিরিয়াস মুহূর্তে উল্টাপাল্টা কথা বলছিস কেন?

মৃদুল আউচ শব্দ করল । অলক ওদের দুইটাকে থামিয়ে দিয়ে বলল: তোরা প্লিজ থাম,,, আর আহিয়ান কে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। কয়েকটা দিন আমাদের বাড়িতেই থাকুক। এর মাঝে একটা ব্যবস্থা করে দিব।

এবার নির্জন অলকের মুখ থেকে কথা টেনে নিয়ে বলল: আহিয়ানের ভার্সিটি থেকে আমার বাড়ি কাছে তাই ওকে আমি আমার সাথে নিয়ে যাব। আহিয়ান যতদিন ইচ্ছা আমাদের বাড়িতেই থাকবে।

আহিয়ান এবার বন্ধুদের কথায় বিরক্ত হয়ে সবগুলোকে ধমকে বলল: এই তোরা থামবি...? আমি কারো বাড়িতে যাব না। পারলে ইমিডিয়েটলি ঢাকা হসপিটাল এর কাছাকাছি একটা বাসা ভাড়া নিয়ে দে। এতোটুকুতেই আমি খুশি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 145 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন