আহিয়ানের কথা শুনে বন্ধুরা সকলে বেশ চিন্তিত হয়ে পড়ল। রিহান বারবার আহিয়ান কে বোঝানোর চেষ্টা করলো ওর বাড়িতে যেতে কিন্তু ছেলেরা কিছুতেই রাজি হল না।
মিনিট দুয়েক পর আচমকা আহিয়ান কে বলল : চল আমার সাথে....?
আহিয়ান বিরক্ত হয়ে বলল: তোকে আর কতবার বলবো আমি কারো বাড়িতে যাব না,,,,
___আরে আমার বাড়িতে না।
___তাহলে...?
___একটা সলিউশন পেয়েছি...?
রিহানের কথা শুনে সকলের মনোযোগ দৃষ্টিতে তাকালো ।
আহিয়ান ভ্রু কুচকে বলল : কি সলিউশন...?
রিহান সিরাজ ভঙ্গিতে বলা শুরু করল।
___শোন তাহলে তোরা এখন আমার অফিসে যাবি সেখানে তো ছোট্ট একটা রেস্ট রুম আছে তোরা জানিস... সেই রেস্টরুমে আপাতত গিয়ে ওঠ। আজকে ছুটির দিন। সারাদিন কোন স্ট্যাম্প থাকবে না অফিসে। তৃধাকে কে সেখানে রেখে আমরা না হয় বাসা খুজবো। ওর জন্য এখন একটা সে ফ জন দরকার। আর হ্যাঁ সবাই যার যার ফেসবুকের ভার্সিটির কাছাকাছি কারো বাসা খালি আছে কিনা পোস্ট করে আপলোড দে। এতে অনেক সময় অনলাইন থেকেও দেখে বাড়িওয়ালারা কল দেয়।
রিহানের বুদ্ধিটা ওদের সকলেরই বেশ পছন্দ হয়েছে। রিহানের কথা শুনে আহিয়ান বলল: আমি আরো ৩০ মিনিট আগে পোস্ট করেছি।
অবশেষে ওরা রওনা হলো রিহানের অফিসের দিকে। আহিয়ানের বাইকটা নির্জন নিয়ে আসছে। আহিয়ান ও তৃধা রিহানের গাড়ির পেছনে ছিটে বসে আছে।
রিহান ড্রাইভিং সিটে বসে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। শেষ রাতে নীরবতা কাটিয়ে মহাসড়কের পাশ দিয়ে ওদের গাড়িটি ছুটল গন্তব্যে।
আহিয়ান তৃধার এক হাত ধরে বসে আছে। মেয়েটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তার মাথায় হাজারো চিন্তা কোথায় তার বাড়ি,,,,, কোথায় তার আপনজন,,, সবাইকে ছেড়ে তারা পাড়ি দিচ্ছে এক অজানা ভবিষ্যৎ এর দিকে।
ফজরের আজানের ধনী চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। নিস্তব্ধ ভোরের বাতাস খান বাড়িটাকে ধরে রেখেছে। খান বাড়ির কারো চোখে ঘুম নেই। কিন্তু তবুও বাড়িতে রাত যেন কাটছেই না। সারারাত কেউ ঘুমায়নি। খান বাড়ির বড় লাইটটা এখনো জ্বলছে। সোফার এক কোণে বসে আছে মেঘ। মেঘ বারবার দরজার দিকে তাকাচ্ছে দেখছে তার ছেলে আহিয়ান ফিরছে কিনা। কিন্তু না আহিয়ানের ফেরার কোন নাম নেই। তার পাশেই বন্যা বসে আছে। বন্যা কাচামচু হয়ে বসে বসে কাঁদছে। মেঘের পাশে বসে আছে আহিয়া আহিয়া মাকে সান্ত্বনা দিচ্ছে ।
কান্নার শব্দ যেন আর বের হচ্ছে না শুধু ভাঙা নিঃশ্বাসের শব্দ আসছে। কাঁদতে কাঁদতে সবাই প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। আহিয়া মাঝেমধ্যে ফিসফিসিয়ে মামাকে বলছে,,, মামমাম তুমি দেখো ভাইয়া সত্যিই ফিরে আসবে।
রাইস সোফায় বসে আছে আদিবাকে কোলে নিয়ে। ছোট্ট মেয়েটা শেষমেষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কান্না ভেজা চোখ নিয়ে মাঝেমধ্যে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
ড্রয়িং রুমে রাগ করে, তানভীর আদি, মোজাম্মেল খান ও ইকবাল খান মুখ গম্ভীর করে বসে আছে।
কেউ কথা বলছে না শুধু নিরবতা।
মাঝে মাঝে দীর্ঘ শ্বাসের শব্দ আসছে...
রাতের ঘটনাগুলো যেন প্রত্যেকের বুকের ভিতর হার হয়ে গেথে আছে।
মীম আরিফ এখনো সোফার দুজনেই নিশ্চুপ।
মিম বারবার ফোনের স্ক্রিন অন করছে কোন খবর আছে কিনা দেখার জন্য।
কিন্তু স্কিন প্রতিবারই নিরাশ করছে।
উপরে নিজের ঘরে বসে আছে আবির। ব্যালকনি দিয়ে ভোরের আলো দেখা যাচ্ছে। অথচ মনে হচ্ছে এই বাড়ির ভোর যেন আর আসবে না।
রাতের প্রতিটা মুহূর্ত মাথার ভেতর বারবার ফিরে আসছে।
এদিকে আলী আহমেদ খানের রুমে চাপা উত্তেজনা উনি এখনো জ্বলে ভুগছেন।
কপালের ভেজা কাপড় বদলা দিচ্ছেন মালিহা খান।
সারারাত এক মুহূর্তের জন্য স্বামীর পাশে ছাড়ে নি।
চোখে ক্লান্তি স্পষ্ট কিন্তু মনটা যেন অন্য কোথাও।
নাতি চলে যাওয়ার শূন্যতা।
দুর দুরন্ত থেকে আসা অতিথীরা কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছেন।
পুরো বাড়ি নিস্তব্ধ হলেও সে নিস্তব্ধতার ভিতরে চাপা কান্না লুকিয়ে রয়েছে।
ড্রয়িং রুমের স্পেসে একা বসে আছ ইথান।
সামনে untouched এক কাপ চা ঠান্ডা হয়ে গেছে। দুহাত জড়িয়ে বসে আছে সে।
চোখ, নিভু,। মনে হচ্ছে নিজের ভিতরেই হারিয়ে গেছে সে।
মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে কিন্তু কিছু বলছে না।
মসজিদ থেকে ভেসে আসা আজানের শেষ ধ্বনী মিলিয়ে যায়।
ভোর হয়ে গেছে কিন্তু খান বাড়ির মানুষের জন্য এখনো রাত শেষ হয়নি।
দেখতে দেখতে সকাল সাতটা। আহিয়ান ফ্রেশ হয়ে রুমে এসে দেখল ত্রিধা বিছানার কোনে দ ভঙ্গিতে বসে হাঁটুতে মাথার গুঁজে আছে। শরীরের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা হয়তো নিরবে কাঁদছে।
আহিয়ান চুপচাপ এগিয়ে এসে ওর পাশে বসলো তারপর ঠান্ডা কন্ঠে বলবো: তোর কি সকলকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে.?
তুই চাইলে খান বাড়িতে যেতে পারিস, আমি নিজেই তোকে খান বাড়ির সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসবো।
আহিয়েন এর মুখে এমন কথা শুনে তৃধা চট করে মাথা তুলে তাকালে। মাত্র একটা রাতে মেয়েটার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে।।
চেহারা সৌন্দর্যের মৌলিনতা ভর করেছে।
আহিয়ান আবারও কিছু বলতে চাইলে, তার আগে আচমকা ত্রিধা আহিয়ান এর বুকে ছাপিয়ে পড়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। তারপর বলল: আহিয়ান ভাই আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না...
আপনি আমাকে যেভাবে রাখবেন যেখানে রাখবেন সেখানেই থাকবো।
আমি সব পরিস্থিতিতে আপনার পাশে থাকতে চাই।
আপনি আমাকে নিয়ে একটুও ভাববেন না। ক্যারিয়ারে ফোকাস করুন আমি আপনার সাফল্য দেখার অপেক্ষায় আছি।
দীর্ঘ সময়ের পর আহিয়ানের ঠোঁটে হাসি ফুটল।তৃধাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে গম্ভীর একটা চুমু খেলো।
সেতো এতোটুকু শুনতে চেয়েছিলে তারপর পরীটা থেকে।
ত্রিধার বলা কথাগুলোতে আহিয়ান যেন নতুন করে শক্তি ফিরে পেলো।
তাকে যে অনেক রাস্তা চলতে হবে। জীবনের পথ তো কেবল শুরু।
ওর ভাবনার মাঝে দরজায় কালো টোকা পড়া শব্দ শোনা গেল।
তৃধা সোজা হয়ে উঠে বসলো।
আহিয়ান দরজার কাছে গিয়ে আলতো করে জিজ্ঞাসা করল কে..?
তখনই দরজার পিছন থেকে শোনা গেল রিহানের কন্ঠ। আমি দরজা খোল।
আহিয়ান দরজা খুলতে দেখলেও রিহান নাস্তা হাতে দাঁড়িয়ে আছে।
তার পেছনে বাকি বন্ধুরা।
রিহান নাস্তা হাতে ধরিয়ে দিয়ে বলল : তাড়াতাড়ি খেয়ে নে।
looking for a last Post.. মৃদুল কে একজন নক করেছে। হসপিটালের কাছাকাছি লোকেশন।
আসিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল :জায়গার নাম কি..?
মৃদুল এগিয়ে এসে বলল : আজিমপুর
— ওহ আমাকেও একজন নক করেছে বকশিবাজার থেকে।
ঠিক আছে নাস্তা শেষ কর সবাই একসাথে বের হওয়া যাক।
—হুম
অতঃপর আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল: রিহান তুই এখন বাড়ি যা..
এদিকে সকল আপডেট তোকে ফোন দেওয়া হবে।
তোর এখন খান বাড়িতে থাকা জরুরি।
রিহান, নিষেধ করে বলল: আমি এখন কোথাও যাচ্ছি না। তোর থেকে বেশি ইম্পরট্যান্ট কাজ আমার বাড়িতে নেই।
তাছাড়া বিয়ের আগে তোর বোনের কাছে পৌঁছাতে পারলেই হলো। প্রয়োজনে এখান থেকে বিয়ে করতে যাব।
আরিয়ান হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই পাগলটাকে এখন বললেও কিছু হবে না।
কথা ঘুরিয়ে সকলের উদ্দেশে জিজ্ঞাসা করল: তোরা নাস্তা করেছিস..?
জবাবে অলক জানালো: হ্যাঁ আমরা সবাই নাস্তা করে তোদের জন্য পার্সেল এনেছি...
এবার রেহান তারা দিয়ে ববল : তাড়াতাড়ি করে নাস্তা করে আমাদের বেরোতে হবে।
আহিয়ানা দেরি করলোনা দরজা বন্ধ করে ভিতরে চলে গেল।
ওকে দেখে ত্রিধা উঠে দাঁড়িয়ে বলল :বাসা পেয়েছেন.?
আহিয়ান হাত ধুয়ে তৃধার মুখে খাবার তুলে দিয়ে দিতে বলল: পেয়েছি দুইটা একটু পর দেখতে যাবো।
তৃধা মুখে খাবার না নিয়ে বলল :আমার খিদা নেই..
আহিয়ান শান্ত কন্ঠে বললো : খেয়ে নাও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
তুমি তো একটু আগে বললে আমার পাশে থাকতে চাও। আমার পাশে থাকতে হলে তো তোমাকেও সুস্থ হতে হবে তাই না। তুমি যদি ঠিক মতো খাবার না খাও তাহলে আমি নিশ্চিন্ত বাইরে কিভাবে যাব ? নাহলে তুমি যে আমি বাইরে গিয়ে টেনশন নিয়ে ঘোরাঘুরি করি?
তৃধা হয়তো বুঝলে আহিয়ানের কথাগুলো তাই শান্ত কন্ঠে বলল: আপনি খাবেন না.?
-আমি খেয়েছি তুমি খাও..
—মিথ্যে কথা আপনি খাননি...
কথাটা বোঝাই তৃধা আহিয়ানের মুখের সামনে খাবার তুলে ধরল।
আহিয়ানের সত্যি আজকে কিছু বলার নেই তার গলা ভেঙ্গে আসছে। কিন্তু পুরুষ মানুষ তো কাঁদতে জানে না তাই তাদের কষ্ট হয়তো কেউ বোঝে না।
অবশেষে দুজনের নাস্তা করে নিল। আহিয়ান ত্রিধাকে ভেতর থেকে দরজা লক করে দিতে বলল।
এবং সে নিজেও বাহির থেকে দরজা লক করে বের হলো।
ফ্ল্যাটে যাওয়ার আগে বারবার বলে গেল অপরিচিত কেউ ডাকলে যেন ভেতর থেকে সারা না দেয়।
দেখতে দেখতে ঘড়ির কাটার ৮টা বেজে গেল।
ফোন বাড়িতে বিয়ের কাজকর্ম চলছে।। তবে বাড়ির সদস্যরা কেউ কোন কাজে তদারকিতে নেই।
আবির কাল রাত থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে।
মেঘ ছেলের বিছানায় শুয়ে বিসর্জন দিচ্ছে ।
আহিয়া পরপর কয়েকবার ভাইয়াকে কল দিলে কিন্তু আহিয়ান কল রিসিভ করলে না।
তাই এবার আহিয়া কল দিলে তৃধা কে। সৌভাগ্যবশত প্রথম কলে রিসিভ হল।