ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

147

লেখক: ফারজানা মনি

আহিয়া পরপর কয়েকটা কল দিল ভাইয়াকে। কিন্তু আসিয়ান কল রিসিভ করল না। তাই এবার আসিয়া কল দিল তৃধা কে । সৌভাগ্যবশত প্রথম কল‌ই রিসিভ করা হলো।

___হ্যালো....

তৃধার কন্ঠ শুনতেই আহিয়া অধৈর্য ভঙ্গিতে বলল: হ্যালো তৃধা,,,

___হ্যাঁ আপু... কেমন আছো?

___আমি ভালো আছি তোরা কেমন আছিস...? ভাইয়া আমার ভাইয়া কেমন আছে..?

তৃধা মৃদু শ্বাস ফেলে বলল: ভালো আছে।

___তোরা এখন কোথায় আছিস...?

___আপাতত আছি এক জায়গায় তোমার ভাইয়া বন্ধুদের সাথে ফ্ল্যাট দেখতে গেছে। ঠিকঠাক হলে সেখানে চলে যাব।

আহিয়া অসহায় ভঙ্গিতে বলল: ভাইয়া কি প্লিজ বোঝা তাকে বাড়ি ফিরে আসতে বল আমরা সবাই মিলে পাপা কি বুঝিয়ে বলব।

তৃধা দীর্ঘশ্বাস ফেলে বলল: সম্ভব না... তোমার ভাইয়া কিছুতেই মানবে না...

___দেখ তৃধা পাপা কেমন মানুষ সেটা তো তোদের অজানা নয়। তোদের ভালোবাসা নিয়ে তার কোন সমস্যা নেই। কিন্তু পাপা রেগে আছে গতকাল বিশ্রী ঘটনা গুলোর জন্য। তাছাড়া এসব শুনে দাদু অসুস্থ হয়ে গেছে। তাই পাপার মাথা ঠিক নেই।। দাদুকে পাঠা কতটা ভালোবাসি সেটা তো নতুন করে তোদেরকে আর বলতে হবে না।

___জানি আপু... দাদু এখন কেমন আছে!

___এখন একটু ভালো। তৃধা গতকালকে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।

___আমিও জানিনা আপু.. অনুষ্ঠান রেখে ওই মহিলাগুলো হঠাৎ আমাদের রুমের সামনে কি করছিল...

___বাদ দে এসব নাস্তা করেছিস...?

___হুম তুমি খেয়েছ...?

___হ্যাঁ...

আচমকা ত্রিধা অসহায় কন্সে ডাকলো: আপু...

আহিয়ার বুকের ভেতর মনে হয় মোচড় দিয়ে উঠলো সে নিজেও মৃদু কন্ঠে জবাব দিল : হুম ...

___আমার মামমাম কই...? সে কেমন আছে...? আর ফুপি কেমন আছে...? ফুপিকে বলো প্লিজ আমাকে মাফ করে দিতে.. আমি ইচ্ছে করে তার ছেলেকে দূরে সরিয়ে আনিনি। ভাগ্যের নির্মম তায় আটকে গেছি দুজন।

___ বাড়ির সবাই ভালো আছে,, তুই টেনশন করিস না আর হ্যাঁ, তুই শুধু শুধু এসব কেন ভাবছিস....? যা ঘটার সবার সামনে ঘটেছে তাই তোকে ভুল বোঝার কোন মানে নেই।

___সরি আপু.. বিশ্বাস করো নিজেকে নিজের কাছে বড্ড অপরাধী মনে হচ্ছে..

___তৃধা তুই কিন্তু একটু বেশি বেশি ভাবছিস এসব না ভেবে আমার ভাইয়ের খেয়াল রাখ। তার যত্ন নিস।

___আপু আমার বাবা কি করে...?

___মামা তো এইমাত্র বাগানে গেছে ক্যাটারিং এর লোকদের সাথে কথা বলতে।

___ও আর বড় পাপা...?

আহিয়া একটু থমতো খেলো। মেয়েটাকে সে এই মুহূর্তে আর টেনশন দিতে চায়না। তাই মিথ্যে করে বলল: পাপাও মামার সাথে গেছে।

আহিয়ার কথা বলার মাঝেই বন্যা এসে ভাঙ্গা কন্ঠে জিজ্ঞেস করল: কার সঙ্গে কথা বলছিস আহিয়া...? আমার মেয়েটার কোন খোঁজ পেয়েছিস।

ফোনের ওপাশ থেকে মায়ের কন্ঠ শুনে ত্রিধা ঘুম রেখে উঠল।

আহিয়া বুদা শুনলো সেই কান্না। তাই ফোনটা মামীর দিকে এগিয়ে দিয়ে বলল: কথা বলো মেয়ের সাথে...

বন্যা বোধহয় এটার অপেক্ষায় ছিল। মুহূর্তেই ছো মেরে টেনে নিয়ে ফোনটা কানে ধরল।

___হ্যালো...তৃধা হ্যালো...

তৃধা মায়ের কণ্ঠ শুনে ফুপিয়ে কেঁদে উঠলো। তার কন্ঠ দিয়ে যেন শব্দ বের হচ্ছে না। তাছাড়া কোন মুখে বা মায়ের সাথে কথা বলবে।

___তৃধা মা আমার... তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস...?

বন্যার জোরে জোরে কথা বলে আশেপাশের পরিবারের বাকি সদস্যরা জড়ো হলো।

তৃধা নিজের কান্নার সামলে ভেজা কন্ঠে বলল: সরি মামমাম,,,

মানে দুজনেই কান্না করছে। কোথা থেকে যেন তানভীর এসে বন্যার থেকে ফোনটা নিয়ে মেয়ের সাথে কথা বলা শুরু করলো। ধীরে ধীরে পরিবারের বাকি সদস্যরাও কথা বলল। খবর পেতেই তৃতীয় তলা থেকে মেঘ ছুটে এসেছে। ফোন হাতে নিতে এসে প্রথমে বলেছে: আমার ছেলে কই তৃধা । তুই ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে আয় ও তোর কথা শুনবে...

তৃধা ভেজা কন্ঠে বলল: শুনবে না ফুপি। তোমার ছেলেটা অনেক জেদি। যেটা বলে সেটাই করে।

কথাটা বলার সাথে সাথেই তৃধা লক্ষ্য করল তার ফোনে আহিয়ানের কল এসেছে তাই মেঘের উদ্দেশ্যে বলল: ফুপি আমি আবার পরে কথা বলব আমার একটা গুরুত্বপূর্ণ কল এসেছে ‌।

মেঘ শক্ত কণ্ঠে বললো: আমি জানি আহিয়ান কল দিয়েছে,, ওকে বুঝিয়ে বলবে বাড়ি ফিরতে। না জানি আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে।

তৃধা আর কিছুই বলল না। ফোন কেটে দিল। সঙ্গে সঙ্গে আবারো আহিয়ানের ভিডিও কল আসলো। তৃধা, ওর না দিয়ে চোখ মুছে কল রিসিভ করে বলল: আসসালামু আলাইকুম।

___ওয়ালাইকুম আসসালাম।

তৃধা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আহিয়ান ভাইয়ের ঠোঁটে হাসি।

আহিয়ান ফোনের ব্যাক ক্যামেরা অন করে আবারও বলল: দেখ তো এই রুমটা কেমন লাগে..?

দুই রুম প্রতিটা রুমে অ্যটাচ ওয়াসরুম।

রুমের উত্তর পাশে বেলকনি। একটা ডাইনিং স্পেস আর পাশেই কিচেন।

কথাটা বলেই আহিয়ান মলিন কন্ঠে বলবো: আমি জানি এত ছোট বাড়িতে তোর থাকতে কষ্ট হবে..

কিন্তু আমাকে একটু সময় দে পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দেবো।

তৃধা খানিকক্ষণ চুপ করে থেকে ডাকলো": শুনুন...

—হুম,,

—চলুন না আমরা বাড়ি ফিরে যাই.. বাড়িতে সকলে অনেক কষ্ট পাচ্ছে, ফুপিও আম্মু অনেক কান্নাকাটি করছে।

আহিয়ানের ঠোঁটের কোনের হাসি মিলিয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বললে: আমি তো তোকে আগেই বলেছি তুই চাইলে তোকে বাড়িতে রেখে আসতে পারি।

কিন্তু আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। যাবি এখন..? আমি আসবো...?

তৃধা ফুপিয়ে কেঁদে উঠলো বলল: না আপনাকে ছাড়া আমি কোথাও যাবো না। যেদিন দুজনে একসাথে যেতে করব সেই দিনে আমার খান বাড়িতে পা পরবে।

—তাহলে আর কোনদিনও আমার সাথে এ সম্পর্কে কথা বলতে আসবি না... আপাতত নতুন সংসারে মন দে...

যে ফ্ল্যাট টা দেখিয়েছি কেমন লাগলো।

তৃধা মৃদু কন্ঠে বলল :ভালো

—আরো কয়েকটা ফ্ল্যাটের ভিডিও পাঠিয়েছি দেখে জানাস কোনটা ভালো লাগে।

তবে আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে।

ওইসব ফ্ল্যাট গুলো দেখতে আরো উন্নত হলে পানী ও গ্যাসের সমস্যা।

কিন্তু এখানে তেমন কোন সমস্যা নেই। নিচ তলায় বাড়িওয়ালা থাকে।

আর আমাদের পাশের ফ্ল্যাটে তিনজনের একটা ছোট্ট পরিবার থাকে।

সব মিলিয়ে আমার ভালো লেগেছে। ভাড়াও বেশি না বাইশ হাজার টাকা। তাছাড়া ভার্সিটি থেকে অনেকটা পাশাপাশি, এটা বকশিবাজারে।

সব কিছু শুনে তৃধা বলল: আমাকে এত কিছু কেন বলছেন..? আপনার যেটা ভালো লাগে সেটাই ঠিক করুন..

আহিয়ান ভ্রু গুটিয়ে বলল: আমার নতুন সংসারের মালকিনটা কে..? তুই নাকি..? তোকে বলবো না তো কাকে বলবো...?

আচমকা মেয়েটার মনে ভালোলাগা কাজ করল। কেমন জানি আজকে নিজেকে বউ বউ মনে হচ্ছে। তারও একটা সংসার হবে ছোট্ট সুখের সংসার।

আহিয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তার বউয়ের মুখে মুচকি হাসি। সে নিজেও মুচকি হাসলো তারপর বিধায় উদ্দেশ্যে আবার বলল: হাতে সময় কম তাড়াতাড়ি বল কোন ফ্লাট টা ঠিক করব।

—যেহেতু বাকি ফ্ল্যাটগুলোর পানীয় রান্নার গ্যাসের সমস্যা.. সেও তো ভালো হলেও প্রয়োজন নেই।

আমাদের দুজনের সবকিছু টাইম মতো প্রয়োজন তাই আমাদের জন্য এটাই ঠিক আছে।

—ঠিক আছে রাখছি তাহলে...

বেলা 11 টা। তৃধা সাথে কথা বলে থমকে যাওয়া খান বাড়ি এখন আবার একটু সচল হয়েছে। ছেলে মেয়েরা ভালো আছে। এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে।

শেষ রাত থেকে সকালে তো একটাই টেনশন মধ্যরাতে ওরা কোথায় গেল।

কোন বিপদে পড়েনি তো..?

এখন সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেললো। তাছাড়া ভুলে গেলে চলবে না আসিফ খান বাড়িতে বিশাল বড় আয়োজন। দুপুরের পর বরযাত্রী আসবে।

আবির ৯ টার দিকে বেরিয়ে সরাসরি বিয়ের কাছে হাত লাগিয়েছি।

কারো সাথে তেমন কথা বলছে না। মেঘ কয়েক বার নাস্তা করার জন্য ডেকেছে। কিন্তু নাস্তা খেতেও আসেনি, তবে একবার এসে আলি আহমেদ খানকে দেখে গিয়েছে।

তিনি এখনো অসুস্থ, জ্বর কিছুটা কমলেও এখনো শয্যাশায়ী।

আহিয়াকে দশটার দিকে নতুন করে আবারও হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে। বাড়িতে মেকআপ আর্টিস্ট চলে এসেছে। কিন্তু মেয়েটা সেই কখন থেকে গোর ধরে বসে আছে সে নাকি আসবে না।

তার নাকি সাজার মন-মানসিকতা নেই।

রাই বুঝিয়ে মেয়েটাকে সাজাতে বসিয়েছে।

এদিকে রাখি সেই সকাল থেকে রিহানকে ফোন দিচ্ছে। পুরো বাড়ি আত্মীয়-স্বজনের ভরা।

যার বিয়েতে আসা তারই খবর নেই।

লোকজন একটু পরপর রিয়ার কাছে রিহানের কথা জিজ্ঞাসা করছে।

রিহান প্রতিবাদ ফোন রিসিভ করে বলছে: একটু পর আসছি..

এই কথা বলতে বলতে এখন বেলা প্রায় বারোটা বেজে গেল। আত্মীয়-স্বজনের মধ্যে কেউ কেউ তো দুষ্টুমি করে বলে উঠছে: যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শি ঘুম নেই।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 147 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন