ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

148

লেখক: ফারজানা মনি

চারিদিক জোরে দুপুরের আযানের ধ্বনি ভেসে আসছে । কোথাও কাছের মসজিদে স্পষ্ট। কোথাও দূরে সুরটা হাল্কা বাতাসে মিলেমিশে যেন এক অদ্ভুত শান্তি ছড়িয়েছে । শহরের আকাশটা রোদে ঝলসে উঠছে। কংক্রিটের দেয়াল গুলো তাপ ছড়িয়ে বাতাসকে ভারী করে তুলছে। রাস্তার মানুষ কম তবুও মাঝে মাঝে ক্লান্ত রিক্সাওয়ালারা ধীর প্যাটেল চালানোর শব্দ। এই গরমের মধ্যেই আহিয়ান বাইক থামালো নতুন বাড়িটার সামনে ।সাদা দেয়ালে রোদের আলো এমন ভাবে পড়েছে যেন বাড়িটা এখনো শহরের কোলাহলে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি । তৃধা বাইক থেকে নেমে দাঁড়ালো নেমে দাঁড়াতেই গরম বাতাস মুখে এসে লাগলো। কিন্তু তার চোখে ছিল অন্যরকম কৌতুহল। অচেনা এক শুরু দেখার আগ্রহ। চারপাশে নিস্তব্ধতা শুধু দূরের আযানের শব্দ ভেসে আসছে। আহিয়ান একবার বাড়িটার দিকে তাকিয়ে তৃধার এক হাত নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলল

—"চলো......এখান থেকেই আমাদের নতুন গল্প শুরু "

তৃধা চুপচাপ দাঁড়িয়ে রইলো বুকের ভেতর অজানা অনুভূতির ঢেউ নিয়ে। যেন এই উত্তপ্ত দুপুরেই তাদের জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী হয়ে রইল।

ওরা এসে পৌঁছানোর কয়েক মিনিটের মাথায় রিহানের গাড়িটি এসে পৌঁছালো। রেহানের সাথে ছিল বাকি তিনজন বন্ধু।

সিঁড়ি ভেঙ্গে দ্বিতীয় তলার দিকে যত এগিয়ে যাচ্ছে তত যেন এক অন্যরকম অনুভূতি। মেয়েটাকে ঘিরে ধরেছে একদিকে আহিয়ান ভাইকে নিজের করে পাওয়ার আনন্দ । আর অন্যদিকে নিজের এত বড় একটা পরিবার ফেলে এখানে স্বামী স্ত্রীর ছোট্ট সংসারের একাকীত্ব। সে তো কখনো ভাবিনি পরিবার ছেড়ে এভাবে এত দূরে থাকতে হবে। কথাগুলো ভাবনায় আসতেই তৃধার বুকের ভেতরটা কেঁপে উঠল। তৃধা আচমকা লক্ষ করল তার চোখের কোনে পানি জমেছে। তৃধা মেয়েটা তা সংগোপনে মুছে আহিয়ান ভাইয়ের সাথে পা দিল নতুন সংসারে।

তৃধা ভেতরে ঢুকে প্রতিটি রুম, ব্যালকনি, ড্রয়িং রুম, কিচেন ঘুরেফিরে দেখলো। যদিও এটা খান বাড়ির তুলনায় খুবই ক্ষুদ্র। তবুও ফ্ল্যাটটা ছোটুর মধ্যেই সুন্দর। তৃধার সত্যিই খুব পছন্দ হয়েছে।

আহিয়ান পাশে দাঁড়িয়ে বলল :পছন্দ হয়েছে.....?

___হুম।

___আপাতত ঘুমানোর জন্য একটা খাট এনেছি। ধীরে ধীরে তোর জা জা প্রয়োজন সব এনে দিব। শুধু আমায় একটু সময় দে।

তৃধা আহিয়েন এর বাহু জড়িয়ে ধরে বলল :আমার এতেই চলবে আর কিছু প্রয়োজন নেই...

আহিয়ান মুচকি হাসলো। তারপর খাটের উপর কয়েকটা ব্যাগের দিকে ইশারা করে বলল :ব্যাগে তোর আর আমার কিছু জামাকাপড় আছে সাওয়ার নিয়ে আয় ভালো লাগবে। আমি বন্ধুদের বিদায় দিয়ে আসছি।

তৃধা আহিয়ানের হাত ছেরে বলল : আচ্ছা।

আহিয়ান চলে গেল ড্রয়িং রুমের দিকে। সেখানে অলোক নির্জন মৃদুল ও রিহান দারীয়ে কথা বলছে। আহিয়ান যেতেই রিহান বলল : দোস্ত এবার আমাকে যেতে হবে। নয় তো দেখা যাবে বিয়ের আগেই আমার বাপ তোর বোনের সাথে আমার ডিভোর্স করিয়ে দেবে।

ওর কথা শুনে বাকি বন্ধুরা হেসে দিল। আহিয়ান নিজেও মৃদু হাসলো। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বরে বলল : থ্যাংকস দোস্ত। তোরা না থাকলে আমি কি থেকে কি করতাম আল্লাহ জানে ....

রিহান মুচকি হেসে আহিয়ানের কাঁধে হাত রেখে বলল : তুই আমার যেই উপকার করেছিস তাতে এটা কিছুই না।

আহিয়ান মুখটা মলিন করে বলল : আহিয়ার খেয়াল রাখিস। আমার বোনটা তুই বলতে পাগল তাকে কষ্ট দিস না।

রিহান ওকে ভরসা দিয়ে বলল :তুই একদম চিন্তা করিস না... আমি আহিয়া কে খুব ভালো রাখবো।

তারপর কিছু একটা ভেবে দিয়ে রিহান বলল : তুই আমার সাথে আমার বিয়েতে যাবি না...?

___সরি আমার পক্ষে ওই বাড়িতে জাওয়া সম্ভব না।

রিহান বলল : তোর বোন তোকে ছাড়া আমাকে বিয়ে করবে তো....?

রিহান বলল: তোর বোন তোকে ছাড়া আমায় বিয়ে করবে তো..?

আহিয়ান কিছুই বলল না। রিহান সিচুয়েশন বুঝে বলল : ঠিক আছে ওকে আজকে না হয় আমি বুঝিয়ে বললাম। কিন্তু আগামীকালকে আমার বাড়িতে তোদের যেতেই হবে। সেটা নিয়ে কোন বাহানা শুনবো না। আহিয়ান এখনো চুপচাপ। তখনই ওদের নীরবতা কাটিয়ে রেহানের ফোনটি আবারো বেজে উঠল। ছেলেটা পকেট থেকে ফোন বের করে দেখলো ওর পাপা কল দিয়েছে। এবার বাড়ি না পৌঁছালে তার বিয়ে ভেঙে দিবে নিশ্চিত। তাই আহিয়ান এর উদ্দেশ্যে ঝটপট বলল: আগামীকালকে কিন্তু তোদের যেতেই হবে আমি এখন যাই।

অবশেষে একে একে সকল বন্ধুরা বিদায় নিয়ে বেরিয়ে গেল।

এদিকে ত্রিধা জামাকাপড়ের ব্যাগ সবগুলো খুলে বিছানো উপরে বসে আছে। এখনে তো তার পড়ার মতো কোন ড্রেস খুঁজে পাচ্ছে না । কয়েকটা শাড়ি ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট শহর দুইটা বোরকা দু সেট লেডিস টি-শার্ট ও প্লাজো আর দুটো থ্রি পিস কিন্তু সেলাই ছাড়া।

থ্রি পিস দুইটা টেইলার্সের কাছে দিতে হবে।

তৃধা, টি-শার্ট ও প্লাজো হাতে নিয়ে ভাবনায় মগ্ন। আহয়ান ভাইয়ের সামনে এসব করতে তার ভীষণ লজ্জা লাগবে। তাছাড়া এখানে তো তার এক্সট্রা ওড়না নেই। ওর ভাবনার মাঝে আইয়ান এসে পাশে বসলো। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল : ম্যাম গোসল রেখে কি এত ভাবছে..? তার কি জামা কাপড় গুলো পছন্দ হয়নি...?

তৃধা মুখ ফ্যাকাশে করে বলল: থ্রি পিস গুলো তো সেলাই ছাড়া। তাহলে আমি এখন কি পড়বো ...?

আহিয়ান মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে কারে থুতনি রেখে বলল: ওই দুটো আমি টেইলার্সের কাছে দিয়ে আসবো সময় করে। তুমি এখন থেকে বাড়িতে সব সময় শাড়ি পড়ে থাকবে।

তৃধা আশ্চর্য কন্ঠে বলল: কি হ....!

আহিয়ান ত্রিধার কাঁধে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলল: জি ম্যাম,,,, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বউ সর্বদা শাড়ি পরে থাকবে আমার আশেপাশে ঘোরাঘুরি করবে। এতদিন খান বাড়িতে সেটা সম্ভব হয়নি তাই বলিনি কিন্তু এখন তো সম্ভব,,,,

তৃধা মুহূর্তই লজ্জা নীতি পড়েছে। আহিয়ান বলল : ভার্সিটিতে যাওয়ার সময় টি-শার্ট ও প্লাজো কাজে লাগবে।।

তৃধা: হুম...

তৃধা খানিকক্ষণ চুপ করে থেকে বলল : শুনুন..

___জি বলুন...

___পাপা বাসার ঠিকানা দিতে বলেছে...

___মামার সাথে কথা হয়েছে...!

___হুম সকালে আহিয়া আপু কল দিয়েছিল তখন বড় পাপাবাদে সবার সাথে কথা হয়েছে।

আহিয়ান দীর্ঘশ্বাস্যের বলল: দিয়ে দাও তাদের যার যখন ইচ্ছা এখানে আসতে পারে। কিন্তু তুমি কখনো বায়না ধরবে না খান বাড়িতে যাবার।

তৃধা তখন বলল : ফুপির কল রিসিভ করছে না কেন..?

___এমনি...?

___এমনি কেন আপনি জানেন না খুবই কষ্ট পাচ্ছে...?

___জানি তাই তো কথা বলতে চাচ্ছি না... কল রিসিভ করলে ব্ল্যাকমেইল করে বাড়ি যেতে বলবে আর কান্নাকাটি করবে...

___কতদিন এভাবে কথা না বলে থাকবেন...? তার চেয়ে ভাল ফোন দিয়ে মায়ের এর সাথে কথা বলুন। এবং তাকে বুঝিয়ে বলুন আপনার যাওয়া সম্ভব না আশা করি ফুপু বুঝবে কিন্তু কথা না বললে তো খুবই কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে।

আহিয়ান দীর্ঘক্ষণ চুপ করে থেকে ত্রিধাকে ছেড়ে দিয়ে বলল: তাড়াতাড়ি শাওন নিয়ে নাও আমি বাহির থেকে দরজা লক করে লাঞ্চ আনতে যাচ্ছি।

triধাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আসিয়ান দ্রুত পায়ে বেরিয়ে গেল।

অবশেষে দীর্ঘ শ্বাস ফেলে ত্রিধা শারিও তোয়াল হাতে ঢুকলো ওয়াশরুমে।

এদিকে খান ভাই মানুষ বুকে পাথর চাপা দিয়ে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। মেঘ বারবার ছেলেকে কল দিচ্ছে অন্তত বোনের বিয়ের জন্য হলেও আজকে খান রাতে আসে তবে আহিয়ান কল রিসিভ করছে না। আবির গম্ভীর ভঙ্গিতে সকল কাজ তদারকি করছে কারো সাথে তেমন কথা বলছে না তানভীর নিজেই বারবার ভাইয়ের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে আর শুধু উত্তর দিচ্ছে।

আহিয়া কি সাজিয়ে গুছিয়ে লাল টুকটুক বউ বানিয়ে নিজের রুমে বসিয়ে রাখা হয়েছে । অতিথিরা ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে। অল্প বয়সী যুবক যুবতীরা আইয়া চারপাশে ভিড় করে বসে আছে। মেয়েটাকে আজকে লাল টুকটুক কাতান শাড়িতে খুব সুন্দর লাগছে সাথে ভারী গহনা পড়ানো হয়েছে মাথায় টুকটুকে লাল গর্জিয়াস দোপাট্টা।

মেয়েটা খুব করে তার ভাইয়াকে কল দিয়ে যাচ্ছে। মেসেজ পাঠিয়েছে ভাইয়াকে বিয়েতে আসার জন্য কিন্তু ভাইয়া তো কল রিসিভ করছে না এবং মেসেজ সিন করছে না। আহিয়া এবার তৃধার ফোনে কল দিল কিন্তু সেও রিসিভ করছে না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 148 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন