আহিয়ান দুপুরের খাবার নিয়ে বাড়িতে ঢুকতেই সিঁড়িতে দেখা হল বাড়িওয়ালার সাথে।
এইবারের মালিক রমজান সাহেব ছাত থেকে নিশ্চি নামছে।
ভদ্রলোক সারদা পাঞ্জাবী ও লুঙ্গি পড়েছে। পান খাওয়া লাল ঠোঁটে চুল ঠেকিয়ে হেসে বললেন: আব্বাজান কই থেকে আইলা...?
আহিয়ান মৃদু এসে বলল বাহির থেকে দুপুরের খাবার নিয়ে আসলাম আঙ্কেল।
—কেন বৌমা রান্না করে না..?
—কি পারে আঙ্কেল। কিছুক্ষণ আগেই তো এখানে আসলাম তাই এখনো বাজার করা হয়নি।
লোকটা হেসে বলল: ও আচ্ছা.. যাও তাহলে বৌমাকে নিয়ে একবার আমাদের ঘরে আইও।
তোমার চাচীর লগে পরিচিত হইবো নে।
—আচ্ছা আঙ্কেল যাবো...
কথা শেষ করে রমজান সাহেব নিচের দিকে গেলেন। আ আহিয়ান ঢুকলো নিজের ফ্ল্যাটে।
তৃধা গোসল শেষ করে গায়েরটা কালো শাড়ি জড়িয়েছে। অতঃপর টাকা গিন্নির মত ভিজা চুলগুলো হাত খোঁড়া করে ঘরের কাজগুলো বোঝাতে লেগে পড়েছে।
আরিয়ান হাড়ি পাতিল থেকে শুরু করে খুন্তি সহ কিনে এনেছে। তৃধা সেগুলো কিচেনর গুছিয়ে রাখছিল।
তখনই পিছন থেকে একজোড়া শক্ত শীতল পুরুষশালি হাত কমর জড়িয়ে ধরল।
নতুন এবং অপরিচিত জায়গায় হঠাৎ এমন পরিস্থিতির শিকার হওয়ায় এটা খুব ভয় পেয়ে গেছে।
যেই না ভয়ের চিৎকার দিবে, তখনই আহিয়ান মুখ চেপে ধরে বলল: আরে আরে কি করছো...? আমি, এভাবে সকালে তো পাশের ফ্ল্যাটের মানুষ আমাকে কিডনাপার ভেবে গনো ধোলাই দিবে।
আহিয়ান ভাইয়ের কথা কানে পৌঁছাতেই তৃধা হাফ ছেড়ে বাঁচলো।
অতঃপর অভিমানী কণ্ঠে বললো: আপনি এমন হঠাৎ পেছন থেকে ধরেছেন কেন..?
জানেন কতটা ভয় পেয়েছি।
আহিয়ান হাতের বাঁধন টা আরো শক্ত করে বলল: কি করবো আমার বউটাকে আজকে পাক্কা গিন্নির মত লাগছে. তাই ছুঁয়ে দেওয়ার লোভটা সামলাতে পারিনি...
তৃধা খানিতো লজ্জা পেয়ে বলল: ছাড়ুন আমায়... হাতের কাজগুলো শেষ করতে দিন..
আরিয়ান ছাড়লো না, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে থুতনি রাখল তৃধার কাঁধে।
অতঃপর স্বাভাবিক কণ্ঠে বললো: আপাতত কিচেনে চলার মত সবকিছু আর হয়েছে... ?নাকি আরো কিছু লাগবে...?
তৃধা মুখ ভোঁতা করে বলল: আমি তো জানি না কিচেনে কি কি লাগে.. তবে কোন কিছু খুঁজে না পেলে জানাবো।
আহিয়ান হতাশ কন্ঠে বলল: হায় আল্লাহ উনি আমাকে রান্নার সময় কোন কিছু খুঁজে না পেলে জানাবে...
আমি তখন স্পাইডারম্যান এর মত উড়ে গিয়ে নিয়ে আসবো।
তৃধা মুখ ভার করে বলল: আপনি এভাবে বলছেন কেন..?
আপনি তো আগে থেকে জানতেন আমি এসব কাজ পারি না।
আহিয়ান আলতো করে তৃধার বাম গালে চুমু খেয়ে বলল: হয়েছে আর মন খারাপ করতে হবে না। আমার ভুল হয়ে গেছে, এবারের মত ক্ষমা করে দেন মহারানী।
ওর কথা শুনে তৃদা ঠিক করে হেসে দিল। অতঃপর কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল: ও হ্যাঁ আমি ভাত রান্না করতে পারি আর ডিম ভাজি করতে পারি....।
আহিয়ান মৃদু হেসে বলল: আপাতত এটাই চলবে...
দেখতে দেখতে বিকেল চারটা। খান বাড়িতে অতিথিদের ভিড়। গতকালকে যারা ঝামেলা করতে লেগেছে তাদের মধ্যে অনেকেই তৃধা ও আহিয়ান কে খুঁজছে।
বিশেষ করে ত্রিধার বন্ধুরা, অনেকবার কল দিয়েছে কিন্তু মেয়েটার কল ধরেনি।
আহিয়া কে এত সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু তার ঠোঁটে হাসি নেই। মেয়েটা মন খারাপ করে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হয়তো আশায় আছে ভাইয়া একবার হলেও তো আর কল ব্যাক করবে।
আদিবা একটু পরপর মাম্মামের কাছে গিয়ে আবদার করছে। ছোট আপুর কাছে যাব।
কিন্তু রাই মুখে কিছুই বলতে পারছে না।
আবির এখন নির্বাক ভঙ্গিতে চলাফেরা করছে।
মেয়ের বিয়ের সকল দায়িত্ব পালন করলেও তার ঠোঁটে হাসি নেই।
মেঘ দুপুরের দিকে স্বামীকে রুমে প্রবেশ করতে দেখে নিজেও গিয়েছিল।
স্বামীর সামনে দীর্ঘক্ষন কান্নাকাটি করেও ছেলেটির ফিরিয়ে আনতে রাজি করতে পারেনি।
উল্টো আবির বলেছে: ছেলের উপর মায়া কমাতে...
তার ছেলের এখনো দুনিয়া দেখার বাকি।
আসরের আযানের কিছুক্ষণ পর খান বাড়ির বিশাল গেট ধীরে ধীরে খুলে গেল। গেটের বাইরে আগে থেকেই আলোক ঝলমলে গাড়ি সাজানো দাঁড়িয়েছিল।
প্রথমে খান বাড়ির গেট পেরিয়ে ফুলে ফুলে সাজানো প্রবেশ করলে একটা ঘোড়ার গাড়ি।
ঘোড়ার গাড়িতে রাজকীয় ভাবে বসে আছে বর এবং তার বন্ধুরা।
তাদের পিছনে একদল ছেলে ব্যান্ড পার্টি ও কিভাবে করে নাচতে নাচতে পালকি নিয়ে আসছে।
এই আধুনিক যুগে, ঘোড়ার গাড়ি ও পালকি দেখে আগত অতিথিরা আশ্চর্য হয়ে গেছে।
চারপাশে যেন মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বাড়ির ভেতরে গিয়ে এত সুন্দর দৃশ্যের বর্ণনা দিয়ে বাকিদের কেউ দেখার জন্য ডাকছে।
বাড়ির ছেলেরা দৌড়ে গেট এদিকে গেল। কারো হাতে মোবাইল কেউবা ভিডিও করছে। কেউবা লাইভে গিয়ে বলছে :বরযাত্রী চলে এসেছে।
ভিডিও ম্যান ক্যামেরা হাতে একেক ভঙ্গিতে ভিডিও করার প্রস্তুত।
বন্ধুরা নামার কয়েক সেকেন্ড পরেই বর নামলো গাড়ি থেকে ।
সবার মুখের হাসি ও হালকা উচ্ছাসে পরিবেশ জমে উঠেছে।
কেউ বলল: মাশাল্লাহ বর তো একদম হিরো।
বর পক্ষের বন্ধুরা মজা করে বরকে ঘিরে ধরল। কেউ কাঁদে হাত রেখে সেলফি তুলছে। ক্যামেরার ফ্লাশ লাইট বারবার জ্বলে উঠছে।
কনে পথে গেট ধরা ভাবি ও বোনেরা ফিসফিস করে বলছেন।
—খুব শান্ত স্বভাবের...!
দেখতেও তো খুব স্মার্ট...
বরের ঘরে ঢোকার সাথে সাথে পেছন থেকে সারিবদ্ধ হয়ে ঢুকলো বরযাত্রীর বাকি গাড়িগুলো।
গাড়িগুলোর হেডলাইট ও বাগানের ফেয়ারি লাইট, মিলেমিশে চারিপাশে উৎসবের অন্যরকম আবহ সৃষ্টি করেছে।
নরম ভলিউম এ ওয়েটিং মিউজিক বাজছে।
মাঝে মাঝে বন্ধুদের হাসিও উচ্ছ্বাস ভেসে আসছে।
একটার পর একটা গাড়ি এসে বাগানে থামছে।
আজকে খান বাড়ির পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা দুজনেই ফিলাপ হয়ে গেছে।
তাই বাগানের এক পাশে বাকি গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছে আবির।
আবার কেউ কেউ বাড়ি রাস্তার পাশে গাড়ি পার্ক করছে।
কেউ বাড়ির সাজসজ্জা ছবি তুলছে। কেউবা মজা করে একে অপরকে খোঁজা দিচ্ছে।
বাগানের গেটের সামনে ধীরে ধীরে মানুষের কোলাহল বেড়ে উঠলো।
মেয়েরা বাগানের ফল মিষ্টি শরবত ট্রে এবং কাচি✂️ হাতে দাঁড়িয়ে আছে।
নতুন দুলাভাই আগে তাদের সম্মান দিবে তারপর ফিদা কেটে ভিতর প্রবেশ করতে দিবে।
রেহানের বন্ধু নির্জন বলল: বিয়ান সাহেবরাও কালকেই তো একবার ফিতা কেটে ভিতরে প্রবেশ করলাম...
আজকে বরং না কেটেই যাই।
ওর কথা শুনে মেয়েদের উচ্চ স্বর ভেসে আসলো, তারা মানে না গতকালকেরটা গতকালকে চলে গেছে।
আর আজকেরটা আজকে।
মৃদুল তাকে খুজলো তার বাঘিনী কে। মেয়েটাকে আজকাল হাসতে দেখা যায় না।
এখন আবার কোথায় গিয়ে মুখ ভর করে বসে আছে কে জানে।
তবে মেয়েদের একদম পিছনে, আশিক নাজমুল ও সজীব কে দেখা গেল।
মৃদুল বেশ আশ্চর্য হলো। তাহলে কি আজকে মিস রং নাম্বার আসেনি।
সেকি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে।
দিয়েছে তো গতকাল মনে হয় সোভা তাকে সারারাত করে দিয়েছে।
কিন্তু সে একটা বার রিসিভ করেনি।
ফোন সাইলেন্ট করে রেখে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। আজ দুপুর পর্যন্ত। সেটা ভেবেই মৃদুল মুচকি হাসলো।
একাই বিড়বিড় করল: যে জিনিস যত কষ্টই পাবে সে জিনিস হারানোর ভয় তত বেশি থাকে.. তাই পেয়ে হারানোর চেয়ে হারানোর আগে কষ্ট করা উত্তম।
তাহলে সুখ চিরস্থায়ী।
ওর ভাবনার মাঝে অলক বলে উঠল :কিরে তোর কি জীনে ধরেছে...
একা একা কি বলতে বলতেছি স..?
ঘোর কাটতে দেখল সবাই গেটের ঝামেলা মিটিয়ে বরকে নিয়ে সামনে এগোচ্ছে।
কিন্তু সে এখানে দাঁড়িয়ে পাগলের মত একাই হাসছে। সে এবার নিজের উপর নিজেই বিরক্ত হল। তারপর অলক নিয়ে এগিয়ে গেল সামনে।
অতীতের হাসি আনন্দ ও ব্যস্ত পায় শব্দে, খান বাড়ির আবারও উৎসবে প্রাণ ফিরে পেয়েছে। বরকে ঘিরে সবাই ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো।
আর সেই থেকে শুরু হল নতুন আরেক অনুষ্ঠানের আগমন।
তানভীর কাজের ফাঁকে ফাঁকে অনেকবার আহিয়ানকে কল দিয়েছে। কিন্তু আজকে ছেলেটা খান বাড়ির কারো কলই রিসিভ করছে না।
তানভীর জানে আহিয়ানের ফোন রিসিভ না করার কারণ।
ছেলেটা বুদ্ধিমান। সে জানে আজকে ফোন রিসিভ করলে খান বাড়ির কেউ না কেউ কান্নাকাটি করে ব্ল্যাকমেইল করে তাকে খান বাড়িতে নিয়ে আসবে।
তাই ছেলেটা সকল যোগাযোগ বন্ধ করে রেখেছে।
আবির একপাশে দাঁড়িয়ে বর যাত্রীদের আসা অতিথিদের দিকে খেয়াল রাখছে।
যেন কারো কোনো অসুবিধা না হয়।
তখনই পাশে এসে দাঁড়ালো রাকিব কাঁধে হাত রেখে বলল: ছেলে কেউ কষ্ট দিচ্ছি... নিজেও কষ্ট পাচ্ছি... কি প্রয়োজন ছিল এত কিছুর..? ওদেরকে মেনে নি। তুই গিয়ে বাড়িতে ফিরে নিয়ে আয়।
রেহানের কাছে শুনলাম ওরা বকশিবাজারে ফ্ল্যাট ভাড়া নিয়েছে।