ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

150

লেখক: ফারজানা মনি

রাকিব বন্ধুর কাধে এক হাত রেখে বলল : ছেলেকেও কষ্ট দিচ্ছিস নিজেও কষ্ট পাচ্ছিস,,, কি প্রয়োজন ছিল এত কিছু,,,? ওদের মেনে নে। তুই নিজে গিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় রিহানের কাছ থেকে শুনলাম ওরা বকশিবাজারে ফ্ল্যাট ভাড়া নিয়েছে।

আবির শান্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে। তারপর আবার নজর ঘুরিয়ে চুপচাপ অতিথিদের দিকে খেয়াল রাখছে।

রাকিব বিরক্ত হলো আবিরের খামখেয়ালীপনা দেখে। তবুও আবিরের উদ্দেশ্যে আবার বলল : কেন এমন করছিস,,,? আজকালকার ছেলেরা ঘাড় টেরা টাইপের হয় সেটা কি তোর অজানা,,, তোর ছেলেও ত্যারা আর তুইও ত্যারামি করছিস। ভন্ডামি বাদ দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তোল।

আবির চুপচাপ সেটা দেখে রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল : আবির তুই এত সামান্য কারণে ওভার রিএক্ট করবি আমি জীবনেও কল্পনা করিনি। তুই কি ভুলে গেছিস নিজের গল্প,,,? আজ বাপ হয়েছিস বলেরে এত কঠিন হয়ে দাঁড়িয়ে আছিস। একদিন তুই কতই না পাগলামি করেছিস নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। তোর হিসাবে আহিয়ান তেমন কিছুই করেনি।

দীর্ঘক্ষণ পর আবির তপ্ত কণ্ঠে বললো: আমি ভুলিনি কিছুই। তাইতো রাগ আরো বেশি হচ্ছে আমি মেঘকে নিরবে এ বছরের পর বছর ভালোবেসে গেছি ওর জন্য পাগল হয়ে কত কিছুই না করেছি। কিন্তু আমার এত পাগলামির সামান্যতম ছোঁয়াও আমার পরিবারের লাগতে দেয় নি। মেঘের দিকে কেউ আঙুল তুলে কথা বলবে এমন সুযোগ আমি কখনো কাউকে দেইনি। সব সময় এত ভালোবাসার পরেও মেঘের থেকে দূরে দূরে ছিলাম। এর জন্য মেয়েকে আমি বহুবার কাঁদিয়েছি। আমাদের ভালবাসা নিয়ে কোন পাড়া প্রতিবেশী কথা বলতে পারিনি এত বছরেও। আজ কিনা ছেলের জন্য শুনতে হচ্ছে আমার চরিত্র খারাপ। আমার মত আমার ছেলে হয়েছে। আমি নিজের বাড়িতে থেকে চাচাতো বোনের সাথে প্রেম করেছি আর আমার ছেলে মামাতো বোনের সাথে প্রেম করছে।

মানুষ খান বাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। খান বাড়ির ভেতরে নাকি নর্দমা এমনকি ওদের জন্য তানভির বন্যা ছাড় পায়নি। মানুষ ওদের চরিত্র নিয়েও আঙ্গুল তুলেছে। সেই সাথে চরিত্রের তকমা লেগেছে বাড়ির মেয়ের গায়ে। এগুলো কি অপরাধ নয়,,,? সবচেয়ে বড় কথা ওদের দুজনের জন্য আমার বয়স্ক আব্বু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার আব্বুর যদি কিছু হয় তাহলে আমি একটাকেও মাফ করবো না। ছেলে জন্ম দিয়েছি বড় করেছি লেখাপড়া করিয়েছি। এখন সে বিয়ে করেছে নিজের দায়িত্ব নিজে নিতে শিখুক। তার জীবনে আমার কোন প্রয়োজন নেই।

আবিরের দীর্ঘ কথা শুনে রাখিব ঘন ঘন শ্বাস ফেলল। তখনই পিছন থেকে কেউ ডাকলো : ভাইয়া....

আবির ও রাকিব পেছনে তাকিয়ে দেখলো তানভীর দাঁড়িয়ে আছে। তাদের এগিয়ে এসে বলল: ভাইয়া ওদের বিয়েটা নিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো। আর এই কষ্টের পেছনে কোন না কোন ভাবে আমি নিজেও দায়ী। আমি আমার মেয়েকে দেখে রাখতে পারিনি প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও।

আবির কয়েক সেকেন্ড ভাইয়ের দিকে তাকিয়ে থেকে তানভীর কে জড়িয়ে ধরল। অতঃপর স্নেহের কণ্ঠে বললো: তুই কি পাগল হয়েছিস,,,? তোর প্রতি আমার কোন রাগ নেই। শুধু তুই কেন আমি নিজেও তো একই পথের পথিক নিজের ছেলেকে দেখে রাখতে পারিনি।

তারপর আবির তানভীর কে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল: তৃধাকে বৌমা হিসেবে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি খুব খুশি হয়েছি এটা ভেবে বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। ওরা যদি ওদের সম্পর্কে কথা বাড়িতে জানাতো,,, তাহলে আমি খুশি খুশি ওদের বিয়ে দিতাম। কিন্তু ওরা যেটা করেছে সেটা অন্যায় তাই আমি বলব ওদেরকে ফিরিয়ে আনার জন্য আমাকে কেউ জোর করিস না প্লিজ। ওদেরকে ওদের মত থাকতে দে জীবনটাকে চিনতে দে,,,,,

ওদের খামখেয়ালিপনার জন্য খান বাড়ির সম্মান কতটা আঘাত লেগেছে সেটা বুঝতে দে। দূরে থেকে বুঝে আসুক পরিবার কি জিনিস আমি দেখতে চাই আমার ছেলে তার সংসারের জন্য কি কি করতে পারে,,,,

তানভীর করে বলল: কিন্তু ভাইয়া ছেলে মেয়েগুলো ভাড়া বাড়িতে কষ্ট করে কিভাবে থাকবে,,,?

তুমি ওদের এবারের মত ক্ষমা করে দাও প্লিজ।

আবির গম্ভীর কণ্ঠে বললো: তোর ইচ্ছে হলে ঘর জামাই হিসেবে ফিরিয়ে আন। কিন্তু আমার ছেলে হিসেবে ওর জায়গা খান বাড়িতে নেই।

___ভাইয়া প্লিজ...

___চুপ এ বিষয়ে আমি আর কোন কথা বলতে চাই না।

কথাটা বলেই আমি চলে গেলে অন্যদিকে। তানভীর হতাশ কন্ঠে রাকিবের দিকে তাকিয়ে বলল: রাকিব ভাইয়া তোমার বন্ধু এত ঘাড় ত্যাড়া কেন,,?

রাকিব মৃদু হেসে বলল: আমার বন্ধু নাকি তোর বিয়াই ভার ত্যারা,,,?

___এ্য্য্য্য্যাহ,,, শুধু কি আমার বিয়াই তোমারও তো বিয়াই।

রাকিব এবার সশব্দে হেসে দিল। কিন্তু তানভীর চিনতে তো কন্ঠে বলল: মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে রাকিব ভাইয়া।

___তো গিয়ে দেখা করে আয়। ওরা নাকি বকশিবাজারে থাকে।

___যেতে তো মন চায়... কিন্তু ভাইয়ের সুনলে যদি রেগে যায়...?

___ধুর বলদ.. তোর ভাইয়ের সঙ্গে রাগ তো করবেই না বরং মনে মনে খুশি হবে আবির বেটা উপরে দিয়ে যত কথাই বলুক ভেতর ভেতরে ছেলের জন্য টেনশনে মরে যাচ্ছে। দেখিসনা চেহারার কি হাল,,, মুখটা কেমন শুকিয়ে আছে। মনে হচ্ছে তো সারাদিনে কিছুই খাইনি।

___ঠিক বলেছ ভাইয়া গতকাল রাত থেকে কিছুই খাইনি এখন পর্যন্ত।

___খাবে কি করে সে তো টেনশনে আছে তার ছেলে এখন পর্যন্ত কিছু খেয়েছে কিনা।

তানভীর কথাটা শুনে চুপ করে রইল তখনই রাকিব আবারো বলল: এরকম সিচুয়েশন আমিও পার করে এসেছি। তাই জানি এই পরিস্থিতি কেমন লাগে। বিহান যখন বাড়ি ছেড়েছিল আমার গলা দিয়ে খাবার নামেনি।

একমাত্র ছেলে কোথায় আছে কি খাচ্ছে কি করছে ভাবতে ভাবতে আমার মাথা ভন ভন করতো।।

ওদের কথার মাঝে রাসেল ও মোবারক এসে বলল : কাজী এখন বিয়ে পড়াতে চায় এখানকার বিশেষ করে তিনি আর একটা বিয়েতে যাবে।

এ কথা শুনে রাখিবো তানভীর গেল সেদিকে।

ছাদে বরের জন্য স্টেজ সাজানো হলেও খান বাড়ির বিশাল ড্রয়িং রুমে শুধু বিয়ে পড়ানোর জন্য রাজুকিয় ব্যবস্থা করা হয়েছে‌ । সকলে খাওয়া-দাওয়া শেষ করে জিহানকে সেখানে নিয়ে আসছে। রেহানের পাশেই আরেকটি রাজকীয় চেয়ার। কিন্তু তাদের দুজনের চ্যাটের মাঝে রজনীগন্ধা গাজরা গান দাও গোলাপের মালা দিয়ে ঝালট দেওয়া হয়েছে। যাতে বিয়ের আগে বরবধূ কেউ কারো মুখ দেখতে না পারে। ।

রিয়ান বন্ধুদের সাথে টুকটাক কথা বলছিল। আহিয়ার উপস্থিতি বুঝতে পেরে সামনে তাকালো। দুদিন ধরে বউটা লুকোচুরি খেলছে গতকাল কত করে বলল হলুদের আসার আগে তাকে একটা পিক পাঠাতে কিন্তু দিল না সরাসরি খান বাড়িতে এসেই তার আহিয়া পাখিকে দেখেছি। গতকালকের মতো আজকেও কতবার করে রিকোয়েস্ট করব একটা পিক দিতে কিন্তু মেয়েটা বউ সাজের একটা পিক ও দিল না উল্টো এখন নাক অব্দি ঘোমটা টেনে সামনে এসেছে। ।

জুই এমিলি নীলসহ আরো কয়েকটা মেয়ে আহিয়াকে রিহানের পাশে রাজকীয় চেয়ারে বসালো।

মুখ না দেখলেও রিহানের মনে অদ্ভুত এক প্রশান্তি হচ্ছে। এই দিনের অপেক্ষায় তো সে ছিল। বুকের ভেতরে অদ্ভুত এক ধুকপুকানি হচ্ছে। ধীরে ধীরে চারপাশে মানুষ জড়ো হল ওদের সামনে ছোট্ট একটা সেন্টার টেবিল ও চেহার রাখা হলো।।

চেয়ারে কাজে বসে আহিয়ার দিকে তাকিয়ে বলল: আম্মা দেনমোহর কত চান...?

আগে কিছুই বলল না। ও নিরবতা দেখে রিহান নিজেই বলল : নগদ 50 লক্ষ টাকা লিখুন।

___বাবা নগদ কিন্তু দিতে হবে এটা স্ত্রীর অধিকার।

___দিব আপনি লিখুন।

অতঃপর কাজী মহান আল্লাহ তায়ালার নামে শুরু করে প্রয়োজনীয় সকল খুতবা বলে রিয়ানের উদ্দেশ্যে বললেন :

"""আপনি কি গুলশান নিবাসী সাজ্জাদুল খান আবিরের একমাত্র কন্যা মেহেবুবা খান আহিয়া কে ৫০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার স্ত্রী হিসেবে কবুল করেছেন...? রাজি থাকলে তিনবার বলুন আলহামদুলিল্লাহ কবুল"""

রেহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে ঢুক গিলে ধির কন্ঠে বলল : আলহামদুলিল্লাহ কবুল, কবুল, কবুল।

বরের মুখে কবুল শুনে চারদিকে সবাই একসাথে বলে উঠলো: আলহামদুলিল্লাহ,,, আলহামদুলিল্লাহ,,,

তারপর আহিয়ার দিকে তাকিয়ে কাজিদের কন্ঠে বললেন:

""""আপনি কি ধানমন্ডিবাসী রাকিবুল ইসলাম রাকিবের একমাত্র পুত্র আরদিআন ইসলাম রিহানকে ৫০ লক্ষ টাকা দেনমোহর গ্রহণ করে আপনার স্বামী হিসেবে কবুল করেছেন...? রাজি থাকলে তিনবার বলুন আলহামদুলিল্লাহ কবুল..."""

আহিয়ার হাত-পা যেন কাঁপছে। চুপচাপ বসে আছি রিহান যত তাড়াতাড়ি কবুল বলেছে ও ততটাই দেরি করছে। চারদিকে সবাই অপেক্ষায় আছে আহিয়ার মুখ থেকে কবুল শোনার জন্য। কিন্তু মেয়েটা চুপচাপ বসে আছে। আবির মেয়ের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে বলল: কাজে যেটা বলতে বলেছে বল মাম্মা।

আবিরের কন্ঠ যেন ভেঙে আসছে তবুও এই মুহূর্তে মেয়েকে আশ্বাস দেওয়া জরুরী। কিন্তু আহিয়া এখনো চুপচাপ। তানভীর আদি মোজাম্মেল খান ইকবাল খান আলী আহমেদ খান ও আরিফ সহ অনেকেই বললো আহিয়া কে কবুল বলতে। কিন্তু মেয়েটা বলছে না। চারদিকে গুঞ্জন উঠল মেয়ে কবুল বলছে না।

খবর পেয়ে মেয়েকে নিজে আসলো মেয়ের কাছে। আহিয়া দীর্ঘক্ষণ পর মাম্মা কে কাছে পেয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল: ভাইয়াকে যেভাবেই হোক খবর দাও মাম্মা আমি তাকে ছাড়া বিয়ে করব না।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 150 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন