মেঘ ছেলের কান টেনে ধরে বলল: অনেক বড় হয়ে গেছিস তাই না..
__উফ মাম্মা। লাগছে আমার।
ওদের মা ছেলের খুনসুটি দেখে আবির, ইকবাল খান, আদি,তানভীর ও বন্যা হেসে দিল।
কয়েক সেকেন্ড পর তানভীর গলা খাকারী দিয়ে আহিয়ান কে বোঝানোর ভঙ্গিতে বলল: তাশফিন আমি তোর সকল কথাই বুঝতে পারছি। কিন্তু ভাইয়ার কথা ওতো ১০০% ঠিক। তুই সারাদিন হসপিটালে বিজি থাকিস। এখানে তৃধার দেখাশোনা কে করবে..? তার চেয়ে ভালো তোরা আমাদের সাথে খান বাড়িতে ফিরে চল।
__না মামা.. প্রয়োজনে আমি ওর জন্য আরো দুইটা কাজের লোক রাখবো। তারা সংসারের সকল কাজ করবে আর টিয়া তৃধার খেয়াল রাখবে। তাছাড়া টিয়া মেয়েটাও আমাদের অনেক বিশ্বস্ত। সে আপন জনের মতোই খেয়াল রাখবে তৃধার।
আহিয়ানের কথার মাঝখানেই আবির ছেলেকে ধমকে বলল: তানভীর তোমার শ্বশুর আব্বু হয়। তোমার মুখে যেন আর কখনো আমি মামা ডাক না শুনি। তাকে আব্বু অথবা পাপা বলে ডাকবে।
আহিয়ান বোধহয় বেশ লজ্জা পেলো পাপার মুখ থেকে একথা শুনে। তাই সে কথা গুড়িয়ে অন্য কথা বলা শুরু করলো। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো।
সবাই আহিয়ানকে অনেক বুঝিয়েছে বাড়ি ফিরে যেতে। ছেলেটাকে কিছুতেই রাজি করানো যায়নি। তাই অবশেষে সন্ধ্যার একটু আগে সবাইকে ফিরে যেতে হলো। নানি-দাদি হতে পেরে মেঘ বন্যা তো ভীষণ খুশি।
আবির ও তানভীর দুহাত ভরে মিষ্টি নিয়ে খান বাড়িতে ঢুকলো। আজকে খান বাড়িতে ডাবল মিষ্টি খাওয়ানো হবে।
খান বাড়ির সকলে প্রচুর খুশি। তাদের মতে আহিয়ান-তৃধার অনাগত সন্তান নিঃসন্দেহে ভাগ্যবান অথবা ভাগ্যবতী। পৃথিবীতে আগমনের জানান দেওয়ার সাথে সাথেই খান বাড়ির সবচেয়ে বড় সমস্যাটির সমাধান হয়ে গেছে। বাবা ছেলের অভিমানের চেয়ে বড় সমস্যা মনে হয় এতদিন খান বাড়িতে আর কিছুই ছিল না । আজ একসাথে ডাবল খুশি ফিরে এসেছে খান বাড়িতে।
খবরটা শুনেই আহিয়া ভিশন এক্সাইটেড তৃধার সাথে দেখা করার জন্য। কিন্তু এ অবস্থায় তো তা আর সম্ভব নয়, তাই আপাতত ভিডিও কলেই কথা বলল দুইজন।
ধীরে ধীরে দিন পার হয়ে যাচ্ছে। তৃধাকে অনেক যত্নে রাখে আহিয়ান। সত্যি সত্যিই সে বাড়িতে টিয়া বাধেও দুইটা কাজের মেয়ে রেখেছে। তারাই সকল কিছু তৃধার সামনে এনে দেয়। আর টিয়ার কাজ হলো আহিয়ান বাড়ী থেকে বের হওয়ার পর সারাক্ষণ তৃধার আশে পাশে থাকা। ওর খাওয়া-দাওয়া চলাফেরা সকল কিছুর দিকে খেয়াল রাখা। মাঝে মাঝে তৃধা বিরক্ত হয়ে আহিয়ানকে বলে..
__উফ আপনার ভাব দেখলে মনে হয় পৃথিবীতে আপনি প্রথম বাবা হচ্ছেন।
তখন আহিয়ান তৃধাকে বুকে আগলে নিয়ে বলে: পৃথিবীতে প্রথম না হলেও আমার লাইফে প্রথম বাবা হচ্ছি । যেটা আমার লাইফের বেস্ট একটা ফিলিংস।
আহিয়ান আজকাল তৃধা কে ভার্সিটিতেও যেতে দেয় না। সে ভার্সিটিতে কথা বলে সব ঠিক করেছে যাতে এক্সাম ব্যতীত তৃধাকে আর যেতে না হয়। সে বাড়িতেই লেখাপড়া করবে।
তানভীর , বন্যা দুই দিন পর পর মেয়েকে এসে দেখে যায়। মেঘ আবির কেও প্রায় প্রায়ই দেখা যায় এ বাড়িতে। শুধু এখানে নয় মেঘাবির প্রায় প্রায়ই আহিয়া কেও দেখতে যায় ।
আহিয়ার সময় ঘনিয়ে এসেছে। ডক্টর শুরুতে বলতে চায়নি রিহান ও আহিয়ার অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে.. কিন্তু রিহানের জোড়াজোড়িতে আহিয়ান ডক্টর কে জিজ্ঞেস করেছিল। পরবর্তীতে ডক্টর জানায় রিহান ও আহিয়ার জমজ দুই ছেলে হওয়ার সম্ভাবনা আছে। দুই নাতি একসাথে পাবে শুনে রাকিব ও রিয়ার খুশি দেখে কে.. বহু বছর কেটে গেছে তাদের বাড়িতে কোন ছোট্ট শিশু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে না। রিহানের পর এ বাড়িতে আর কোন ছোট্ট শিশু দেখা যায়নি। এত বছর পর তাদের বাড়িতে নাতি-নাতনীর আগমন ঘটবে শুনে রাকিব রিয়া এমনিতেই মহা খুশি। এর ভেতর আবার শুনছে দুই নাতি একসাথে আসছে। পুরো বাড়িতে শুধু আনন্দ আর আনন্দ।
এইতো গত সপ্তাহে তৃধার সাত মাসের সাধের অনুষ্ঠান করা হলো। সেখানে অবশ্য আহিয়া আসতে পারেনি। আর কিভাবেই বা আসবে মেয়েটা। এখন তো তার নয় মাস চলে। জমজ বাচ্চা পেটে নিয়ে সে এমনিতেই নড়াচড়া করতে পারে না। আহিয়ার শশুর-শাশুড়ি সারাক্ষণ ছেলের বউয়ের খেয়াল রাখেন। আর রিহানের কথা তো যত বলব তত কম হয়ে যাবে। ছেলেটা বোধ হয় ইদানিং আহিয়ার টেনসনে অর্ধেক শুকিয়ে গেছে। অফিসে গিয়েও আজকাল মন বসাতে পারেনা। একটু পর পর ভিডিও কল দিয়ে আহিয়ার সাথে কথা বলে।
এদিকে সোভা ও মৃদুল হাসি আনন্দে সংসার করছে। কিছুদিন আগে তারা সপরিবারে বেড়াতে গিয়েছিল মদুলের নানি বাড়িতে। সেখানে গিয়ে সোভা জানতে পারে এটা নাকি তৃধার শশুর মানে আবির আঙ্কেলেরও নানির বাড়ি। তখন ছিল হালকা শীতকাল। শীতকালে গ্রামের সরিষা ক্ষেত, খেজুরের রস, ভোর সকালের কুয়াশা সবকিছু মিলিয়ে সোভাকে মৃদুলের নানির বাড়ির গ্ৰাম টা এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে।
তৃধার আজকাল ভার্সিটিতে না যাওয়ার দরুন বন্ধুদের সাথে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। তবে সকলের সাথে গ্রুপ কলে কথা হয়। সেখান থেকেই সে শুনেছে হৃদি ও নাজমুলের হাজারো খুনসুটির গল্প। হৃদির সাথে পার্সোনালি তৃধার মাঝে মাঝেই কথা হয়। তবে তাদের গ্রুপ কলে হৃদি কখনোই থাকে না। নাজমুল পছন্দ করে না ওদেরর বন্ধুদের মাঝে প্রেমিকা অথবা কারো হাজবেন্ড ইন্টারফেয়ার করা।
সবকিছু মিলিয়ে সকলে ভালোই আছে। কিন্তু এর মাঝেই আহিয়ানের কাছে খবর এলো এক মর্মান্তিক ঘটনার। যেহেতু তৃধা বর্তমানে অসুস্থ তাই আহিয়ান তাকে আর মানসিক কোনো চাপ দিতে চাইলো না। সে হসপিটাল থেকেই রিহান, মৃদুল, নির্জন ও অলোকের সাথে এই প্রথম পা রাখল নেওয়াজ বাড়িতে। এখানে এসে দেখে নাজমুল, সজীব আর আশিকও আছে। আহিয়ান অবশ্য আগেই ওদের বলেছিল তৃধাকে কল দিয়ে কিছু না জানাতে।
মেহেদি গতরাতে দেশে ফিরে এসেছে। তার সাথে চুপচাপ দাঁড়িয়ে আছে জুই। তাদের পাশেই দাঁড়িয়ে আছে মিশকা। গত বছর তার আকদ করা হয়েছে। লেখাপড়ার কারণে এখনো শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি।
আহিয়ান রা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মন্ত্রীর বাড়ি বলে কথা, দেশের যত মান্য গন্য ব্যক্তিবর্গ আছে। তাদের মধ্যে কম বেশি সকলের উপস্থিতি আজ এখানে। তাছাড়া খান বাড়ির পুরুষ সদস্যরাও আজ এসেছে এখানে। চারিদিকে পুলিশ ফোর্স সবকিছুর তদারকি করছে।
ওরা আরো কিছুটা এগিয়ে যেতেই নজরে এলো শহীদ এহসান নেওয়াজের লাশ রাখা খাটিয়া। গুরুত্বপূর্ণ সিক্রেট মিশনে গিয়ে নিজের জীবন দিয়ে দেশকে ভয়ংকর সন্ত্রাসী থেকে মুক্তি দিয়ে গেলেন এই সিআইডি অফিসার এহসান নেওয়াজ। এহসান নেওয়াজ গুরুতর আহত হওয়ার পরেও মিশন থেকে একটুও পিছুপা হয়নি। অবশেষে নিজে শহীদ হওয়ার মিনিট পাঁচেক আগে ভয়ংকর সন্ত্রাসীর গডফাদারকে স্পর্ট ডেট উপহার দিয়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। আর মেহেদী সহ বাকি অফিসাররা ওই সন্ত্রাসী দলের প্রায় 300 জনকে আটক করে। তারা শত চেষ্টার পরেও তাদের সহযোদ্ধাকে বাঁচাতে পারেনি। অবশেষে একজন সাহসী অফিসার তাদের রেখে চিরতরে বিদায় নিল।
চারপাশটা অদ্ভুত নীরব… অথচ সেই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে হাজারো শব্দ—শোক, গর্ব, শ্রদ্ধা আর বেদনার মিলিত প্রতিধ্বনি।
শহীদ এহসান নেওয়াজের নিথর দেহটা সাদা কাপড়ে মোড়ানো। তার ওপর বিছানো দেশের পতাকা… লাল-সবুজের সেই রং যেন আজ আরও গভীর, আরও গর্বের। মাথার কাছে রাখা তার অফিসারের ক্যাপ, পাশে গ্লাভস আর ব্যাজ—যেন নীরবে সাক্ষী দিচ্ছে তার সাহসিকতার।
চারপাশে দাঁড়িয়ে আছে পুলিশ ফোর্স, সিআইডি টিম, উচ্চপদস্থ কর্মকর্তারা। সকলের চোখেমুখে গাম্ভীর্য। কেউ উচ্চস্বরে কিছু বলছে না… শুধু মাঝে মাঝে ভেসে আসছে চাপা কান্নার শব্দ।
নেওয়াজ বাড়ির বাগানে নারী-পুরুষ আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। এহসানের মা নিথর হয়ে তাকিয়ে আছে খাটিয়ার দিকে। তার চোখে পানি নেই—হয়তো এত কেঁদেছে যে এখন আর অশ্রু ঝরার শক্তিটুকুও নেই। মেহেদি দাঁড়িয়ে আছে একদম শক্ত হয়ে… কিন্তু তার মুঠো করা হাতই বলে দিচ্ছে ভেতরের ঝড়টা কতটা ভয়ংকর।
আহিয়ান চুপচাপ খাটিয়ার পাশেই দাঁড়িয়ে রইল। তার চোখে এক ধরনের গভীর সম্মান। পাশে দাঁড়িয়ে রিহান, মৃদুল, নির্জন… সকলেই নিঃশব্দ।
ঠিক তখনই একজন সিনিয়র অফিসার সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন—
— “Attention!”
মুহূর্তেই চারপাশে থাকা সকল আইনের লোক সোজা হয়ে দাঁড়িয়ে গেল।
এরপর শুরু হলো রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা—
দুজন অফিসার ধীরে ধীরে এগিয়ে এসে শহীদের দেহের উপর থাকা পতাকাটা সযত্নে ঠিক করে দিল। যেন এক বিন্দু ভাঁজ ও অসম্মান না হয়।
তারপর—
একসাথে তিনবার গর্জে উঠলো সম্মানসূচক গুলি—
শব্দগুলো যেন আকাশ ভেদ করে উঠলো…
প্রতিটা গুলির শব্দে উপস্থিত মানুষের বুক কেঁপে উঠছে।
নারীদের সারি থেকে কান্নার শব্দ ভেসে উঠলো এবার আর থামানো গেল না।
এহসানের মা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না… সে হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে।
এহসানের ফুপি দ্রুত এগিয়ে এসে তাকে ধরে রাখলো। কিন্তু নিজের চোখের জলও আর আটকে রাখতে পারলো না সে। এহসানের কাজিনরাও সবাই কান্নাকাটি করছে। মন্ত্রী সাহেব তো নাতির মৃত্যু সংবাদ শুনে অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী।
এদিকে অফিসাররা ধীরে ধীরে এগিয়ে এসে শেষবারের মতো স্যালুট জানাতে শুরু করলো।
একজন… দুজন… তারপর একে একে পুরো টিম।
তাদের মুখ গম্ভীর… কিন্তু হাত কপালে স্থির—
এটাই একজন সহযোদ্ধার প্রতি সর্বোচ্চ সম্মান।
আহিয়ান চুপচাপ সবটা দেখছে।
তার চোখে তখন শুধু একটাই কথা—
“এই মানুষটা শুধু একজন অফিসার না… একজন বীর।”
চারপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
এহসানের আব্বুকে একজন খাটিয়া ধরতে বললে উনি জানান ছেলের লাশ কাধে নেওয়ার শক্তি ওনার শরীরে নেই। এরপর ধীরে ধীরে শহীদের খাটিয়াটা চারজন অফিসার কাঁধে তুলে নিলেন
পিছনে ধীরে ধীরে এগিয়ে চলছে মানুষের মিছিল…
কারো মুখে শব্দ নেই… শুধু পদচারণার আওয়াজ।
আজ কোনো সাধারণ জানাজা নয়—
আজ এক বীরের বিদায়।
বিশাল বড় ঈদগা মাঠে এনে নামানো হলো তাকে।
আহিয়ান, রিহান, মৃদুল, মেহেদি—
সবাই একই কাতারে দাঁড়িয়ে গেল।
চারদিকে নিস্তব্ধতা…
তারপর ইমামের কণ্ঠ ভেসে এলো—
— “আল্লাহু আকবার…”
জানাজার নামাজে দাঁড়িয়ে অনেকের চোখ ভিজে উঠলো।
কারো ঠোঁট কাঁপছে দোয়ায়…
এই মানুষটা নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে…
এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে?
নামাজ শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হলো তাকে।
শেষবারের মতো সবাই মাটির দিকে তাকিয়ে রইল—
যেখানে চিরনিদ্রায় শুয়ে পড়বে এক সাহসী যোদ্ধা।
আকাশটা তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে…মনে হচ্ছে বৃষ্টি হবে।
কিন্তু আজকের এই মেঘে ঢাকা অন্ধকার আকাশের মাঝেও একটা আলো রয়ে গেল—
একজন শহীদের ত্যাগের আলো…