ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

171

লেখক: ফারজানা মনি

আজ ৫ এপ্রিল.. রোজ রবিবার।

এখন রাত এগারোটা ছুই ছুই। শহরের নামকরা ক্লিনিকের ওটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে রিহান ও আহিয়ার পরিবার। আহিয়ানের পরিচিত হওয়ার সুবাদে ডক্টর জানিসা শুরু থেকে‌ পুরো প্রেগনেন্সি জার্নিতে আহিয়া ও তৃধার পাশে ছিল। ডক্টর জানিসা কে ঢাকা মেডিকেলের পাশাপাশি শহরের বিভিন্ন নামকরা ক্লিনিকেও প্রায় প্রায়ই দেখা যায়।

সন্ধ্যার দিকে আহিয়ার লেবার পেইন হওয়ায় তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। ব্যথায় আহিয়ার ছটফটানি দেখে রিহানের অবস্থা পাগল প্রায়। ইতিমধ্যেই খান পরিবারের প্রায় অর্ধেকসদস্য হসপিটালে উপস্থিত। রাকিব ও রিয়া চুপচাপ ছেলের পাশে বসে আছে। রাত দশটার দিকে আহিয়া কে ওটিতে নেওয়া হয় কিন্তু এখন প্রায় এগারোটা বেজে আসছে তাও তারা কোন ভালো-মন্দ খবর পাচ্ছে না। সকলেই মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। মেঘ তো টেনসনে একটু পর পর ফুপিয়ে কেঁদে উঠছে। আহিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে রিহানের পাশে।

হঠাৎ ওটির লাইট নিভে যেতেই সকলের দৃষ্টি ঘুরলো সেদিকে। রিহান সঙ্গে সঙ্গে উঠে গেল ওটির দরজার সামনে। তখনই দেখা গেল দুজন মধ্যবয়স্ক নার্স দুটো বাচ্চা কোলে নিয়ে বাহিরে বের হয়েছে। রিহান সেদিকে খেয়াল না করে নার্সের পেছনে বের হওয়া ডক্টর জানিসা কে উদ্দেশ্য করে বলল: আমার ওয়াইফ কেমন আছে ডক্টর..?

ডক্টর জানিসা মুখের মাস্কটা টেনে খুলে মৃদু হেসে বললেন: no tension, she is out of danger..

ডক্টরের মুখে এ কথা শুনে সকলেই স্বস্তির শ্বাস ফেললো। অতঃপর সবাই মেতে উঠলো দুই নবজাতক কে নিয়ে। যদিও দুজন শিশু এখন একই রকম দেখতে। তবুও নার্সেরা সনাক্ত করে দিল কে বড়‌ আর কে ছোট..? বাচ্চাগুলোকে একজনের পর একজন কোলে নিয়েই যাচ্ছে। রিহান বেচারা ভাগেই পাচ্ছে না। বর্তমানে রিহানের বড় ছেলে তার শশুরের কোলে আর ছোট ছেলে নিজের আব্বুর কোলে। আর তাদের কাছ থেকে চাইতে রিহানের বেশ অস্বস্তি হচ্ছে।

বেশ কিছুক্ষণ পর আবির নিজেই এগিয়ে এসে বেবিকে রিহানের কোলে দিল। এতক্ষণ পর ছেলেকে কাছে পেয়ে রিহান গালে কপালে আদর করে দিল। অতঃপর বড় ছেলেকে আহিয়ান নেওয়ার পরে রিহান নিজের আব্বুর কাছ থেকে ছোট ছেলেকে কোলে নিল। তাকেও একইভাবে আদর করলো।

ইতিমধ্যে আহিয়াকে কেবিনে শিফট করা হয়েছে। মেঘ, বন্যা , রিয়া সহ সকলেই ধীরে ধীরে মেয়েটাকে দেখে আসল। আহিয়ান বোনের সাথে দেখা করতে কেবিনে গিয়ে তৃধাকে ভিডিও কল দিয়ে আহিয়া কে দেখিয়েছে। সবার শেষে দেখা করতে গেল রিহান। গিয়ে দেখল মায়ের পাশে দুই ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

সে বেডের পাশে একটা চেয়ার টেনে বসে আহিয়ার এক হাত নিজের হাতে নিয়ে মুঠো করে ধরল। অতঃপর আহিয়ার সেই হাতে চুমু খেয়ে রিহান ঝড়ঝড় করে কেদে ফেললো।

এতক্ষণ সবই ঠিক ছিল ‌। আহিয়া চুপচাপ তাকিয়ে রিহানের কর্মকাণ্ড দেখছিল।‌ কিন্তু এখন কি করলো ছেলেটা.. এভাবে কান্না কেন করছে..?

রিহান কাঁদতে কাঁদতে হেসে দিয়ে আহিয়ার উদ্দেশ্যে বলল: তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আহিয়া পাখি। আমাকে এত সুন্দর দুইটা ফুল গিফট করার জন্য।

আহিয়া হাত বাড়িয়ে রিহানের চোখের পানি মুছে দিলো। কিন্তু এতক্ষণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই চোখের পানি কোন কষ্টের পানি নয়। এটা পূর্ণতার আনন্দের পানি। বাবা মা হওয়ার আনন্দ তাদের দুজনের মনকেই আজকে পুলকিত করেছে।

আহিয়া অনুচ্চ কণ্ঠে কিছু বলতে চাইলে রিহান ঠোঁটে আঙ্গুল রেখে ওকে থামিয়ে দিয়ে বলল: তুমি অসুস্থ। কষ্ট করে এখন কথা বলা লাগবে না।

রিহানের পাগলামি দেখে আহিয়া মুচকি হাসলো। রিহান তার আহিয়া পাখির চোখের জল মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিল। তখনই তাদের ছোট ছেলে কেঁদে উঠতে ই রিহান বলল: দেখেছো আহিয়া পাখি, ছেলেগুলো এখনই বাবা-মায়ের রোমান্সে ডিস্টার্ব করছে। আল্লাহ জানে ভবিষ্যতে কি করবে..

রিহানের কথা শুনে আহিয়া ফিক করে হেসে উঠলো।

দেখতে দেখতে কেটে গেল আরও তিনটে দিন। বেবিসহ আহিয়া কে হসপিটাল থেকে আনা হলো রিহানদের বাড়িতে। এটা নিয়ে অবশ্য খান বাড়ির মানুষদের অনেক আপত্তি ছিল। তারা আহিয়ার সাত মাসের সময় থেকেই চেয়েছিল মেয়েটা খান বাড়িতে থাকবে। কিন্তু রিহান রাজি হয়নি। তারপর মেঘ আবির ভেবেছিল ডেলিভারির পর আহিয়া সহ দুই নাতিকে সরাসরি হসপিটাল থেকে খান বাড়িতে নিয়ে যাবে। কিন্তু রিহান এখনো নাছর বান্দা। সে তার বউ ছেলেদের নিয়ে নিজের বাড়িতে যেতে চায়। অনেক বুঝানোর পরে যখন কোন কাজ হলো না , তখন খান বাড়ির মানুষ হাল ছেড়ে দিল।

আহিয়াকে হসপিটাল থেকে বাড়িতে আনার পর রিহানের বন্ধুবান্ধবরা সবাই একত্রে এসে ভাতিজাদের দেখে গেছে। সেই সাথে দিয়ে গেছে বেবিদের জন্য অসংখ্য গিফট। আবির দুই নাতির জন্য লকেটসহ দুটো সোনার চেইন গড়িয়েছে। ‌ যেটা বড় নাতি কে দিয়েছে সেটার লকেটে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা Himel.. আর যেটা ছোট নাতিকে দিয়েছে সেটার লকেটে লেখা Rifat..

এই লকেট দুটোর কারণেই ওদের দুইজনকে চিহ্নিত করতে খুব সুবিধা হবে সকলের। নয়তো কেউ চিহ্নিত করতে পারছে না কোনটা বড় কোনটা ছোট। কার নাম কি? সব যেন গুলিয়ে যাচ্ছে সবার।

নাতিদের বয়স সাতদিন পাড় না হতেই রাকিব বড় বড় দুইটা গরু আকিকা দিয়ে তাদের নাম রাখল। বড় নাতির নাম আরহাম ইসলাম হিমেল আর ছোট নাতির নাম ইরহাম ইসলাম রিফাত।

আহিয়ান দুই ভাগিনাকে সোনার আংটি গড়িয়ে দিয়েছে। যেগুলোতে দুজনের নামের প্রথম অক্ষর লেখা।

এদিকে সামনের সপ্তাহ থেকে তৃধার ফাইনাল প্রফেশনাল এক্সাম। ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শেষ হলেই সামনে অপেক্ষা করছে এক বছরের ইন্টার্নশিপ—যেখানে বইয়ের জ্ঞানকে বাস্তবের জীবনে প্রমাণ করতে হবে।

কিন্তু মেয়েটার তো এখন আট মাস চলে। পেট টা বেশ উঁচু হয়েছে। সে কিভাবে এ সময় পরীক্ষার ঝামেলাটা করবে সেটা নিয়ে আহিয়ান বেশ চিন্তিত। যদিও এতদিন বাড়িতে থেকে তৃধার পরীক্ষার প্রস্তুতি বেশ ভালো। আহিয়ান নিজে সময় নিয়ে পড়িয়েছে তৃধাকে। কিন্তু মেয়েটার শারীরিক অবস্থার কথা ভেবে এখন তার বেশ ভয় হচ্ছে।

তবে এত ঝামেলার মধ্যে সুখবর হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আহিয়ানের ৪ বছরের রিসার্চ সফলতার পথে। তার রিসার্চ অলরেডি কমপ্লিট। সামনের মাসেই clinical trial করা হবে। একবার তার বানানো মেডিসিন টি সকলের সামনে উপকৃত হিসেবে প্রমাণ হলেই তার সকল কষ্ট সার্থক।

রাত নেমে এসেছে ধীরে ধীরে।

ল্যাবের বারান্দায় একা দাঁড়িয়ে আছে আহিয়ান। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ মাঝে মাঝে নীরবতাকে ছুঁয়ে যাচ্ছে।

তার চোখ আকাশে স্থির, কিন্তু মনটা যেন অনেক দূরে—অতীত আর ভবিষ্যতের মাঝখানে কোথাও আটকে আছে।

এই রাতগুলোই তাকে সবচেয়ে বেশি ভাবায়।

ইন্টার্নশিপের সেই দিনগুলোতে প্রথমবার Locked-in Syndrome রোগীকে দেখার মুহূর্তটা এখনো তার মনে স্পষ্ট।

একজন মানুষ—চোখ খোলা, চেতনা সম্পূর্ণ, কিন্তু নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই।

নীরব এক বন্দিত্ব।

সেদিনই যেন তার ভেতরে এক অন্যরকম অনুভূতি হয়েছিল। ‌ তার সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন দেখেছিল মধ্যবিত্ত ফ্যামিলির ওই লোকটিকে টাকার কারনে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারেনি। আচমকা আহিয়ানের মনে হলো এই রোগের মেডিসিন আমাদের দেশীয় কাঁচামাল থেকে যদি তৈরি হয় তাহলেই তো দাম কমে যায়। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই প্রিয়জনকে বাঁচিয়ে নিতে পারে। আর আমাদের মেডিকেল সাইন্সকেও অন্য দেশের উপর নির্ভর করতে হয় না।

সেই থেকেই শুরু হয়েছিল তার দীর্ঘ গবেষণার যাত্রা।

Locked-in Syndrome নিয়ে কাজ করতে গিয়ে আহিয়ান ধীরে ধীরে বুঝতে পেরেছিল—এটি শুধুমাত্র একটি রোগ নয়, বরং একটি জটিল নিউরোলজিক্যাল অবস্থান, যেখানে ব্রেনস্টেমের ক্ষতির কারণে শরীর ও মস্তিষ্কের যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

তার গবেষণার মূল লক্ষ্য ছিল তিনটি বিষয়ের উপর—

ব্রেনের প্রদাহ (neuro-inflammation) কমানো

সেরিব্রাল ব্লাড ফ্লো স্বাভাবিক রাখা

এবং নিউরাল সিগন্যাল পুনরায় সক্রিয় করার একটি কার্যকর পদ্ধতি তৈরি করা

এই তিনটি দিককে কেন্দ্র করেই সে একটি সমন্বিত থেরাপি ডিজাইন করেছে।

একটি স্বল্পমূল্যের ইনজেকশন ফর্মুলা,

তার সাথে একটি নিউরো-স্টিমুলেশন বেসড সাপোর্ট প্রোটোকল—

যা ধীরে ধীরে রোগীর স্নায়বিক প্রতিক্রিয়া উন্নত করতে সাহায্য করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—

এই ফর্মুলার প্রায় সব উপাদানই স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য।

বিদেশ থেকে উচ্চমূল্যের কোনো ওষুধ বা প্রযুক্তির উপর নির্ভর করতে হয় না।

চার বছরের এই পথ সহজ ছিল না। কখনো ল্যাবের ডেটা মিলেনি, কখনো হাইপোথিসিস ভুল প্রমাণিত হয়েছে,

কখনো আবার নতুন করে শুরু করতে হয়েছে সবকিছু।

কিন্তু আহিয়ান থামেনি। সে প্রতিটি ব্যর্থতাকে নতুন করে শেখার সুযোগ হিসেবে নিয়েছে। ধীরে ধীরে তার কাজ এগিয়েছে—আর এখন তা শেষ ধাপে এসে দাঁড়িয়েছে।

পাশের রুম থেকে তৃধার মেসেজ পেয়ে আহিয়ানের ঘোর কাটলো। আগামীকাল দুপুর দুইটায় সিনিয়র ডক্টরদের সাথে তার গবেষণার ব্যাপারে খুব ইম্পরট্যান্ট একটা মিটিং আছে। তাই নিজের মাইন্ড ফ্রেশ রাখা অতি জরুরী। আহিয়ান এখানে আর দেরি না করে ,ল্যাব লক করে তৃধার কাছে গিয়ে শুয়ে পড়লো। সে ঘণ্টাখানেক আগে তৃধাকে ঘুম পাড়িয়ে রেখে ল্যাবে গিয়েছিল। কিন্তু মেয়েটা এক ঘণ্টার মধ্যেই জেগে উঠেছে। ভারী শরীর নিয়ে মেয়েটার আজকাল ভালো ঘুম হয় না। রাতে কম হলেও ৬ থেকে ৭ বার সজাগ হয়।

নিজের সকল চিন্তাভাবনার সমাপ্তি ঘটিয়ে আহিয়ান তৃধাকে বুকে আগলে চোখ বন্ধ করলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 171 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন