টা সুন্দর সকাল। পাখির কল কাকলি তে মুখর হয়ে আছে ধরণী। রাতের তমসা কে বিদায় দিয়ে পূর্ব আকাশে সূর্যি মামা দেখা দিয়েছে। তৃধা ভোরে ঘুম থেকে উঠে নিজে নামাজ আদায় করেছে এবং আহিয়ান কে ডেকে মসজিদে পাঠিয়েছে। আহিয়ান মসজিদ থেকে ফিরে কিচেনে গিয়ে দু কাপ কফি করে রুমে এসে দেখল তৃধা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে পায়ের উপর বালিশ নিয়ে তার উপর বই রেখে লেখাপড়া করছে । সে এক কাপ কফি তৃধার দিকে এগিয়ে দিয়ে আরেকটাতে নিজে চুমুক দিল।
এটা আজকে নতুন নয়। গত পাঁচ মাস ধরে এভাবেই চলছে। যেহেতু তৃধা ভার্সিটিতে যায় না তাই আহিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েই তৃধাকে পরতে বসায়।
সকাল ছয়টার দিকে কলিং বেল বাজতেই আহিয়ান গিয়ে দরজা খুলে দিল। দেখলো রিনা ও মিলি এসেছে। তারা গত ৫ মাস ধরে এ বাড়িতে কাজ করে। আহিয়ান-তৃধার এই ছোট্ট সংসারে রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় কাজ তারা দুজনই করে। এখন আর সকাল সকাল টিয়া আসে না। টিয়া আসে আটটার দিকে। তবে সে ফিরে যায় আহিয়ান বাড়ি ফেরার পর।
আহিয়ান দরজা খুলে দিতেই রিনা ও মিলি সালাম দিয়ে কিচেনের দিকে চলে যায়। আর আহিয়ান চলে আসে তৃধার কাছে। এসে দেখে তৃধা রানী ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাহিরের দিকে আসছে। আহিয়ান ওকে থামিয়ে দিয়ে বলল: কোথায় যাচ্ছ..?
__আমি ওনাদের কি কি রান্না করতে হবে বলে আসি..
__তোমার এখন কষ্ট করে ওদিকে যেতে হবে না.. তুমি আমাকে বলো আমি বলে দিচ্ছি।
__উফফ আপনি পারবেন না। ওনাদের কে আমার আরো কাজ বুঝিয়ে দেওয়ার আছে।
আহিয়ান তৃধাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল: তুমি এখানে বসো, আমি উনাদের কে ডেকে আনছি।
কি আর করার অবশেষে তৃধা বাধ্য মেয়ের মত বসে রইল আর আহিয়ান হেল্পিং হ্যান্ড দুইজনকেই ডেকে আনলো। তৃধা ধীরে ধীরে ওদের আজকে কি কি করতে হবে সব কাজ বুঝিয়ে দিল।
আহিয়ান চুপচাপ তাকিয়ে দেখলো তার পিচ্চি আদুরে বউটাকে। যে একসময় সংসারের কোন কাজ ই জানতো না। সে এখন দক্ষ হাতে পুরো সংসারটাকে সামলে রাখে।
সকাল আটটার দিকে আহিয়ান একেবারে রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। তৃধা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আহিয়ানের উপস্থিতি বুঝতে পেরে ফিরে তাকাতেই মুহূর্তে যেন মেয়েটার নজর আটকে গেল।
আহিয়ান ভাইকে আজকে দুর্দান্ত সুন্দর লাগছে। সাদা শার্টের উপর ব্লু কালারের ব্লেজার পরেছে। চুলগুলো জেল দিয়ে উপরের দিকে সেট করা। হাতে চকচকে রোলেক্সের ঘড়ি। একদম অফিসিয়াল লুক.. এই লোককে দেখে কেউ বলবেই না হসপিটালে পেশেন্ট দেখতে যাচ্ছে। একে দেখলে মনে হয় বড় কোন বিজনেস ক্লাইন্টের সাথে মিটিংয়ে যাচ্ছে।
তৃধাকে তাকিয়ে থাকতে দেখে আহিয়ান ও চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল: কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন..?
তৃধা নজর না ঘুরিয়েই বলল: আমার কথা বাদ দিন। আগে বলুন আপনার কি ব্যাপার.. সকাল সকাল এমন ডেসিং লুক নিয়ে কোথায় যাচ্ছেন..?
আহিয়ান ফ্রুট জুসের গ্লাসে চুমুক দিচ্ছিল হঠাৎ করে তৃধার এমন কথা শুনে নাকে মুখে ওঠার উপক্রম। সে নিজেকে সামলে বলল: প্রতিদিন সকালে যেখানে যাই সেখানেই যাচ্ছি।
তৃধা ঠোঁট ফুলিয়ে বলল: আমার বিশ্বাস হয়না..
__কেন..? আজকে কি আমার পিঠে দুইটা পাখা গজিয়েছে..?
তৃধা এবার মুখ বাকিয়ে বলল: বউয়ের প্রেগনেন্সির সুযোগ নিয়ে হসপিটালে দু'চারটা গার্লফ্রেন্ড নেই তো..?
__ ইয়াক.. কি নোংরা কথা। হসপিটালে তাও আবার গার্লফ্রেন্ড..!! ছেহ..
__ইসস... এমন ভাব ধরে কথা বলছেন মনে হয় হসপিটালে পেশেন্ট ব্যতীত কোন ইয়াং লেডি ডক্টর নেই।
তৃধার রাগী রাগী মুখের দিকে তাকিয়ে আহিয়ান ফিচেল হেসে বলল: তুমি এত হিংসুটে কেন বউ..? দু'চারটা প্রেম করলে কি এমন হয়। আমি তো আর বিয়ে করে বাড়িতে কাউকে আনছি না। তারা তাদের জায়গায় তুমি তোমার জায়গায়।
তৃধা এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল: অন্য মেয়ের সাথে ঢলাঢলি করার যেহেতু এত শখ তাহলে তাদের আপনি বরং বাড়িতেই নিয়ে আসুন ।আর আমি চলে যাব আমার বাপের বাড়িতে।
__ছিহ কি ভাষা..! তুমি চলে গেলে আমিও যাব।
__কোথায়..?
__আমার শ্বশুরবাড়িতে।
তৃধা তেতে উঠে বলল: আমার বাপের বাড়িতে আপনার জায়গা নেই।
__তাহলে আমি আমার বাপের বাড়ি যাবো.. আর তোমাকে ঘুমের মাঝে চুরি করে আমার রুমে নিয়ে আসবো।
__ইস বললেই হলো। আমি আপনার রুমে যাবো না।
__তোমাকে কষ্ট করে আসতে হবে না আমার মেয়ের আম্মু। আমি নিজেই তোমাকে কোলে তুলে নিয়ে আসবো।
তৃধা প্রেগনেন্সির পর থেকে হঠাৎ রেগে যায় আমার হঠাৎই অনেক আবেগী হয়ে কান্না করে। এখনো তাই ঘটলো, সে রেগে গিয়ে চেয়ার ছেড়ে উঠতে চাইলে আচমকা পেটে মনে হয় বেবি নড়াচড়া করে উঠলো। তৃধা মুহূর্তেই মৃদু আর্তনাদ করে আবারো বসে পড়লো।
আহিয়ান পাশ থেকে চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করল: কি হয়েছে জান.. কোথাও ব্যথা পেয়েছো..?
তৃধা অভিমানে আহিয়ানের হাত ঝাড়া মেরে সরিয়ে বলল: সরুন তো বাজে লোক। সকাল সকাল সেজেগুজে কোন মেয়ের সাথে না জানি দেখা করতে যাচ্ছে। এখন আবার বউ বাচ্চার জন্য দরদ দেখায়।
আহিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বিরবিরিয়ে বলল: উফফ বউ জাতি এত প্যারা জানলে আগে বিয়ে করতাম না।
তৃধা চোখ মুখ কুঁচকে বলল: কি বললেন আপনি..?
__কোথায় কি বললাম..?
__আমি তো শুনলাম আপনি বিড়বিড় করে কি যেন বললেন..
__কিছু বলিনি আমি.. সত্যি।
তৃধা এবার অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সেটা দেখে আহিয়ান হাত ঘড়িতে সময় দেখে বলল: সোনা পাখি, আমার লেট হচ্ছে, যেতে হবে। একবার এদিকে তাকাও।
তৃধা অন্যদিকে তাকিয়ে থেকেই বলল: লেট হলে চলে যান। এখানে বসে থাকতে কে বলেছে।
__তুমি এদিকে তাকাবে না..?
__না।
আহিয়ান কয়েক সেকেন্ড চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে তৃধাকে পাজা কোলে তুলে রুমে যেতে যেতে বলল: গেট আপ চেঞ্জ করে গেলে খুশি..?
তৃধা ঠোট ফুলিয়ে জবাব দিল: না।
__তাহলে..?
__আগে বলুন আপনাকে আজকে অন্যরকম কেন লাগছে..
আহিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল : আরে আমার প্রিন্সেসের আম্মু.. আজকে সিনিয়র ডক্টর ও কয়েকটা সিনিয়র সাইন্টিস্টদের সাথে আমার খুব ইম্পরট্যান্ট একটা মিটিং আছে।
__ওহ।
__এবার তুমি থাকো. আমাকে বের হতে হবে।
__ না..
__ কি না...? আজকে যাওয়ার সময় এত বায়না কেন করছ...?
__আপনি আগে বলুন আপনি কি নিয়ে এত গবেষণা করছেন..?
__ তৃধা.. এখন কি এগুলো নিয়ে ডিসকাশন করার সময়..? আমি তোমাকে বাড়ি এসে বলব।
তৃধা জিদ্দি গলায় বলল: আমি এখনি শুনতে চাই।
__আগে কেন এত জোর দিয়ে জানতে চাও নি..?
__আমার ইচ্ছে হয়নি। আপনি এখনই ছোট্ট করে বলুন..
আহিয়ান হতাশ হলো এই মেয়ের কথাবার্তা শুনে। সে জানে এখন তৃধাকে না বলে সে আর বের হতে পারবে না। আজকাল মেয়েটার জেদ অনেক বেড়েছে। দেখা যাবে ওর প্রশ্নের উত্তর না পেলে এখনই কান্নাকাটি শুরু করে দেবে।
তাই সে ছোট্ট করে জানালো সবকিছু। ভবিষ্যৎ ডাক্তার হওয়ার সুবাদে Locked-in Syndrome এর বিষয়ে পূর্ব থেকেই আইডিয়া আছে তৃধার। এমন একটা জটিল রোগের স্বল্পমূল্যে মেডিসিনের কথা শুনে সে বেশ অবাক হয়েছে। আর সবচেয়ে বেশি অবাক হয়েছে আহিয়ানের রিসার্চ শেষ পর্যায়ে শুনে।
আহিয়ান যথাসম্ভব জানিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর তৃধা বসল টিয়ার সাথে গল্প করতে।
খান বাড়িতে সকাল থেকেই আজকে একটু বেশি তাড়াহুড়া। মেঘ আজকে যাবে আহিয়ার বাড়িতে। হিমেল ও রিফাত ভিডিও কলে খান বাড়ির মানুষদের দেখলেই হাসে। মেঘ তো প্রতি সপ্তাহে একবার করে যায় নাতিদের দেখতে। তবুও যেন মন ভরে না। রিহানকে কতবার বলেছে ওদেরকে কয়েকদিন খান বাড়িতে এসে বেড়াতে দিতে। কিন্তু রিহানের একটাই কথা সে ছেলেদের ছাড়া থাকতে পারবে না। সবাই তাকেও বলেছে ছেলেদের সাথে এসে থাকতে। কিন্তু সে তাও আসবে না। তাই মেঘ আবিরকেই একমাত্র মেয়ের জন্য ব্যাকুল হয়ে ছুটে যেতে হয় রাকিবদের বাড়িতে।
আজকে মেঘ আহিয়াদের বাড়িতে যাবে শুনে আদিবা বায়না ধরেছে সে আজ স্কুলে যাবে না। সেও যাবে আহিয়া আপুর বাড়িতে। আদিবার বয়স এখন আট বছর। হাতে পায়ে বংশের বাকি লোকদের মতোই বেশ লম্বা হয়েছে। সে এখন তৃতীয় শ্রেণীর ছাত্রী।
নতুন নতুন খালামনি হওয়ার বিষয়টা তাকে খুব আনন্দ দিচ্ছে। তাছাড়া হিমেল ও রিফাতের সাথে খেলতে তার ভীষণ ভালো লাগে। যদিও ওরা দুই ভাই এখনো বসতে পারে না । কিন্তু কেউ ওদের সামনে বসে কথা বললে হাত পা নাড়িয়ে খিলখিলিয়ে হাসে।
রাকিব ও রিহান অফিস থেকে ফিরেই বাচ্চাদের সাথে সময় কাটায়। এই বাপ ছেলের জন্য হিমেল ও রিফাতকে সন্ধ্যার পর অন্য কেউ কোলে নিতে ভাগেই পায় না।
এদিকে আব্রাহামের বয়স এখন ২ বছর। সে এখন গুটিগুটি পায়ে সারা বাড়ি দৌড়াতে পারে। মাঝে মাঝে কয়েকটা কথা স্পষ্ট বলে আবার মাঝে মাঝে এলোমেলো। আবির ও তানভীর ভাতিজাকে ভীষণ আদর করে। আব্রাহাম নিজেও বড় পাপাদের জন্য পাগল। তবে সে সুযোগ পেলে আদিবার চুল টেনে দিতে একটুও কৃপণতা করে না। মাঝে মাঝে তো মেয়েটাকে হাতের খেলনা দিয়ে আঘাত করে দেয়। তখন আবার আদিবা কান্নাকাটি করে বাবা চাচাদের কাছে বিচার বসায়।