ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

173

লেখক: ফারজানা মনি

দুপুর ঠিক দুইটা।

কনফারেন্স রুমে একা একা সিনিয়র ডক্টররা ও সাইন্টিস্টরা এসে বসেছে।

আহিয়ান দাঁড়িয়ে হাতে ছোট্ট একটা রিমোট চোখের টেনশন। কিন্তু ভেতরের আত্মবিশ্বাসী হেড ডক্টর বলছেন:-"allright Dr mahaded you may begin"

আহিয়ান হালকা মাথা নাড়িয়ে বলল :-থ্যাঙ্কস স্যার..

আমি আমার চার বছরের গবেষণার কাজটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি।

রোগটার নাম সবাই জানে।-locked in -syndrome..

এই রোগের মানুষ সব বুঝতে পারে সব দেখতে পারে শুধু শরীর নাড়াতে পারে না।

রুমটা একদম চুপচাপ। আহিয়ান আবার বলল:-এই রোগের চিকিৎসা বহুত ব্যয়বহুল। আমাদের দেশের অনেক মানুষের এই চিকিৎসা নিতে পারে না। যার কারনে প্রতিবছরে হাজার হাজার মানুষ তার প্রিয় মানুষকে হারাচ্ছে। এই জায়গা থেকেই আমার কাজের শুরু।

আহিয়ান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে আবারো বলল-শুরুটা আমি একাই করেছি, আমার ছোট পার্সোনাল ল্যাবে।

রাতের পর রাত জেগে শুধু একটা কথাই ভেবেছি কিভাবে এই চিকিৎসাটা। সকলের নাগালে আনা যায়।

আহিনের কথা শুনে কয়েকজন এপার থেকে ওপাশে তাকাচ্ছে। তাদের চোখে মুখে মুগ্ধতার ছাপ।

এই অল্প বয়সে যুবকের মাথায় এমন চিন্তাভাবনা শুনে সকলেই অবাক।

তখনই আহিয়ান আবার বলল:-আমি মাত্র তিনটি জিনিস নিয়েই কাজ করেছি।

মস্তিষ্কের ভিতরে প্রদহ কমানো। রক্ত চলাচল ঠিক রাখা।

আর ধীরে ধীরে স্লায়ুর সিগন্যাল ফিরিয়ে আনা।

একদম সিনেমার ডঃ মাথা নেড়ে বলল: হুম তারপর..?

আহিয়ান বলল:-এই তিনটি জিনিস মিলিয়ে আমি একটি ইনজেকশন ফর্মুলা তৈরি করেছি...। প্রাথমিক ফর্মুলেশন এবং ল্যাব টেস্ট গুলো আমি নিজেই করেছি।

আর পরবর্তীতে আমি কিছু সিনিয়র গাইড লাইনে ডাটা গুলো ভেরিফাই করেছি। যাতে আমরা, clinical trial এ confidently যেতে পারি।

কিন্তু সবচেয়ে ভালো দিক হলো-এই মেডিসিনের বেশিরভাগ উপাদান আমাদের দেশেই পাওয়া যায়। তাই খরচ অনেক কম রাখা সম্ভব।

ওর দীর্ঘ কথা শুনে একজন বিদেশী সাইন্টিস্ট প্রশ্ন করল:—এটা কি টেস্ট করা হয়েছে..?

— জি স্যার। ল্যাপ টেস্টে ভালো রেজাল্ট পাওয়া গেছে।

এখন আমরা ১৫ দিনের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালে শুরু করতে যাচ্ছি।

ওর কথাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনল। সেখানে সিনিয়র ডক্টর জামশেদ আলম আছে, তিনি মুগ্ধ হয়ে এই ইয়াং যুবককে দেখছেন। মিস্টার জামশেদ মাঝে মাঝে ভেবেই পান্না। আহিয়ান এর মত ট্যালেন্টের ছেলের বন্ধু অলক কিভাবে হলো। তার ছেলে অলক জীবন নিয়েই ভীষণ উদাসীন।

মিটিং এর টুকটাক সকলেই কথা বলছে। এবং আহিয়ান গুছিয়ে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে।

তার এমন গোছানো প্রেজেন্টেশন দেখে সকলের মুগ্ধ।

মিটিং যখন শেষের দিকে তখনই একজন বয়স্ক বিদেশে সাইন্টিস্ট ইংরেজিতে কিছু কথা বলল, তার অর্থ: —ডক্টর মাহাদীব খান আহিয়ান। এ পর্যন্ত আপনার মেডিসিনের সবকিছু ঠিকঠাক আছে। ফাইনাল টেস্টের উপর সবকিছু ঠিকঠাক হয় তাহলে। আমরা আপনার ফর্মুলা কিনতে আগ্রহী।

ওনার কথা শুনে সকলি তাকিয়ে আছে আহিয়ানের দিকে।

আহিরান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ধীর কণ্ঠে বললো:-আই এম সরি স্যার, এই কাজটা আমি শুরু করেছিলাম একা। কিন্তু উদ্দেশ্য তো একার ছিল না।

কিছুক্ষণ থেমে অতঃপর আবারও বলল:-আমি চাই এই চিকিৎসাটা আমাদের দেশে সাধারণ মানুষের জন্য সহজলভ্য হোক। তাই আমি এই ফর্মুলা বিক্রি করতে চাই না।

ছেলেটার এমন সরাসরি জবাবে পুরো রুম নিস্তব্ধ।

তারপর ধীরে ধীরে হাততালিতে মুখরিত হয়ে উঠল কনফারেন্স রুম।

একে একে সকল ডঃ ও সাইন্টিস্ট হ্যান্ডশেক করে best of luck, জানালো। আহিয়ানো সকলকে থ্যাঙ্ক ইউ জানিয়ে মিটিং ক্লোজ করল।

এদিকে আহিয়াল এর বাবা অর্থাৎ সাজ্জাদুল খান আবিরের কেবিনে হইচই পড়ে গেছে। দুপুর ২ঃ০০ টার দিকে হঠাৎ আদি ও ইকবাল খান উপস্থিত হয়েছে আবিরের অফিসে । তারা সরাসরি আবিরের কেবিনে প্রবেশ করে দেখলো, রাকিব রাসেল মোবারক ও আবির একসাথে বসে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে।

দেয়ালের স্কিনে প্রজেক্টর মাধ্যমে ভেসে উঠেছে আহিয়ান এর মিটিং এর লাইভ ভিডিও।

আসলে আবির আগেই ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করে রেখেছিল।

ভিডিও কলটা সরাসরি স্ক্রিনে চালু করা ছিল যাতে সকলেই আহিয়ানের প্রেজেন্টেশন দেখতে পারে।

ঘরের ভিতরে সকলেই নীরবে বসে ছিল, কারো চোখে গর্ব কারো চোখে উৎকণ্ঠ আবার কারো চোখে গভীর আবেগ।

এটা শুধু একটা মিটিং ছিল না ছিল আহিয়ানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তানভীর আবির ও ইকবাল খান ঢুকে থেমে গেলেন। দেয়ালে চোখ রাখতেই বুঝে গেল তারা দেরি করেনি।

ভাইয়ের সাথে একমাত্র ভাতিজার প্রেজেন্টেশন দেখার জন্য তারা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ছুটে চলে এসেছে।

ধীরে ধীরে সকলে এসে বসলো সকলের চোখ স্থির রেখে দেখছেস্কিনে।

আহিয়ানের প্রতিটা কথা লাইভে শুনছে অনুভব করছে এই ছেলে একজন ডাক্তার নয়। তাদের গর্ব।

আদি আবিরের কাঁধে হাত রেখে বলল :-দেখছো ভাইয়া তোমার ছেলে কাজটা কি করেছে...?

আমি তো আগেই বলেছিলাম আহিয়ান একদিন নিজেকে ঠিক প্রমাণ করবে।

রাসেল আবিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল :-কংগ্রাচুলেশন বন্ধু, আহিয়ানের মত একটা এটমবোম জন্ম দেওয়ার জন্য..।

ছেলে তো এক গোলে বাজিমাত করে দিয়েছে সবকিছু।

আবির গভীর কন্ঠে বলল :-আমার সুনাম করছিস নাকি বদনাম..?

রাসেল ফিচেল হেসে বলল :-তোর বদনাম করলাম কিন্তু ছেলের সুনাম..

ওদের কথা শুনে রুমের উপস্থিত সকলের হেসে দিল।

ধীরে ধীরে সময় এগোচ্ছে একদিকে আহিয়ান তার প্রফেশনাল লাইফ নিয়ে দুজন ব্যস্ত।

অন্যদিকে ত্রিধার এক্সাম শুরু হয়ে গেছে। এর মাঝে সামনের মাসে মেয়েটা ডেলিভারির ডেট। আহিয়ান ভীষণ চিন্তিত সবকিছু নিয়ে, সবকিছু একসাথে কেন হতে হল সেটাই সে ভেবে পায় না। কিন্তু একটা কথা সত্যি অনাগত সন্তান সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে তাদের জন্য।

যেদিন প্রথম পৃথিবীতে আসার জনম দিল সেদিনে খান বাড়ির সাথে আসিয়ানের সকল মনোমালিন্য ঠিক হয়ে গেছে।

তারপর ধীরে ধীরে তার গবেষণার সফলতা দেখা দিয়েছে। এইতো আর মাত্র কয়েকটা দিন তারপর সকল কষ্ট সার্থক হবে। এর মাঝে তৃধার ডাক্তারি পড়া দীর্ঘজাতরা অবসন ঘটবে এর মাঝেই।

তারপর মেয়েটা ইন্টারসিপ করে পুরোপুরি ডাক্তার হয়ে যাবে। এই বছরে সে এত কিছু পেয়েছি তার অনাগত সন্তানকে সৌভাগ্যের প্রতীকের খেতাব টা দিয়ে কি সে ভুলের কিছু..? মোটেও না তাদের জীবনে তাদের প্রিন্সেস একটা জাদুর কাঠি নিয়ে এসেছে।

তৃধার তার এক্সাম শেষ হয়েছে তিনটা। তার সাথে বন্যা প্রতিদিন এক্সাম হলে যায়।

তানভীর ও বন্যা মেয়ের সময়ে আহিয়ান দের বাড়িতেই থাকছে।

আহিয়ান ঠিকঠাক বাড়িতে থাকতে পারছে না ব্যস্ততার কারণে। এদিকে তৃধার ডেলিভারি ডেট এগিয়ে আসছে।

এর মাঝে আবার পরীক্ষা কখন কি হয়ে যায় কে জানে।

একমাত্র মেয়েকে কয়েকটা কাজের লোকের ভরসায় তানভীর ও বন্যা কিভাবে ছাড়বে।

যদিও তারা সর্বক্ষণ চিন্তিত একমাত্র মেয়ের জন্য। আহিয়ান কে হবে অনেক বার বলেছে ত্রিধাকে এক মাসের জন্য হলেও খান বাড়িতে দেওয়ার জন্য।

ডেলিভারির পর না হয় নিয়ে আসবে কিন্তু ছেলেটা তো মানলোই না।।

উল্টো তার বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে শ্বশুর-শাশুড়ি যেন দুই মাসের জন্য তাদের বাসায় থাকে।

তানভীর বড় ভাই ও মেয়ের জামাইয়ের কথা ফেলতে পারেনা। স্বামী স্ত্রী দুজনের এখন আহিয়ানের বাসায় থাকে। তানভীর এখান থেকে প্রতিদিন অফিসে যায় এবং বন্যা মেয়ের খেয়াল রাখি।

এর মাঝে মেঘসহ খান বাড়ির সকলেই প্রায় প্রায় ত্রিধা কে দেখে যায়।

আহিয়ান একজন ড্রাইভার রেখেছে যে প্রতিদিন ত্রিধা ও মাম মামকে পরীক্ষার হলে নিয়ে যায় এবং নিয়ে আসে।

আহিয়ান ব্যস্ততার কারণে সে খুব কম সময়েই থাকে।

অনেক রাত করে বাড়ি ফিরে মধ্যরাত পর্যন্ত ল্যাবে কাটায়।৪ থেকে ৫ ঘন্টা ঘুমিয়ে সকালবেলা আবারো বেরিয়ে যায়।

আজকের সকালটা অন্যরকম। ড্রাইভার ত্রিধা ও তার মামামকে এক্সাম হলে দিয়ে এসেছে। যেহেতু ত্রিধেয় অসুস্থ তাই বন্যার সময় নিয়ে মেয়েকে হলে নিয়ে আসে।

ত্রিধাকে এই অবস্থায় ওয়েটিং রুমে বই নিয়ে পড়তে দেখে সকলেই বেশ অবাক হয়।

অনেকের গার্ডিয়ান এসে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে।

মেয়েটা হাসিমুখের সকলকে জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু তবুও কেন জানি মাঝেমধ্যে মেজাজটা গরম হয়ে যায়।

তখন বন্যা সবকিছু ম্যানেজ করে।

স্ত্রীরা হলে আগে আসার কারণে তার বান্ধবীরা কেউ নেই।।তাই চুপচাপ পড়ার রিভিশন দিচ্ছে। এমন সময় শোভা নীল ও জুই এসে তার পাশে বসলো।

ওদের বন্ধুদের একসাথে গল্প করতে দেখে বন্যা পাশে বসে থাকা একজন গার্জিয়ানের সাথে কথা বলছিল।

এমন সময় ওদের বন্ধুর টিম যোগ হলো, নাজমুল আশিক ও সজীব। প্রায় বছর হয়ে গেছে তাদের আর আগের মত আড্ডা দেওয়া হয় না। সেটা নিয়ে সকলের মুখে চোখে আফসোস। এই পরীক্ষাটার পরে সকলেই তো প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে যাবে। তখন সকলের সাথে আগের মত আর সাক্ষাত হবে না। সকলের প্ল্যান করলো সপ্তাহে একদিন তখন তারা রিইউনিয়ন করবে।

কথায় কথায় ত্রিধা জুই উদ্দেশ্যে বলল :-জুই তোর সাথে কি মেহেদী ভাইয়া এসেছে নাকি আন্টি এসেছে..?

জুই মুখ ভার করে বললো :-মেহেদী তো গেটে নামিয়ে দিয়ে চলে গেছে.. সে এখন এহসান ভাইয়ার জায়গায় সিনিয়র অফিসারের দায়িত্ব পালন করছে। বেচারা অনেক ব্যস্ত।

তৃধা ভুরু কুঁচকে বলল :-কেন..? ওই লোক কি চাকরি ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে...?

—কেন তুই জানিস না উনি তো আর..

সজীব জুকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল ;-আর কিছুক্ষণ পর পরীক্ষা তোরা মেয়েরা এত কথাবার্তা কিভাবে বলিস..?

কথা কম বললে ব্রেন পরিষ্কার থাকে।

নাজমুল সজীবকে সাপোর্ট দিয়ে বলল :আরে বন্ধু আর কইস না মেয়ে মানুষের চিংড়ি মাছ একই জিনিস দুইটার মাথায় গু থাকে।

ওর কথা শুনে দুই হাতের স্কিল দিয়ে নাজমুলের পিঠে কয়েকটা বাড়ি মারল, আশিক সবাইকে থামিয়ে দিয়ে বলল :-আরে তোরা তৃধার সামনে মারামারি করিস না.. আল্লাহ না করুক মেয়েটার গায়ে লেগে যেতে পারে।

তখন ডঃ মাহাদীব খান আহিয়ান তোদেরকে জীবিত অবস্থায় পোসমাডাম করবে।

নীল হাতঘড়িটা সময় দেখে বলল সকলে চলোহলে ঢোকার সময় হয়ে গেছে।

সবাই উঠে দাঁড়ালো শোভা ও নীল বন্যার কাছ থেকে বিদায় নিয়ে ত্রিধাকে ধীরে ধীরে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো,।

এমন সময় তৃধা কিছু একটা ভেবে জুঁই কে বলে উঠলো :-জুঁই তুই আমার হয়ে এহসান নেওয়ার আজকে একটা কথা বলে দিবি..? শূন্য চোখে চোখে তাকায় তৃধার দিকে।

আবার বলে :-ওনাকে বলে দিবি সব সময় শূন্যস্থানটাকে প্রকৃতি পূরণ করে দেয়...

তাহলে সে কেন শূন্য থাকবে। নতুন কাউকে নিয়ে নতুন জীবন শুরু করতে বলিস।

আমি দোয়া করি তার জীবনে হাজার সুখের বর্ষণ হোক।

তৃধার কথা শুনে সকলে যেন থমকে গেল। জুইয়ের মুখ দিয়েও কথা বের হচ্ছে না। চোখগুলো ছলছল করছে। সেটা দেখে নাজমুল গলা ফেকারে দিয়ে বলল :-জুঁই বলে দিবে এখন তাড়াতাড়ি চল আমাদের লেট হয়ে যাচ্ছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 173 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন