ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

174

লেখক: ফারজানা মনি

প্রতিদিনের ন্যায় আজকেও আহিয়ানের বিকেলটা অদ্ভুত রকমের ব্যস্ত। হাসপাতালের করিডোর জুড়ে ছুটে চলেছে নার্স, ইন্টার্ন, ওয়ার্ড বয়। কোথাও স্ট্রেচারে রোগী যাচ্ছে, কোথাও ডাক্তারদের তাড়াহুড়ো করে আলোচনা... চারপাশে অ্যান্টিসেপটিকের গন্ধ আর মানুষের উৎকণ্ঠার মিশ্রণে এক অদ্ভুত পরিবেশ।

এই ব্যস্ততার মাঝেই রাউন্ড শেষ করে নিজের কেবিনে ঢুকলো আহিয়ান। দরজা বন্ধ করতেই যেন এক মুহূর্তের জন্য সব শব্দ বাইরে থেমে গেল। সে ধীরে ধীরে চেয়ারে বসে চোখ বন্ধ করল। গলায় ঝুলে থাকা স্টেথোস্কোপটা খুলে টেবিলে রে ওরখেই তাকালো ঘড়ির দিকে।

মাত্র ১০ মিনিট রেস্ট করার সময় পাবে সে তারপর একটা ইমারজেন্সি পেশেন্টের জন্য আবারো বের হতে হবে।

সে মাথাটা চেয়ারের পেছনে হেলিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলল।

মনের ভেতর একসাথে হাজারটা চিন্তা-

মিটিং... রিসার্চ... তৃধার এক্সাম... ডেলিভারি...

"সব একসাথে কেন আসতে হয়..."

নিজের মনেই বিড়বিড় করে উঠল সে।

ঠিক তখনই- দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আহিয়ানের কপালে ভাঁজ পড়লো। সে কিছুটা বিরক্ত মুখে বলল-

"Come in..."

দরজা খুলে ভেতরে ঢুকতেই আহিয়ান চোখ কপালে তুলে তাকালো।

"তোরাতোরা...!!"

রুমে ঢুকেছে একসাথে-রিহান, মৃদুল, অলক আর নির্জন।

রিহান হেসে বলল-

"কিরে ডাক্তার সাহেব... এত ব্যস্ত হয়ে গেছিস যে পুরনো বন্ধুদের চিনতেও পারিস না আজকাল?"

মৃদুল সোফায় বসতে বসতে বলল-

"আমি তো এতক্ষণ ভয়ে ছিলাম যদি আবার বড় ডাক্তার সাহেবের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে...।"

অলক ফিচেল হেসে বলল-

"কি রে, তোর রিসার্চ এখন আন্তর্জাতিক লেভেলে চলে গেছে শুনলাম... আমাদের মত সাধারণ মানুষদের সাথে কথা বলবি তো?"

নির্জন চুপচাপ দাঁড়িয়ে হালকা হাসল।

আহিয়ান চোখ ছোট করে তাকিয়ে বলল-

"তোদের কি আর কোন কাজ ছিল না...? হাসপাতাল কি আড্ডাখানা নাকি?”

রিহান সামনে এগিয়ে এসে বলল-

"আড্ডা দিতে আসিনি... তোকে দেখতে এসেছি।"

পরিস্থিতিটা আরো হালকা করতে নির্জন বলল-

"আচ্ছা বাদ দে... আমরা তো এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে।"

আহিয়ান ভ্রু তুলল-

"কি কাজ?”

রিহান হেসে বলল-

"আজকে রাতে ফ্রি থাকবি...? একটু বসবো সবাই মিলে।” আহিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল-

"আজকে পারব না... খুব গুরুত্বপূর্ণ একটা কেস আছে। তারপর আবার ল্যাবে যেতে হবে।"

মৃদুল মজা করে বলল-

"দেখেছিস... বউ, বাচ্চা, রিসার্চ নিয়ে আহিয়ান কত ব্যস্ত। আমাদের বন্ধুর আর সময়ই নেই।"আহিয়ান মুচকি হেসে বলল-

"ফ্রাইডে তোদের সাথে আড্ডা দিব প্রমিস।"

আহিয়ানের ব্যস্ততা বুঝতে পেরে নির্জন বলল: ঠিক আছে সেটা না হয় দিস। কিন্তু আজকে এসেছি অন্য ব্যাপারে। সামনের সপ্তাহে আমার এনগেজমেন্ট। তার দুই মাস পর বিয়ে। ভাবি অসুস্থ সেটা আমি জানি কিন্তু এনগেজমেন্টে তুই অবশ্যই উপস্থিত থাকবি। পরবর্তীতে বউ বাচ্চা নিয়ে বিয়েতে।

আহিয়ান আশ্চর্য কন্ঠে বলল: তোর বিয়ে..! মেয়ে কে..? না মানে তুই তো বলেছিলি..

নির্জন আহিয়ানকে থামিয়ে দিয়ে বলল: জানি.. কিন্তু বাড়িতে আম্মু অসুস্থ। সে আমার বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তাই তার পছন্দ করা মেয়েকেই বিয়ে করছি।

ওর কথা শুনে আহিয়ান ঠোঁটের কোনে মৃদু হাসি টেনে বলল: ভালো করেছিস.. আর কত সিঙ্গেল থাকবি..?

নির্জন আর কিছু বলল না। নিচের দিকে তাকিয়ে মৃদু হাসলো।

আহিয়ান সকলকে কফি অফার করলে কেউ এখন কফি খেতে চাইলো না। বন্ধুদের সাথে কথা বলার মাঝেই আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল: হিমেল, রিফাত কেমন আছে..?

রিহান চিন্তিত কণ্ঠে বলল: আরে আর বলিস না.. এক ভাইয়ের ঠান্ডা লাগলেই আরেক ভাইয়ের ঠান্ডা লেগে যায়। একজনের জ্বর আসলে ঘন্টাখানেক পরেই আরেকজনেরও জ্বর আসে। তোর বোন তো ওদের দুই ভাইকে সামলে ক্লান্ত। এখন সে হারে হারে টের পাচ্ছে আন্টি কত কষ্ট করে তোদের দুই জনকে একসাথে বড় করেছে।

ওদের কথার মাঝেই আবার দরজায় নক করল কেউ। আহিয়ান অনুমতি দিতেই একজন নার্স ভেতরে এসে বলল-

"Sir, ৩০৪ নাম্বার রুমের ১২ নাম্বার বেডের পেশেন্ট কেমন জানি করছে "

আহিয়ান সাথে সাথে উঠে দাঁড়ালো। স্টেথোস্কোপটা হাতে নিয়ে বলল-

"তোরা বস... আমি আসছি।"

রিহান হেসে বলল-

"না রে... আমরা চলি। তুই তোর কাজে মন দে"

বের হতে হতে মৃদুল বলল-

"আর হ্যাঁ... নিজের যত্ন নিস।"

আহিয়ান শুধু মাথা নাড়ল। বন্ধুরা বেরিয়ে গেলে এক সেকেন্ডও দাঁড়িয়ে রইল না সে। দ্রুত পায়ে বেড়িয়ে গেল কেবিন থেকে।

ওই পেশেন্ট টি তার জন্য অনেক ইম্পোর্টেন্ট।

করিডোরটা আগের থেকেও যেন বেশি ব্যস্ত লাগছে। নার্সরা একে অপরকে ডেকে উঠছে, কেউ ফাইল নিয়ে ছুটছে, কেউ আবার পেশেন্টের পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এসবের দিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন একটাই চিন্তা-৩০৪ নাম্বার রুম।

দ্রুত হেটে পৌঁছে গেল সে। রুমের সামনে এসে দেখল-দুইজন নার্স আর একজন জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই পেশেন্টকে ঘিরে দাঁড়িয়ে আছে।

ভেতরে ঢুকতেই নার্স বলল-

"Sir, patient হঠাৎ করে heavy breathing শুরু করেছে... আর মাথা নাড়ানোর চেষ্টা করছে..."

আহিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু একটা

বোঝার চেষ্টা করল। অতঃপর সে দ্রুত পেশেন্টের পাশে গিয়ে দাঁড়াল। বেডে শুয়ে থাকা লোকটার

চোখ দুটো খোলা, ভেতরে আতঙ্ক স্পষ্ট...

শ্বাসপ্রশ্বাস দ্রুত... বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে।

আহিয়ানের এক সহকারি কর্মকর্তার খাতিরে এই পেশেন্টের সাথে তার পরিচয় হয়। লোকটা মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী।

মাসের পর মাস বিছানায় পড়ে আছে...

আহিয়ান সাথে সাথে উঠে দাঁড়ালো। স্টেথোস্কোপটা হাতে

নিয়ে বলল-

"তোরা বস... আমি আসছি।"

রিহান হেসে বলল-

"না রে... আমরা চলি। তুই তোর কাজে মন দে"

বের হতে হতে মৃদুল বলল-

"আর হ্যাঁ... নিজের যত্ন নিস।"

আহিয়ান শুধু মাথা নাড়ল। বন্ধুরা বেরিয়ে গেলে এক সেকেন্ডও দাঁড়িয়ে রইল না সে। দ্রুত পায়ে বেড়িয়ে গেল কেবিন থেকে।

ওই পেশেন্ট টি তার জন্য অনেক ইম্পোর্টেন্ট।

করিডোরটা আগের থেকেও যেন বেশি ব্যস্ত লাগছে। নার্সরা একে অপরকে ডেকে উঠছে, কেউ ফাইল নিয়ে ছুটছে, কেউ আবার পেশেন্টের পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এসবের দিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন একটাই চিন্তা-৩০৪ নাম্বার রুম।

দ্রুত হেটে পৌঁছে গেল সে। রুমের সামনে এসে দেখল-দুইজন নার্স আর একজন জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই পেশেন্টকে ঘিরে দাঁড়িয়ে আছে।

ভেতরে ঢুকতেই নার্স বলল-

"Sir, patient হঠাৎ করে heavy breathing শুরু করেছে... আর মাথা নাড়ানোর চেষ্টা করছে..."

আহিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু একটা বোঝার চেষ্টা করল। অতঃপর সে দ্রুত পেশেন্টের পাশে গিয়ে দাঁড়াল। বেডে শুয়ে থাকা লোকটার

চোখ দুটো খোলা, ভেতরে আতঙ্ক স্পষ্ট...

শ্বাসপ্রশ্বাস দ্রুত... বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে।

আহিয়ানের এক সহকারি কর্মকর্তার খাতিরে এই পেশেন্টের সাথে তার পরিচয় হয়। লোকটা মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী।

মাসের পর মাস বিছানায় পড়ে আছে...

সব বুঝতে পারে... কিন্তু কিছু বলতে পারে না।

Locked-in অবস্থায় বন্দী এক জীবন্ত মানুষ। ছেলেমেয়েরা বাবার চিকিৎসার জন্য যথাসম্ভব টাকা পয়সা খরচ করেছে। কিন্তু বাকিটা তাদের চেষ্টারও বাহিরে। আহিয়ান তাদের থেকে বন্ড পেপারে সই নিয়ে বিনামূল্য তার তৈরিকৃত ইনজেকশনটি পেশেন্টের শরীরে প্রয়োগ করে। পেশেন্টের পরিবারের একটাই কথা, এভাবে মাসের পর মাস হসপিটালে বিছানায় পড়ে থেকে তাদের বাবা এমনিতেই মারা যাবে তার চেয়ে ভালো এই ডক্টরের কথা শুনে একটা রিস্ক নেওয়াই যায়। তারা আহিয়ানের রিসার্চ এর বিষয়ে সব জেনেশুনেই এই রিস্ক নিয়েছে।

আহিয়ান ধীরে ঝুঁকে পেশেন্টের চোখের দিকে তাকাল।

তারপর নরম কণ্ঠে বলল-

"Mr. Karim... can you hear me?" আপনি কি আমার

কথা শুনতে পাচ্ছেন..?

লোকটার চোখে যেন হালকা একটা পরিবর্তন এলো।

সে আবারও বলল-

"Relax... আমি আছি। আপনি এত চাপ নিবেন না। ধীরে

ধীরে চেষ্টা করুন"

তারপর সে নার্সদের দ্রুত নির্দেশ দিল- কিছু কাজ

করার। আহিয়ানের কথা অনুযায়ী নার্সরা সাথে সাথেই চিকিৎসা শুরু করে দিল। আহিয়ান নিজের হাত দিয়ে পেশেন্টের pulse চেক করল।

তারপর লক্ষ্য করল-

লোকটি মাথা খুব হালকা করে ডান-বাম করার চেষ্টা করছে।

আহিয়ান প্রথমে থমকে গেল। অতঃপর পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র ডক্টর এর উদ্দেশ্যে বলল:

"Did you see that...?"

পাশের ডাক্তার অবাক হয়ে বলল-

"Sir... he is trying to move...!"

কয়েক সেকেন্ডের জন্য পুরো রুমটা নিস্তব্ধ। তারপর আবার

পেশেন্টটা চেষ্টা করল। এইবার একটু বেশি স্পষ্টভাবে... মাথাটা সামান্য কেঁপে উঠল।

...

সেটা দেখে যেন আহিয়ানের বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে ধীরে পেশেন্টের কাঁধে হাত রাখল-"Good... very good... চেষ্টা চালিয়ে যান ..." তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে।

কয়েক মিনিটের মধ্যে শ্বাসপ্রশ্বাসও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। মনিটরের শব্দগুলোও আগের মতো steady হয়ে গেল।

এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। জুনিয়র ডাক্তার ফিসফিস করে বলল-"Sir... এটা কি possible...?"

আহিয়ান চোখ সরাল না পেশেন্টের দিক থেকে। খুব ধীরে বলল-"Response শুরু হয়েছে..."

তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল।

মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে-এক সপ্তাহ আগে...

সে নিজের তৈরি ইনজেকশনটা প্রথমবার এই মানুষটার শরীরে প্রয়োগ করেছিল। তবে সবকিছু গোপনে... হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত ডাক্তার ছাড়া কেউ জানে না।কারণ- এই রিস্ক যদি ব্যর্থ হয়... তাহলে সব শেষ। কিন্তু আজ... পেশেন্টের এই ছোট্ট নড়াচড়া-এই সামান্য সাড়া- এটাই তার চার বছরের পরিশ্রমের প্রথম আলো।

সে ধীরে চোখ বন্ধ করে এক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর খুব নিচু স্বরে বলল-

"Thank god..."

পাশ থেকে এক সিনিয়র ডাক্তার এগিয়ে এসে বলল-"Dr. mahadiv... this is remarkable..." আহিয়ান এবার সোজা হয়ে দাঁড়াল। তার চোখে এখন আর টেনশন নেই-

আছে দৃঢ়তা।

সে শান্ত কণ্ঠে বলল-

...

"We are not done yet... but we are on the right track."

তারপর পেশেন্টের দিকে তাকিয়ে আবার বলল-"আপনি পারবেন... ধীরে ধীরে সব পারবেন..."

লোকটার চোখের কোণ ভিজে উঠেছে।

সে কিছু বলতে পারছে না-কিন্তু তার দৃষ্টি সব বলে দিচ্ছে।

বাইরে তখন সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে।

আর এই ছোট্ট রুমের ভেতরে-

একটা অলৌকিক আশার আলো জ্বলে উঠেছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 174 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন