রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
সেই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে কাক ভেজা হয়ে আহিয়ান বাড়িতে ফিরলো। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো ড্রয়িং রুমে মামা আর মামনি বসে আছে। আহিয়ানকে ভেতরে প্রবেশ করতে দেখে তানভীর এগিয়ে এসে বলল: আজকে এতো রাত হল যে...
ইম্পরট্যান্ট কাজ ছিল.. তাই লেট হয়েছে। কিন্তু তোমরা
এখনো জেগে আছো কেন..?
এবার বন্যা এগিয়ে এসে বলল: তোর অপেক্ষায় ছিলাম। ফ্রেশ হয়ে আয়.. আমি খেতে দিচ্ছি।
তৃধা খেয়ে ঘুমিয়েছে।
হ্যা। আজকে ওর শরীরটা বেশি ভালো না। সন্ধ্যা থেকে কয়েকবার বমি করেছে। আল্লাহ আল্লাহ করে পরীক্ষা কয়টা শেষ করতে পারলেই শান্তি।
আহিয়ান পুরো কথা শুনে বন্যার উদ্দেশ্যে বলল: আমিও সেই অপেক্ষায় আছি.. মেয়েটা বাড়ি থেকে বের হলেই টেনশনে কাজে মন বসাতে পারি না।
তানভীর আহিয়ানের কাঁধে হাত রেখে বলল: তুই এত টেনশন করিস না। তোর মামনি তো সারাক্ষণ তৃধার কাছেই থাকছে। যেকোন প্রয়োজনে সঙ্গে সঙ্গে তোকে কল দিবে।
আহিয়ান সম্মতি জানিয়ে মামুনির দিকে তাকিয়ে আবারও বলল: মামনি, নানান কাজে বাড়ি ফিরতে আমার প্রায় প্রায়ই অনেক রাত হয়। তুমি আমার জন্য টেবিলে খাবার বেড়ে গিয়ে ঘুমিয়ে থাকবে। প্রতিদিন রাত জাগলে তুমি অসুস্থ হয়ে পড়বে।
বন্যা মৃদু হেসে বলল: সমস্যা নেই বাবা। আমার কিছু হবে না।
_ডাক্তার কি তুমি নাকি আমি..? আমি যেহেতু বলেছি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারমানে সেটাই।
আহিয়ানের কথা শুনে তানভীর ও বন্যা মৃদু হাসলো।
অতঃপর আহিয়ান গেল বেডরুমের দিকে। ভেতরে প্রবেশ করে দেখল তৃধা ঘুমাচ্ছে। সে সরাসরি ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রয়িং রুমে এলো ডিনার করতে। ডিনার শেষ করে রুমে যেতেই দেখলো তৃধা ঘুম থেকে জেগে গেছে।
আহিয়ান কে দেখে মেয়েটা মৃদু কন্ঠে বলল: আপনি এসেছেন..?
আহিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে তৃধার পাশে শুয়ে পরলো।
অতঃপর মেয়েটার মাথা নিজের বাহুতে রেখে আলতো করে বুকে জড়িয়ে বলল: এখন কেমন লাগছে..
তৃধা আহিয়ানের বুকের কাছের টি-শার্টে নাকমুখ ঘসে বলল: আমার কিছু ভালো লাগছে না। কেমন জানি দম বন্ধ করা অস্বস্তি লাগছে।
আহিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল: এ সময় একটু এমন লাগবেই। সব ঠিক হয়ে যাবে।
মেয়েটা মুখ ভাড় করে বলল: আপনি ফিরতে এত দেরি
করলেন কেন..?
তখনই আহিয়ান তৃধাকে বালিশে শুইয়ে মুখের উপর হালকা ঝুঁকে বলল: জানো আজকে কি হয়েছে..?
মেয়েটা কন্ঠে আগ্রহ নিয়ে জ্বল জ্বলে চোখে তাকিয়ে বলল:কি...
আমি যে পেশেন্টের উপর আমার ইনজেকশন এবং থেরাপি এপ্লাই করেছি.. সে রেসপন্স করেছে।
তৃধা খুশিতে চেঁচিয়ে উঠে বলল: সত্যিই..?
...
__আরে আস্তে, এ সময় তোমার এত জোরে চেঁচামেচি করা ঠিক না।
তৃধা দমে যেতে ই মেয়েটার নাকে নাক ঘসে বলল: বিশ্বাস করো আমি জীবনেও ভাবিনি এত তাড়াতাড়ি রেসপন্স করবে। কিন্তু তবুও ভাগ্য আমাদের সহায় হয়েছে। এখন শুধু উনার সুস্থ হওয়ার অপেক্ষা।
শহরের ব্যস্ত নগরী সারাদিনের হইহুল্লোড় কাটিয়ে ধরণীতে নামিয়ে এনেছে নিরব রাত। রিহানের কিছুতেই ঘুম আসছে না। বিয়ের পর থেকে সে কি তার আহিয়া পাখিকে ছেড়ে কখনো ঘুমিয়েছে.. ঘুমায়নি তো। কিন্তু গত এক মাস যাবত খাটের এক কোনায় থাকে রিহান আরেক কোনায় আহিয়া। আর মাঝখানে হিমেল ও রিফাত ঘুমায়। বউটাকে কাছে পাওয়া তো দূরের কথা একসাথে ঘুমায়নি পর্যন্ত গত এক মাস। আহিয়া পাখিটাও হয়েছে হাড় বজ্জাত মহিলা। একটু কাছে ডাকলেই ছেলেদের উসিলায় পালাই পালাই করে।
রিহান নাক মুখ কুচকে উঠে বসলো। কিছু একটা ভেবে হালকা ঝুঁকে বড় ছেলের কপালে চুমু এঁকে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে দোলনায় শোয়ালো। অতঃপর ছোট ছেলেকেও একইভাবে চুমু দিয়ে কোলে নিতে গেলেই ওয়া ওয়া বলে কেদে উঠলো। ছেলের কান্নার শব্দে আহিয়া ধরফরিয়ে ওঠে বসলো। দেখল রিহানের কোলে রিফাত কিন্তু হিমেল কোথাও নেই। হঠাৎ করে ঘুম থেকে উঠে মেয়েটা তো কিছুই বুঝতে পারছে না। সে তাড়াহুড়া করে রিহান কে জিজ্ঞেস করল: হিমেল কই রিহান। আপনি কি করেছেন আমার ছেলেকে..?
রিহান আহিয়াকে শান্ত করতে বলল: হিমেলকে আমি দোলনায় শুইয়ে দিয়েছি।
আহিয়া ভ্রু কুচকে বলল_কেন..?
রিহান রিফাতকে দোলনায় শুইয়ে দিতে দিতে বলল: আমার
বউয়ের সাথে ওরা কেন ঘুমাবে..?
_এটা কেমন ধরনের কথাবার্তা রিহান। আমি তো ওদের মা
নাকি..
রিহান বিছানায় বসে আহিয়া কে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে বলল: বাচ্চা ছেলে দুইটাকে দুইটা বউ কিনে এনে দেব। তাহলে যদি তারা অন্তত আমার বউটাকে ছাড়ে। ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠলো। সেটা দেখেই রিহান মেয়েটার গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে
বলল: আই মিস ইউ জান।
আহিয়া কিছু বলবে তার আগেই রিফাত আবারো কেঁদে উঠলো। সেটা দেখে রিহান নাকমুখ কুচকে আহিয়ার দিকে
তাকিয়ে বলল: তোমার ছোট ছেলেকে একটু শাসন করো..
বজ্জাত পোলা বাপ মায়ের রোমান্সে ডিস্টার্ব করে।
ছেলেকি আমার একা..?
রিহান ছেলেদের দিকে তাকিয়ে বলল: হিমেল আমার ছেলে তাই বাপের মত ভদ্র হয়েছে। ছোটটা হয়েছে মায়ের মত দুষ্টু।
আহিয়া উঠে গিয়ে রিফাতকে কোলে নিয়ে বলল: একদম আমাদের মা ছেলের নামে বদনাম ছড়াবেন না।
দেখতে দেখতে শেষ হয়ে গেল তৃধার সকল এক্সাম।
আজকেই তাদের শেষ পরীক্ষা ছিল। এক্সাম শেষ করে তারা হলের বাইরে আসতেই নীল এগিয়ে এসে বলল: শহীদ
মিনার চত্বরে যাই, সেখানে আমি নাজমুল, সজীব ও আশিক কেও আসতে বলেছি। সোভা তৃধার দিকে তাকিয়ে বলল: কি এমন কথা বলবি এখানেই বল.. তৃধা আবার কষ্ট করে সেখানে যাবে।
নীল স্বাভাবিক কণ্ঠে বললো: অনেক ইম্পরট্যান্ট কথা।
তোদের সবাইকে একসাথে বলতে চাই। বেশি সময় নিবো না পাঁচ মিনিট হলেই চলবে।
ওর কথার গুরুত্ব বুঝতে পেরে তৃধা বলল: চল আমি যাচ্ছি। অতঃপর তৃধা নিজের মামমাম কে ওয়েটিং রুমে কিছুক্ষণ..
অপেক্ষা করতে বলে ধীরে ধীরে এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। যেখানে একসময় তাদের একসাথে অনেক আড্ডা হতো। কত হাসিখুশি খুনসুটিতে কেটেছে দিনগুলো। ভার্সিটির লাইফটা যেন দেখতে দেখতেই শেষ হয়ে গেল। ভার্সিটির আনাচে-কানাচে বন্ধুদের একসাথে বসে আড্ডা দেওয়া আর হবে না। নাজমুলের কন্ঠে গান শোনা হবে না।
নীল আর আশিকের মারামারি দেখা হবে না। জীবনের সবচেয়ে মধুময় স্মৃতি বোধ হয় এখানে রেখেই সবাই সবার মতো বিদায় নিবে আজ।
ওরা যেতেই দেখলো শহীদ মিনারের সিড়িতে ওদের তিন ছেলে বন্ধু বসে আছে। তৃধাকে দেখে নাজমুল সিঁড়িতে ফু দিয়ে ধুলা সরিয়ে বসতে দিল। জুই ও সোভার সাহায্যে মেয়েটা ধীরে ধীরে বসলো। সকলের মনই আজকে বেশ খারাপ। জুই তো ছলছল চোখে বলেই উঠল: আমাদের কি আর এভাবে কখনো আড্ডা দেওয়া হবে না..?
ওর মুখ থেকে এ কথা শুনে সকলের কণ্ঠ যেন ভারী হয়ে আসছে।
সজীব গলা খাঁকারি দিয়ে বলল: হবে না কেন..? চাকরির সূত্রে হলেও তো সবাই একই শহরে থাকবো। মাঝেমধ্যে একজন দায়িত্ব নিয়ে সবাইকে কল করে দেখা করতে বলবি। ব্যাস, এক কলেই ছুটে আসবো সবাই।
নীল চোখের পানি ছেড়ে দিয়ে বলল: তোদের কথা আমার অনেক মনে পড়বে...
আশিক মেয়েটার চুলে টান দিয়ে বলল: এই লাল নীল কান্না করছিস কেন..? তোকে কান্না করার সময় প্যাঁচার মতো দেখায় সেটা কি জানিস।
নীল তেতে উঠে আশিকের বাহুতে স্কেল দিয়ে বাড়ি মেরে বলল: আমাকে একদম লাল নীল বলবি না বাবলা..
আশিক ব্যথায় আউচ শব্দ করে বলল: লাল নীল।
বাবলার বাবলা.. তোকে তো আমি..
নাজমুল মৃদু ধমকে ওদের মারামারি থামিয়ে দিল।
সেটা দেখে সকলেই কষ্ট চেপে হেসে উঠেছে।
সোভা কাঁদতে কাঁদতে হেসে দিয়ে বলল: নাজমুল আমি কিন্তু
তোকে এখনো ক্ষমা করিনি.. তুই আমাকে মিথ্যে বলে অনেক কাঁদিয়েছিস।
নাজমুল দুহাত জোর করে ক্ষমা চাওয়ার অভিনয় করে বলল: ক্ষমা দে মেরি মা। কি করলে তোর মন থেকে এই দুঃখ যাবে..?
...
সোভা চোখের পানি মুছে ফুপিয়ে কেঁদে উঠে বলল: তোর বিয়েতে আমাকে ডাবল রোস্ট খাওয়াবি বুঝলি। তাহলে ভেবে দেখব ক্ষমা করা যায় কিনা..
ওর কথায় সকলে অশ্রু ভরা চোখেও হেসে দিল।
তৃধা ওদের উদ্দেশ্যে বলল: আমার ভীষণ কষ্ট হচ্ছে রে।
বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে জীবনে জড়িয়ে থাকা সবচেয়ে কাছের মানুষগুলো থেকে দূরে সরে যাচ্ছি।
জুই ওকে সান্ত্বনা দিয়ে বলল: আরে পাগলি কষ্ট পাচ্ছিস কেন..? আমাদের আবার দেখা হবে। তোর বেবি হওয়ার পরই তো আমরা সবাই দেখতে যাব পুচকি কে।
অতঃপর জুই সকলের দিকে তাকিয়ে বলল: তোরা সবাই বল
আমরা দেখতে যাব না..?
ওর কথায় সকলেই সম্মতি জানিয়ে বলল তৃধার বেবি হলে সবাই দেখতে যাবে।
হঠাৎ করেই নীল ব্যাগ থেকে ছয়টা wedding card বের করে সকলের উদ্দেশ্যে বলল: এতক্ষণ কথায় কথায় তোদের বলা হয়নি। সামনের মাসে আমার বিয়ে। আমি চাই তোরা সবাই যার যার পার্টনারকে নিয়ে উপস্থিত থাক।
ওর কথায় মুহূর্তেই যেন উপস্থিত হইহুল্লোড় সব থেমে গেল। নাজমুল নীলের উদ্দেশ্যে বলল: কিরে ভাই কেমনে কি..?
হঠাৎ করে তোর বিয়ে ঠিক হইল আমরা তো কিছু টেরই পাইলাম না। ডুইবা ডুইবা কোন গাঙ্গের পানি খাইছোস..?
নীল এক নজর তাকালো আশিকের দিকে। ছেলেটা চুপচাপ এদিকেই তাকিয়ে আছে। নীল নজর ঘুরিয়ে বলল: আসলে তোরা কতটুকু জানিস আমি জানিনা। আমি মধ্যবিত্ত
ফ্যামিলির মেয়ে। বছর দুয়েক আগে আব্বু ক্যান্সারে মারা যায়। তখন আমরা অনেক টাকা ঋণ হয়ে বাড়িটা বড় চাচার কাছে বন্ধক রাখি। আমার চাচা অনেক ভালো মানুষ। এই দুই বছরে টাকার জন্য একবারও চাপ দেয়নি। উল্টো সব সময় আমাদের ফ্যামিলির খোঁজখবর রেখেছে। মাসখানেক আগে উনি এসে ভাইয়া এবং আম্মুর কাছে আবদার করে তার ছোট ছেলের জন্য আমাকে বউ করে নিয়ে যাওয়ার। আমার কাজিন এমনিতেই যথেষ্ট ভালো। তার মতো ছেলেকে রিজেক্ট করার কোন কারণ আমার ফ্যামিলির কাছে নেই। এর মাঝে আবার চাচা জানিয়েছে আমাদের বিয়েটা হয়ে গেলে বাড়ি বন্ধকের টাকাটা আর ফেরত দিতে হবে না। সব মিলিয়ে আমার এক্সামে পর বিয়ের ডেট ঠিক হয়।
নীলের বলা শেষ হতেই আশিক ভারী কন্ঠে বলল: আর তুই কি চাস..?
নীল নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অতঃপর আশিকের চোখে চোখ রেখে ধরা কন্ঠে বলল: আমার ফ্যামিলি যা করবে নিশ্চয়ই আমার ভালোর জন্যই করবে।
মুহূর্তেই উপস্থিত পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল। সজীব আলতো করে আশিকের কাঁধে হাতে রাখলো। এতক্ষণ সকলেই ওদের দুইজনের কথাগুলো শুনছিল। তখনই নীলের ফোন বেজে উঠল। মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর ফোন রিসিভকরে ছোট্ট করে বলল: আপনি দাঁড়ান আমি আসছি। ফোন কেটে নীল বিয়ের কার্ডগুলো সকলের হাতে ধরিয়ে দিয়ে বলল: উনি গেটে দাঁড়িয়ে আছে। আমাকে যেতে হবে.. তোরা ভালো থাকিস। বিয়েতে দেখা হবে।
কথাটা বলেই নিল উপস্থিত সকলের দিকে তাকিয়ে পা বাড়ালো ভার্সিটির প্রধান ফটকের দিকে। এই পুরোটা সময় আশিক কার্ড হাতে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার পানে। একদম গেটের কাছে গিয়েও কি ভেবে যেন নীল একবার পিছু ঘুরে সকলকে দেখলো। তারপর চুপচাপ বেরিয়ে গেল।