ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

176

লেখক: ফারজানা মনি

আজ ২০ জুলাই রোজ সোমবার......

এখন সকাল আটটা বেজে ৩০ মিনিট। ‌ কিছুক্ষণ আগেই তৃধার নরমাল ডেলিভারিতে মেয়ে বাবু হয়েছে। আহিয়ান তো খুশিতে মেয়েকে কোলে নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েছে। হসপিটালে খান বাড়ির সকলেই উপস্থিত। কিন্তু আহিয়ান বেবিকে এখন পর্যন্ত অন্য কারো কোলে দিচ্ছেই না। ছেলের পাগলামি দেখে মেঘ সবাইকে বলল পরে কোলে নিতে। আহিয়া সেই কখন থেকে ভাইজিকে কোলে নিতে চাইছে। কিন্তু আহিয়ান তো নাছর বান্দা।

ডেলিভারির পর তৃধা জ্ঞান হারিয়েছে। বর্তমানে তাকে কেবিনে শিফট করে স্যালাইন লাগানো হয়েছে। ‌ হিমেল ও রিফাত কে তাদের দাদির কাছে রেখে আহিয়া ও রিহান সকাল সকাল হসপিটালে উপস্থিত হয়েছে। তারা এসে দেখে আহিয়ান মেয়েকে কোলে নিয়ে আদর করছে।

অবশেষে ডক্টর তৃধার সাথে দেখা করার অনুমতি দিতেই আহিয়ান মেয়েকে বোনের কোলে দিয়ে কাঁপা পায়ে হাটলো সেদিকে। তৃধা অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ছিল। ‌ ক্লান্তিতে যেন তার দু চোখ লেগে আসছে। কেবিনের স্লাইডিং ডোর খোলার মৃদু শব্দে মেয়েটা ঘাড় ফিরিয়ে তাকালো। তখনই নজরে এলো তার জন্য উন্মাদ পুরুষটাকে। ‌ লোকটা এখনো রাতের টি-শার্ট ও ট্রাউজার পড়ে আছে। সুন্দর সিল্কি চুলগুলো আজকে উস্কো খুসকো হয়ে এলোমেলো ছড়িয়ে পড়েছে কপালে। হাতের ঘড়িটাও আজকে হাতে নেই। চোখ দুটো লাল হয়ে আছে।

আহিয়ান ধীর পায়ে এগিয়ে এসে তৃধার সামনে চেয়ার টেনে বসলো। ‌ মানুষটার চোখ দুটো যেন আজকে অদ্ভুত শান্ত। ‌ তবে কিছুক্ষণ আগেও যে এই মানুষটার উপর প্রচন্ড ঝড় বয়ে গেছে সেটা তার অবুঝ আদল দেখলেই বুঝা যায়।

আহিয়ান হালকা ঝুঁকে তৃধার কপালে চুমু খেলো। মুহূর্তেই মেয়েটা আবেশে চোখ বন্ধ করে নিল। আহিয়ান দীর্ঘক্ষন তৃধার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ছোট ছোট চুমু খেয়ে অবুঝ বাচ্চাদের মতো বলল: পরি, আমি বলেছিলাম না তোর মত আরেকটা পরি আমার ঘরে আসবে। দেখলি তো আমার কথা মিলে গেল। আমাদের জুনিয়র পরি চলে এসেছে।

আহিয়ানের কথা শুনে তৃধা ফুপিয়ে কেঁদে উঠলো। সে আজ সত্যিই ভীষণ খুশি। যদিও ছেলে মেয়ে যাই হোক প্রথম বাচ্চা হিসেবে তারা এমনিতেই খুশি। কিন্তু আর কেউ না জানুক সে তো জানে তার আহিয়ান ভাই খোদার কাছে একটু বেশি করেই একটা মেয়ে চেয়েছিল। লোকটার অনেক শখ একটা মেয়ে বাবুর। প্রেগনেন্সির এই নয় মাসে আহিয়ান ভাই একটা মেয়ের জন্য হাজারো কল্পনার স্মৃতি বুনেছে। অবশেষে খোদা তার মুখের দিকে চাইল। প্রাপ্তির খাতা আজ পরিপূর্ণ।

এদিকে কেবিনের বাহিরে বেবিকে নিয়ে সবাই কারা কারি লাগিয়ে দিয়েছে। একজনের পর একজন কোলে নিয়েই যাচ্ছে। আদিবা বার বার বলছে বেবি তার মত হয়েছে। এদিকে আহিয়া বলছে তার মত। ‌ এসব নিয়ে দুই বোন সেই কখন থেকে ঝগড়া করছিল। এর মাঝে হসপিটালে ঊষা এসে হাজির হয়েছে নিজের বাবা মায়ের সাথে। ‌ এখন সে বলছে বেবি নাকি তার মত হয়েছে। ওদের কান্ড দেখে সকলেই হাসছে।

অবশেষে আবির নাতনিকে কোলে নিয়ে বলল :অন্য কারো মত নয়, আমার পিচ্চি বউ আমার মত হয়েছে। সেটা শুনে তানভীর নাকফুলিয়ে বলল: ইস বললেই হলো.. আমার ইয়াং নাতনি তোমার মত বুড়োর বউ কেন হতে যাবে..? সে বউ হলে আমার হবে।‌ আমি তো তোমার থেকে বয়সেও ছোট এবং বেশি ইয়াং।

আবির শব্দ করে হেসে বলল: একবার ভুড়ির দিকে তাকা, তারপর নিজেকে ইয়াং দাবি করিস।‌ আমাকে দেখেছিস, এখনো ইয়াং বয়সের বডি ধরে রেখেছি। মানুষ দেখলে বুঝতেই পারে না আমার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে ।

তানভীর নিজের পেটের দিকে তাকিয়ে হতাশ হলো। এই ভুড়িটাকে কি এই সময় ই বাড়তে হলো। একটুর জন্য সে ভাইয়ার সাথে কথায় পারলো না।

তখনই সেখানে এলো আহিয়ান। পাপার কোল থেকে মেয়েকে কোলে নিয়ে বলল: আমার একমাত্র প্রিন্সেস কে তোমাদের কারো কাছে বিয়ে দিব না.. দেশে কি সুদর্শন রাজপুত্রের অভাব পড়েছে..? আমার পুতুলকে আমি তোমাদের মত বুড়োর কাছে কেন বিয়ে দিতে যাব।

ছেলের কথা শুনে মেঘ ও বন্যা যার যার স্বামীর দিকে তাকিয়ে হেসে দিল। আবির ও তানভীর বৌদের মুখে বিদ্রুপপূর্ণ হাসি দেখে খানিকটা ভড়কে গেল বোধ হয়।

তৃধাকে পরের দিন হসপিটাল থেকে নাম কেটে দেওয়া হলো। ‌ এবারও আবীর আর তানভীর আহিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করল বউ বাচ্চা সহ খান বাড়িতে যেতে। কিন্তু আহিয়ান তার আগের কথায় অনড়। সে মেয়ে ও মেয়ের মাকে নিয়ে ভাড়া করা বকশিবাজারের ফ্ল্যাটে গিয়েই উঠল। তানভীর ও বন্যা তো মাসখানেক আগে থেকেই সেখানে থাকছে। এখন আবার হসপিটাল থেকে সরাসরি আহিয়ানের মাম্মা এসেছে কয়েকদিনের জন্য নাতনিকে সময় দিতে। আবিরের নিজেরো ইচ্ছে নেই একমাত্র নাতনিকে ছেড়ে থাকার । তাই তানভীর বন্যাকে কয়েকদিনের জন্য খান বাড়িতে ঘুরে আসতে বলে তারা দুইজন থেকে গেল ছেলে ও ছেলের বউয়ের পাশে।

অনেকদিন পর পাপা ও মাম্মাকে নিয়ে একসাথে থাকতে পেরে আহিয়ান নিজেও অনেক খুশি। আহিয়ানের বাড়িতে তিনজন কাজের মেয়ে। তাই সংসারের কোন কাজে মেঘকে হাত দিতে হয় না। সে সারাক্ষণ নাতনির খেয়াল রাখে। তৃধার মেয়েও সারাক্ষণ গোল গোল চোখ করে দাদীকে দেখে। কিন্তু সন্ধ্যারাতে দাদুভাই বাড়ি ফেরার আগেই ঘুমিয়ে যায়। সেটা নিয়ে অবশ্য নাতনির উপর আবিরের অনেক অভিমান। নাতনি টা কেন যে সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমিয়ে যায় সে বোঝে না। আবির প্রতিদিন অফিস থেকে ফিরে বাবুকে গালে আলতো করে চাপর দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। মেঘ কত বোঝায় এ সময় বেবিরা ঘুমাবেই তবুও আবিরের যেন নাতনির প্রতি অভিযোগের শেষ নেই।

বেবি র পাঁচ দিনের দিন আহিয়ান বড় একটা গরু আকিকা দিয়ে সে যেখানে থাকে সেখানের পুরো মহল্লার মানুষকে খাইয়েছে। সেই সাথে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছে।‌ তারপরের দিন আবির খান বাড়িতে তিনটা গরু আকিকা দিয়েছে তিন নাতি নাতনির নামে । যদিও আহিয়ার বেবি হওয়ার পরে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়েছিল। ‌ তবুও আহিয়ান- তৃধার মেয়ের উসিলায় আবারো হিমেল, রিফাত ও আহিয়ানের মেয়ের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

দুই বার করে আকিকা দিয়ে আহিয়ানের প্রিন্সেসের নাম রাখা হয়েছে আয়রা খান পুতুল। খান বাড়িতে আকিকা দিয়ে আবির নাম রেখেছে আয়রা খান। আর আহিয়ান মেয়েকে কোলে নিয়ে সারাক্ষণ ডাকতে থাকে পুতুল। সব মিলিয়ে মেয়েটার নাম হয়ে গেছে আয়রা খান পুতুল।

একে একে সকল আত্মীয়-স্বজনরা এসে দেখে যাচ্ছে পুতুলকে। সেই সাথে পুতুল পেয়েছে অসংখ্য গিফট। একদিন তৃধার বন্ধুরা এসেছিল তৃধা ও তার মেয়েকে দেখতে। সেদিন সবাই আসলেও আশিক আসেনি। তবে আশিকের পরিবর্তে আরেকজন এসেছিল যে হল নীলের হবু হাজব্যান্ড।

আশিক যে একেবারে আসেনি সেটা কিন্তু নয়। তৃধার সকল বন্ধুরা দেখে যাওয়ার দুইদিন পর আশিক সজীব ও নাজমুল কে নিয়ে এসে দেখে গেছে বান্ধবীকে। নাজমুল আরেকদিন এসেছিল হৃদিকে নিয়ে। মেয়েটা খুব করে নাজমুল এর কাছে বায়না ধরেছিল তৃধা আপু ও তার বেবিকে দেখার। তাইতো নাজমুল আর না করেনি।

আহিয়ানের সকল বন্ধুরাও এসেছিল। বর্তমানে আহিয়ানের বাড়িতে পুতুলের থেকে বড়লোক বোধহয় আর কেউ নেই। ‌ তাকে সবাই এত এত গিফট দিয়ে যাচ্ছে। আহিয়া ভাইজিকে ঝুমকো সহ স্বর্ণের চুড়ি বানিয়ে দিয়েছে। মেয়েটা হাত পা নাড়লেই ঝুমুর ঝুমুর শব্দ হয়। আর সেটার শব্দে পুতুল এখন খিলখিলিয়ে হাসে।

তবে সবাই পুতুলকে গিফট করলেও। আহিয়ান কিন্তু সুন্দর একটা ডায়মন্ড নেকলেস গিফট করেছে তৃধাকে। তার পরী না থাকলে তো কখনো পুতুল দুনিয়াতে আসতোই না। তাই সবার আগে তার কাছে গিফট পাওনা তার পরির। তাছাড়া তার যা কিছু আছে সবই তো পরি ও পুতুলের।

নরমাল ডেলিভারি হওয়ায় তৃধা রানী অল্প কয়েক দিনেই সুস্থ হয়ে গেছে। সে এখন সংসারের নানান কাজে ছুটে বেড়ায়। পুতুলকে দেখার জন্য তো পুতুলের নানি অথবা দাদী সর্বক্ষণ এখানে আছেই। তাই পুতুল কে নিয়ে তৃধার এত টেনশন করতে হয় না। সে সংসারে মন দিয়েছে বেশ।

দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে। আহিয়ানের স্পেশাল ট্রিটমেন্ট এ রাখা পেশেন্ট এখন আগে থেকে অনেকটা রিকভারি করেছে। ওনার এত ভাল রেসপন্স দেখে সিনিয়র ডক্টরদের কাছ থেকে আহিয়ান অনুমতি পেয়েছে আরও কয়েকজনকে ইনজেকশন ও থেরাপি এপ্লাই করার। তাই আহিয়ান আরো চারজনকে স্পেশাল কেয়ারে রেখেছে। সর্বোপরি, এই পাঁচজন যদি একবার ঠিক হয়ে যায় তাহলেই আহিয়ানের এত কষ্ট সব সার্থক।

এদিকে দীর্ঘদিন পর মায়ের বাড়িতে এলো আহিয়া। রিহানের সাথে সে প্রায় চুক্তি করে এসেছে বাবুদের নিয়ে এক সপ্তাহ খান বাড়িতে থাকবে। আবির ও তানভীর গিয়ে আহিয়াকে বাড়িতে এনেছে। রিহানকে অনেকবার বলেছে আসতে। সে জানিয়েছে পরে আসবে।

তানভীর ও বন্যা তৃধার বাড়িতে আছে‌ বর্তমানে। তারা ব্যতীত সকলেই ‌ হিমেল ও রিফাত কে নিয়ে মেতে উঠেছে খান বাড়িতে। ‌ আলী আহমেদ খান তো মুখ গম্ভীর করে বলেই উঠলেন: নাতির ঘরের পুতি দেখে ফেলেছি। এখন যদি মরেও যাই তবুও আফসোস নেই।

আহিয়া খান বাড়িতে এসেছে বিকেলে। ‌ কিন্তু রাত আটটার দিকেই দেখা গেল রিহান এসে দাঁড়িয়েছে খান বাড়ির দরজায়। রাই কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে রিহানকে দেখেই বেশ অবাক হয়েছে। রিহান হাতের ফল মিষ্টি গুলো ‌ কাকি শাশুড়ির হাতে ধরিয়ে সালাম দিয়ে বলল: অফিস থেকে বাড়ি ফিরে ছেলেদের না দেখে অস্থির লাগছিল। তাই চলে এলাম।

রাই প্রথম একটু অবাক হয়েছিল কারণ বিয়ের পর রিহান গত ৩-৪ বছরে চার দিন এসেছিল কিনা সন্দেহ। সেই ছেলে সন্তানের টানে অফিস থেকে ফিরেই খান বাড়িতে পা রেখেছে। সে দরজার কাছ থেকে সরে দাঁড়িয়ে বলল: ভেতরে এসো বাবা..

রিহান ভেতরে প্রবেশ করেই ড্রয়িং রুমে দেখল হিমেল মালিহা খানের কোলে আর রিফাত তার মায়ের কোলে। এগিয়ে গিয়ে আহিয়ার কাছ থেকে ছোট ছেলেকে কোলে নিয়ে আদর করা শুরু করল। ‌ রিহানের পাগলামি দেখে সকলেই মিটিমিটি হাসছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 176 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন