ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

177

লেখক: ফারজানা মনি

হাসি খুশি আনন্দে সময় গড়িয়ে যাচ্ছে। হিমেল ও রিফাতের বয়স এখন ১০ মাস। তারা এখন ছোট ছোট পায়ে একটু একটু দাঁড়ানো শিখেছে। কিন্তু ওদের দুই ভাইয়ের পায়ের থেকে বেশি হাত চলে। কেউ কারো থেকে কম নয়। সুযোগ পেলেই একজন আরেকজনের নাকে মুখে থাপ্পর দিয়ে দেয়। আহিয়ার মাঝে মাঝে পাগল পাগল মনে হয় এই দুইটার মারামারিতে। দশ মাস বয়সেই যারা এমন মারামারি করতে পারে তারা ভবিষ্যতে কি করবে আল্লাহ জানে।

এদিকে সাত মাস বয়সের পুতুল বসা শিখেছে । মাঝে মাঝেই হঠাৎ করে বাবা বলে ডেকে ওঠে.. প্রিন্সেস এর মুখে সেই ডাক শুনে আহিয়ানের খুশি যেন আর ধরে না। আজকাল হসপিটালের কাজ শেষ করে বিশেষ দরকার ছাড়া সে দেরি করে না বাড়ি ফিরতে। পুতুলের বয়স যখন চার মাস চলে তখন থেকেই তৃধার internship শুরু হয়েছে। মেয়েটাকে সকাল সকাল হসপিটালে যেতে হয় এবং ফিরতে ফিরতে বিকেল। ‌ যদিও খান বাড়ির প্রত্যেকটা সদস্য চেয়েছিল পুতুলকে তাদের কাছে নিয়ে রাখতে। কিন্তু আহিয়ান রাগারাগি করে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তার একমাত্র কলিজার টুকরা মেয়েকে ছেড়ে সে কিছুতেই থাকতে পারবে না। পরবর্তীতে অবশ্য সবাই এসে আহিয়ানের রাগ ভাঙ্গিয়েছে।

বর্তমানে পুতুলের দেখাশোনা করে টিয়া। তৃধা সকালে মেয়েকে রেখে যায়। দুপুরের লাঞ্চে বাড়িতে আসে। তারপর আবার বিকালে আসে। ‌ পুরোটা সময় পুতুল টিয়ার সঙ্গেই থাকে। ‌ সকালবেলা হসপিটালে যাওয়ার সময় মেয়েটা ডেব ডেব করে তাকিয়ে থাকে তার দিকে। তখন তৃধার একটুও ইচ্ছে হয়না কোথাও যেতে। কিন্তু ডাক্তারদের জীবন তো এমনই। সব জেনেশুনেই তো সে এ জীবনে পা দিয়েছে।

আজ শুক্রবার। ‌ আহিয়ান সকাল সকাল একটা জরুরী প্রয়োজনে হসপিটালে গেছে। ‌টিয়াও আজকে জরুরী প্রয়োজনে কাজে আসেনি। তৃধা মেয়েকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছিল। প্রায় একটা ঘন্টা হয়ে এলো কিন্তু পুতুলের খাওয়া শেষ হওয়ার নাম নেই। মেয়েটা সারা বিছানায় এদিক থেকে সে দিক হামাগুড়ি দিয়ে ছুটে বেড়াচ্ছে। তৃধার তো মাঝেমধ্যে বেশ ভয় হয় কবে জানি মেয়েটা খাট থেকে ধপাস করে নিচে পড়ে যায়। তখন আল্লাহ না করুক মেয়ের মাথা তো ফাটবেই , তার সাথে মেয়ের বাবাইও পুরো বাড়িতে তান্ডব চালাবে।

বেলা বারোটা বাজে । পুতুলকে সোফায় বসিয়ে টিভিতে টম এন্ড জেরি ছেড়ে দেওয়া হয়েছে। পাকা বুড়িটাও মনোযোগ সহকারে দেখছে। তৃধা সেই ফাকে ড্রয়িং রুমটা গোছাচ্ছে। ‌ রিনা ও মিলি কিচেনে সবকিছু পরিষ্কার করায় ব্যস্ত। শুক্রবার হওয়ার বিধায় তৃধা নিজেই আজকে স্বামীর পছন্দমত সকল রান্না করেছে। কিন্তু মেয়েটাকে একটু বেশি সময় দেওয়ার আশায় কিচেন পরিষ্কার করার দায়িত্ব ওদের দুইজন কে দিয়ে সে এসেছে ড্রয়িং রুমে। কিন্তু এসে দেখে মেয়েটা খেলনা গুলোকে পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মেয়েটাকে আর দোষ দিয়ে লাভ কি দেখতে বাবার কার্বন কপি হলেও স্বভাব চরিত্র পেয়েছে তার মতো। তৃধা তার মামমামকে কল দিয়ে পুতুলের ব্যাপারে বিচার দিলেই বন্যা জানায় তৃধা নিজেও নাকি ছোটবেলায় এমন ছিল। মায়ের মুখে এ কথা শুনে প্রতিবারই সে হতাশ হয়ে কল কাটে। মেয়েটা যখন কাজের ফাঁকে ভাবনায় ব্যস্ত, তখনই কলিং বেল বেজে উঠল। তৃধা ঝটপট দরজা খুলতেই দেখল আহিয়ান ভাই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে।

তৃধা দরজায় দাঁড়িয়েই বলল: কি হয়েছে আপনার..? এমন দেখাচ্ছে কেন..?

আহিয়ান কিছু না বলে গম্ভীর মুখে ভেতরে ঢুকলো। সেটা দেখে দরজা লাগিয়ে ওর পিছু পিছু এসে আবারো প্রশ্ন করল: কথা বলছেন না কেন..? সব ঠিক আছে তো..!

তৃধা আর কিছু বলার আগে ই আহিয়ান হঠাৎ করে ওকে পাজা কোলে তুলে ঘুরাতে লাগলো। ওর এমন আচমকা কাজে মেয়েটা ভয় পেয়ে গলা জড়িয়ে ধরে বলল: আরে আরে কি করছেন.. পড়ে যাবো তো..

আহিয়ান ওকে না নামিয়ে ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল: পরি.. আজ আমি সাকসেস ‌.... আমার স্পেশাল কেয়ারে রাখা পাঁচটা পেশেন্ট ই এখন সম্পূর্ণ সুস্থ। আমার এতদিনের পরিশ্রম সফলতা হয়ে ধরা দিয়েছে।

বাবা মায়ের এই রোমান্টিক মুহূর্ত দেখে পুতুল কি বুঝল কে জানে.. সে খিল খিল করে হেসে এলোমেলোভাবে হাততালি দিতে লাগলো। ওর হাতের চুড়ির ঝুমুর ঝুমুর শব্দে আহিয়ান মেয়ের দিকে তাকাল।

এদিকে ড্রয়িং রুমে শোরগোল বেশি হওয়ায় রিনা ও মিলি কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। তারা বোধহয় এই প্রথম ডাক্তার সাহেব কে এভাবে হাসতে দেখছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে তারা আবারও নিজেদের কাজে চলে গেল।

আহিয়ান তৃধাকে নামিয়ে মেয়ের কাছে গেল। পুতুল এখনো হাসছে।‌ বাবাইকে কাছে পেয়ে ছোট্ট ছোট্ট হাতে পুতুল আহিয়ানের গালে স্পর্শ করে বলল: বাব.. বাব..বাববা..

আহিয়ান মেয়ের ছোট্ট হাতে চুমু খেয়ে মোহনীয় কন্ঠে বলল: থ্যাংকস প্রিন্সেস.. আমাদের ছোট্ট সংসারটাকে সুখে ভরিয়ে দেওয়ার জন্য।

পুতুল এবারও কি বুঝলো কে জানে.. মেয়েটা তার বাবাই এর গালে ছোট্ট দু হাত রেখে নাকে কামড় দিয়ে দিল।

আহিয়ান মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে নিল। তিনটা দাঁত উঠেছে মেয়েটার । সুযোগ পেলে সেই দাঁতগুলো কাজে লাগাতে একটুও ভুলে না।

ওদের বাবা মেয়ের কান্ড দেখে তৃধা হাসতে হাসতে সোফায় বসে বলল: বেশ করেছে কামড়ে দিয়েছে.. সারাক্ষণ মেয়ে মেয়ে করেন, আমাকে তো আপনার চোখেই পড়ে না।

আহিয়ান ওর পাশে বসে মেয়েকে কোলে নিয়ে বলল: আমার মেয়েকে জেলাস করছো...?

__ইসস, জেলাস করার কি আছে.. আমার পাপাও আমাকে অনেক ভালোবাসে।

__আর কেউ ভালোবাসে না..?

আহিয়ানের কথা শুনে তৃধা অভিমানী কণ্ঠে বললো : না..

আহিয়ান মুচকি হেসে তৃধার‌ কোমর টেনে কাছে এনে ফিসফিসিয়ে বলল: আমি ভালো না বাসলে পুতুল কি আসমান থেকে পড়েছে..?

তৃধা আহিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল: অসভ্য লোক।

তৃধার রাগী মুখের দিকে এক পলক তাকিয়ে আহিয়ান মেয়ের উদ্দেশ্যে বলল: দেখেছো মামুনি, তোমার মাম্মা দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছে।

পুতুল এই কথা শুনে ছোট্ট ছোট্ট হাতে বাবাইয়ের চুল টেনে ধরল। সেটা দেখে আহিয়ান মেয়েকে কোলে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলল: বউ পেয়েছি একটা হিংসুটে মহিলা.. আর মেয়ে পেয়েছি ঝগড়াটে। উফফ সোনায় বাঁধানো কপাল আমার।

দেখতে দেখতে কেটে গেছে আরও একটি মাস।

এই এক মাসে যেন অনেক কিছুই বদলে গেছে…

আহিয়ানের তৈরি করা সেই স্পেশাল ফর্মুলা এখন আর শুধু একটা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই—

এটা এখন মানুষের মুখে মুখে উচ্চারিত এক আশার নাম।

দেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।

মিডিয়া, নিউজ, সোশ্যাল প্ল্যাটফর্ম—সবখানেই একটাই নাম—ডক্টর মাহাদিব খান আহিয়ান।

যে ছেলেটা একদিন নিজের ছোট্ট ল্যাবে বসে স্বপ্ন দেখেছিল— আজ সে পুরো দেশের গর্ব হয়ে উঠেছে।

আজ একটা বিশেষ দিন।

ঢাকার নামকরা কনভেনশন হলে আয়োজন করা হয়েছে এক বিশাল সম্মাননা অনুষ্ঠানের।

হল রুমটা সাজানো হয়েছে এলিগ্যান্ট লাইটিং আর ফুল দিয়ে।

স্টেজের মাঝখানে বড় করে লেখা—

“Honoring the Pride of Our Nation”

চারপাশে উপস্থিত দেশের নামকরা ডাক্তার, সাইন্টিস্ট, মিডিয়া পার্সন… সবার চোখে একরাশ আগ্রহ—

আজ তারা সামনে থেকে দেখতে পাবে সেই মানুষটাকে,

যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।

ব্যাকস্টেজে বসে আছে আহিয়ান। তার একপাশে আবির ও মেঘ । আর আরেকপাশে তৃধা। আবির নাতনিকে কোলে নিয়ে বসে আছে। তাদের পেছনের সারিতে পুরো খান পরিবার ।

আজ আহিয়ানের পরনে ব্ল্যাক স্যুট, চুলগুলো পরিপাটি করে সেট করা।চোখে হালকা টেনশন… কিন্তু তার চেয়েও বেশি একটা শান্ত আত্মবিশ্বাস।

স্টেজে সম্মানিত ব্যক্তিরা টুকটাক অনেক ভাসন ই দিয়েছে। কিছুক্ষণ পর স্টেজ থেকে ঘোষণা ভেসে এলো

“Now, please welcome… the pride of our nation— Dr. Mahadib Khan Ahiyan!”

চারপাশে হাততালির শব্দে পুরো হল মুখরিত হয়ে উঠল।

আহিয়ান একবার পাপার দিকে তাকালো—

আবির ছেলের চোখে চোখ রেখে মাথা নাড়ল—

“Go…”

একটা গভীর শ্বাস নিয়ে আহিয়ান স্টেজের দিকে এগিয়ে গেল।

তার প্রতিটা পদক্ষেপ যেন বলে দিচ্ছে—

এটা শুধু তার জয় না…

এটা ভালোবাসা, ত্যাগ আর স্বপ্নের জয়।

আহিয়ান স্টেজে উঠে বিশেষ অতিথি ও সিনিয়রদের সাথে ‌ হ্যান্ডসেক করলো। অতঃপর দেশের গর্ব ডক্টর মাহাদিব খান আহিয়ানের হাতে সম্মাননা তুলে দিতে চাইলেন স্বাস্থ্যমন্ত্রী । কিন্তু আহিয়ান সেটা নিজে হাতে না নিয়ে বলল: স্যার কিছু মনে করবেন না। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বাবা-মায়ের। তারা আমার মাথার উপর ছায়ার মত না থাকলে আমি কখনোই এতদূর আসতে পারতাম না। তাই আমি এই সম্মাননা তাদের হাত থেকেই নিতে চাই।

স্বাস্থ্যমন্ত্রী খুশি হয়ে হোস্ট কে ইশারা করলেন। হোস্ট সঙ্গে সঙ্গেই ঘোষণা দিল: এখন আমরা ডাকবো এমন দুইজন মানুষকে যারা ডঃ মাহাদিব খান আহিয়ানের মত মূল্যবান রত্নের গর্বিত কারিগর। Please welcome…

Mr. সাজ্জাদুল খান আবির এবং Mrs. মাহাদিবা খান মেঘ—

যারা শুধু একজন সন্তানের মা-বাবা নন, বরং আমাদের দেশের গর্ব, ডঃ মাহাদিব খান আহিয়ানের পেছনের শক্তি, ভালোবাসা আর অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস।

আজকের এই মঞ্চে আমরা সম্মান জানাতে চাই—

একজন রত্নগর্ভা মা এবং সেই রত্নের গর্বিত কারিগর পিতা-কে।

Ladies and Gentlemen… let’s give them a huge round of applause!

মুহূর্তেই চারদিকে করতালিতে মুখরিত হয়ে উঠল। আবির ও মেঘ দুজনের চোখেই আজ জল চিক চিক করছে। পেছনের সারি থেকে তানভীর ও আদি ভাইয়ের কাঁধে হাত রেখে বলল: যাও ভাইয়া, ছেলেটা তোমাদের অপেক্ষায় আছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 177 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন