তৃধা ওর কথা শুনে মেয়ের দিকে তপ্ত চোখে তাকালো। সেটা দেখে পুতুল ভয় পাওয়ার বদলে ছোট্ট ছোট্ট দুহাত মুখে চেপে কুটকুটিয়ে হাসছে।
তৃধা মেয়েকে কিছু বলবে ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। পুতুল সঙ্গে সঙ্গেই খুশিতে হাততালি দিয়ে বলল: বাবাই এসেছে.. বাবাই এসেছে।
তৃধা দরজা খুলতে গেলে পুতুল মায়ের আঁচল টেনে ধরে বলল: আমাকে কোলে নাও মামমাম।
তৃধা তাই করল। পুতুল টিয়াকে ইশারা দিতেই সে সঙ্গে সঙ্গে একটা ফুলের তোরা পিচ্চি বুড়িটার হাতে ধরিয়ে দিল।
ওদের কাণ্ড দেখে তৃধা মিটিমিটি হাসছে। গতকাল রাত বারোটার পর পুতুলের বাবাইকে পার্সোনালি বার্থডে উইশ করে গিফট দিয়েছে সে। সেটার কথা মেয়েটা জানে না।
তবে সকাল সকাল তৃধা যখন আহিয়া আপুকে কল দিয়ে বার্থডে উইশ করছিল তখন পুতুল শুনেছে আজকে ওর বাবাই এবং ফুপির বার্থডে। কিন্তু যতক্ষণে মেয়েটা জেনেছে ততক্ষণে তার বাবাই হসপিটালে চলে গেছে। মাশাল্লাহ বাবা মায়ের মত পুতুলেরও মাথার জ্ঞান বুদ্ধি অনেক ভালো। তাইতো এত অল্প বয়সেও গভীরভাবে সবকিছু ভাবতে পেরেছে।
তৃধা মেয়েকে কোলে নিয়ে দরজা খুলতেই দেখল আহিয়ান দাঁড়িয়ে। আহিয়ান ওদেরকে দেখে কিছু বলার আগেই পুতুল ফুল গুলো এগিয়ে দিয়ে আধো আধো কণ্ঠে বলল: Happy Birthday Babai..
আহিয়ান মেয়ে ও মেয়ের মায়ের দিকে তাকিয়ে বেশ অবাক হয়েছে। মেয়েটা আধো আধো কন্ঠে আবারো বলল: ফুলটা ধলো বাবাই।
আহিয়ান এক হাতে ফুলগুলো নিয়ে অন্য হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলল: থ্যাঙ্ক ইউ সোনা।
বাবা মেয়ের কান্ড দেখে তৃধা মুচকি হাসলো। অতঃপর সকলেই ভেতরে ঢুকলো । আহিয়ান ঘরটাকে বেলুন দিয়ে সাজানো দেখে বলল: এতসব কে করেছে..?
তৃধা যেতে যেতে বলল: আর কে.. আপনার মেয়ে করেছে..?
আহিয়ান মেয়ের দিকে তাকিয়ে বলল: তুমি করেছ মামমাম..?
পুতুল টোল পড়া গালে মিষ্টি করে হেসে উপর নিচ মাথা ঝাঁকালো। সেটা দেখে আহিয়ান আবারও বলল: কিন্তু তুমি টাকা কোথায় পেলে..?
সঙ্গে সঙ্গেই টিয়া বলে উঠলো: পুতুল ওর মাটির ব্যাংক ভেঙে টাকা বের করেছে ডাক্তার সাহেব। আমি অনেক নিষেধ করেছিলাম কিন্তু শুনেনি।
পুতুল সঙ্গে সঙ্গে টিয়ার দিকে চোখ গোল করে তাকিয়ে ভয় দেখিয়ে বলল: এই টিয়া তুপ। তোমার সাথে আমি খেলব না।
ওর কথা শুনে সকলেই হেসে দিল। পুতুল বাবাইকে সামনের সেন্টার টেবিলের দিকে যেতে বলল। আহিয়ান কারণ জানতে চেয়ে সে দিকে তাকাতেই দেখল সেন্টার টেবিলের উপর ছোট্ট একটা কেক রাখা।
সেটা দেখে আহিয়ান মেয়েকে কোল থেকে নামিয়ে বলল: বাবাই আগে ফ্রেশ হয়ে আসি প্রিন্সেস। তারপর তুমি যা বলবে তাই করব।
এদিকে রিহান আজকে সন্ধ্যায় সন্ধ্যায় বাড়িতে চলে এসেছে। তাকে এত তাড়াতাড়ি বাড়িতে দেখে রাকিব ও রিয়া দুজনেই বেশ অবাক। তবে হিমেল ও রিফাত শান্ত হয়ে বসে আছে। অবশ্য তারা আগে থেকেই জানতো পাপা তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। তাইতো পাপার আদেশে মাম্মাকে জোর করে একটা নীল শাড়ি পড়িয়েছে। আহিয়া এখনো জানেনা রিহান চলে এসেছে। সে কিচেনে শ্বশুর-শাশুড়ির জন্য চা বানাতে ব্যস্ত। চা হাতে বসার ঘরে এসে রিহানকে দেখে সে নিজেও বেশ অবাক হয়েছে।
তখনই শোনা গেল রিহানের গমগমে কণ্ঠস্বর। সিঁড়ি ভেঙ্গে উপরে যেতে যেতে আহিয়ার উদ্দেশ্যে বলল: হিমেলের আম্মু এক কাপ কফি দিও তো।
আহিয়া সেদিকে এক নজর তাকিয়ে আবারো ঢুকলো কিচেনে। কিছুক্ষণের মধ্যে কফি হাতে ঢুকলো নিজেদের সেই চিলেকোঠার ঘরে। সন্ধ্যার বাতাসে ছাদ বাগান থেকে ফুলের ঘ্রানে চারদিকে যেন মৌমৌ করছে। আহিয়া কফির কাপটা বেড সাইট টেবিলের উপর রাখতেই লক্ষ্য করল রিহান শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়েছে।
আহিয়া সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল: আজকে তাড়াতাড়ি ফিরলেন যে..
__কেন খুশি হওনি..?
__এটা কেমন প্রশ্ন..?
__তাহলে খুশি হয়েছে বলছো..?
__সেটা কখন বললাম ..?
__ হওনি...?
__রিহান.. এমন উল্টাপাল্টা প্রশ্ন কেন করছেন..?
আহিয়ার সাথে দুষ্টু মিষ্টি তর্কাতর্কি করতে করতে এতক্ষণে রিহান পুরোপুরি তৈরি হয়ে গেছে। সে এগিয়ে এসে তৃধাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল: মিস করছিলাম আহিয়া পাখি। তাই চলে এলাম তোমাদের সময় দিতে।
আহিয়া হালকা ঘাড় গুড়িয়ে রিহানের দিকে তাকিয়ে বলল: সেটা না হয় বুঝলাম। কিন্তু এই ভর সন্ধ্যাবেলা তৈরি হয়ে কোথায় যাচ্ছেন..?
রিহান মুচকি হেসে আহিয়ার কানের লতীতে চুমু খেয়ে বলল: স্ত্রী সন্তান নিয়ে লং ড্রাইভে যাব।
আহিয়া আশ্চর্য কন্ঠে বলল: কিহ!
__জী ম্যাডাম.. তাড়াতাড়ি তৈরি হয়ে নিন।
তখনই রুমে আসলো হিমেল ও রিফাত। তারা মাম্মা ও পাপাকে দুহাতে জড়িয়ে ধরে বলল: তাড়াতাড়ি চলো, কখন যাবে ঘুরতে..?
আহিয়া আশ্চর্য কন্ঠে বললো: তোরা কি করে জানিস ঘুরতে যাওয়ার কথা।
রিফাত পাপার দিকে তাকিয়ে আধো আধো কন্ঠে বলল : পাপাই তো আমাদের বলেছে তোমার বার্থডে বলে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে।
আহিয়া হতাশ হল বাবা- ছেলেদের পাগলামি দেখে। এতক্ষণে হিমেল পাপার কোলে ঝুলে পড়েছে । সেটা দেখে রিফাত মায়ের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল: কোলে নাও মাম্মা।
এদিকে আহিয়ান ফ্রেশ হয়ে এসে মেয়েকে কোলে নিয়ে কেক কাটলো । সেটা দেখে পুতুলের খুশি তো আর ধরে না। আহিয়ান মেয়ে এবং অর্ধাঙ্গিনী কে নিজের হাতে সেই কেক খাইয়ে দিল। পুতুল নিজেও খাওয়ালো বাবাইকে। সব মিলিয়ে তার ২৯ তম জন্মদিন টা হাসিখুশিতে ভালোই গেল।
গভীর রাত। আহিয়ানের বুকের উপর ছোট্ট পুতুল ঘুমিয়ে আছে। মেয়েটাকে সেই ছোট্ট বেলা থেকে আহিয়ান বুকের উপর ঘুম পাড়িয়ে অভ্যাস বানিয়েছে। এখন সে বাবাইকে ছাড়া ঘুমাতেই চায় না।
তৃধা বিছানায় কিছুক্ষণ এপাশ-ওপাশ করলো। কেন জানি তার ঘুম আসছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টের পেল আহিয়ান নিজেও ঘুমায়নি।
তৃধা এবার স্বামীর দিকে ঘুরে বাহু জড়িয়ে বলল: ঘুমান নি এখনও..?
আহিয়ান শান্ত কণ্ঠে বলল: না। তুমি এখনো জেগে আছো কেন..?
__ঘুম আসছে না.. আপনি ঘুমাননি কেন..?
__এমনি..
__এত কি ভাবছেন..?
কিছুক্ষণ চুপ করে থেকে আহিয়ান তৃধার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুঠোবন্দী করে বলল: আচ্ছা পরি। আমি যদি কখনো তোর কাছ থেকে কিছু লুকাই, পরবর্তীতে সেটা জানতে পারলে কি খুব কষ্ট পাবি..?
তৃধা কিছু একটা ভেবে বলল: আপনি নিশ্চয়ই সেটা আমার ভালোর জন্যই করেছেন.. কিন্তু আজ হঠাৎ এ কথা কেন..?
আহিয়ান তৃধার হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল : তোর এহসানের কথা মনে আছে..?
তৃধার সরাসরি উত্তর এলো: মনে থাকবে না কেন..?
__গুড.. তুই হয়তো জানিস না। এহসান মারা গেছে প্রায় তিনটি বছর হয়ে এলো।
তৃধা আতকে উঠে বলল: কিহ..!
__উত্তেজিত হস না ,আমাকে বলতে দে...
তৃধা শুষ্ক অধর ভিজিয়ে বলল: কিভাবে কি..?
__শেষবার সে যেই মিশনে যায় সেখানেই শহীদ হয়। তখন পুতুল তোর পেটে সাত মাস চলে। তাই আমি তোকে কিছু জানতে দেইনি। আমি চাইনি আমার সন্তান পেটে নিয়ে তুই বিন্দু পরিমাণ টেনশন করিস।
__তাই বলে...
তৃধাকে আর বাকিটা বলতে না দিয়ে আহিয়ান আবারো বলা শুরু করলো: এহসান যখন তোকে বিয়ে করার স্বপ্ন দেখতো তখন কক্সবাজারে একদম সমুদ্র সৈকতের কাছাকাছি একটা ডুপ্লেক্স বাড়ি বানায়। ভেবেছিল বিয়ের পর তোকে নিয়ে থাকবে। কিন্তু ভাগ্য নিয়ে গেল একেক জনকে একেক দিকে। পরবর্তীতে সে নাকি দেশের বাহিরে মিশনে থাকা অবস্থায় জানতে পারে তুই প্রেগন্যান্ট। তাই সে বাড়িটি তোর আর আমার অনাগত সন্তানকে গিফট করতে চেয়েছে।
হয়তো মানুষটা আগে থেকেই জানতো মৃত্যু তার খুব নিকটে। তাই তো পুতুলের জন্মের আগেই এহসান সেই বাড়িটা আমাদের অনাগত সন্তানের নামে দিয়ে গেছে।
ওর মৃত্যুর কয়েক মাস পরে মেহেদী আমাকে সবকিছু জানায়। এবং সেইসব কাগজপত্র আমাকে বুঝিয়ে দেয়। কিন্তু বিশ্বাস কর, যখন আমার মাথায় আসলো আমার সাথে বিয়ে না হলে ওই এহসান হতো আমার কলিজার টুকরা পুতুলের বাবাই। তখন না চাইতেও আমি স্বার্থপর হয়েছি। সেই বাড়ির কথাটা আমি পুতুলকে কখনো জানাতে পারবো না। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। আমি চাইনা সে এহসানের কিছু ব্যবহার করুক।
যদিও এই কয়েক বছর কাগজপত্রগুলো লকারে তালা বন্দি অবস্থায় ছিল। কিন্তু আমি গত সপ্তাহে সেখানে কিছু
এতিম বাচ্চাদের জায়গা দিয়েছি। এবং চূড়ান্ত ঘোষণার মাধ্যমে জানিয়েছি সেটা একটা এতিমখানা হবে। যেটার নাম এহসানের নামে। আমি চাই সবাই এই এতিমখানার মাধ্যমে তাকে মনে রাখুক এবং দোয়া করুক।
আমার মেয়েকে দেখার জন্য তো আমি নিজে এখনো বেঁচে আছি। কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে হাজারো এতিম বাচ্চা । আশা করি তাদেরকে সেই বাড়িতে আশ্রয় দেওয়ায় এহসানের আত্মা খুশিই হবে।
তৃধা ফুপিয়ে কাঁদতে চেয়েও কাঁদলো না। স্বামীর সামনে অন্য পুরুষের জন্য কাদা বোধ হয় মোটেও শোভা পায় না। তাই নিজেকে সামলে নিল। অতঃপর ভেজা কন্ঠে বলল: আপনি যা করেছেন একজন ঠিক করেছেন...?
আহিয়ান পুতুলকে বুকের এক পাশে নিয়ে তৃধাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল: তুই রাগ করিস নি তো জান..?
তৃধা মুচকি হেসে বলল: একটুও করিনি.. আপনি একদম উত্তম কাজ করেছেন..