সময় গড়িয়ে সেপ্টেম্বর ও অক্টোবর পার করে নভেম্বরে এসে পা রাখল।
নভেম্বর মাসে Bangladesh–এর প্রকৃতি যেন এক অন্য রকম রূপে সেজে ওঠে। বর্ষার দীর্ঘ ভেজা অধ্যায় শেষ করে আকাশ তখন ধীরে ধীরে পরিষ্কার ও শান্ত হয়ে আসে। বাতাসে আর আগের সেই ভারী আর্দ্রতা থাকে না—তার বদলে ভেসে আসে এক শুষ্ক, শীতল আর আরামদায়ক স্পর্শ, যা গায়ে লাগলেই মনে হয় দীর্ঘ ক্লান্তি যেন একটু একটু করে ঝরে যাচ্ছে।
দিনের আলো তখনও উজ্জ্বল, কিন্তু তাপের তীব্রতা আর আগের মতো নেই। সূর্য মাথার উপর উঠে এলেও তার রোশনাই আর দহন নয়, বরং এক কোমল উষ্ণতা ছড়িয়ে দেয় চারপাশে। বিকেল নামতেই হালকা ঠান্ডা হাওয়া গাছের পাতায় পাতায় খেলা করে যায়, যেন প্রকৃতি নিজেই কোনো নীরব সুরে দুলে উঠেছে।
রাত বাড়ার সাথে সাথে বাতাস আরও ঠান্ডা হয়ে আসে। কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা জমতে শুরু করে, যা দূরের রাস্তা আর মাঠকে এক রহস্যময় পর্দায় ঢেকে দেয়। মনে হয় যেন প্রকৃতি ধীরে ধীরে শীতকে ডাকছে, কিন্তু এখনো তাকে পুরোপুরি ছেড়ে দেয়নি।
এই সময়ে আকাশে বৃষ্টির সম্ভাবনা খুব কমই থাকে। মাঝে মাঝে দু-এক ফোঁটা নেমে এলেও তা দীর্ঘস্থায়ী হয় না, বরং মাটির গন্ধকে আরও গভীর করে তোলে। সব মিলিয়ে নভেম্বর যেন এক প্রশান্ত, নরম আলোয় মোড়া ঋতু—যেখানে গরমের ক্লান্তি নেই, আবার শীতের কঠোরতাও শুরু হয়নি; আছে শুধু এক নিঃশব্দ, মায়াবী অপেক্ষা।
আজ শুক্রবার। আহিয়ান সকাল থেকেই তৃধাকে তাড়া দিচ্ছে তৈরি হয়ে নিতে। তারা নাকি কোথাও বেড়াতে যাবে। তৃধা গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে আহিয়ান এর কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েও আশানুরূপ কোন উত্তর পায়নি। কিন্তু কোনো কারণ না জানা সত্ত্বেও আহিয়ানের জোড়াজোড়িতে তাকে আগামী এক সপ্তাহ কর্ম বিরতি নিতে হয়েছে। বেড়াতে যাওয়ার খুশিতে পুতুল পুরো ফ্ল্যাট ছুটে বেড়াচ্ছে আর টিয়া ঘুরছে ওর পিছু পিছু।
তৃধার অবাকের মাত্রা আরো তিনগুণ ছাড়ালো যখন শুনল তাদের সাথে টিয়াও যাচ্ছে। সচরাচর তারা যত জায়গায় বেড়াতে যায় তাদের সাথে টিয়া কখনোই যায় না। কিন্তু এবার আহিয়ান ভাইয়ের কি হল কে জানে.. তবে টিয়া সাথে যাওয়ায় তৃধা খুশি হয়নি এমনটি নয়। তার অল্প বয়সী সংসার জীবনে সবচেয়ে কাছের সহযোগী ছিল এই টিয়া। যার হাত ধরে সে সংসারের অনেক কিছু বুঝেছে, শিখেছে। সেই হিসাবে টিয়ার সাথে তার বন্ডিং বেশ ভালো।
টিয়া তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সমস্ত ব্যাগ পত্র গুছিয়ে আজ সকাল সকাল এ বাড়িতে এসেছে। আর কিছুক্ষণ পরেই সবাই একসাথে বেরিয়ে যাবে।
তৃধা নাস্তার পর সবকিছু গুছিয়ে রুমে এলো তৈরি হতে। তখনই একজোড়া হাত ওর কোমর পেচিয়ে ধরে নিজের কাছে টেনে আনলো। এমন আচমকা কাজে মেয়েটা শুরুতে ভয় পেলেও পরবর্তীতে লক্ষ্য করল সামনে আহিয়ান ভাই দাঁড়িয়ে। মুহূর্তের চেহারার ভয়টা রাগে রূপান্তরিত হলো।
সে রনমূর্তি ধারণ করে বলল: এতক্ষণ তো খুব তাড়াহুড়া করছিলেন। তাহলে এখন আমাকে আটকানোর কারণ কি..?
আহিয়ান তৃধার নাকে নাক ঘষে বলল: ভালোবাসি পুতুলের আম্মু।
তৃধা নিজেকে ছাড়িয়ে আলমারির দিকে যেতে যেতে বলল: ইসস যত ঢং.. বুড়ো কালে ভীমরতিতে পেয়েছে।
___আমাকে তোর বুড়ো মনে হয়..
__তাহলে কি আপনি কচি খোকা..?
আহিয়ান হতাশ হয়ে বলল: মাত্র ২৯শে পা দিলাম। এ বয়সে অনেক ছেলেরা বিয়েও করে না। নেহাত আমি ছোটবেলা বিয়েটা করেছিলাম। তাইতো বর্তমানে এক বাচ্চার বাপ।
আহিয়ানের কথা শুনে তৃধা মিটিমিটি হাসছে আর আলমারি থেকে শাড়ি বের করছে। ওর হাসি দেখে আহিয়ান তৎক্ষণাৎ বলে উঠল: শুধু তুই আমাকে বুড়ো বলিস। তাছাড়া হসপিটাল এবং অফিসে গেলে ১৮ বছরের অষ্টাদশীরা আমাকে দেখে উষ্টা খায়। তাদের ক্রাশ ডঃ মাহাদীব খান আহিয়ান।
স্বামীর মুখে অন্য মেয়েদের কথা শুনে মুহূর্তেই তৃধার মেজাজ চটে গেল। সে হাতের শাড়িটা আহিয়ানের দিকে ছুড়ে মেরে বলল: আমি কোথাও যাবো না আপনার সাথে। আপনি তাদের নিয়ে যান।
আহিয়ান সঙ্গে সঙ্গে শাড়িটা ক্যাচ করে ধরে বলল: না গেলেও সমস্যা নেই। আমি অন্য মেয়েকে নিয়ে যাব।
তৃধা নিজের রাগ কিছুতেই সামলাতে পারছে না। সে যদি আর কয়েক সেকেন্ড আহিয়ানের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো কিছু দিয়ে বাড়ি দিয়ে উনার মাথাটাই ফাটিয়ে দিবে। তাই হনহন করে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো।
আহিয়ান বুঝলো বউ বেশ রেগে গেছে। সে দুরন্ত পায়ে এগিয়ে গিয়ে তৃধাকে পাজা কোলে তুলে ওয়াশরুমে ঢুকলো। তৃধা মুচরামুচরি করে ছোটার আশায় কিছু বলতে যাওয়ার আগেই একরাশ ঝরনার শীতল জলধারা এসে তাকে ভিজিয়ে দিল।
তৃধা মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল। আহিয়ান মেয়েটার ভেজা চোখ মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ঝুকলো ঐ কম্পিত ভেজা অধর জোড়ার দিকে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই আঁকড়ে ধরল তার ভেজা গোলাপী ওষ্ঠধর।
ধীরে ধীরে তা তীব্র থেকে তীব্র আকারে রূপ নিচ্ছে। তৃধা স্বামীর ভাব ভঙ্গি বুঝে নিজের থেকে সরাতে চাইলো। কিন্তু পারলো আর কই..? সে যতটা দূরত্ব চাইল , লোকটা তার চেয়ে বেশি দূরত্ব গোজালো। ধীরে ধীরে আবারো ঘটলো তুই প্রাপ্তবয়স্ক নর-নারীর ভালবাসার আদান-প্রদান।
দেখতে দেখতে বেলা ১১ টা বেজে আসলো। আহিয়ান গাড়ি ড্রাইভ করেছে। তার পাশের সিটেই তৃধা। তৃধার পরনে স্বামীর উপহার দেওয়া টকটকে লাল জামদানি শাড়ি। যার পুরোটা সোনালী কারু কাজে পরিপূর্ণ। গত কয়েক বছরে আহিয়ান তাকে গোল্ডের অনেক গহনা গড়িয়ে দিয়েছে। তাছাড়া যতবার ব্যবসায়িক প্রয়োজনে দেশের বাহিরে গেছে তার জন্য ডায়মন্ডের গহনা নিয়ে এসেছে। সেগুলো থেকেই আজকে আহিয়ান নিজে একটা ডায়মন্ড নেকলেস তৃধার গলায় পড়িয়েছে। হাতে ডায়মন্ডের দুটো চিকন চুড়ি। আঙুলে ফিঙ্গার রিং এবং কানে ডায়মন্ডের ছোট্ট ছোট্ট দুইটা দুল। তার চুলগুলো খোলা। এই কয়েক বছরে তা কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই হয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে আজকে অপূর্ব লাগছে। তৃধা সত্যিই বুঝতে পারছে না। শহরের বাহিরে বেড়াতে যাওয়ার জন্য দামি দামি গহনা পড়ার কি আছে।
ব্যাক সিটে বসে আছে পুতুল ও টিয়া। মায়ের সাথে মেচিং করে পুতুলের পরনে লং রেড বারবি ফ্রক। চুলগুলো এই বয়সেই ঘাড় অব্দি নেমেছে। আহিয়ান যত্ন করে প্রিন্সেসের চুলগুলো আচড়ে
বাটারফ্লাই ডিজাইনের হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছে । মেয়েটা বাবার বড্ড আদুরে । দুষ্টুমি করলে তৃধা মাঝে মাঝে ধমক দেয়। কিন্তু আহিয়ানের কাছে মেয়ে যা করে সবই ঠিক। বাবার প্রশ্রয়ে মেয়েটার দুষ্টুমির পরিমাণ বেশ বেড়েছে।
এতক্ষণের অপরিচিত রাস্তা পেরিয়ে তৃধা পরিচিত রাস্তার খোঁজ পেতেই চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার অবস্থা। সে আবাক দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে বলল: আমরা কি খান বাড়িতে যাচ্ছি...?
আহিয়ান কিছুই বলল না। খয়েরি রংয়ের ঠোঁট জোড়া কামড়ে রহস্যময় হাসলো। শুভ্র রঙের পাঞ্জাবি পড়ুয়া ফর্সা আদলের এই আহিয়ান ভাইকে তৃধার কাছে খুবই মোহনীয় লাগলো।
সে নজর ঘুরিয়ে আনচান মনে আবারো তাকালো রাস্তার দিকে। দীর্ঘ ছয় টা বছর পর তারা খান বাড়িতে যাচ্ছে। ভাবতেই মেয়েটার সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এই এত বছরে চারপাশে পরিবর্তন হয়েছে অনেক। রাস্তার পাশে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে। আবার কিছু কিছু বিল্ডিং আগেরগুলো রং করা হয়েছে। চারপাশে গাছপালার পরিমাণ বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে অনেকটাই অন্যরকম এই মহল্লা।
ওদের গাড়িটি এসে থামল খান বাড়ির গেটের সামনের রাস্তায়। তৃধা বুঝলো না আহিয়ান ভাই বাড়ির ভেতরে গাড়ি না ঢুকিয়ে রাস্তায় কেন থামল।
আহিয়ান ঘার ঘুরিয়ে এক নজর তাকালো তৃধার দিকে। মেয়েটার চোখে মুখে এক আকাশ উৎফুল্লতা।
আহিয়ান ওর দিকে তাকিয়ে আবারো বাঁকা হাসলো। মুহূর্তেই গাড়ি আবারও স্টার্ট দিয়ে খান বাড়ির গেইটে না ঢুকে তার বিপরীত পাশে র গেট দিয়ে ঢুকে গেল।
তৃধা লক্ষ করল সেই নতুন বাড়ির নেমপ্লেটে বড় করে লেখা "পরি কুঞ্জ"। গাড়ির হর্ণ শুনতেই সিকিউরিটি সঙ্গে সঙ্গে বাড়ির মূল ফটকটি খুলে দিয়েছে।
তাদের গাড়িটি এসে থামল বিশাল বাগান পেরিয়ে ডুপ্লেক্স বাড়ির সামনে। তৃধা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে। এই বাড়িটির প্রধান ফটক একদম খান বাড়ির প্রধান ফটকের বরাবর। মাঝখানে শুধু একটা পিচ ঢালা রাস্তা। বিপরীত পাশে এই স্থানটি অনেক বছর ফাকাই ছিল। তৃধারা যে বছর খান বাড়ি ছাড়লো তখন এখানে ছিল ছোটখাটো একটা গাড়ির গেরেজ।
কিন্তু এত বছরে কত পরিবর্তন হয়েছে। আহিয়ান এসে ডোর খুলে দিতেই তৃধা অবাক নয়নে তাকিয়ে বলল: আমরা খান বাড়িতে যাব না..?এটা কার বাড়ি..?
আহিয়ান হাত বাড়িয়ে তৃধাকে গাড়ি থেকে নামিয়ে বলল: এটা তোমার বাড়ি "পরিকুঞ্জ"।
তৃধা অবাক হয়ে বলল: আ আমার..?
__ হুম আমার পরির স্বপ্নের পরিকুঞ্জ এটা।
তৃধা চারপাশে তাকালো আবারও অবাক নয়নে। বাড়ির মূল ফটক থেকে একটা সরু রাস্তা এসে থেমেছে আধুনিক ডিজাইনের তৈরি করা ডুপ্লেক্স বাড়ির সামনে। রাস্তার দুই পাশে বাগান। সেই বাগানে ফুটে আছে অসংখ্য জানা - অজানা ফুল। আবার জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ফলের গাছে ফল ধরে আছে। বাগানে বসার জন্য রয়েছে দোলনা, চেয়ার, টেবিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে দীর্ঘদিনের প্রচেষ্টায় আহিয়ান ভাই তিলে তিলে এই বাড়িটাকে তৈরি করে নিজের মনের মত সাজিয়েছে।
ওর ভাবনার মাঝে পুতুলের মিষ্টি কন্ঠ ভেসে এলো। সে টিয়ার কোলে থেকেই আহিয়ানের উদ্দেশ্যে বলছে: আমি তোমার সাথে কথা বলবো না বাবাই। তুমি মামমামকে পেয়ে আবারো আমাকে ভুলে গেছো।
আহিয়ান জিবে কামড় দিয়ে মেয়েকে কয়েকবার সরি বলে হাত বাড়ালো কোলে নেওয়ার জন্য। কিন্তু মেয়েটার যা জেদ। এখন কিছুতেই কোলে আসবে না।
মেয়ের কান্ড দেখে তৃধা মিটিমিটি হাসছে।কি আর করবে.. অবশেষে আহিয়ান দুই আঙ্গুলে চিমটি দিয়ে নিজের কান ধরে মেয়েকে সরি বলল।
সঙ্গে সঙ্গে পুতুল দুহাত বাড়িয়ে বাবাইয়ের গলা জড়িয়ে ধরল। আহিয়ান মেয়েকে কোলে নিয়ে গালে শক্ত করে চুমু খেয়ে বলল: সরি মামমাম। আর হবে না এমন।
ওদের বাবা মেয়ের কথার মাঝখানে বাড়ির সদর দরজার দিক থেকে কারো কণ্ঠভেসে আসলো: আজকে কি ভেতরে আসবেন সমন্ধি ভাই.. নাকি নতুন জামাইয়ের মত কোলে তুলে আনতে হবে..?
কারো কন্ঠে সবার দৃষ্টি ঘুরল সেদিকে। দেখল রিহান ও আহিয়া দাঁড়িয়ে।
অবশেষে মেয়েকে কোলে নিয়ে আহিয়ান স্ত্রীর এক হাত ধরে পা রাখল