ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

181

লেখক: ফারজানা মনি

তৃধা স্বামী সন্তানের সাথে বাড়ির ভেতরে পা দিতেই উপর থেকে শুরু হলো ফুলের পাপড়ির বর্ষণ। এমতা কাজে মেয়েটা বেশ চমকে গেছে। পুতুল খুশিতে খিলখিলিয়ে হাসছে। ‌তৃধার অবাকের মাত্রা বুঝতে পেরে আহিয়ান ওর হাত আরেকটু শক্ত করে ধরে বলল: ভেতরে চলো।

তৃধা আজকে অবাকের উপর অবাক। সামনে পা বাড়াতেই পায়ের নিচে নরম কিছু অনুভব করল। সঙ্গে সঙ্গে তার চোখ নামল ফ্লোরে। ‌ টাইলস করা চকচকে সাদা ফ্লোরের উপর দিয়ে তৈরি করা হয়েছে ফুল ভিছানো রাস্তা।‌ তারা সেই রাস্তা ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ‌ চারপাশে যে পরিবারের লোকজন ছড়িয়ে তৃধার যেন আজ সেদিকে খেয়াল নেই। ইতিমধ্যেই পুতুল বাবাইয়ের কোল থেকে নেমে দৌড়ে দাদুর কোলে গিয়ে উঠেছে।

ফুল বিছানো রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে তৃধা শেষ প্রান্তে এসে থামল। যেখানে একটা সাদা বোর্ড ব্যতীত সে কিছুই দেখতে পাচ্ছে না। একবার মনে মনে ভাবল আহিয়ান ভাইকে জিজ্ঞেস করবে তাই তো মেয়েটা পাশে তাকাতে চাইল। কিন্তু এর মাঝেই হঠাৎ পুরো বাড়ির লাইট অফ হয়ে কয়েক সেকেন্ডের মাঝেই অন হলো।

তৃধা যেন চারপাশে তাকিয়ে থমকে গেছে। সফট লাইটিং দিয়ে পুরো ড্রয়িং রুম সাজানো। সামনের সাদা বোর্ডটি আর খালি নেই। সেখানে রঙিন আলোয় ঝলমল করছে কয়েকটি লেখা। মেয়েটা কয়েক পলক স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে চোখ বন্ধ করলো। ‌ সবকিছু স্বপ্ন নাকি পরীক্ষা করতে আবারও তাকাতেই নজরে এলো বোর্ডে রঙিন আলোয় বড় বড় করে লেখা "Will you marry me again?"

তৃধা দুহাত মুখে চেপে নিজের আশ্চর্যটুকু ঢেকে রাখতে চাইলো। কিন্তু পারলো আর কই..? সে পাশে তাকিয়ে আহিয়ান ভাইকে কিছু বলতে চাইতেই লক্ষ্য করল মানুষটা তার সামনে হাঁটু গেড়ে বসে একটা ডায়মন্ড রিং এগিয়ে দিয়েছে। তৃধা অবাক হয়ে সে দিকে তাকাতেই আহিয়ান নেশাক্ত কণ্ঠে বলে উঠলো:

পুনরায় তোমায় চাই,

সময়ের সকল ব্যবধান, সকল অবহেলা পেরিয়ে..

তুমি কি আবার হবে আমার—

এই জীবন, এই অনন্ত অস্তিত্বের প্রতিটি প্রহরে?

ভাগ্যের লিখন নতুন করে গড়ে,

চলো আবার জড়িয়ে নেই একে অপরকে অটুট বন্ধনে।

হাত বাড়িয়ে দিচ্ছি আজও,

যেমন বাড়িয়েছিলাম সেই প্রথম দিনে—

এইবার আর শুধুই ভালোবাসা নয়,

পুরো এক জীবন সমর্পণের আহ্বান নিয়ে।

সময়ের প্রান্তরে হারিয়ে গেলেও,

আমার ভালোবাসা কখনো ম্লান হয়নি…

তাই আজ আবার বলছি—

আমাকে কি নতুন করে নিজের করে নেবে?

আমাকে আবারো বিয়ে করবে?

তৃধা কি বলবে কিছুই বুঝতে পারছে না। ‌ বর্তমানে সবকিছু তার স্বপ্নের চেয়েও বেশি ঘোলাটে লাগছে।

তৃধাকে এ ভাবে চুপ করে থাকতে দেখে রিহান পুতুলের কানে কানে কিছু একটা শিখিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার করে বলল: “Mammam say yes"

তখন উপস্থিত সকলের দৃষ্টি ছিল তৃধার দিকে। পুতুলের কণ্ঠে যেন সকলের ঘোর কাটলো। সেই সঙ্গে নীরবতা ভাঙলো তৃধা । সে আবেগে আপ্লুত হয়ে আহিয়ানের দিকে তাকিয়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। ‌ অতঃপর কাঁদতে কাঁদতেই উপর নিচ মাথা দুলিয়ে হাত বাড়িয়ে দিল সামনে।

মেয়ের বিয়েতে সম্মতি আছে বুঝতে পেরে সকলে একসাথে খুশিতে হাততালি দিয়ে উঠলো। সেই সাথে জ্বলে উঠলো Fountain Fireworks।যা ঝর্ণার মতো আগুনের ফুলকি ছিটিয়ে দিল চারপাশে।

আহিয়ান যত্ন সহকারে রিং টা পরিয়ে দিল তৃধার অনামিকা আঙ্গুলে। তৃধা এখনো কাঁদছে। আহিয়ান এবার ওর কাধ জড়িয়ে ধরে বলল: আরে বোকা মেয়ে। এভাবে কান্না করছিস কেন..?

তৃধা কাঁদতে কাঁদতে বলল: এসব কি হচ্ছে পুতুলের আব্বু..?

আহিয়ান ওর চোখের পানি মুছে দিয়ে বলল: তেমন কিছু না। আগামীকাল আমাদের 6th marriage anniversary তে আমরা আবারও বিয়ে করছি।

ওর কথা শুনে তৎক্ষণাৎ তৃধার মস্তিষ্কে হানা দিল আগামীকাল ৭ই নভেম্বর.. হ্যা এই দিনেই তো ওই লোকগুলো তাদের জোর করে বিয়ে দিয়েছিল। দেখতে দেখতে সময় গুলো কত তাড়াতাড়ি কেটে গেল।

ওর ভাবনার মাঝেই শোনা গেল ড্রয়িং রুমের এক পাশে গুরুজনদের তর্কাতর্কি । এতক্ষণে সফট লাইটিং অফ হয়ে আবারও পুরো বাড়িটা আলোকিত হয়ে গেছে।তারা এখান থেকেই শুনতে পাচ্ছে ড্রয়িং রুমের সোফার এক পাশে নাকি বসে আছে মেয়ে পক্ষ আরেক পাশে বসে আছে ছেলেপক্ষ। মেয়ে পক্ষ থেকে কথা বলছে মোজাম্মেল খান, তানভীর, আদি ও আরিফ। আর ছেলেপক্ষে আছেন আলী আহমেদ খান, ইকবাল খান, আবির, রিহান ও রাকিব। দুপক্ষের মধ্যে কোন কিছু নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

তানভীর তো এক পর্যায়ে বলেই উঠল: এমন হলে আমি মেয়ে বিয়েই দিব না।

সঙ্গে সঙ্গে আবির তেতে উঠে বলল: না দিলে নাই। তোর মেয়ে কে চেয়েছে..? আমি তো আমার ছেলের বউকে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে নিজের বাড়িতে নিয়ে তুলতে চাই।

এবার মোজাম্মেল খান মুখ খুললেন: যখন ছেলে ও ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তখন একথা মনে ছিল না..?

শশুরের কথা শুনে আবিরের মুখটা মুহূর্তেই চুপসে গেল। এই শ্বশুরটা এই এক খোটা আর কতদিন দেবে আল্লাহ জানে।

ছেলের নীরবতা দেখে আলী আহমেদ খান ভাইয়ের দিকে তাকিয়ে বলল: ছেলের বাড়ির লোক ছেলের হঠাৎ বিয়ে মানতে চাইবে না এটাই স্বাভাবিক। সেটা নিয়ে আর কথা বাড়িও না।

অবশেষে দুপক্ষের টুকটাক তর্কাতর্কি তে ঠিক করা হলো তানভীর নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করবে পরিকুঞ্জ তে থেকে। তার একমাত্র মেয়ে বলে কথা , কোন কিছুতেই কমতি রাখতে চায় না সে। আর আবির তার একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান করবে খান বাড়িতে। যদিও এতক্ষণ আবির চাইছিল অনুষ্ঠান একটাই হোক খান বাড়িতে। কিন্তু তানভীর মানতে নারাজ। ‌ তাই আলী আহমেদ খান ও মোজাম্মেল খান মিলে ভাগ করে দিলেন খান বাড়িতে থাকবে ছেলে পক্ষ। আর পরী কুঞ্জ তে থাকবে মেয়ে পক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির প্রতিটি সদস্যকে বলে দেওয়া হলো আগামী আধ ঘন্টার মধ্যেই যেন ব্যাগ পত্র গুছিয়ে মেয়ে পক্ষের সকলে পরি কুঞ্জ তে চলে আসে। যেহেতু আজকে সন্ধ্যায় গায়ে হলুদ। তাই দুপুরের পর থেকেই দূর দূরান্ত থেকে মেহমান আসা শুরু করে দিবে। এই বিয়ের প্ল্যান তাদের মাসখানেক আগে থেকে। তাই সবাইকে অনেক আগেই ইনভাইট করা হয়ে গেছে। এখন শুধু অনুষ্ঠান শুরু করার পালা।

তৃধা সবকিছু শুনে ভীষণ অবাক হচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে আহিয়ান মিটিমিটি হাসছে। রিহান ও আহিয়া ছেলেপক্ষ শুনে তৃধার বেশ মন খারাপ হলো। তবে আদিবা, আব্রাহাম ও ওদের বাবা-মা মেয়ে পক্ষ। আহিয়ানের বন্ধুবান্ধব ছেলেপক্ষ আর তৃধার বন্ধুবান্ধব মেয়ে পক্ষ। এভাবেই আরো অনেক আত্মীয়-স্বজন ভাগাভাগি করা হলো।

এসবের মাঝেই মৃদুল সোভা কে নিয়ে হাজির হয়েছে। সে সোভা ও মিহিকে তৃধার বাড়িতে রেখে চলে যাবে আহিয়ানের সাথে খান বাড়িতে। ওর কিছুক্ষণ পর আসলো জুই ও মেহেদী। সাথে এসেছে মিশকা ও তার হাজব্যান্ড। জুই এসে বাকি বন্ধুদের না দেখেই সঙ্গে সঙ্গে কল দিল। নীল জানালো সে পরিবারসহ গাড়িতে আছে। তাদের গাড়িটি খুলনা থেকে ঢাকা মহাসড়কে এসে ঢুকেছে মাত্র। জ্যাম না থাকলে হয়তো ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। আর ছেলে বন্ধুগুলো জানালো তারা হসপিটাল থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে সন্ধ্যার মধ্যে পরি কুঞ্জতে পৌঁছে যাবে।

তৃধা এখনো স্তব্ধ। তার অগোচরে পরিবার থেকে এত বড় বিয়ের আয়োজন করেছে সে ভাবতেই পারছে না। আহিয়ান তৃধাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখালো। নিচ তলায় চারটা বেডরুম, বিশাল বড় ড্রয়িং স্পেস, কিচেন। আর দ্বিতীয় তলায় অনেকগুলো বেডরুম। যার প্রতিটিতে ব্যালকনি ও ওয়াশরুম এটাচ করা। ‌ কিন্তু সবগুলো রুমের মধ্যে দ্বিতীয় তলার একটা রুম তৃধার নজর কেড়েছে। যে রুমটা পুরো বাড়ির সবগুলো রুম থেকে বড়। সবকিছু অন্যরকম ভাবে গোছানো। যে কেউ একবার দেখলে বলতে পারবে পুরো বাড়ির মধ্যে মাস্টার বেডরুম এটাই।

আহিয়ান দুপুরের তপ্ত কড়া রোদেও তৃধা কে নিয়ে গেল রুফটপে। সেখানকার চারপাশ ফুলের টপ দিয়ে সাজানো। বিশাল রুফটপের এক কোনায় ছোট্ট একটা সুইমিং পুল। পুলটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটার নীল পানি সমুদ্রের মতো ফেনা তুলে বাতাসে ঢেউ খেলছে। পুল ব্যতীত বাকি খোলা জায়গাটাতে বর্তমানে একদল ডেকোরেশনের লোকজন বিয়ের আয়োজন করায় ব্যস্ত।

তৃধা পুলের পাশে দাঁড়াতেই বাতাসে চুলগুলো এলোমেলো উড়ছে। সে আহিয়ানের দিকে তাকিয়ে বলল: এতসব কবে করলেন..? আমাকে আগে জানালেন না কেন..?

আহিয়ান মুচকি হেসে তৃধার মুখের সামনে উড়ে আসা এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুজে দিয়ে বলল: আগে বললে সারপ্রাইজ কিভাবে দিতাম।

__বিয়ের কথাটা তো অন্তত আগে জানাতে পারতেন তাই না..

আহিয়ান আবারও হাসলো। অতঃপর বলল: সত্যি বলতে বিয়ের বিষয়টা আমি নিজেও জানতাম না। বিয়েটা ২ পরিবার থেকে উনারাই ঠিক করেছে। পাপা জানতো আমি তোকে এবারের বিবাহ বার্ষিকীতে বাড়িটা গিফট করবো। তাইতো গত দুইদিন আগে আমাকে তার অফিসে ডেকে সবটা বলল।

এদিকে পুতুল হিমেল ও রিফাতের সাথে সারা বাড়ি দৌড়াদৌড়ি করছে। তার মুখে একটাই কথা "কালকে মামমামের বিয়ে"। টিয়া সারাক্ষণ পুতুলকে চোখে চোখে রাখছে। নতুন জায়গায় এসে তার একটুও অস্বস্তি লাগছে না। কারণ খান বাড়ির সকলকেই তার এত বছরে জানাশোনা হয়ে গেছে। সবাই তাকেও খুব ভালোবাসে।

বেলা দুইটার দিকে আহিয়ান তৃধার লাগেজ এনে রাখল মাস্টার বেডরুমে। অতঃপর টুকটাক কথাবার্তা বলে জানালো সে এখন খান বাড়িতে চলে যাবে। তবে সন্ধার হলুদের অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। তৃধা আহিয়ান কে বিদায় দিয়ে ঢুকলো ওয়াশরুমে। সকাল থেকে তার উপর দিয়ে যা যা যাচ্ছে। ব্রেনকে সচল করার জন্য বর্তমানে একটা লং শাওয়ার নেওয়া অতি জরুরী।

এদিকে আহিয়ান পুতুলকে কিছুক্ষণ আদর করে বিদায় নিয়ে হাটলো খান বাড়ির পথে। এইতো পরী কুঞ্জের গেট পার হলেই খান বাড়ির গেট। কতগুলো বছর হল সে বাড়িতে যাওয়া হয় না। ভাবতেই ছেলেটার সারা শরীরে কাটা দিয়ে উঠলো । ঠিক তখনই পাশে এসে কেউ হাত ধরল। আহিয়ান সেদিকে তাকাতেই দেখল তার পাপা। ঠিক সেই ছোট্টবেলার মতো একহাত মুঠোবন্দি করে ধরে আছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 181 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন