ন্ধ্যা নামার সাথে সাথেই পরী কুঞ্জ যেন রূপ নিল এক আধুনিক স্বপ্নরাজ্যে। পুরো বাড়ি জুড়ে ইনস্টল করা হয়েছে ওয়ার্ম LED ফেয়ারি লাইট, ঝুলন্ত ক্রিস্টাল লাইট আর গোল্ডেন টোনের সফট ফোকাস স্পটলাইট—যার প্রতিটা রিফ্লেকশন চারপাশকে করে তুলছে আরও লাক্সারিয়াস।
প্রবেশদ্বারে ডিজিটাল এলইডি স্ক্রিনে ভেসে উঠছে—
“Ahiyan 💛 Tridha | Mehendi Night & Haldi Ceremony”
চারপাশে ফ্রেশ ম্যারিগোল্ড আর হোয়াইট অর্কিড দিয়ে করা ফ্লোরাল ইনস্টলেশন। ঘ্রানটা হালকা, কিন্তু এলিগেন্ট—একদম হাই-এন্ড ওয়েডিং ভাইব।
পরী কুঞ্জের রুফটপ আজ আর আগের মতো নেই—এটা যেন একটা লাইভ ইভেন্ট সেট।
একপাশে ডিজে বুথ, যেখানে লো-বিট রোমান্টিক মিউজিক বাজছে।
আরেক পাশে ফটোবুথ— যেখানে ব্যাকগ্রাউন্ড টা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অতিথিরা যার যার মত সেখানে ছবি তোলায় ব্যস্ত।
মধ্যখানে তৈরি করা হয়েছে হলুদের স্টেজ—
গোল্ডেন কাভার, সাদা-হলুদ ফুলের ব্যাকড্রপ, আর সামনে ছোট ছোট ফ্লেমলেস ক্যান্ডেল।
স্টেজের উপরে লেখা—
“Ahiyan ❤️ Tridha
Falling in Love… All Over Again ”
এদিকে তৃধা রেডি হচ্ছে আপস্টেয়ার্স মাস্টার বেডরুমে।
তার পরনে গোল্ডেন আর হলুদের কম্বিনেশনে ডিজাইনার লেহেঙ্গা, চুলগুলো মেসি বান করা , তাতে বেবি ব্রেথ ফুল। লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি তাকে যেন আরো এলিগ্যান্ট লুক দিচ্ছে।
সোভা মুগ্ধ হয়ে তাকিয়ে বলল:
—তোকে দেখে তো আজকে ভাইয়া জ্ঞান হারাবে।
তৃধা লজ্জায় হালকা হেসে আয়নার দিকে তাকালো। সে কখনোই ভাবেনি তাদের বিয়েটা এভাবে আবারও হবে। সে তো ভেবেছিল আহিয়ান ভাইয়ের বউ সাজার স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে।
মেকআপ আর্টিস্ট আশেপাশের রুমে আরো অনেক মেয়েকে সাজাচ্ছে। ব্রাইড বাদে আজকে সকল মেয়েদের পরনে deep purple 💜 কালারের শাড়ি। আর ছেলেরা একই কালারের পাঞ্জাবি।
এদিকে ছেলেপক্ষ কোনো দিক দিয়ে কম নয়। খান বাড়ি সেজেছে আজ অন্যরকম সাজে। তিনতলা বিশিষ্ট বাড়িতে পুরোটা আলোয় আলোয় ঝলমল করছে। ছাদে করা প্যান্ডেলে সন্ধ্যা থেকে ফুল ভলিউমে গান বাজছে। সেই গানে বর্তমানে লাফালাফি করছে ছোট ছোট বাচ্চারা। পুতুল সেই যে দুপুরে খান বাড়িতে এসেছে আর পরিকুঞ্জ তে যায়নি। সকলের মুখ থেকে শুনতে শুনতে এখন সেও নাকি বরপক্ষ। তৃধা বিকাল থেকে অনেকবার কল দিয়ে আহিয়ান কে বলেছে মেয়েটাকে দিয়ে যেতে। কিন্তু মেয়ে যদি তার মায়ের কাছে না গিয়ে বাবাইয়ের কাছে থাকে তাহলে আহিয়ানের কি করার আছে..?
সন্ধ্যা হতে না হতেই খান বাড়িতেও মেকআপ আর্টিস্ট এসেছে। আজকে বরপক্ষের সকল মেয়েরা মেহেন্দি নাইট ও হলুদ অনুষ্ঠানে পড়েছে সবুজ পাড়ের হলুদ শাড়ি। আর ছেলেরা পড়েছে হলুদ পাঞ্জাবি।
আহিয়া নিজের ছেলে দুইটাকে শাশুড়ির কাছে দিয়ে আগে নিজে তৈরি হয়েছে। তারপর এখন ভাইজি পুতুলকে শাড়ি পরিয়ে তৈরি করছে। বাবাই ও মামমামের বিয়েতে পুতুল ভীষন খুশি। আহিয়া পুতুলকে টকটকে হলুদ রঙের একটা শাড়ি বাঙালিভাবে পড়িয়ে কোমরে কোমর বন্ধনী পড়িয়েছে। সেই সাথে পড়িয়েছে কাঁচা ফুলের গহনা। কপালে লাল টিপ, দুহাত ভরা লাল কাচের চুড়ি এবং নুপুর পড়া ছোট্ট ছোট্ট পায়ে আলতা। সব মিলিয়ে আজকে পিচ্চি পুতুলকে সত্যি সত্যি পুতুলের মত সুন্দর লাগছে।
রিয়া তার দুই নাতিকে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা পড়িয়ে দিয়েছে। তারপর থেকেই হিমেল ও রিফাত খান বাড়ির ড্রইং রুমের সোফায় চোখে সানগ্লাস দিয়ে ভদ্রলোকের মত বসে আছে। কিন্তু ছেলে দুটো শান্তিতে আর বসতে পারল কই..
হঠাৎ সামনে তাকাতেই তাদের নজরে এলো পুতুল কে এক মেয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পুতুল বর্তমানে ফ্লোরে বসে কান্না করছে। দুই ভাই নিজেদের দিকে চাওয়া চাওয়ি করে দৌড় দিল সে দিকে।
হিমেল দৌড়ে বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করল: কি হয়েছে পুতুল..?
পুতুল কেঁদে কেঁদে সামনে আঙ্গুল তুলে দেখিয়ে বলল: এই মেয়েটা আমাকে মেরেছে ।
হিমেল মেয়েটার দিকে তাকানোর আগেই রিফাত মেয়েটাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়ে বলল: সমান সমান..
সঙ্গে সঙ্গেই ওই মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। আর ওরা দুই ভাই বোনকে নিয়ে এসে বসেছে সোফায়। রিফাত পুতুলকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল: ওকে তো মারলাম, তাহলে এখনো কান্না কেন করছিস..?
পুতুল হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল: তুই ওকে একটা মারলি কেন..? ও আমাকে দুইবার ধাক্কা দিয়েছে।
কি আর করার বোনের কথা রাখতে এবার হিমেল গিয়ে শুধু শুধুই মেয়েটাকে আবারো ধাক্কা দিয়ে ফেলে দিল।
কিন্তু ঝামেলা বাঁধলো অন্য জায়গায়। এতক্ষন মেয়েটা একা থাকলেও এখন তার পাশে তার মা আছেন। মহিলা তেড়ে ওদের তিনজনের সামনে এসে হিমেল কে বলল: এই ছেলে তুমি আমার মেয়েকে মারলে কেন..?
হিমেল ও রিফাত একসাথে উত্তর দিল: এই মেয়ে আমাদের বোনকে মেরেছে কেন..?
মহিলা ওদের জোড়া উত্তর শুনে ভ্রু কুঁচকে বলল: এই তোমরা আহিয়ার ছেলে না...? দাঁড়াও তোমাদের মায়ের কাছে বিচার দিচ্ছি..
কথাটা বলেই মেয়েকে নিয়ে গেল আহিয়াকে খুঁজতে। তখনই ওনার মেয়ে পিছু ঘুরে তাকালো আর সঙ্গে সঙ্গেই তিন ভাইবোন কানে হাত দিয়ে জিভ বের করে ভেংচি কেটে দিল। এতে ওই মেয়েটার কান্নার শব্দ যেন আরো বাড়লো।
পুতুল খিল খিলিয়ে হেসে দুই ভাইয়ের হাত ধরে বলল: তোরা আমার ভালো ফ্রেন্ড। আমি তোদের সাথে আর ঝগড়া করবো না।
কিন্তু ওরা দুই ভাই পুতুলের দুপাশে বসে কাধ জড়িয়ে ধরে বলল: তুই আমাদের ফ্রেন্ড না। তুই আমাদের দুই ভাইয়ের একমাত্র বোন। যাকে বলে আপন বোন। তোকে কেউ মারলে আমরা তাকে ঢিশুম ঢিশুম করে দেব।
ভাইদের কথা শুনে পুতুল চুড়ি পরা দুহাত মুখে চেপে খিলখিলিয়ে হেসে উঠলো।
ওদের এতক্ষণের কান্ড আহিয়ান চুপচাপ সোফায় বসে দেখছিল। সে একটু আগেই নিচে নেমেছে। তার পরনে সাদা পাঞ্জাবির উপর লাইট গোল্ডেন কটি, চুলগুলো সেট করা, হাতে ঘড়ি—একদম ক্লাসি, মডার্ন ভাইব। আহিয়ান নিচে নেমেই দেখলো হিমেল পুতুলের কথায় একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সে ভাবলো কিছু বলবে কিন্তু তার আগেই মেয়েটার মাকে দেওয়া দুই ভাইয়ের এমন উত্তর দেখে সে যেন থমকে গেছে।
সত্যি এমন ভাই বোন খুব কম দেখা যায়। একই মায়ের পেটের ভাই বোন না হওয়া সত্ত্বেও তিনজনের কথা শুনলে মনে হয় এরা আপন ভাই বোন। এদের এত ভালো বন্ডিং দেখে সহজে কেউ ধরতেই পারে না এরা কাজিন।
তখনই ওর পাশে এসে বসলো রিহান। তার পরনে হলুদ পাঞ্জাবি সাদা পাজামা। সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল: ওদের দেখে কি ভাবছিস..?
আহিয়ান মুচকি হেসে বলল: হিমেল , রিফাত ও পুতুলের ভাই বোনের সম্পর্কটা যতটুকু স্ট্রং। ততটা স্ট্রং মনে হয় আপন ভাই বোনের সম্পর্কও হয় না।
রিহান মুচকি হেসে বলল: হুম। এরা সমবয়সী তাই বন্ডিংটা খুব ভালো।
রাত ৯ টা বাজে । পরি কুঞ্জে হইহুল্লোড় পড়ে গেছে বরপক্ষ এসেছে তাই। একদল তরুন তরুণী গারো বেগুনি রংয়ে নিজেদের সাজিয়ে এসে দাঁড়িয়েছে প্রধান ফটকে। কারো হাতে চকলেট, কারো হাতে ফুল, কারো হাতে জরি, আবার কারো হাতে ফুলের পাপড়ির ডালা। একেকজন একেকটা নিয়ে গেটের দুই পাশে সিরিয়াল ধরে দাঁড়িয়েছে। ভিডিওম্যান অপেক্ষায় আছে বরপক্ষ ভেতরে প্রবেশ করলেই ভিডিও করবে।
সবার প্রথমেই বাবাইয়ের হলুদে এন্ট্রি নিল পুতুল । তার পেছনে দুই ভাই হিমেল ও রিফাত চোখে চশমা ঠিক করতে করতে ঢুকলো। তিন ভাই বোনের পরেই দেখা গেল হাতে হলুদের তত্ত্ব নিয়ে একজনের পর একজন হলুদ শাড়ি পরা তরুণী ভেতরে প্রবেশ করছে। মেয়েদের ভেতরে আসা শেষ হলেই দেখা মিলল নতুন বরের। শালা শালিরা নতুন বরকে হালকা-পাতলা অতিথি আপ্যায়ন করে সালামি নিতে ভুলল না। যদিও নতুন বরের পেছনে হলুদ পাঞ্জাবি পড়ুয়া বন্ধু-বান্ধবরা এসব নিয়ে অনেক হইহুল্লোড় করেছে। তবুও কিন্তু মেয়ে পক্ষকে হারাতে পারেনি।
তানভীর সকলকে সসম্মানে পরী কুঞ্জের রুফটপে নিয়ে গেল। আহিয়ান কে বসানো হলো রাজকীয় চেয়ারে। সামনের সেন্টার টেবিলে কেক, ফল ,মিষ্টি সহ আরো নানান আয়োজন।
বরপক্ষ আসার কিছুক্ষণের মধ্যেই একদল মেয়ে মাথার উপর হলুদ দোপাট্টা ধরে নিয়ে আসলো ব্রাইড কে। এত এত deep purple কালারের শাড়ি পরা মেয়েদের মাঝে গোল্ডেন লেহেঙ্গা পরা ব্রাইডকে নজরকারা সুন্দরী লাগছিল।
স্টেজের সামনে এসে তৃধা দাঁড়িয়ে পড়তেই আহিয়ান এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। তৃধা হালকা মাথা তুলে তাকাতেই সেই চিরচেনা মানুষটির সাথে নতুন করে দৃষ্টি বদল হলো।
মেয়েটা মিষ্টি হেসে আহিয়ানের হাত ধরতে ই চারদিকে বন্ধুরা আতশবাজি ফাটানো শুরু করেছে। কেউ কেউ তো জোড়ে সিটি বাজাচ্ছে।
আহিয়ান তৃধাকে নিয়ে এগিয়ে যেতেই আরেকটা জিনিস মেয়েটার নজর কাড়লো। নরমালি হলুদের স্টেজে নব বর বধুর জন্য দুইটা রাজকীয় চেয়ার থাকলেও.. ওদের স্টেজে তিনটা চেয়ার। দুই পাশে দুইটা বড় চেয়ার আর মাঝখানে একটা ছোট্ট চেয়ার। আর ইতিমধ্যেই সেই ছোট্ট চেয়ারে কাঁচা ফুলে নিজেকে হলুদ পরী সাজিয়ে বসে চকলেট খাচ্ছে পুতুল। আহিয়ান ও তৃধা দুইজন মেয়ের দুই পাশে বসলো।
পুতুল মামমাম কে দেখে খুশিতে চুমু খেয়ে বলল: মামমাম.. তোমাকে অনেক সুন্দর লাগছে।
এটুকু পর্যন্ত বোধহয় ঠিক ছিল। কিন্তু তারপরপরই ছোট্ট পুতুল মায়ের উদ্দেশ্যে বলল: তুমি কি আমার পাপার জন্য বউ সেজেছ মামমাম..?
মেয়ের এমন প্রশ্নে আশেপাশের সকলে মিটিমিটি হাসছে। এমন পরিস্থিতিতে পড়ে এই প্রথম তৃধার মনে হচ্ছে এত বড় মেয়ে নিয়ে নতুন করে বিয়ে না করাই বোধয় ভালো ছিল।