সময় গড়িয়ে ঘড়ির কাঁটা রাত ১১ টায় এসে থামলো। অতিথিরা একজনের পর একজন বর কনে কে হলুদ ছুঁয়ে দিচ্ছে। সেই সাথে চলছে ফটোশুট পর্ব। প্রথমেই আহিয়ান ও তৃধার কাপল ফটোশুট করা হয়েছে। অনেকগুলো কাপল ফটোতে তাদের সাথে দেখা গেছে পুতুলকেও। তারপর পুরো খান পরিবার ফ্যামিলি ফটো তুলেছে। তারপর ফ্রেন্ডসরা গ্রুপ ফটো । ছেলে মেয়ে উভয়ের ফ্রেন্ডসদের ফটো শুট শেষ হলেই একদল অতিথিরা বর কনের সাথে ফটো তুলায় ব্যস্ত হয়ে পড়ল।
এদিকে ডান্স স্টেজে মিউজিক অফ হয়ে দুই জন হোস্ট মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছে। আহিয়ান ও তৃধা সেদিকে তাকাতেই অবাক হয়ে গেল। অবাক হলেও এটাই সত্যি স্টেজে ছিল রিহান ও আহিয়া।
__লেডিস অ্যান্ড জেন্টলমেন… ওয়েলকাম টু আহিয়ান অ্যান্ড তৃধাজ হলুদ সন্ধ্যা অ্যান্ড মেহেন্দি নাইট — অ্যান ইভনিং অভ লাভ, লাফটার অ্যান্ড সেলিব্রেশন!
রিহানের স্টেজ অ্যানাউন্সমেন্টে সকলের দৃষ্টি ঘুরলো সেদিকে। তখনই আহিয়া মুচকি হেসে মাইক্রোফোনটা ঠোঁটের কাছে তুলে বলল—
“আজকের এই জাদুকরী রাতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, পরিবার, বন্ধু আর প্রিয়জন—আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ শুধু হলুদ বা মেহেন্দির আয়োজন নয়, আজ দুইটা হৃদয়ের মিলনের আনন্দ-উৎসব!”
স্টেজে হলুদ শাড়ি পড়ুয়া সুন্দরী হোস্ট আহিয়া একটু থেমে চারদিকে তাকিয়ে মিষ্টি হেসে আবার বলল—
“আর এখন… যে মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করছেন, সেই রাতকে আরও রঙিন, আরও স্মরণীয় করে তুলতে শুরু হতে যাচ্ছে আমাদের স্পেশাল সেলিব্রেশন সেগমেন্ট!”
সো লেডিস অ্যান্ড জেন্টলমেন… কিপ ইউর এনার্জি হাই, কিপ ইউর স্মাইলস ব্রাইটার—বিকজ দ্য সেলিব্রেশন ইজ জাস্ট গেটিং স্টার্টেড!
হোস্টের এনাউন্সমেন্ট শুনে সকলেই করতালি দিল। আচমকাই স্টেজের লাইট অফ হয়ে গিয়ে জ্বলে উঠলো ফোকাস লাইট। সকলেই অবাক দৃষ্টিতে সেদিকে তাকাতেই নজরে এলো দুইটা ছেলেকে। একজনের মাথায় লাল ওড়না। সে হয়তো নায়িকার রোল প্লে করবে।
সবাই আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে দুটো কে দেখার জন্য...
গানের মিউজিক তখনো মৃদু শব্দে শুরু হচ্ছে। ছেলে দুইটা পেছনে থেকে সামনে ঘুরতেই ধীরে ধীরে ফোকাস লাইটের পাশাপাশি স্টেজ আরো নানান আলোয় আলোকিত হয়ে উঠল । চারিদিকে হইচই পড়ে গেছে নাজমুল ও সজীব কে দেখে। সবচেয়ে বেশি সাড়া পড়েছে তৃধার বন্ধু মহলে। জুই,সোভা ও নীল হাসতে হাসতে একজনের গায়ে আরেকজন ঢলে পড়ছে নাজমুলের মাথায় ওড়না দেখে। এদিকে আশিক একটু পর পর চোরা চোখে নীলের হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকাচ্ছে।
ওদের হাসাহাসির মাঝেই সজীব ও নাজমুলের ডান্স শুরু হলো। সজীব বড় একটা পাটের দড়িতে অনেকগুলো তাবিজ ঝুলিয়ে গলায় পড়ে বলল:
তাবিজ দিলে নাকি ভালোবাসা হয়, তাইতো তাবিজ দিয়েছি গলায়..
সঙ্গে সঙ্গেই নাজমুল এক হাতে মাথার ওড়না ধরে আরেক হাত দিয়ে সজীবের চুল টেনে দিয়ে বলল:
তোর মত পাগল দেখেছি কত, রাস্তায় ঘুরে শত শত..
ওদের কান্ড দেখে অনুষ্ঠানের সকলেই হাসতে হাসতে ডান্স টা উপভোগ করছে। তখনো ওদের ডান্স চলছে..
__হুজুর বলে পানি পড়ায় বেশি কাজ হয়, তাইতো আমি সকালে শুধু পানি খাই।
__অল্প অল্প পানি পড়ায় হবে না তো কাজ, আমি একটা যুক্তি দিয়ে দেই তোকে আজ..
হুজুরেরে ডাইকা নিয়া, পুসকুনির ধারে গিয়া.. দিয়া দে এক ফু। সারাদিন পানিতে বসে থাকলে হব যে বধু..
হলুদ পর্ব শেষ হতেই অতিথিবৃন্দের প্রথম সারিতে এসে বসেছে আহিয়ান ও তৃধা। তৃধা হাসতে হাসতে আহিয়ানের বাহু জড়িয়ে ধরে বলল: পাগল গুলোর কান্ড দেখেছেন। আহিয়ান স্টেজের দিকে তাকিয়ে নিজেও মৃদু হাসলো।
ওদের দুজনের মিষ্টি হাসির মাঝেই রিহান ও আহিয়া আবারও ঘোষণা দিল এখন গ্রুপ ডান্স হবে। কিন্তু মজার বিষয় একটাই.. ডান্সের আগে হোস্ট ডান্সারের নাম বলছে না।
এদিকে সজীব ও নাজমুল স্টেজ থেকে নেমে আসতেই বন্ধু মহলে হইচই পড়ে গেল। আসিক তো হাসতে হাসতে নাজমুলের উদ্দেশে বলেই ফেলল: ভাই তোর মেয়ে রূপ দেখে আমি ক্রাশ খাইছি। তুই ছেলে হয়ে কেন জন্মাইলি..? তুই মেয়ে হলে কি আমার এখনো সিঙ্গেল থাকতে হতো..?
ওর কথা শুনে সকলেই হাসলো শুধু নীল বোধহয় বুকের একপাশে শূন্যতা অনুভব করল। তখনই পাশে এসে কেউ ডান হাতটা মুঠোবন্দি করে দাঁড়াতেই নীল চমকে তাকালো সেদিকে। পাশেই নিজের হাসবেন্ড নিলয় কে দেখে নীল মুচকি হাসলো।
ধীরে ধীরে অনেকগুলো ডান্স হলো। অনুষ্ঠান যেন কারো কাছে একঘেয়েমি না লাগে। তাই বর্তমানে ডান্স বন্ধ রেখে শুরু হলো গানের অনুষ্ঠান। স্বনামধন্য শিল্পীদের গানের ফাঁকে ফাঁকে গান গাইছে অতিথিবৃন্দদের মধ্যেও কেউ কেউ। যেহেতু সজিব ও নাজমুল পারফরম্যান্স করেছে তাই তারা চায় আশিক একটা পারফরম্যান্স করুক। ছেলেটা মোটেও রাজি ছিল না। কিন্তু সব বন্ধুরা জোর করে ওকে স্টেজে তুলে দিল।
শুরুতে বুঝতে পারছিল না কি গান গাইবে। আচমকাই তার নজর গেল dead purple কালারের শাড়ি পড়ুয়া নীলের দিকে। চোখের পাতায় ভেসে উঠলো কয়েক বছর আগে একসাথে কাটানো কত শত দৃশ্য। সেই সাথে মনে পড়ে গেল নীলের বিয়ের পর তার নিজেকে সামলে নেওয়ার করুণ স্মৃতি। হ্যাঁ স্মৃতি, আজ সেসব কেবলই স্মৃতি। যা বাস্তব জীবনের কোথাও একজিস্ট করে না।
তখনই বন্ধুদের চিয়ার আপে আশিকের ঘোর কাটলো। মাইক্রোফোনটা ঠোঁটের সামনে নিয়ে মৃদু কন্ঠে গাইলো:
পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে...
সঙ্গে সঙ্গেই শুরু হল গানের তালে তালে গিটারের টুংটাং শব্দ। ছেলেটা আরেক নজর নীলের দিকে তাকিয়ে
চোখ বন্ধ করে গভীর আবেগ নিয়ে গাওয়া শুরু করল:
পড়লে মনে তোমাকে
আর কে আমাকে রাখে
পাগলামি বলে থাকে লোকজনে...
তাও তো তোমাকে খুঁজি
অল্প আলোতে রোজই
ইচ্ছে তোমার বুঝি কে জানে..?
তাই জানিনা
না জানি হয়ে অভিমানী ,
হেরেছি জিতেছি কে কতখানি..?
এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।।
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
কেন পেরোতে চাইনা একা..
এই পথের নাম , পাবে নিজের দাম
তুমি একবার দিলে দেখা ।।
তাও তো তোমাকে খুঁজি
অল্প আলোতে রোজই
ইচ্ছে তোমার বুঝি কে জানে..?
তাই জানিনা
না জানি হয়ে অভিমানী ,
হেরেছি জিতেছি কে কতখানি..?
এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।।
গানটার সঙ্গে সঙ্গেই যেন উপস্থিত সকল হৈ হুল্লোড় থেমে গেছে। কয়েক সেকেন্ডের মত সকলেই নির্বাক। এত আবেগ নিয়েও কেউ গান গাইতে পারে.. হয়তো জানা ছিল না তাদের।
মিনিট খানেক পর সকলে একসাথে হাততালি দিয়ে উঠলো। আশিক স্টেজ থেকে সরাসরি নীল ও তার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছে।
নিলয় নীলের উদ্দেশ্যে বলল: তোমার বন্ধুগুলো যে এত ভালো গান গায় কখনো বলোনি তো..
নীল মৃদু হেসে বলল: ওর মুখে আমি আগে কখনো গান শুনিনি। টুকটাক নাজমুল ও সজীবকে গাইতে শুনেছি।
__ছেলেটার প্রতিভা আছে বলতে হবে..
নীল নিচের দিকে তাকিয়ে মৃদু হাসলো। হঠাৎ করে ই মনে হলো কান্না গুলো গলায় এসে দলা বেঁধে আটকে রয়েছে।
নিলয় চিন্তিত কণ্ঠে বললো: are you okay..?
নীল হাসার চেষ্টা করে বলল: ছেলেটা সেই কখন থেকে বাচ্চাদের সাথে খেলছে। আমি গিয়ে একবার দেখে আসি।
নিলয় ঘাড়খাত করে সম্মতি জানাতেই নীল ছেলের খোঁজে চলে যায়।
নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া
লাভ নাই জানি তবু ভাবি
এ কি পাগল মায়া ..
হাতে চুড়ি ছামছাম বাজে ,
বসে না মন কোনো কাজে।
প্রেম আসে যায় মনে,
তোকে না পাওয়ার কারণে।
এদিকে একই রকম নীল লেহেঙ্গা পড়ে ডান্স করে স্টেজ কাঁপাচ্ছে উষা ও আদিবা । তারা দুই বোনের ডান্সে এতক্ষণের মলিনতাটা যেন মুহূর্তেই কেটে গেছে।
রাত যখন একটা।
আবির ,তানভীর, আদি সহ অনেকেই বিয়ের নানান কাজে ব্যস্ত। তখনই ওদের এক রিলেটিভ এসে ডেকে নিয়ে গেল ছাদের দিকে। ইতিমধ্যে খবর পেয়ে সেখানে মেঘ,বন্যা ও রাই সহ এসেছে খান বাড়ির সকলে।
প্রথমে ওরা কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে তাকালো স্টেজের দিকে। সেখানে দেখা যাচ্ছে আহিয়ান ও তৃধার সকল বন্ধু-বান্ধবদের। তাদের প্রত্যেকের পিঠে একেকটা চরিত্রের নাম লেখা। সোভার পিঠে বড় করে লেখা " তৃধা" আর মৃদুল এর পিঠে আহিয়ান। সেই সাথে প্রত্যেকের পিঠে প্রতিটি চরিত্রের নাম। যেমন: আবির,মেঘ, তানভীর, বন্যা, এহসান, মিশকা, পাড়ার কাকিমা, রিহান ও আহিয়া সহ আরো বিভিন্ন চরিত্র।
ওরা স্পষ্ট বুঝতে পারছে এখানে কোন ড্রামা হবে। কিন্তু কি এমন ড্রামা সেটা দেখার অপেক্ষায় আছে সকলেই। ওদের এই ড্রামা থেকে বাদ পড়েনি পুতুল , আব্রাহাম ও আদিবা।
পুতুলের পিঠের কাগজে লেখা ছোট্ট তৃধা। আব্রাহামের পিঠে লেখা ছোট্ট আহিয়ান। আর আদিবার লেখা ছোট আহিয়া।
সবাই সবার পজিশনে ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে।তখনই মিউজিক বেজে উঠলো।
"তুম হুয়ে মেহেরবান
তুম হুয়ে ইয়ে দাস্তান
আব তুমহারা মেরা এক হে কার্বান
তুম জাহা মে ওয়াহা
মে আগার কাহু হাম সাফার মেরি
আফসারা হো তুম ইয়া কুই পারি
তারিফ ইয়ে বি তু সাচ হে কুছ ভি নেহি
তুমকো পায়া হে তো জেইসা খোয়া হু
কেহেনা চাহো বি তু তুমসে কেয়া কাহু
কিসি জাবান মে ভি, ওয়াহ লাভজ হে নেহি
কে জিনমে তু হু ক্যায়া তুম নে বাতা সাকু
মে আগারকাহু তুমছা হাসিন
কায়ানাত মে নাহি হে কাহি
তারিফ ইয়ে বি তু সাচ হে কুচ ভি নেহি।
গানের তালে তালে প্রথমেই ছোট্ট আহিয়ান, আহিয়া,ও তৃধা একসাথে বসে খেলছে। তারপর দেখা গেল তৃধাকে একা রেখে আহিয়ান -আহিয়া বাবা মায়ের সাথে বিদেশে পাড়ি দিয়েছে।
উপস্থিত সকলেই মনোযোগী দৃষ্টিতে ওদের ড্রামাটি দেখছে। আহিয়ান_ তৃধা বেশ অবাক হয়েছে ডান্স ফ্লোরে ওদের জীবন কাহিনী নিয়ে ড্রামা দেখে। পুরো খান পরিবার স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সেদিকে। প্রতিটা দৃশ্যের সাথে সাথে ডান্স ফ্লোরের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠলো ১২ বছর পরের দৃশ্য।
তৃধা মনের সুখে গান গাইতে গাইতে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ দরজায় আহিয়ানের সাথে ধাক্কা খায়। সেখানে তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া হয়। তারপর ভেসে ওঠে লাল ড্রেস পড়ে আহিয়ান কে সাজানোর দৃশ্য। বেচারি তৃধা আহিয়ানকে সাজাতে তো পারলোই না, উল্টো নিজের অজান্তেই ফুফাতো ভাইকে ভালোবাসায় জড়িয়ে নিল। ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডের ডিসপ্লে চেঞ্জ হয়ে এলো সাজেকের সুন্দর কিছু দৃশ্য। তখন নাটকে চলছিল তৃধাকে লাল শাড়ি পরতে দেখে আহিয়ানের মুগ্ধ হওয়া। তারপর soulmate game. আর তারপর সাজেকের পাহাড়ে ভরা পূর্ণিমায় হাজারো জোনাকির মাঝে দুজনের প্রথমবারের মতো কাটানো একান্ত কিছু মুহূর্ত।
এটুকু অভিনয় দেখেই তৃধার তো লজ্জায় মরি মরি অবস্থা। সে পারলে লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে চায়। আহিয়ান হাসছে বন্ধুদের কর্মকাণ্ড দেখে।
কিন্তু এদিকে পুরো খান পরিবার অজানা কিছু জানার অপেক্ষায়।