তারপর দেখা মিলল আহিয়ান ও তৃধার হালকা মনোমালিন্য, আহিয়ানের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়া, তৃধার ভেঙে পড়া আর বিদেশের মাটিতে আহিয়ানের ছটফটানি। ব্যাকগ্রাউন্ডের ডিসপ্লে তে আবারো ভেসে উঠল দুই বছর পর। তখন আহিয়ান দেশে ফিরেছে। তৃধা বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, সেখান থেকে ওকে নিয়ে বৃষ্টির মধ্যে আহিয়ান বাসায় ফিরছিল। প্রবল বৃষ্টিতে গাছের নিচে বসে। সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা অনাকাঙ্ক্ষিতভাবে তাদের বিয়ে হয়ে যায়।
এইটুকু দেখেই যেন খান বাড়ির মানুষদের নিশ্বাস আটকে আসার অবস্থা। এত কিছু হয়ে গেল কিন্তু ছেলে মেয়েগুলো তাদের কিছুই জানালো না। তখনই আবিরের চোখের পাতায় ভেসে উঠলো কয়েক বছর আগের সেই দৃশ্য। যেদিন আহিয়ান বলেছিল বৃষ্টির কারণে তারা বন্ধুর বাড়িতে ছিল সারা রাত। আসলে সেদিন তারা অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে করে বাড়ি ফিরেছিল।
মেঘ কম্পিত হাতে আবিরের শার্ট খামছে ধরতেই মানুষটার যেন হুশ এলো। আবির আবারো তাকালো স্টেজের দিকে। সেখানে এখনো অভিনয় চলছে। তানভীর ও আবির নামের ক্যারেক্টারগুলো এহসানের সাথে তৃধার বিয়ে ঠিক করেছে। এহসান নানান ভাবে তৃধার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাকে মাঝে মাঝে ডিস্টার্বও করে। এসব নিয়ে তৃধা যতটা বিরক্ত তার চেয়ে বেশি বিরক্ত আহিয়ান। একটা দৃশ্যে তো দেখানো হয়েছে আহিয়ানের সাথে এহসানের মারামারি পর্যন্ত হয়েছে। তারপর এলো রিহান ও আহিয়ার বিয়ে। যেখানে এহসান মিশকার সাথে গোপন কিছু আলোচনা করে তৃধাকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সেদিন পাড়ার মহিলারা আহিয়ান এর সাথে তৃধাকে এক ঘরে পায়। সেসব নিয়ে খুব ঝামেলা হয়। তারপর আবির ছেলে ও ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
সেই দিনের দৃশ্যগুলো নাটকে দেখতেই তৃধার চোখ থেকে গাল গড়িয়ে ঝরে পড়লো কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। আহিয়ান সেটা লক্ষ্য করতেই চোখের ইশারায় ওকে কাঁদতে নিষেধ করল। তৃধার এক হাত মুঠো বন্দি করে ধরে আবারো দৃষ্টি ঘোরালো স্টেজের দিকে। সেখানে চলছিল ওদের নতুন সংসারের টানা পড়েন , দুষ্টু মিষ্টি খুনসুটি, লেখাপড়া। সেই সাথে দেখানো হয়েছে খান বাড়ির বড় ছেলে আহিয়ান থেকে সায়েন্টিস্ট এবং নিউরোসার্জন স্পেশালিস্ট ডক্টর মাহাদিব খান আহিয়ান হওয়ার গল্প। তারপর তাদের ঘর আলো করে এলো ছোট্ট পুতুল। কিছুক্ষণ বাবা মেয়ের খুনসুটি দেখানো হলো। সায়েন্টিস্ট হিসেবে আহিয়ানের অ্যাওয়ার্ড প্রাপ্তি দেখানো হলো।
আরো দেখানো হলো নিজের মেধা এবং কঠোর পরিশ্রম কাজে লাগিয়ে নিজস্ব বিজনেস দাঁড় করানোর গল্প। সেই সাথে চলছিল আহিয়ান, তৃধা ও পুতুলের দুষ্টু মিষ্টি খুনসুটি। তৃধার ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ হলো। তৃধাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে রাখতে তার অগোচরে আহিয়ান তৈরি করল পরী কুঞ্জ। তারপর সবশেষে পরি কুঞ্জ তৃধাকে গিফট করে দাবি করল আরেকটিবার নিজের করে নেওয়ার।
তখনই জুই ও মেহেদী এসে সত্যিকারের আহিয়ান ও তৃধাকে স্টেজে নিয়ে গেল। নিজেদের ছোট বেলা থেকে বাবা মা হয়ে যাওয়ার গল্পটা চোখের সামনে দেখে তৃধা নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। মেয়েটা সেই কখন থেকে কেদেই যাচ্ছে। এর মাঝেই কোথা থেকে পুতুল এসে বাবাইয়ের কোলে চড়ে বসল। আহিয়ান মেয়েকে কোলে নিয়ে আরেক হাতে স্ত্রীকে সামলানোর জন্য আলতো করে কাধে হাত রাখল। ভরসার হাতটাকে নিজের কাছে পেয়ে তৃধা নিজেকে আর ধরে রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে স্বামী এবং মেয়েকে জড়িয়ে তৃধা ফুপিয়ে কেঁদে উঠলো।
উপস্থিত সকলেই এতক্ষণ নির্বাক হয়ে ড্রামাটি দেখছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ হয়ে যেতেই সকলে দাঁড়িয়ে একসাথে করতালি দিল। কেউ কেউ তো এত সুন্দর ভালোবাসা দেখে নিজেদের চোখের পানি আটকাতে পারেনি। সত্যি.. ভালোবাসা সুন্দর, যদি মানুষটা সঠিক হয়। আর ভালোবাসার পায়রাগুলোকে দেখতেও ভালো লাগে।
মেয়ের কান্না দেখে এতক্ষণে খান বাড়ির মহিলা সদস্য গুলো কেঁদে দিয়েছে। বন্যা চোখের পানি মুছে মৃদু হেসে তানভীরের উদ্দেশ্যে বলল: আমার মেয়েটা কোনো ভুল মানুষকে চয়েস করেনি। তৃধার জন্য আহিয়ানের থেকে পারফেক্ট আর কেউ হতেই পারে না।
কথাটা শুনে তানভীর মুচকি হাসলো। সে তো প্রথম দিনই বুঝেছিল আহিয়ান বেস্ট তার কলিজার টুকরা মেয়ের জন্য। তাইতো ওদের সম্পর্কটা জানার পরে সম্পূর্ণ সাপোর্ট করেছে।
এদিকে আবির মনে মনে কিঞ্চিত অনুশোচনা নিয়ে মেঘের উদ্দেশ্যে বলল: আমি এহসানকে নিয়ে বাড়াবাড়ি করে ছেলে মেয়ে দুটোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
মেঘ মুচকি হেসে বলল: এতে আপনার কোন দোষ নেই। আপনি তো আর জানতেন না ওরা বিবাহিত অথবা নিজেরা নিজেরা পছন্দ করে। ছেলে মেয়ে বড় হলে বাবা-মা বিয়ের কথা ভাববে এটাই স্বাভাবিক।
__ বিশ্বাস করো আহিয়ার আম্মু। সেদিনের হঠাৎ বিয়ের কথাটা যদি ওরা বাড়িতে এসে জানাতো.. তাহলে এত কিছু কখনোই ঘটতো না।
মেঘ দীর্ঘশ্বাস ফেলে তাকালো স্টেজের দিকে । সেখানে দিদি তেরা দেবার দিওয়ানা গানে ডান্স করছে ঊষা ও আদিবা। উষা নিজের ভারি নীল লেহেঙ্গাটা পাল্টে হলুদ শাড়ি পড়েছিল অনেক আগেই। এখন ডান্সের জন্য শাড়ির উপর দিয়ে একটা শার্ট জড়িয়েছে সেই সাথে পড়েছে মাথায় ক্যাপ। তাকে দেখে যে কেউ বুঝবে গানের নায়ক সে আর আদিবা হলো নায়িকা।
এদিকে এত আনন্দের মাঝেও আরেকটা হৃদয় অনুশোচনায় পুড়ছে। সে হলো মিশকা। তার কুৎসিত কর্মকান্ডের জন্য একটু আগে তার হাজবেন্ড কথা শোনাতেও ভুলেনি। লোকটা কেমন মুখ ভার করে বসে আছে। দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর মিশকার হাজবেন্ড মিশকার উদ্দেশ্যে বলে উঠলো: বসে বসে অনুশোচনা করে লাভ কি..? তার চেয়ে ভালো যাদের কাছে অপরাধ করেছ তাদের কাছে গিয়ে ক্ষমা চাও। এতে যদি সামান্যতম পাপ লাঘব হয়। মিশকা টলোমলো চোখে স্বামীর দিকে তাকিয়ে নিস্পৃহ কন্ঠে বলল: ওরা কি আমায় ক্ষমা করবে..?
লোকটা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল: জানিনা.. তবে করলেও করতে পারে।
কথাটা শুনে মিশকা আর এক মুহূর্ত এখানে থাকলো না। দুরন্ত পায়ে এগিয়ে গেল আহিয়ান- তৃধার কাছে। ওরা শিশির ও মাহিনের সাথে কথা বলছিল।
সে দূর থেকে দেখেই দাঁড়িয়ে পরল আর অপেক্ষা করতে লাগলো শিশির ও মাহিনের চলে যাওয়ার। প্রায় ১০-১৫ মিনিট পর আহিয়ান স্যার ও তৃধা আপুকে একা দেখে মিশকা এগিয়ে গিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করল। তৃধা হেসে জবাব দিলেও আহিয়ান পুরোটা সময় গম্ভীর হয়ে দাঁড়িয়েছিল।
মিশকা আহিয়ান স্যারের দিকে তাকিয়ে ভয়ার্ত ঢুক গিলল। অতঃপর হালকা গলা খাকারি দিয়ে বলল: আই এম সরি। তখন বয়স অল্প ছিল। অনেক কিছুই বুঝিনি। আবেগের বসে সেদিন এহসান ভাইয়ার কথা শুনে ভুল করে ফেলেছি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর এহসান ভাইয়াকেও। মৃত মানুষের উপর অভিযোগ রাখতে নেই।
আহিয়ান এখনো গম্ভীর। তবে তৃধা মুচকি হেসে মিশকার কাঁধে এক হাত রেখে বলল: it's okay.. আমরা সেসব মনে রাখিনি।
তৃধার এই একটা কথায় যেন মেয়েটার শরীর থেকে পাপের বোঝা কিঞ্চিত নামলো।
তখনি সজীব এসে আহিয়ান ও তৃধাকে টেনে নিয়ে গেল স্টেজে। সেখানে ইতিমধ্যেই সকল কাপল উপস্থিত। একপাশে দাঁড়িয়ে আছে রিহান - আহিয়া, নির্জন ও তার ওয়াইফ, অলক ও তার ওয়াইফ, মৃদুল -সোভা এবং আহিয়ান-তৃধা। আরেক পাশে দাঁড়িয়ে আছে সজীব ও তার ওয়াইফ, নাজমুল-হৃদি,নিলয় - নীল, মেহেদি-জুই এবং মিশকা ও তার হাজবেন্ড।
সকলের উৎসুক দৃষ্টি স্টেজের কাপলদের উপর। সবাইকে একসাথে এক অন্যরকম সুন্দর লাগছে। আশিককে সবাই অনেক জোর করেছে কিন্তু ছেলেটা যায়নি। তার একটাই কথা সব কাপলদের মাঝে আমি সিঙ্গেল মানুষ কি করব..?
সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিউজিক বেজে উঠলো:
aankhen khule ho ya ho band
deedar Unka hota hai
kaise Kahoon main,o, yaara ye
Pyaar kaise hota hai...
গানের তালে তালে কাপল দের নাচ শুরু হতেই চারিদিকে হইচই পড়ে গেল .. দশ জোড়া কাঁপলের ডান্স একসাথে দেখে সকলেই বেশ উত্তেজিত। মিউজিকে তখনও বাজছে..
aaj hi Yaaron Kisi pe, marke
dekhenge hum..
Pyar hota hai ye kaise, Karke
dekhenge hum..
এদিকে আশিক স্টেজের নিচে শত মানুষের ভিড়ে দাঁড়িয়ে ওদের ডান্স দেখছিল। ছেলেটা হঠাৎই আনমনে গেয়ে উঠলো:
kisi ki Yaadon mein khoya Hue
khwaabin ko humne saja liya
Kisi ki banhon mein soye hue
apana use banaa liya..
আশিক লক্ষ্য করল আচমকা চোখ দুটো পানিতে টলমল করছে । তার মতো একটা গম্ভীর মুখের ডাক্তারের চোখে কি পানি মানায়..? তাও আবার সকলের সামনে। তাইতো ছেলেটা নিজেকে লুকাতে ছাদ থেকে তড়িহড়ি করে সিঁড়ি দিয়ে নামছিল। কিন্তু তৎক্ষণাৎ সিড়িতে ধাক্কা খেলো ১৪ বছরের এক কিশোরীর সাথে।
মেয়েটাকে পড়ে যেতে দেখে আশিক যখন ধরতে চাইল তার আগেই বিচ্ছু মেয়েটা আশিকের পাঞ্জাবি কলার আঁকড়ে ধরে নিজেকে বাঁচিয়ে নিল।
এমনিতেই মন মেজাজ ঠিক নেই এর মাঝে একটা বাচ্চা মেয়ের তার এভাবে কলারে ধরা দেখে আশিকের মেজাজ ভয়ংকর ভাবে চটে গেল। মেয়েটা এখনো ওর পাঞ্জাবি আঁকড়ে ধরে চোখ মুখ খিচে ঝুলে আছে। মেয়েটার চোখে মুখে সদ্য কৈশরের ছাপ। আশিক ধমক দিয়ে বলল: এই মেয়ে এই.. তুমি তৃধার কাজিন না..? ঊষা না কি যেন নাম.. whatever, তুমি আমার কলার ধরেছো কেন..?
ঊষা পিটপিট করে চোখ খুলে লোকটার ধমকে ভ্রু কুঁচকে তাকালো। সে কি ইচ্ছে করে এই লোকের কলার চেপে ধরেছে নাকি..? সে তো ভদ্রমত সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছিলো। এই লোকই তো হঠাৎ করে এসে ধাক্কা দিল।
কথাগুলো মাথায় আসতেই তার কিশোরী মনে রাগ টা মাথাচাড়া দিয়ে উঠল। তাই সে আশিকের মত করে বলল: এই ভাইয়া এই.. আপনি তৃধা আপুর ফ্রেন্ড না..? whatever আপনি কোন ক্ষেতের মুলা যে আমি ইচ্ছে করে আপনার কলার ধরবো।
আশিক তপ্ত চোখে ঊষার হাতের দিকে তাকিয়ে বলল: কলারটা ছাড়ো।
ঊষা থতমত খেয়ে হাত সরিয়ে নিল আশিক সেদিকে তাকিয়ে কটমট করে বলল: এই মেয়ে তোমার বয়স কতো...? দেখে তো মনে হচ্ছে আমার হাটুর বয়সি হবে। এমন মুখেমুখে তর্ক কেন করছ..?
ঊষা মুখ বাকিয়ে কোমরে হাত দিয়ে বলল: আমার বয়স আপনাকে কেন বলব..? আর হ্যাঁ আমার বয়স ঠিকঠাক। আমি আপনার মত বুড়ো না।
আশিকের মেজাজটা যেন তরতর করে মাথায় চেপে বসছে। সে দাঁতে দাঁত পিসে বলল: একটা ২৬ বছরের যুবককে তোমার বুড়ো মনে হচ্ছে..?
ঊষা আশিকের কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল: এসব ক্যালকুলেশন করার টাইম আমার নেই। আপনি বরং বয়সটাকে ফ্রেমে বাঁধিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখুন।
কথাটা বলেই ঊষা খিলখিলিয়ে হেসে ছাদের দিকে ছুটে চলে গেল। এদিকে তব্দা লেগে এখনও দাঁড়িয়ে আছে আশিক। একটা হাঁটুর বয়সী মেয়ে তাকে কথা শুনিয়ে চলে গেল। ভাবা যায় কত বড় বিচ্ছু মেয়ে