ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

187

লেখক: ফারজানা মনি

দেখতে দেখতে সন্ধ্যা সাতটা বেজে এলো। একটু আগেই আহিয়ান তৃধার দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পন্ন হয়েছে।

ছোট্ট পুতুল গোলাপি রঙের লেহেঙ্গা পড়ে মিহির হাত ধরে টুকুর টুকুর করে পুরো বিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে।

আশিক, নাজমুল ও সজীব বাগানে বসেছিল। ওদেরকে দেখে আশিক কাছে ডেকে দুইটার উদ্দেশ্য জিজ্ঞেস করল: এই যে বেবি গার্লরা নাম কি তোমাদের..?

পুতুল কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল: আমি পুতুল আর ও আমার ফ্রেন্ড মিহি।

আশিক বুঝদারের মতো বলল: nice name.. but তোমাদের বাবা মায়ের নাম কি..? আমি তো তোমাদের চিনতে পারছি না। বিয়ে বাড়িতে ভুল করে ঢুকে পড়োনি তো..?

আশিকের কথায় এবার মিহি জবাব দিল: আমার পাপার নাম মৃদুল।

ওর কথা শেষ হতেই পুতুল বলল: আর আমার বাবাইয়ের নাম আহিয়ান।

আশিক ভাবুক ভঙ্গিতে বলল: কিন্তু আমি তো ওনাদের চিনতে পারছি না। ‌এরা কি নামকরা কোন চোর ডাকাত..?

সঙ্গে সঙ্গে পুতুল ওকে বাধ সেধে বলল:আরে না না আঙ্কেল। ‌ আমার বাবাই হলো মামমামের বর।

__কিন্তু তোমার মামমাম টা কে মামনি..?

মেয়েটা দুহাত মুখে চেপে কুটকুটিয়ে হেসে বলল: আমার মামমাম হলো বাবাইয়ের বউ।

ওদের কথা শুনে আশিক খুক খুক করে কেশে উঠলো। সেটা দেখে নাজমুল আর সজীব মিটিমিটি হেসে বলল: শালা বান্ধবীর মেয়েদের সাথে ফ্লাট না করে, তাড়াতাড়ি নিজে একটা বিয়ে কর। তখন দেখবি তোর ঘরেও এমন ফুটফুটে পরীরা দৌড়াদৌড়ি করবে।

নাজমুলের কথায় আশিকের কাশিটা দীর্ঘ হলো বোধহয়। সে আশেপাশে তাকিয়ে একটা মেয়েকে যেতে দেখে পিছু ডেকে বলল: এই পিচ্চি.. আমাকে এক গ্লাস পানি খাওয়াবে প্লিজ..?

ওর‌ কথায় মেয়েটা পিছু ফিরে তাকালো। ‌ মুহূর্তেই আশিকের কপাল কুঁচকে এলো। ‌ এটাতো গতকাল রাতের সেই ধানি লঙ্কা।

ঊষা মুখ থমথমে করে এগিয়ে এসে বলল: কি বললেন আপনি..? আমি পিচ্চি..?

এমন অনাকাঙ্ক্ষিত কাজে এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে আশিকের। পানি চাওয়ার জন্য আর মেয়ে পেল না, এই ইছরে পাকা মেয়েটার থেকেই চাইতে হলো..?

কি বলবে বুঝতে না পেরে আশিক এদিক সেদিক তাকাতেই ঠোঁটে হাসি ফুটে উঠলো। সে ঊষাকে পাত্তা না দিয়ে একটু দূর দিয়ে যাওয়া আরেকটা ছোট্ট মেয়েকে ডেকে আবারও বলল: এই যে পিচ্চি আপু। তোমাকে না বলেছি এক গ্লাস পানি আনতে।

ঊষা পেছনের দিকে তাকিয়ে দেখলো সত্যিই একটা ছোট মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ঊষা ঘুরে তাকালো আশিকের দিকে ।‌ এই বুড়ো লোকটা যে তার সাথে মজা নিচ্ছে সেটা তার বুঝতে একটুও সমস্যা হলো না। কিন্তু কি আর করার বিনা দোষে এখন তো আর কিছু বলা যাবে না। তাই সে পুতুলের উদ্দেশ্যে বলল: তুই এখানে কি করছিস পুতুল..?

__ফুপি এই আংকেলটা..

বাকিটা আর বলতে না দিয়ে ঊষা খেকিয়ে বলে উঠলো: যার তার সামনে যাবি না.. আজকাল দেশে শিশু পাচারকারীর অভাব নেই।

অতঃপর বাচ্চা দুটোকে আর কিছু বলতে না দিয়ে ওদেরকে নিয়ে উষা সেখান থেকে প্রস্থান নিলো।

সজীব সেদিকে তাকিয়ে আশিকের উদ্দেশ্যে বলল: ভাই এই পিচ্চি মেয়ে তোকে শেষ পর্যন্ত ডাক্তার থেকে শিশু পাচারকারী বানিয়ে দিল।

ওর কথা শুনে নাজমুলের তো হাসতে হাসতে চেয়ার ভেঙে পড়ে যাওয়ার অবস্থা। আশিক থমথমে মুখে বলল: আর বলিস না এই ধানি লঙ্কা দেখা হলেই ঝগড়া করতে চলে আসে।

অতঃপর সে বন্ধুদেরকে গতকালকের ঘটনা সব খুলে বলল। সেটা শুনে তো সজীব ও নাজমুলের অবস্থা আরো বেহাল। এর মাঝেই সেখানে উপস্থিত হল নীল, সোভা ও জুই । একটু পর কনে বিদায় হলেই সবাই সবার গন্তব্যে আবারো ফিরে যাবে। তাই বন্ধুদের সাথে দেখা করতে আসাই তাদের উদ্দেশ্য।

ওদের এত হাসতে দেখে জুই কারণ জানতে চাইলে নাজমুল সবটা খুলে বলল। সেটা শুনে ৬ জন মিলে আরেক দফা হাসলো। নীল আশিকের দিকে তাকিয়ে বলল: দোস্ত, তাড়াতাড়ি একটা বিয়ে কর। তাহলে পিচ্চি মেয়েদের থেকে আর ঝাড়ি খেতে হবে না।

আশিক হাত বাড়িয়ে নীলের মাথায় গাট্টা মেরে বলল: বিয়ে করবো তো.. তোর ননদকে.. আছে নাকি আমার একটা সিঙ্গেল সুন্দরী বিয়াইন..?

নীল রেগে আশিকের বাহুতে দুইটা কিল বসিয়ে বলল: বাবলা তোকে কতবার বলেছি মাথায় মারবি না।

আশিক দুই হাত কচলে বলল: সামনে আয় গালে মারি। দেখবি নামের মত গালটাও লাল নীল হয়ে গেছে।

প্রতিবারের মত এবারও সজীব ওদের ধমকে ঝগড়া থামালো। অতঃপর সকলের উদ্দেশ্যে বলল: তোরা আড্ডা দে, আমি গিয়ে আমার কলিজাটার খবর নিয়ে আসি। দেখি কিছু লাগবে কিনা..?

ওর কথার জবাবে নাজমুলও বলে উঠলো: আমিও যামু.. খাড়া.. আমার কলিজা টারেও দেখি না অনেকক্ষণ।

ওদের দুই বন্ধুর কথা শুনে জুই বলে উঠলো: হুম যা.. তোদের দুইটা কলিজা একসাথেই আছে। ‌ বসে বসে প্ল্যান করতেছে কিভাবে তোদের বুক থেকে কলিজাটা বের করা যায়..

নাজমুল লাফিয়ে উঠে বলল: কি কস বোইন.. আমরা আবার কি করলাম..?

__বুঝিস না কি করেছিস..? একটু আগে তিনজন উষা কে ডেকে যে কথা বলছিলি সেটা হৃদি ভাবি দেখে গেছে।

নাজমুল হায় হায় করে আশিকের উদ্দেশ্যে বলল: শালা তোর জন্য বোধহয় আমার আর বাপ ডাক শোনা হবে না।।

নাজমুল ও সজীবের যাওয়ার পানে তাকিয়ে আশিক হতাশ হয়ে বলল: আজকে একটা কলিজার বউ নেই বলে...

এদিকে আহিয়ান ও তৃধার আরশিতে মুখ দেখার পর্ব চলছে। আহিয়া তৃধার উদ্দেশ্যে বলল : আয়নাতে কি দেখছো ভাবী..?

তৃধার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। এক বাচ্চার মা হয়ে মেয়েকে কোলে নিয়ে বসে কিনা স্বামীর সাথে আরশিতে মুখ দেখতে হবে। বিষয়গুলো ভাবলেই লজ্জায় হাসফাস লাগে।

তৃধা চুপ করে আছে বলে আহিয়া আবারো তাড়া দিল। এবার না চাইতেও তৃধা আরশিতে তাকালো। দেখল পাশের মানুষটা বেহায়ার মতো আয়নার দিকেই তাকিয়ে আছে। লোকটার চোখে চোখ পড়তেই তৃধা চোখ নামিয়ে নিল। অতঃপর মিন মিনিয়ে বলল: আমার মেয়ের বাবাই কে।

চারিদিকের তরুণ তরুণীরা সবাই চিৎকার দিয়ে উঠলো। তারপর গোল্ডেন কালার শেরওয়ানি পড়ে মাথায় পাগড়ি দেওয়া আহিয়ান কে রিহান জিজ্ঞেস করল: আপনি আরশিতে কি দেখছেন বড় ভাই..?

আহিয়ান সময় না নিয়ে আরশিতে থাকা তৃধার লাজুক মুখ ও ছোট্ট পুতুলের দিকে তাকিয়ে বলল: আমি আমার পুরো দুনিয়াটাকে দেখছি। যে দুনিয়ার বাসিন্দা আমার পরী আর আমার একমাত্র মেয়ে পুতুল।

আহিয়ানের এমন কথায় বন্ধুরা সবাই সিটি বাজালো। কেউ কেউ খুশিতে হাততালি দিয়ে উঠলো। এমন সময় একজন এসে জানালো কনে বিদায়ের সময় হয়ে গেছে।

আহিয়ান সকলের আড়ালে তৃধার কানের সামনে ঠোট নিয়ে ফিসফিসিয়ে বলল: তুই কাঁদতে কাঁদতে জ্ঞান হারালে আমি কিন্তু একটুও মাইন্ড করবো না। আফটার অল, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিস কষ্ট লাগতেই পারে।

তৃধার সত্যিই ভীষণ কান্না পাচ্ছে তবে কষ্টে নয়, ভীষণ আনন্দে। দীর্ঘ ছয় ছয়টি বছর পর সে খান বাড়িতে যাবে ভাবতেই খুশিতে কান্নার জোয়ার বয়ে যাচ্ছে। নিজের ঘর, নিজের পুরাতন বাড়ি, সেই আপনজনগুলো সবাই সেখানে। ছোটবেলা থেকে কত শত স্মৃতি সেই বাড়িতে।

ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করছে। ‌ এর মাঝে আহিয়ানের মুখ থেকে এ কথা শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারল না।‌ সে ফুপিয়ে কেঁদে ওঠল।

ওর কান্না দেখে সকলেই অবাক। এতক্ষণের হইহুল্লোড় থেমে সকলের দৃষ্টিঘুরলো এদিকে।

আহিয়ান এক হাতে ওর কাধ জড়িয়ে ধরে বলল: আরে বোকা মেয়ে, তুই কান্না কেন করছিস..? আমি তো দুষ্টুমি করে বলেছি। নিজের আপনজনদের কাছে ফিরলে কেউ কি কান্না করে।

তৃধা কাঁদতে কাঁদতে বলল: আহিয়ান ভাই, আমি আর বকশিবাজারের ফ্ল্যাটে যাব না। আপনি ওই বাড়িটা ছেড়ে দিন। আমি বাকি জীবন সবার সাথে খান বাড়িতেই থাকতে চাই।

ইতিমধ্যেই সেখানে খান বাড়ির সকল সদস্য হাজির হয়েছে। মেয়ের আবদার শুনে ওদের চোখেও খুশিতে পানি চলে এসেছে।

আহিয়ান তৃধাকে শান্ত করতে বলল: তুই কাদিস না। আমরা আর যাব না সেখানে। আমি গত মাসেই ওই ফ্লাটটা ছেড়ে দিয়েছি। তোকে সারপ্রাইজ দিবো বলেই আগে জানাইনি।

ওদের দেখে সকলেই ফিক করে হেসে দিল। পুতুল তো কখন থেকে মামমাম কে ছোট্ট দুই হাতে আদর করে বলছে: কাঁদে না মামমাম। তোমাকে কে মেরেছে..? আমাকে বলো.. আমি হিমেল ও রিফাতকে নিয়ে মেরে দিয়ে আসবো।

ওর কথা শুনে তৃধা চোখের পানি মুছে মিষ্টি হেসে মেয়ের গালে চুমু দিল।

রাত দশটা বাজে আহিয়ান মেয়েকে কোলে নিয়ে এসে দাঁড়ালো নিজের ঘরের দরজার সামনে। কিন্তু এই বজ্জাত বন্ধু গুলো দরজার সামনে পাহারায় বসে আছে। বাসর ঘর সাজিয়েছে বলে তাদের নাকি টাকা চাই।

আহিয়ান সবগুলোর উদ্দেশ্যে বলল: বাসর শেষ করে একটা মেয়ে পয়দা করে ফেলেছি। এখন নাকি টাকা দিয়ে বাসর ঘরে ঢুকতে হবে মগের মুল্লুক নাকি..?

নির্জন নাক মুখ কুঁচকে বলল: ছিঃ তোর মত কিপটে মানুষ আমি জীবনেও দেখিনি। সামান্য কয়টা টাকার জন্য বউ রেখে রাতে একা ঘুমাবি..?

__বউ রেখে একা ঘুমাবো তোকে কে বলেছে..? বাসর ঘরে ঢুকতে টাকা লাগে কিন্তু বাসর ঘর থেকে কেউ বের হলে টাকা লাগে সেটা তো কেউ বলেনি।

বন্ধুরা সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এটা দেখে আহিয়ান শয়তানি হেসে বলল: যাহ তোদের বাসর ঘরে তোরাই গিয়ে ঘুমা। তবে ঘুমানোর আগে আমার বউটাকে বের করে দিস। ‌ গতকাল রাতে একা ঘুমিয়েছি, আজকে পারবো না।

তখনই রিহান‌ দুষ্টুমি করে বলল: তুই কি বউ নিয়ে অন্য ঘরে ঘুমানোর প্লান করছিস নাকি..?

আহিয়ান কিছু বলার আগেই পুতুল তার গালে ধরে ডেকে বলল: বাবাই, আমি অন্য ঘরে ঘুমাবো না। আমি দেখেছি আঙ্কেল রা এই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি এই ঘরেই ঘুমাবো।

অলক হাসতে হাসতে বলল: নে এইবার ঠেলা সামলা..

আহিয়ান মেয়েকে বোঝানোর জন্য বলল: ফুলের বিছানায় ঘুমালে শরীর চুলকাবে মামমাম। আমরা এই পাশের ঘরটাতে ঘুমাবো।

কিন্তু পুতুল গাল ফুলিয়ে বলল: তুমি পচা বাবাই। তোমার সাথে আড়ি।

ওদের বাবা মেয়ের কান্ড দেখে বন্ধুগুলো সব দাঁত কেলিয়ে হাসছে। আহিয়ান সেদিকে কটমট করে তাকিয়ে বলল: কত টাকা চাই..?

মৃদুল মুখের হাসি চেপে বলল: বেশি না। মাত্র এক লক্ষ টাকা দিলেই হবে।

বি:দ্র: এক টাকা হারিয়ে গেছে বললেও ভেতরে ঢুকতে দেওয়া যাবে না।

আহিয়ান আশ্চর্য কন্ঠে বলল: কিহ..! এক লক্ষ টাকা..!

ওর আশ্চর্য মুখখানা দেখে সকলেই মিটি মিটি হাসছে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 187 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন