আহিয়ান আশ্চর্য কন্ঠে বলল: কিহ..! এক লক্ষ টাকা..!
ওর আশ্চর্য মুখখানা দেখে সকলেই মিটি মিটি হাসছে।
তখনি পুতুল আবার বলল: বাবাই.. আংকেল গুলো কে টাকা দিয়ে দাও না । আমি মামমামের কাছে যাব।
কি আর করার... আহিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বদমাশ বন্ধু গুলোর দিকে তাকিয়ে বলল: এত টাকা সাথে ক্যাশ নেই। কার একাউন্টে ট্রান্সফার করবো বল।
মৃদুল হেসে বলল: তুই রিহানের একাউন্টে পাঠিয়ে দে। আমরা পরে নিয়ে নেব।
আহিয়ান পকেট থেকে ফোন বের করে রিহানের একাউন্টে ১ লক্ষ টাকা পাঠিয়ে দিল।
রিহানের ফোনে মেসেজ আসতেই বন্ধুদের মধ্যে হইহুল্লোড় পড়ে গেল খুশিতে। নির্জন পুতুলের দুই গাল টেনে চুমু খেয়ে বলল: তোমার মতো মেয়ে ঘরে ঘরে হোক আম্মাজান।
আহিয়ান নির্জনের মাথায় গাট্টা মেরে বলল: এবার অন্তত ভেতরে যেতে দে।
সঙ্গে সঙ্গেই সকল বন্ধুরা দরজা থেকে সরে দাঁড়ালো। রিহান আহিয়ানের উদ্দেশ্যে বলল: পুতুলকে আমার কাছে দিয়ে যা। আজকে না হয় মেয়েটা আমাদের সাথে ঘুমাবে।
আহিয়ান ভেতরে প্রবেশ করতে করতে বলল:
শুধু মেয়ের আবদারেই তোদের পেছনে এক লক্ষ টাকা খরচ করেছি। নয়তো বউকে ডেকে পাশের রুমে নিয়ে ঘুমিয়ে থাকতাম।
ওর কথা শুনে সবগুলো মিটি মিটি হাসছে। আহিয়ানকে আজ বেশ জব্দ করতে পেরেছে । সেটা তাদের অজানা নয়।
আহিয়ান ভেতরে প্রবেশ করে দেখল রুমে কেউ নেই। কয়েক সেকেন্ডের জন্য ছেলেটা থতমত খেয়ে ভাবলো বন্ধুরা তাকে ঠকিয়েছে। কিন্তু পরবর্তীতে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পেতেই বুঝলো তৃধা ভেতরে।
পুতুল পুরো রুমে এত এত ফুল দেখে খুশিতে প্রায় আত্মহারা। সে আহিয়ানের গালে চুমু খেয়ে বলল: বাবাই, আমি এই ফুলগুলো দিয়ে খেলব।
আহিয়ান কিছু একটা ভাবছিল । হঠাৎ পুতুলের কন্ঠে তার ঘোর কাটলো। সে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল: কিছু বলেছ মামমাম।
পুতুল খাটের দিকে ইশারা করে বলল: আমি এই ফুল গুলো দিয়ে খেলতে চাই।
আহিয়ান বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। কি জামানা এলো.. বাবা-মায়ের বাসর ঘরের ফুল দিয়ে মেয়ে খেলতে চায়।
আহিয়ান মেয়েকে খাটের মাঝখানে ফুলের উপর বসিয়ে দিয়ে বলল: তুমি এখানে বসে খেলো। প্রয়োজনে সব ফুল ছিড়ে নষ্ট করে ফেলো, বাবাই তোমাকে কিছুই বলবো না।
__সত্যি বাবাই..?
__ হুম। তুমি খেলো, বাবাই ফ্রেশ হয়ে আসছি।
পুতুল আর সেদিকে মনোযোগ দিল না। সে তো এত ফুল পেয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে।
এদিকে আহিয়ান কাবার্ড থেকে একটা শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিল। তখনই ভেতর থেকে তৃধা চেঁচিয়ে বলল: কে..?
__ আমি। ওয়াশরুমে আমার তোয়ালে রাখা দাও তো..
__এখনই দিতে হবে..? আমি শাওয়ার নিচ্ছি। একটু পরে দেই..?
__এখনই দাও.. লাগবে।
কথাটা বলেই আহিয়ান মেয়ের দিকে একবার তাকালো। মেয়েটা উল্টো ঘুরে লাল গোলাপ গুলো ছিঁড়তে ব্যস্ত।
ওয়াশরুমের দরজা খোলার শব্দে আহিয়ান সেদিকে ফিরে তাকালো। তৃধা দরজাটা হালকা খুলে তোয়ালে টা বাড়িয়ে দিল। সেটা দেখে আহিয়ানের ঠোঁটে ফুটল দুষ্টু হাসি। সেকি তোয়ালের জন্য দরজা খুলতে বলেছে নাকি..
তৃধার হাত থেকে তোয়ালে টা নিলো তো নাই উল্টো নিজেই ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল।
আহিয়ানের এমন কাজে তৃধা খানিকটা ভরে গেছে। তৃধা মুখের উপর থেকে ঝরনার পানি গুলো দু হাতে মুছে আহিয়ানের দিকে তাকিয়ে বলল: ভেতরে আসলেন কেন..? আমি তো তোয়ালে...
মেয়েটাকে বাকিটা আর বলতে না দিয়ে আহিয়ান ওর ভেজা কোমর চেপে কাছে টেনে বলল: বাসর করতে এলাম। নতুন করে বিয়ে করেছি আর বাসর করবো না..?
তৃধা বুঝি এই সময় এমন কথা মোটেও আশা করেনি। তাই থতমত খেয়ে বলল: মা মানে..?
আহিয়ান আর কোন জবাব না দিয়ে নিজের ঠোট দ্বারা শক্ত করে চেপে ধরল তৃধার নরম মেয়েলী ঠোঁট।
একরাশ শাওয়ারের শীতল জলধারা তাদের দুজনকে ভিজিয়ে দিল মুহূর্তেই। সকল বাধা, সকল দূরত্ব মেটিয়ে আবারও দুটি হৃদয় এক হলো।
এদিকে, হিমেল ও রিফাতকে ঘুম পাড়িয়ে আহিয়া শাওয়ার সেরে এইমাত্র আয়নার সামনে দাঁড়িয়েছে। সারাদিনের বিয়ে বাড়ির ক্লান্তিতে শরীরটা এতক্ষণ ম্যাচ ম্যাচ করছিল। তবে এখন গোসলের পর অনেকটাই ভালো লাগছে।
রিহান বন্ধুদের বিদায় দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলো আহিয়াকে। মূহূর্তেই যেন তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল।
আহিয়া আনমনে দু হাতে বডি লোশন মাখছিল। রিহান সেই সুযোগে পকেট থেকে রুমাল বের করে আচমকা পেছন থেকে মেয়েটার চোখ বেঁধে দিল। আহিয়া প্রথমে ভয় পেয়ে মৃদু চিৎকার দিলেও সেকেন্ড কয়েকের মাথায় বুঝে গেল পেছনে দাঁড়ানো মানুষটি কে..
রিহানের শরীরের পুরুষালী পরিচিত পারফিউমটা চিনতে তার একটু অসুবিধা হলো না। এতক্ষণে রিহান মুখ ঘুজেছে তার আহিয়া পাখির ভেজা চুলে। আহিয়া হাত বাড়িয়ে চোখের বাঁধন খুলতে চাইলে রিহান ওর দুহাত নিজের হাতে আবদ্ধ করে নিল।
কিছুক্ষণ মোহিত দৃষ্টিতে মেয়েটার সুন্দর মুখশ্রীতে চেয়ে থেকে কানের লতিতে আলতো চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল: তুমি দিন দিন আরো সুন্দর হচ্ছো জান।
বেহায়া লোকটির বেফাঁস কথায় আহিয়া হাসফাঁস করে কয়েক কদম পিছুতেই দেয়ালের সাথে হালকা ধাক্কা খেলো। তবে মেয়েটা মাথায় একটুও ব্যথা পেল না। সে ধাক্কা খাওয়ার আগেই রিহান মাথার পেছনে হাত রেখেছে।
আহিয়া লাজুক কণ্ঠে বললো: ছাড়ুন আমায়। ছেলেরা উঠে যাবে।
রিহান হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে দিয়ে বলল: উঠবে না।
অতঃপর তার পুরুষালি খড়খড়ে হাতে আহিয়ার গোলাপী ওষ্ঠ জোড়া স্লাইড করে নিজের ওষ্ঠ দ্বারা আকড়ে ধরল।
রাতের সেই ভালোবাসায় ভেজা মুহূর্তগুলোর পর—
ধীরে ধীরে ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে রুমের ভেতরে ঢুকে পড়েছে।
সকালের নরম রোদে আহিয়ান তৃধার ফুলে সাজানো বাসরঘরটা যেন আরও বেশি স্বপ্নময় হয়ে উঠেছে। ছড়িয়ে থাকা লাল গোলাপের পাপড়িগুলোতে শিশিরের মতো ঝিলিক দিচ্ছে আলো। বাইরে কোথাও পাখির কিচিরমিচির সব মিলিয়ে এক শান্ত, পবিত্র সকাল।
তৃধা ধীরে ধীরে চোখ মেলল। এক চেনা আর আপন উষ্ণতা অনুভব করতেই মাথা তুলে তাকাল—দেখল আহিয়ানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আহিয়ানের এক হাত আলতো করে জড়িয়ে আছে তাকে আর আরেক হাতে জড়িয়ে রেখেছে মেয়ে পুতুলকে। যেন এই পৃথিবীর সবকিছু থেকে আগলে রেখেছে তাদের মা মেয়েকে।
মুহূর্তটা বুঝে তৃধার ঠোঁটে শান্তির হাসি ফুটে উঠল। অতঃপর রাতের স্মৃতিগুলো একে একে মনে পড়তেই গাল দুটো হালকা লাল হয়ে উঠল।
ওইদিকে আহিয়ানও হয়তো তার নড়াচড়া টের পেয়ে আধো ঘুমের মধ্যে চোখ মেলে তাকাল। তৃধাকে নিজের এতটা কাছে দেখে তার ঠোঁটেও ফুটে উঠল তৃপ্তির হাসি।
নিচু স্বরে বলল—
“গুড মর্নিং, বউ…”
তৃধা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল—
“সকাল হয়ে গেছে…আমাকে উঠতে হবে”
আহিয়ান আরও কাছে টেনে নিয়ে বলল—
“সকাল তো প্রতিদিনই হয়… কিন্তু এমন সকাল বারবার আসে না।”
তাদের এই শান্ত মুহূর্তে হঠাৎ পাশ থেকে নরম কণ্ঠ ভেসে এলো—
__“বাবাই.. মামমাম…আমার ফুলগুলো বিছানা থেকে কে নিল …”
দুজনেই একসাথে চমকে তাকিয়ে দেখল—পুতুল ঘুম থেকে জেগে খাটের মাঝখানে বসে আছে, মুখভরা নিষ্পাপ হাসি।
মুহূর্তেই ঘরের আবহাওয়া বদলে গেল। তৃধা লজ্জায় মুখ ঢাকল। মেয়েটা কখন ঘুম থেকে উঠল সে তো দেখেইনি। একটু আগেও তো চোখ খোলার পর দেখল পুতুল ঘুমাচ্ছে।
তখনই ভেসে আসলো পুতুলের অভিযোগ ভরা কণ্ঠস্বর: আমার ফুল কই মামমাম..?
পুতুলের প্রশ্নে তৃধার মনে পড়ল রাতের ঘটনা। রাতে শাওয়ারের পর আহিয়ান ভাই তাকে ছয় বছর আগের সেই টকটকে লাল বেনারসি টা নিজে হাতে পরিয়ে দিয়েছিল। মানুষটার পাগলামি দেখে তৃধা শুধুই লাজুক হেসেছে। সেই সাথে আহিয়ান ভাই রুমে আসার পর যখন দেখলো পুতুল বিছানায় একা একাই ঘুমিয়ে গেছে। তখন কতগুলো কাগজপত্র তৃধার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল : পরি কুঞ্জ তোমার একান্ত নিজস্ব বাড়ি। আমি কেবল সেই বাড়ির ভাড়াটিয়া।
তারপর তৃধাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে গলায়, কানে ,মাথায় ও হাতে ডায়মন্ডের কিছু গহনা পড়িয়ে নিজের মন মত সাজিয়ে ছিল।
ওনার সাজানো শেষ হওয়ার পর তৃধা পুরো বিছানার ফুল পরিষ্কার করে নিচে ফেলে দেয় এবং স্বামী সন্তান নিয়ে স্বস্তিতে ঘুমাতে যায়।
__এই মামমাম
পুতুলের আবারো ডাকে তৃধা রাতের ভাবনা থেকে ফিরে এলো। সে মেয়ের উদ্দেশ্যে বলল: ওই ফুলগুলো শুকিয়ে গেছে মামমাম তাই ফেলে দিয়েছি। তোমাকে তোমার বাবাই আবারও ফুল এনে দেবে।
মায়ের কথাটা বোধহয় পুতুলের পছন্দ হয়নি। তাইতো গাল ফুলিয়ে বাবাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে অভিযোগ করে বলল: বাবাই, এটা পচা মামমাম। তুমি ভালো।
মেয়ের আহ্লাদ দেখে আহিয়ান মেয়েকে আদর করে তৃধা কে হালকা বকে দিল।
সকালের সেই মিষ্টি, লাজুক, আর ভালোবাসায় ভরা
তিনটি হৃদয়ের হাসিতে পূর্ণ হয়ে উঠল মুহূর্তেই।
সকাল ৯ টার দিকে তৃধা মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে এলো। বিয়ের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে তার ভীষণ লজ্জা লাগছে। পারিবারিকভাবে খান বাড়িতে আজকেই প্রথম তারা স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়েছে। এসব ভাবতেই তার ভীষণ লজ্জা লাগছে। পুতুল নিচে এসেই দৌড়ে গিয়ে তার নানুর কোলে উঠেছে। তানভীর নাতনিকে কোলে নিয়ে বর্তমানে আহ্লাদে ব্যস্ত। এদিকে হিমেল ও রিফাত আগে থেকেই তাদের নানুর কোলে বসে আছে। আবির দুই নাতিকে দুই হাটুতে বসিয়ে ওদের কথা শুনছে।
আহিয়া সেই কখন থেকে মেঘ বন্যা ও রাই কে সকালের নাস্তা বানাতে সাহায্য করছে।তৃধা নিজেও গেল কিচেনের দিকে।
কিছুক্ষণ পরেই দেখা গেল রিহান ও আহিয়ান কোথাও বের হচ্ছে। ঊষা ও আদিবা সোফার এক কোণেতে বসে আজকের রিসিপশনে কি পড়বে সেটা নিয়ে ডিসকাশন করছে। মিম ওদের দুইটাকে ধমকে পাঠানো গোসল করতে।
আবির ছেলের রিসেপশন পার্টির আয়োজন করেছে কমিউনিটি সেন্টারে। দুপুরের পরপর তারা সবাই সেখানে চলে যাবে। মেঘ আহিয়া ও তৃধাকে তাড়াতাড়ি গোসল সেরে চুল শুকিয়ে নিতে বলল। একটু পরেই মেকআপ আর্টিস্ট চলে আসবে।
খান বাড়ির কিছু মেহমান গতকালকে বাড়ি ফিরে গেছে। আজকে বাড়ি থেকেই সরাসরি রিসেপশনে যাবে। আবার দূর দুরান্ত থেকে আসা কিছু মেহমান পরিকুঞ্জ তে আছে। তারা সেখান থেকেই রিসিপশনে যাবে। সব মিলিয়ে খান পরিবারে এখনো ব্যস্ততা বহমান।