ফন্ট সাইজ:
থিম:
মেঘের বর্ষন

পর্ব 4

লেখক: আরেব্বা চৌধুরী

#মেঘের_বর্ষণ
‎#আরেব্বা_চৌধুরী
‎#পর্বঃ-০৪
‎
‎চারজন ম্যাডামকে হোস্টেলের আলাদা একটি কক্ষে জায়গা দেওয়া হলো। সবাই নিজেদের মতো করে ঘুমিয়ে পড়লেও কোনো স্যার চোখে ঘুম আনতে পারলেন না। এতো শিক্ষার্থীর দায়িত্ব, এতগুলো কিশোর-কিশোরীর নিরাপত্তা, তাদের প্রতিটি ক্ষুদ্র সুবিধা-অসুবিধা দেখার দায়ভার যেন অস্থির করে রেখেছিলো সবার মন। তাই রাতভর গল্প, দায়িত্ব ভাগাভাগি, আর ভবিষ্যতের পরিকল্পনায় সময় গড়িয়ে গেল।
‎
‎সকালের আলো ফুঁড়ে এসে পড়লো মেঘের ঘুমন্ত মুখে। জ্যোতি পর্দাটা সরাতেই মেঘ বিরক্ত স্বরে বলে উঠলো,
‎-ঘুমাবো, পর্দা সরালি কেনো?
‎
‎শুভ্রা হেসে বললো,
‎-এটা হোস্টেল মেঘ, তোর বাড়ি নয়। আমরা সবাই উঠে পড়েছি, তুইও ওঠ।
‎
‎মেঘ গা এলিয়ে বললো,
‎-ব্যাস, আরেকটুখানি ঘুমাবো তারপর উঠবো।
‎
‎অনামিকা হঠাৎ খোঁচা দিয়ে বললো,
‎-বর্ষণ স্যারকে তো ম্যাডামের সাথে বেশ গা ভাসিয়ে গল্প করতে দেখলাম!
‎
‎কথাটা কানে আসতেই মেঘ লাফ দিয়ে উঠে বসল, চোখে একরাশ বিস্ময় আর অস্বস্তি। তাহিয়া, রুবা, শুভ্রা, অনামিকা, জ্যোতি সবার মুখেই খিলখিল হাসি।
‎মেঘ একবার সবার দিকে তাকিয়ে আবার বালিশে মুখ গুঁজে শুয়ে পড়লো।
‎
‎শুভ্রা কাঁধ ঝাঁকিয়ে বললো,
‎-আরে মেঘ, উঠ! এক্ষুনি হোস্টেল থেকে বেরোতে হবে।
‎
‎কিন্তু কে শোনে কার কথা! ঠিক সেই সময় মেঘের ফোন বেজে উঠলো। কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো রাজিয়া আহমেদের কড়া স্বর,
‎-কেমন আছো মেঘ? কাল যে চলে গেলে, তারপর না একটা ফোন, না একটা মেসেজ! কেমন আছো, কি করছো, সবকিছু আমাদের জানানোর দরকার মনে করো না?
‎
‎মেঘ গলা ভারী করে উত্তর দিলো,
‎-আসলে সবার সাথে আড্ডা দিতে দিতে বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম, আম্মু।
‎-আড্ডা দিতে তো ভালোই পারো! তবে সাবধানে থেকো, বিশেষ করে ওই বর্ষণের কাছ থেকে দূরে থাকো। শুনছি, মেয়েদের সাথে বেশ মিশে যায়, তোমার মতো সরল মেয়েকে ভেলাতে ওর সময় লাগবে না।
‎
‎মেঘ বিরক্ত হয়ে ফেটে পড়লো,
‎-আম্মু, প্লিজ! তোমরা কি বর্ষণ ভাইকে ছাড়া আর কোনো কথা খুঁজে পাও না? যে মানুষটা আমার সাথে একটাও কথা বলে না, তাকে নিয়ে সব সময় তোমরা পেছনে লেগে থাকো কেনো?
‎এতোটুকু বলেই রাগে কল কেটে দিলো মেঘ। রাজিয়া আহমেদ বারবার কল দিলেন, কিন্তু মেঘ ধরলো না।
‎
‎ঠিক তখনই বাইরে থেকে কড়া কণ্ঠ শোনা গেলো।
‎-মেঘ, রেডি হও, সবাই নামছে।
‎দরজার সামনে দাঁড়িয়ে আছে বর্ষণ।
‎চোখেমুখে ভোরের আলোর মতোই দৃঢ়তা, মেঘ অনিচ্ছাসত্ত্বেও তড়িঘড়ি উঠে ব্যাগ গোছাতে গোছাতে বললো,
‎-তুমি যাও, আমরা আসছি।
‎বর্ষণ কোনো প্রশ্ন না করেই সরে গেল। সে বের হতেই মেঘের বুকের ভেতরটা অস্থির ঢেউয়ের মতো কেঁপে উঠলো। হঠাৎই সে টেবিলে রাখা টিস্যু তুলে নিয়ে তাড়াহুড়ো করে লিপস্টিক দিয়ে লিখে ফেললো তিনটি শব্দ_ I love U। শব্দগুলো যেন তার বুকের গভীর থেকে ছুটে আসা নীরব আর্তি, যা মুখে বলতে সাহস পায়নি কখনো।
‎
‎টিস্যুটি সযত্নে ভাঁজ করে সে নিজের হাতের মুঠোয় লুকিয়ে রাখলো। চোখে একরাশ ভীতি, তবু ঠোঁটে ছোট্ট এক ঝিলিক হাসি। শুভ্রাকে ধরা কণ্ঠে বললো,
‎-সুযোগ করে দিবি তো তোরা?
‎
‎শুভ্রা খিলখিলিয়ে হেসে উঠলো,
‎-হ্যাঁ রে, একদম! টেনশন কিসের? তোর প্রেম হলে তো আমাদেরই লাভ, পরীক্ষার খাতায় না লিখেও ফ্রি-ফ্রি অনেক মার্কস পেয়ে যাবো।
‎সবাই হেসে উঠলো। মেঘ লজ্জায় গাল লাল করে ফিসফিসিয়ে বললো,
‎-ইশশ… বর্ষণ ভাই ওমন মানুষই না।
‎তাহিয়া মজা করে বললো,
‎-মানুষ তো বটেই, তবে দেবদূত হলে আরও মানাতো!
‎
‎রুবা বললো,
‎-চোখ দুটো দেখিসনি নাকি? মনে হয় ভেতরে কত অগাধ কথা জমে আছে।
‎সবাই মজা করলেও মেঘের মনে তখন কেবল একটাই চিন্তা, আজকে যেভাবেই হোক টিস্যুটা পৌঁছে দিতেই হবে। কিছুক্ষণ পর সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো হোস্টেলের বারান্দায়। সকালটা রোদে চকচক করছিলো। শিক্ষার্থীদের ভিড়ে হৈচৈ আর হাসিঠাট্টা সব মিলিয়ে পরিবেশটা মুখর হয়ে উঠলো। সবাই মিলে বাসে উঠে বসলো।
‎
‎মেঘ বুক ধড়ফড় করতে করতে সিটে গিয়ে বসলো। ঠিক তার পাশের আসনেই এসে বসলেন বর্ষণ। মেঘের বুকের ভেতর যেন মুহূর্তেই বাজলো ঢাক-ঢোল। পাশের দিকে তাকাতেও সাহস পেলো না।
‎
‎হঠাৎ বর্ষণ শান্ত স্বরে বললেন,
‎-তুই একটু এপাশে বস, আমায় জানালার পাশে বসতে দে। মাথাটা ঝিমঝিম করছে।
‎মেঘ আঁতকে উঠে তাকালো তার দিকে। চোখেমুখে উদ্বেগ ছড়িয়ে গেলো।
‎-শরীর খারাপ লাগছে বর্ষণ ভাই? কফি-চা কিছু এনে দিই? নাকি প্রিন্সিপাল স্যারকে ডাকবো?
‎
‎বর্ষণ হালকা হাসল, যেন ক্লান্তির ভেতর থেকেও তাকে আশ্বস্ত করতে চান।
‎-না না, কিছু না। গতকাল রাতে ঘুম হয়নি, তাই মাথা ধরেছে। একটু বাতাস নিলেই ঠিক হয়ে যাবে।
‎বাস ধীরে ধীরে এসে দাঁড়ালো রাস্তার ধারের একটি মাঝারি মানের রেস্তোরাঁয়। চারপাশে শিক্ষার্থীদের কোলাহল, হাসি-আড্ডার ঝংকার। সবাই লাইন ধরে ভেতরে প্রবেশ করলো, কেউ টেবিল দখল করছে, কেউ পানি আনছে, কেউবা সেলফি তোলায় ব্যস্ত।
‎
‎মেঘ চুপচাপ বর্ষণের দিকেই তাকিয়ে রইলো। প্লেটে খাবার সাজানো আছে, কিন্তু তার চোখ খাবারের দিকে নয়, বারবার ছুটে যাচ্ছে বর্ষণের দিকে। সে খাচ্ছে তো? চামচে ভাত তুলছে তো? নাকি আবার সবার দেখাশোনাতেই মগ্ন হয়ে নিজেকে ভুলে যাচ্ছে? মেঘের বুকের ভেতর এক অদ্ভুত দুশ্চিন্তা খেলা করতে লাগলো। বর্ষণ ঘেমে নেয়ে একাকার। শার্ট ভিজে উঠেছে, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের এতো ঝক্কি-ঝামেলা সামলাতে গিয়ে যেন নিজের অস্তিত্বকেই অবহেলা করছে সে।
‎রাজ্জাক স্যার কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
‎-আর ইউ ওকে, বর্ষণ?
‎
‎বর্ষণ মৃদু হেসে মাথা নেড়ে উত্তর দিলো,
‎-ইয়েস, আই অ্যাম ওকে।
‎কিন্তু তার চোখের ক্লান্তি সেই কথাকে বিশ্বাসযোগ্য করে তুললো না। তখনই প্রিন্সিপাল স্যার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন,
‎-তুমি বাসে গিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নাও, বর্ষণ। সবার পেছনে ছুটতে ছুটতে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়ছো।
‎বর্ষণ সেই একই শান্ত হাসি মুখে রেখে উত্তর দিল,
‎-সমস্যা নেই স্যার, আজ রাতেই তো ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে নেব।
‎
‎মুহূর্তেই তার কণ্ঠের ভেতরকার ক্লান্তি মেঘকে ভীষণ ব্যথিত করে তুললো। মনে হলো, এই মানুষটা নিজের সমস্ত শক্তি খরচ করছে কেবল অন্যদের জন্য। অথচ কেউই তার ক্লান্ত চোখের ভেতরটা পড়তে চায় না।
‎মেঘের মনে হলো, যদি পারতো তাহলে সবার অগোচরে ছুটে গিয়ে তার কপাল থেকে ঘামের ফোঁটা মুছে দিতো। কিন্তু না এটা করলে হি-তে বিপরীত হতে পারে।
‎
‎খাওয়া শেষে যখন বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, রাজ্জাক স্যার বর্ষণের কাছে এসে বললেন,
‎-বর্ষণ, তুমি বরং অনার্সের বাসে যাও। ওরা শান্ত-শিষ্ট, ঝগড়াঝাঁটি নেই। তোমারও রেস্ট নেওয়া হবে। আমি যাচ্ছি ইন্টার ফার্স্ট ইয়ারের বাসে।
‎বর্ষণ মাথা নাড়িয়ে বললো,
‎-না স্যার, আমি ঠিক আছি।
‎রাজ্জাক স্যার এবার কণ্ঠে দৃঢ়তা এনে বললেন,
‎-তুমি ঠিক নেই, বর্ষণ। যাও, ওই বাসেই ওঠো। সেখানে চেঁচামেচি নেই, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারবে।
‎বর্ষণ মুচকি হাসি ফুটিয়ে তুললো,
‎-সমস্যা নেই স্যার, আমি ঠিক আছি। আপনারা যান।
‎
‎শেষমেশ রাজ্জাক স্যার আর কিছু বললেন না। কিন্তু সবার অলক্ষ্যে বর্ষণ ঘুরেফিরে আবারও ফার্স্ট ইয়ারের বাসেই উঠে বসল। জানালার পাশের সিটে গিয়ে শরীরটা গা এলিয়ে দিলো। চোখদুটো কেমন ভারী হয়ে আসছে, মনে হচ্ছে যেন বুকের ভেতর থেকে সবকিছু উগরে দিতে চায়, অথচ কাউকে কিছু বোঝাতে চাইছে না। মেঘ ভয়ে ভয়ে পাশ থেকে এগিয়ে এলো। নিঃশব্দে বর্ষণের মাথায় হাত রাখলো। বর্ষণ কোনো কথা বললো না, মানাও করলো না, কেবল চোখ বন্ধ করে নিদ্রার কোলে ঢলে পড়লো। মুহূর্তেই মেঘের বুক কেঁপে উঠলো এক অদ্ভুত স্পর্শকাতরতায়। সে অপলক দৃষ্টিতে বর্ষণকে দেখছিলো, এই মানুষটা এতটা কাছে, অথচ কতটাই দূরে।
‎
‎সাহসী হয়ে উঠলো মেঘ। কাঁপা ঠোঁটে বর্ষণের হাতের গায়ে একে একে কয়েকটি চুমু এঁকে দিলো। কিন্তু তাতেও যেন তার তৃষ্ণা মেটে না। মনে হলো, সারা দুনিয়া থেকে যদি কিছু পাওয়ার থাকে, তবে কেবল এই মানুষটাকে ছুঁয়ে দেখা, এই বুকের ভেতর চিরদিনের জন্য মাথা রেখে দেওয়া।
‎
‎বর্ষণের ঘামে ভিজে ওঠা শার্টের বোতামগুলো চোখে লাগলো। মেঘ ধীরে ধীরে হাত বাড়িয়ে উপরের তিনটি বোতাম খুলে দিলো। মুহূর্তেই উন্মুক্ত হলো বুকে জমে থাকা পুরুষালি সৌন্দর্য। মেঘের বুক কেঁপে উঠলো, মনে হলো সারাদেহে ঝড় বইছে। ইচ্ছে করলো এখনই তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, সবটুকু ব্যথা নিজের ভেতর টেনে নিতে। কিন্তু তা কি সম্ভব?
‎
‎কিছুক্ষণের দ্বিধার পর মেঘ ব্যাগ থেকে ফোন বের করে ক্যামেরা অন করলো। চারপাশে তাকিয়ে দেখলো, সবাই নিজেদের নিয়ে মগ্ন। এই ফাঁকে সে বর্ষণের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এক নিঃশ্বাসে ছবি তুলে নিলো বেশ কিছু। কখনো কপালে ঠোঁট ছুঁইয়ে, কখনো এলোমেলো চুলে হাত বুলিয়ে ছবি তুললো।
‎
‎শেষমেশ আলতো করে বর্ষণের বুকে মাথা রাখলো। নিঃশব্দে শাটার টিপে রাখল, ছবিতে বন্দি হলো এক অজানা স্বপ্নের মুহূর্ত, যেখানে বর্ষণ কিছু টের পেল না, অথচ মেঘের হৃদয় পুরোপুরিই বন্দি হলো তার ভেতর।
‎কিছু মুহূর্ত পর বাসটি ধীরে ধীরে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এসে থেমে গেল। সূর্যের সোনালি আলো সমুদ্রের জলে নাচছে, আর নরম বালির ওপর ছুঁয়ে যাচ্ছে। সমুদ্রের সপাত সপাত শব্দ শিক্ষার্থীদের কোলাহল মিলেমিশে এক অদ্ভুত সুর বোনাচ্ছে।
‎
‎মেঘ বাসের দরজা থেকে ঝুঁকে বর্ষণকে ডাকল,
‎-এবার ঠিক লাগছে?
‎-হুম, বর্ষণ কণ্ঠে ধীর স্বর।
‎
‎সবাই বাস থেকে নেমে একে একে ছড়িয়ে পড়ল। অনামিকা, তাহিয়া ও জ্যোতি ছবি তুলতে ব্যস্ত। রুবা সাদাফের সঙ্গে সেলফি তুলছে, তুহিন আড়াল থেকে শুভ্রাকে চোখে চোখে রাখছে। শুভ্রা সামান্য লাজুক হাসি দিয়ে তুহিনের দিকে তাকাল, চোখের কোণে ছোট্ট অদৃশ্য আভা। তুহিন দ্রুত হাত বাড়িয়ে তার জন্য ছোট্ট একটা চকোলেট বের করল, শুভ্রা লাজুক হেসে হাত বাড়িয়ে চকলেট টা নিল যেন দেওয়া নেওয়ার পর্ব সবে শুরু।
‎
‎এরমধ্যে মেঘের দিকে কারোর খেয়ালই নেই। সকলে যে বলেছিল বর্ষণ ভাইয়ের সাথে সুযোগ করে দিবে, সেটা যেনো খুব দ্রুত ভুলে গেছে সবাই। বর্ষণ, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে, স্যার-ম্যামদের সঙ্গে গল্পে মগ্ন।
‎
‎মেঘ কয়েকবার তাহিয়াকে বলল,
‎-হোস্টেলে কি বলছিলি মনে আছে?
‎-আরে দাঁড়া না, তাহিয়া ফিসফিস করে হেসে বলল।
‎-নিমকহারামের দল, তোরা শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। মেঘ কিছুটা রাগ দেখিয়েই বললো।
‎
‎-আচ্ছা, তুই দূরে গিয়ে দাঁড়া। আমরা ওখানে স্যারকে পাঠানোর ব্যবস্থা করছি।
‎
‎মেঘ ধীরে দূরে গিয়ে দাঁড়ালো, যেনো কারো নজর না পড়ে। মুহূর্তের মধ্যে তাহিয়া বর্ষণের দিকে এগিয়ে এসে বলল,
‎-স্যার, মেঘ আপনাকে ডাকছে, মনে হচ্ছে তার কোনো সমস্যা হয়েছে।
‎-কোথায় মেঘ?
‎-ওই যে ওখানে দাঁড়িয়ে, দূরে আঙুল তাক করে দেখালো।
‎বর্ষণ ধীরে এগিয়ে গেল। মেঘের দিকে তাকিয়ে বলল,
‎-কি হয়েছে?
‎
‎মেঘ কোনো উত্তর না দিয়ে একটি টিস্যু তার হাতে ধরিয়ে দিলো। বর্ষণ ধীরে ধীরে টিস্যুটি খুলে দেখল। চোখে পড়লো বড় বড় তিনটি জ্বলজ্বল শব্দ, ‘I LOVE U’। মুহূর্তের মধ্যে বর্ষণের চোখে আলো জ্বলে উঠল। ঠোঁটের কোণে অদৃশ্য হাসি, কিন্তু বাইরে প্রকাশ পেল না। ঠিক পরের মুহূর্তে, বর্ষণের মুখে কঠোরতা ফুটে উঠল। ঠোঁটের সরল হাসি সরে গেল। মেঘ ঘাবড়ে গিয়ে বললো,
‎-তা তা তাহিয়া এটা দিয়েছে...
‎-তাহিয়ার দেওয়ার প্রয়োজন হলে তার হাত আছে, সে নিজের হাতে দেবে। তোকে ঘটকালি করতে বলেছে? কলেজে আসিস প্রেম-পিরিতির ঘটকালি করার জন্য?আর যদি এরওর হয়ে ওকালতি করতে দেখি, থাপড়ে মুখের মানচিত্র পালটে দেব।
‎
‎মেঘের চোখে-মুখে স্পষ্ট ভয়ের ছাপ, চোখের কোণে অশ্রু জমে আছে। কোনো উত্তর না দিয়েই ভয়ে ভয়ে জায়গাটা দ্রুত প্রস্থান করলো সে।
‎তাহিয়া এগিয়ে এসে নরম গলায় বললো, কি’রে মেঘ, স্যারকে দিয়েছিস ওটা?
‎মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলো,
‎-বর্ষণ ভাই আমাকে ভালোবাসে না। টিস্যুটা পাওয়া মাত্র গর্জে উঠলো, বকাবকি করলো।
‎তাহিয়া সান্ত্বনা দিতে চাইল,
‎-মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে।
‎কিন্তু মেঘের মন মানলো না।
‎-কি ঠিক হবে? ভালোবাসা থাকলে তবেই তো সবকিছু ঠিক হওয়ার আশ্বাস থাকে।
‎তাহিয়া একটু ভেবে বললো,
‎-আংকেল যেমন তোকে স্যারের কাছে যেতে বারণ করেছেন, স্যারকেও হয়তো উনার বাবা নিষেধ করেছেন।
‎ক্ষোভে মেঘের গলা ভারী হয়ে উঠলো,
‎-অযৌক্তিক কথা বলিস না তাহিয়া। ভালোবাসলে সব উপেক্ষা করা যায়। আমাকেও তো আব্বু কঠিনভাবে নিষেধ করেছে, তবুও লুকিয়ে লুকিয়ে আমি বর্ষণ ভাইয়ের সাথে কথা বলেছি। সবসময় আমি-ই যেচে পড়ে কথা বলেছি, কিন্তু আমার সাথে কথা বলার সামান্যতম আগ্রহও তার মধ্যে দেখিনি কোনোদিন।
‎
‎তাহিয়া দীর্ঘশ্বাস ফেলে বললো,
‎-কুল মেঘ, আমরা তো ঘুরতে এসেছি। এখানে এসেও মন খারাপ করিস না, চারপাশটা দেখ কত সুন্দর, কত প্রাণময়!
‎মেঘ কোনো উত্তর দিলো না। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলো সে, দৃষ্টি যেন হারিয়ে গেলো দূর আকাশে। চারপাশে সবাই মেতে উঠলো নিজেদের আড্ডায়, হাসি-ঠাট্টায়, আর মেঘ ডুবে রইলো অগোচর ভাবনায়।
‎
‎কিছুক্ষণ পর লাবিব পাশে এসে দাঁড়িয়ে বললো৷
‎-কি রে মেঘ, এখানে দাঁড়িয়ে আছিস যে?
‎মেঘ মুখ না ঘুরিয়েই বললো,
‎-এমনি।
‎লাবিব হেসে উঠলো,
‎-কাল থেকে তো একদম হুলস্থুল করে বেড়াচ্ছিস, আজ এই অল্পতেই হাপিয়ে গেলি?
‎মেঘ বিরক্ত হয়ে বললো,
‎-তুই যা না ভাই, আমার পেছনে লেগে আছিস কেনো?
‎লাবিবের কণ্ঠে কৌতূহল,
‎-তোর কিছু হয়েছে নাকি মেঘ?
‎মেঘ গম্ভীর সুরে উত্তর দিলো,
‎-না, কিছু হয়নি। তুই শুধু যা।
‎গোটা দিন সেই পাহাড়-নদীর টানে, সাগর বাতাসের ছোঁয়ায় কেটে গেলো সবার। অথচ মেঘের মনে রইলো অনুচ্চারিত অভিমান, অদৃশ্য কষ্টের ভার।
‎বিকেলের আলো যখন নিভে এলো গোধূলির আবছায়ায়, দলবেঁধে সবাই রওনা হলো গন্তব্যে। চারদিকে রঙিন বাতি জ্বলে উঠেছে, শহরের কোলাহল মিশে গেছে সন্ধ্যার হাওয়ায়। দুপুরে খাওয়া হয় নি কারোর, তাই এই ভরসন্ধ্যায় রেস্টুরেন্টের ছায়াতলে এসে হাজির সবাই। টেবিলে খাবার সাজতে শুরু করলো ওয়েটার, হাসি-আড্ডায় ভরে উঠলো চারপাশ। শুধু মেঘের হৃদয়ে তখনো রয়ে গেলো এক অজানা শুন্যতা, যার প্রতিধ্বনি বাইরে কেউ শুনলো না। সবাই বিরিয়ানি খেতে মত্ত, অথচ মেঘ আনমনে শুধু চামচ দিয়ে নেড়েচেড়ে যাচ্ছে খাবার। বিষয়টা বর্ষণের চোখ এড়ালো না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে এসে মৃদু গলায় জিজ্ঞেস করলো,
‎-কিছু হয়েছে?
‎মেঘ মুখ খুলতে পারলো না, শুধু মাথা নাড়িয়ে না বললো। বুকের ভেতর চাপা কান্না যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে, অথচ সে প্রাণপণ চেপে ধরেছে। অনামিকা হেসে বললো,
‎-খেয়ে নে তাড়াতাড়ি, একটু পরেই তো বাস ছাড়বে।
‎মেঘ অনিচ্ছা সত্ত্বেও দু-এক চামচ মুখে তুললো, কিন্তু খাবার যেন গলা দিয়ে নামতেই চাইছে না। মনে মনে শুধু একটাই বাক্য বারবার প্রতিধ্বনিত হচ্ছিলো, বর্ষণ ভাই আমাকে ভালোবাসে না। কি নেই আমার মধ্যে, যার জন্য সে আমায় ভালোবাসলো না?
‎
‎ধীরে ধীরে রাত ঘনিয়ে এলো। সবাই আবার দল বেঁধে বাসে উঠে বসল। জানালার পাশে নিরবে বসলো মেঘ, তার একদম পাশে বর্ষণ। বাতাসে শীতলতার ছোঁয়া, বাইরে আঁধার নেমে এসেছে, ল্যাম্পপোস্টের আলোয় চারপাশ স্পষ্ট তবুও মেঘের চোখ যেন আলো খুঁজে পাচ্ছে না। একদৃষ্টিতে বাইরের অন্ধকারে তাকিয়ে রইলো সে, কোনো কথা নেই, কোনো হাসি নেই, এমনকি বর্ষণের দিকে ফিরেও তাকালো না একবার।
‎
‎চলবে,,,,,
‎

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন