ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

পর্ব 40

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৩৮)

( অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ)

দিগন্তজুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সকালের মলিন সোনালি আলো । আকাশজুড়ে ছড়িয়ে থাকা হালকা সোনালি আভা ধীরে ধীরে গ্রাস করে নিলো রাত্রির শেষ প্রহর। তুলোর মতো সাদা মেঘেরা অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে নীলিমার বুক চিরে।পাখিদের কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ আর হালকা সকালের বাতাস জানালার পর্দা দুলিয়ে প্রবেশ করছে ঘরের ভেতর। হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেলো নূরের লম্বা, ঘনো চুল। তার পাশে অবহেলিত অবস্থায় পরে আছে ডিভোর্স পেপার। রেজাউল খান পাইচারি করছেন তখন থেকে এদিক ওদিক। নূর নিঃশব্দে তাকিয়ে উনার পাইচারি দেখছে। এক পর্যায়ে কপালের ঘাম রুমালে মুছে তিনি কাঠের চেয়ারে বসলেন।

" তারাতাড়ি সইটা করো নূর! আদ্রিয়ানের কাছে যত দ্রুত সম্ভব পাঠাতে পারলে তবেই আমি নিশ্চিন্ত হতে পারবো। "

নূরের হাত কাঁপছে রীতিমতো। হাতে কলম নিয়ে বসার পরেও সইটা করতে পারলো না সে। রেজাউল খান তাড়া দিয়ে চলেছে তাকে কিন্তু এতে তার কোন হেলদোল নেই। ডিভোর্স পেপারে সই করার জন্য কলম বসাতেই চোখের সামনে ভেসে উঠলো আদ্রিয়ানের চেহারা। মুহূর্তেই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো সে। ছেলের কথা মাথায় আসতেই সে দ্রুত কলম চালালো কাগজে। নূরের সই পাওয়া মাত্রই রেজাউল খান হাতে তুলে নিলেন কাগজটি।

চৌধুরী ভিলার সামনে এসে থামলো একটি কালো গাড়ি। সকাল থেকেই অস্থির হয়ে বারংবার বাহিরের দিকে তাকাচ্ছিলেন শামীমা চৌধুরী। গাড়ির শব্দ পেয়ে দ্রুত বেরিয়ে আসতেই দেখতে পায় শাহনাবকে। দেশের বাহিরে পাঠানোর পর যোগাযোগ বন্ধ করে দিয়েছিলো সে। অন্যান্য নাম্বার থেকে কল করার পরেও ফোন তুলেনি শাহনাব। মা-বাবার প্রতি তীব্র অভিমানে সেই যে গিয়েছিলো আর ফিরেনি।দীর্ঘ এগারো মাস পর ছেলেকে দেখে আনন্দে আত্মহারা তিনি। ঝাপটে জড়িয়ে ধরলেন ছেলেছে। শামীমা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন,

" এখন এসেছো কেন? আমি ম'রে গেলে তবেই নাহয় ফিরতে। মায়ের কথার কোন দাম'ই নেই তোমার কাছে। কতবার করে ফোন করলাম কিন্তু কোন খোঁজ নেই তোমার।নিরুদ্দেশ হয়ে গেলে।"

শাহনাব চোয়াল শক্ত করে দূরে সরে দাঁড়ালো। শক্ত কন্ঠে শুধালো,

" তোমরাই জোর করে পাঠিয়েছিলে আমাকে। এখন এসব বলার কোন মানে হয় না। "

ছেলের এমন ব্যবহারে তিনি খুব কষ্ট পেলেন। অভিমানে চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে উঠলো।শাহনাব তাতে কর্ণপাত না করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইশতেহার চৌধুরী বাগানের দিকে মুখ করে বসে রইলেন। শাহনাব তার দিকে না তাকিয়ে কাজের মেয়ে মিথিলাকে বললো,

" মিথিলা আপু আমার ঘরে এক কাপ চা দিয়ে এসো।"

ছেলের রুষ্ট ব্যবহার দেখে শামীমা চৌধুরী ইশতেহার চৌধুরীর পাশে বসে নিঃশব্দে কাঁদতে লাগলেন। তাকে কাঁদতে দেখে ইশতেহার চৌধুরী জিজ্ঞেস করলেন,

" কি ব্যাপার কাঁদছো কেন? ছেলে কথা বলেনি বুঝি? "

" আমরা তো ওর ভালোর জন্যই দেশের বাহিরে পাঠিয়ে ছিলাম। কিন্তু উল্টো আমাদের ভুল বুঝে কথা বলছে। এতে আমার দোষ কি?"

" বুঝলে বেগম, অনেক সময় সন্তানের ভালোর জন্য তাকে নিষেধ করলে তারা ভীষণ অভিমান করে বসে। এই যেমন তোমার ছেলে করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। "

" এগারো মাস, তেরো দিন আজ আমার ছেলে আমার সাথে কথা বলে না। "

ইশতেহার চৌধুরী স্মিত হেসে তার হাতে হাত রেখে বললেন,

" তুমি অমন বাচ্চাদের মতো কাঁদলে চলবে? ঠান্ডা হও।"

বেশ কিছুক্ষণ পর শাহনাব বের হলো তার ঘর থেকে। পরণে সাদা টি-শার্ট ও বাদামী রঙের প্যান্ট। শুভ্র চামড়ায় বেশ মানিয়েছে তাকে। আজ তাকে খুব খুশি খুশি লাগছে। মিথিলা চা এগিয়ে দেওয়া সত্ত্বেও দেরি হয়ে যাওয়ায় চা না খেয়েই বেরিয়ে গেলো। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে মোরশেদা বেগম ভেবেছিলেন আদ্রিয়ান এসেছে হয়তো। খানিক সময় আগেই রেজাউল খান ডিভোর্স পেপার পাঠিয়ে ছিলেন ইলহামের কাছে।দরজা খুলেই চোখের সামনে শাহনাবকে দেখে অবাক হলেন তিনি। কত মাস পর আজ দেখলেন তাকে। শাহনাব অধরে হাসি ফুটিয়ে জিগ্যেস করলো,

" ভেতরে আসবো? "

" হ্যাঁ এসো শাহনাব। তুমি দেশে কবে এলে? "

শাহনাব কাঠের চেয়ারে বসে বললো,

" আধ ঘন্টা আগেই এসেছি। নূর কোথায় আন্টি? "

" ভেতরে আছে। "

মোরশেদা বেগমের কথা শাহনাব নূরের ঘরের সামনে আসতেই দেখতে পেলো নূর খাটে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ চোখের সামনে শাহনাবকে দেখে চমকে উঠলো যে। এই সময় শাহনাবকে আশাই করেনি সে। শাহনাব বেশ ভালো করে নূরকে পর্যবেক্ষণ করছে,

আগের চেয়ে ভীষণ রোগা হয়ে গিয়েছে। উষ্কখুষ্ক চুল, আগের মতো লাবণ্য ও নেই চেহারায়। তবে এই অবস্থায় ও নূরের পরীর চেয়ে কোন অংশে কম লাগছে তার কাছে। শাহনাবকে দেখে নূর মাথায় উড়না দিয়ে বসলো। শাহনাবকে পাশে বসতে দেখে নূরের কিছুটা অসস্থি লাগছে। শাহনাব গলা পরিস্কার করে বললো,

" কেমন আছো নূর? "

" ভালো থাকার মতোই।"

" শুনলাম তোমার বাচ্চাটা আর নেই। "

শাহনাবের কথায় নূর চুপ করে রইলো, শাহনাব নূরকে চুপ করে থাকতে দেখে বললো,

" আল্লাহ'র বান্দা আল্লাহ নিয়ে গিয়েছে। তাতে কষ্ট পেলে কি সে ফিরে আসবে? "

শাহনাবের কথায় নূর মলিন কন্ঠে বললো,

" জানেন শাহনাব ভাই, আমার একটা ছেলের খুব শখ ছিলো। আল্লাহ আমার সেই শখ পূরণ করার জন্য ছেলে সন্তান দিয়েছিলো, কিন্তু ওরা আমার ছেলেকে বাঁচতে দেয়নি। "

" আমি তোমাকে শুরুতেই বলে দিয়েছিলাম আদ্রিয়ানের আসল রুপ। আদ্রিয়ান শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছিলো। "

" জোর করে বিয়ে করেছিলো, তবুও ভেবেছিলাম লোকটা হয়তো আমাকে ভালোবাসে। কিন্তু বাসলো না। আমায় ভালোবাসলো না! আমার একটা সাজানো গোছানো সংসার হলো না শাহনাব ভাই। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম? আর দশটা মেয়ের মতো আমারও একটা সংসার হলে কি ক্ষতি হতো?"

শাহনান নিঃশব্দে তাকিয়ে রইলো নূরের দিকে অত:পর দীর্ঘশ্বাস ফেলে বললো,

" তুমি চাইলে এখনো সম্ভব। তোমারও একটা সংসার হবে যেখানে দুজন কপোত-কপোতী নিজেদের মতো তাদের সংসার গোছাবে। "

আদ্রিয়ান পর্দার আড়াল থেকে সব শুনছে। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেলো। নূরের পাশে শাহনাবকে দেখে শরীর জ্বলে উঠছে তার। ডিভোর্স পেপার হাতে পেয়ে সাথে সাথে বেরিয়ে পরে ঘর থেকে। সারারাত নির্ঘুম কাটিয়ে চোখ দুটো লালচে হয়ে উঠেছে তার। ক্লান্ত শরীরখানা নিয়ে নূরের বাড়ি এসে শাহনাবকে দেখতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেলো তার। সে মিনমিন করে বললো,

" শালা সব জায়গায় মাতব্বরি করতে চলে আসবে। যেই না শুনেছে একটু ঝামেলা হয়েছে ওমনি উড়ে চলে এসেছে লাফাঙ্গা।"

রান্নাঘর থেকে এসে আদ্রিয়ানকে দেখতে পেয়ে মোরশেদা বেগম বলে উঠলেন,

" আদ্রিয়ান বাবা,তুমি হঠাৎ? "

মোরশেদা বেগমের কথা শুনে নূর ও শাহনাব দুজনেরই টনক নড়লো। আদ্রিয়ানকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো নূর। শাহনাব আদ্রিয়ানকে দেখতে পেয়ে বাঁকা হেসে নূরের পাশে এসে দাঁড়ালো। আদ্রিয়ানের ইচ্ছে করছে শাহনাবের নাক বরাবর দু-চারটা ঘুষি মারতে। নূরের পাশে ওর ছায়াটাও সহ্য করতে পারছে না সে।

" নূরের সাথে কিছু কথা ছিলো আম্মা। "

আদ্রিয়ান নূরের কাছে এগিয়ে এসে ডিভোর্স পেপার দেখিয়ে বললো, ,

" ডিভোর্স পেপার পাঠিয়েছো তুমি? নূর আমার কথাটা শুনো। "

আদ্রিয়ানকে নূরের কাছে আসতে দেখে শাহনাব আদ্রিয়ান ও নূরের মাঝামাঝি বরাবর হাত দিয়ে আদ্রিয়ানকে আটকে বললো,

" দূর থেকে কথা বল আদ্রিয়ান। "

শাহনাবের কথায় আদ্রিয়ানের মেজাজ চড়ে গেলো, সে শাহনাবের দিকে তেড়ে এসে বললো,

" তোর কি আমি আমার বউয়ের কাছে আসলে? তুই দূরে থাক আমার ব্যক্তিগত ব্যাপার থেকে।"

শাহনাব তার কথার জবাবে বললো,

" ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে যখন ডিভোর্স আজ নাহয় কাল হবেই। নূর আর এখন তোর বউ না। "

" তোর বউ না" কথাটি শুনে আদ্রিয়ান চিৎকার করে বললো,

" নূর আমার বউ। কাগজে কলমে বিয়ে করেছি নূরকে। সে আমার বউ ছিলো, বউ থাকবে। আমিও দেখি কে কি করতে পারে। "

পরিস্থিতি বেগতিক দেখে নূর আদ্রিয়ানকে টেনে অন্যঘরে নিয়ে গিয়ে বললো,

" শান্ত হোন আপনি। উনি মাত্র এসেছে, উনার সাথে রাগারাগি করছেন কেন?"

" লাফাঙ্গা, শালা বলে কিনা দূরে থাকতে। আমার যখন মন চায় কাছে থাকবো, তোর কি?"

রাগের বশে খারাপ শব্দ উচ্চারণ করে ফেলায় নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

" মুখ খারাপ করবেন না। খবরদার!"

নূরের কথায় শান্ত হলো আদ্রিয়ান। শাহনাব ও ওই ঘরে শান্ত হয়ে বসলো। আরেকটু হলেই বোধহয় দুটোতে মারামারি লেগে যেত। ডিভোর্স পেপার পাঠানোর পরেও আদ্রিয়ানকে নূরের উপর এতো অধিকার ফলাতে দেখে শাহনাবের রাগ লাগছে। অত:পর কিছু একটা ভেবে ক্রুর হেসে মিনমিন করে বললো,

" এবার আমি আর হাল ছাড়ছি না। যে করেই হোক নূরকে আমি আমার করেই ছাড়বো। "

শাহনাবের মনের কথা উপলব্ধি করতে পেরে আদ্রিয়ান নিজের রাগ সংবরণ করতে পারলো না। মনের মাঝে একটা কথাই ঘুরছে, হয়তো এবার নূরকে হারিয়ে ফেলবে সে। হঠাৎ নূপুরের ঝনঝন শব্দ কানে আসতেই দেখতে পেলো তার দেওয়া নূপুরজোড়া এখনো পরে আছে নূর। দেখে শান্তিতে প্রাণ জুড়িয়ে গেলো তার। শাহনাব আড়চোখে তাকিয়ে আছে তার দিকে।

" কেন এসেছেন আপনি?"

নূরের কথায় আদ্রিয়ানের হুঁশ ফিরলো। কিন্তু সে শাহনাবের থেকে চোখ ফেরালো না। শাহনাবকে সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে দেখছে বারংবার।

" আমায় ডিভোর্স দিচ্ছো তুমি?"

নূর মাথা নিচু করে বললো,

" আমি আর এই সম্পর্কে থাকতে চাইছি না। মুক্তি চাই আমি আপনার কাছ থেকে। "

আদ্রিয়ান নূরের বাহু শক্ত করে চেঁপে ধরে দেয়ালের সাথে ঠেসে দাঁড়ালো অত:পর চোখে চোখ রেখে বললো,

" প্লিজ নূর, আমায় এভাবে বলো না। মানছি আমার ভুল হয়েছে। আমি অনেক পাপ করেছি কিন্তু একটাবার আমার সুযোগ দাও, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে সব।"

আদ্রিয়ানের কথা শুনে নূর তার সামনে হাত জোর করে বললো,

" আমার তালাক চাই আদ্রিয়ান শাহ। মুক্তি চাই আপনার মতো একজন নিকৃষ্ট মনের মানুষের কাছ থেকে। "

আদ্রিয়ান নূরের হাত শক্ত করে আঁকড়ে ধরে ভাঙা হলায় বললো,

" আমায় আরেকবার সুযোগ দাও নূর।আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমায় ছেড়ে যেও না। "

নূর চুপ করে রইলো তার কথায়। আদ্রিয়ানের কথা জবাবের সে কিছু বলবে তার আগেই শাহনাব পেছন থেকে চিৎকার করে বললো,

" ওর কথায় তুমি গলবে না নূর।তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে।"

আদ্রিয়ানের মেজাজ আবারও খারাপ হয়ে গেলো, সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে মিনমিন করে বললো,

" এই লাফাঙ্গার বাম হাত ঢুকাতেই হবে মাঝখানে। আমার সংসারে আগুন না লাগালে যেন পেটের ভাত হজম হবে না। "

চলবে,,,,,,

(সবাই ১.৫কে করে দিন প্লিজ। বেশি বেশি রেসপন্স করবেন।ভেবেছিলাম দ্রুত শেষ করবো। আজ হিসাব করে দেখলাম আরও বাকি আছে। যাই হোক রেসপন্স করুন সবাই।ঈদের বেড়ানো শেষ হয়নি আপনাদের? রিয়েক্ট কমেন্ট কমে গেলো দেখছি!!!!!! গঠনমূলক মন্তব্য করে চমকে দিন আমাকে!!)

গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 40 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন