ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

পর্ব 41

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৩৯)

( অনুমতিবিহীন কপি করা নিষিদ্ধ।)

আদ্রিয়ানকে মিনমিন করতে দেখে নূর ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। রেজাউল খান সবেমাত্র বাহির থেকে ফিরেছেন। ঘরে ফিরেই আদ্রিয়ান ও শাহনাব দুজনকে একসাথে দেখতে পেয়ে কিছুটা অবাক হোক তিনি।কপাল কুঁচকে একবার আদ্রিয়ানের দিকে, আরেকবার শাহনাবের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন,
" এখানে কি হচ্ছে? তোমরা হঠাৎ এখানে?"

শাহনাব দ্রুত নূরের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখেমুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠেছে। সে আদ্রিয়ানের দিকে এক পলক তাকিয়ে বললো,
" আংকেল, আদ্রিয়ান আবার নূরকে উল্টোপালটা বোঝাচ্ছে। ওকে তালাকের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার চেষ্টা করছে । "

শাহনাবের কথা শুনে আদ্রিয়ান রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বললো,

" আল্লাহ এই লাফাঙ্গা'র মুখে ঠাডা পড়ুক ! "

রেজাউল খান চোয়াল শক্ত করে তাকালেন আদ্রিয়ানের দিকে। তিনি ধীর পায়ে সামনে এগিয়ে এসে আদ্রিয়ানের সামনে এসে বললেন,

" আমি তো ভেবেছিলাম ডিভোর্স পেপার পাওয়ার পর তোমার সব বুঝে যাওয়ার কথা। এখন আবার এখানে কোন উদ্দেশ্যে এসেছো? "

আদ্রিয়ান মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো। অত:পর কন্ঠস্বর নিচু করে বললো,

,
" আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছি। "

আদ্রিয়ানের কথা শুনে নূর তিক্ত হাসলো, শাহনাব সহ বাকিরা নূরের দিকে তাকিয়ে আছে, সে কি বলে তা শুনার জন্য।

" স্ত্রী? এই শব্দটা উচ্চারণ করার অধিকার আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন আদ্রিয়ান শাহ। "

নূরের কথায় আদ্রিয়ানের চেহারায় মলিনতা দেখা দিলো। আদ্রিয়ান কিছু বলতে যাবে তার আগেই রেজাউল খান বলে উঠেন,

" যথেষ্ট হয়েছে আদ্রিয়ান। আমার মেয়ের সিদ্ধান্ত কি আমি জানি। সে যদি তোমার সাথে থাকতে না চায়, তাহলে তাকে জোর করার কোন অধিকার তোমার নেই।"

" আমি নূরকে ভালোবাসি আব্বা। আমায় আরেকটা সুযোগ দিয়ে দেখুন। "

আদ্রিয়ানের কথায় শাহনাব ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠলো,

" ভালোবাসার সংজ্ঞা তোর মুখে শুনলে অভিধানও লজ্জা পাবে। "

আদ্রিয়ান হাত মুঠো করে রাগান্বিত স্বরে শাহনাবের দিকে তাকিয়ে বললো,

" তুই চুপ থাক! আমাদের মাঝে কথা বলতে আসবি না।"

" হালবাত বলবো! এত কিছু করার পরেও আবার ভালোবাসার কথা বলছিস, লজ্জ্বা করছে না তোর?"

" তুই বাহিরের মানুষ হয়ে আমাদের পারিবারিক ঝামেলার মাঝে ঢুকতে আসছিস কেন? আর একবার আমাদের মাঝে কথা বললে মুখে বোমা মেরে দিবো একদম।"

শাহনাব ও আদ্রিয়ানের কথা কাটাকাটি দেখে রেজাউল খান বিরক্তিকর কন্ঠে বললেন,

" এটা মাছের বাজার না, তোমাদের ঝগড়া করতে হলে বাইরে গিয়ে করো। "

আদ্রিয়ান এক পলক নূরের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শাহনাবকে দাঁড়িয়ে থাকতে দেখে রেজাউল খান জিজ্ঞেস করলেন,

" তুমি কিছু বলবে শাহনাব?"

" না, আমি তো নূরকে দেখতে এসেছিলাম। "

সেও বেরিয়ে গেলো। তারা চলে যেতেই রেজাউল খান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে বললেন,

" মাছের বাজার বানিয়ে রেখেছে ঘরটাকে। বেগম, এক কাপ চা দাও তো। "

ইশিতা বেনী দুলিয়ে দুলিয়ে ভেতরে ঢুকলো, নূরকে দেখতে না পেয়ে সে নূরের ঘরে গিয়ে দেখতে পেলো নূর মন খারাপ করে বসে আছে। সে নূরের পাশে বসে বললো,

" ছেলেদের কখনো মেয়েদের মতো ঝগড়া করতে দেখিনি কিন্তু তোমার জামাই আর শাহনাব ভাইয়াকে দেখেছি। দুজনে পান থেকে চুন খসলেই মারামারির জন্য এক পায়ে প্রস্তুত হয়ে যায়। "

ইশিতার কথা শুনে নূর ফিক করে হেসে ফেললো৷ তা দেখে ইশিতা আবারও বলে উঠলো,

" একটা কথা বলার দেরি কিন্তু একজন আরেকজনকে ঠেস মারতে দেরি হয় না। এইরকম ঝগড়ুটে জামাই কি করে পেলে বলোতো নূর আপু? "

নূর চুপ করে শুনছে ইশিতার কথা। সাইমার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না হলেও ইশিতাকে সে খুব ভালোবাসে।

আদ্রিয়ান নদীর পড়ে বসে আছে, তার পাশেই বসে আছে শাহনাব। বৃষ্টি পড়বে এমন একটা ভাব আকাশের। অবশ্য বৃষ্টি আসার আগের মুহুর্ত মনোমুগ্ধকর। কালো মেঘেরা ধীরে ধীরে জমাট বাঁধছে নীলিমার বুকে। নদীর বুক বেয়ে আসা শীতল বাতাস বারবার এলোমেলো করে দিচ্ছে আদ্রিয়ানের উষ্কখুষ্ক চুল।মুহূর্তের মধ্যেই টুপটাপ করে আরও কয়েক ফোঁটা বৃষ্টি নেমে এলো। নদীর শান্ত জলের বুকে অসংখ্য বৃত্ত তৈরি হতে লাগলো।দুজনের মাঝে স্তব্ধ নিরবতা বিরাজ করছে। দুজনের কেউই উঠলো না।

" তুই প্রতিশোধ নিতে চেয়েছিলি না, এখন তো প্রতিশোধ নেওয়া শেষ। তাহলে নূরকে ছেড়ে দিচ্ছিস না কেন?"

শাহনাবের কথায় আদ্রিয়ান স্মিত কিছুক্ষণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলো, অত:পর বললো

" একজন স্বামীকে বলছিস সে কেন তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে না। বিষয়টা হাস্যকর হয়ে উঠলো না?"

" স্বামী? স্বামী শব্দটা মূল্যায়ন করতে জানিস তুই? দিনের পর দিন নিরীহ মেয়েটার উপর নির্যাতন করে গিয়েছিস। পেটের বাচ্চাটাকেও মে'রে ফেলেছিস। এতোকিছুর পরেও এসব বলতে বিবেকে বাঁধছে না তোর?"

" আমি ভুল করেছি। প্রতিশোধের আগুনে ছাই হয়ে যাচ্ছিলাম। সেদিন যদি তোর বাপ আমার আব্বাকে না মা'রতো তাহলে আজ এসব কিছুই হতো না।"

আদ্রিয়ানের কথায় শাহনাব ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। এতো বছর ধরে এটাই জেনে এসেছে শাহ পরিবার ও চৌধুরী পরিবারের মাঝে শত্রুতা বিরাজ করছে তবে এর কারণ কি তা সে জানে না। কখনো জানার চেষ্টাও করেনি। আদ্রিয়ানের কথায় হতবাক হয়ে গেলো সে।

" আমার বাবা তোর বাবাকে মে'রেছে মানে? কি বলছিস এসব? আমার বাবার মতো ন্যায়পরায়ণ একজন মানুষ কখনো কাউকে মা'রতে পারে না।"

আদ্রিয়ান শাহনাবের কথায় জোরে জোরে হাসতে শুরু করলো, যেন মজার কথা বলেছে সে। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তাকে হাসতে দেখে শাহনাব বিরক্ত হয়ে বললো,

" পাগলের মতো হাসছিস কেন? "

আদ্রিয়ান হাসি থামিয়ে বললো,

" তোর বাপ আমার চোখের সামনে আমার আব্বাকে কুপিয়ে হ''ত্যা করেছে। শরীর দুখন্ড করে ফেলেছে। বিশ্বাস না হলে নিজের বাপকে জিগ্যেস করিস। "

শাহনাবের বিশ্বাস হলো না আদ্রিয়ানের কথা। আজ বাড়ি গিয়ে জিগ্যেস করবে ইশতেহার চৌধুরীর কাছে। এর মাঝেই তুমুল বৃষ্টি শুরু হলো। শাহনাব বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, আদ্রিয়ানকে বসে থাকতে দেখে সে ঠেস মেরে বললো,

" এবার নূরকে আমি আমার করেই ছাড়বো। তারাতাড়ি সই করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি।"

শাহনাবের কথায় আদ্রিয়ান বসা থেকে উঠে তার দিকে তেড়ে আসতে আসতে বললো,

" তোর মুখে যেন ঠাডা পরে। আমিও দেখবো কোন জজ ব্যারিস্টার আমার ডিভোর্স করাতে পারে। "

মুহুর্তেই বিদ্যুৎ চমকে উঠলো, আদ্রিয়ান সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলে উঠলো,

" পরের ঠাডা টা যেন এই লাফাঙ্গার মুখে পরে আল্লাহ। "

" তোর মুখে পড়ুক! "

শাহনাব শরীরে থাকা বৃষ্টির পানি ঝেড়ে নিজের ঘরে চলে গেলো।অসময়ের বৃষ্টি নিয়ে বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাবে। ইশতেহার চৌধুরী নিজের ঘরে বসে বৃষ্টি দেখছেন। রাহেলা শাহ'র মৃ'ত্যুর খবর তিনি অনেক আগেই পেয়েছিলেন। তার অকাল মৃ'''ত্যুতে বুক ভার হয়ে উঠলো ইশতেহার চৌধুরীর। পুরোনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠলো। ঠিক সেই সময় শাহনাব তার ঘরের দরজায় কড়া নেড়ে বললো,

" বাবা আসবো?"

দরজায় কড়া নাড়ার শব্দে ধ্যান ভাঙে তার। শাহনাবকে দেখে হেসে বললেন,

" কড়া নাড়ার প্রয়োজন কি? তোমার যখন ইচ্ছে তখন এই ঘরে আসতে পারো। "

ইশতেহার চৌধুরী ডিভানে বসে আছেন, শাহনাব তার পাশে এসে বসলো কিন্তু দুজনের কেউই কথা বলছে না। ইশতেহার চৌধুরী শাহনাবকে চুপ করে থাকতে দেখে বললেন,

" রাগ অভিমান ভেঙেছে নাকি এখনো বিদ্যমান?"

বাবার কথায় লজ্জ্বা পেলো শাহনাব। সে গলা পরিস্কার করে আমতাআমতা করে বললো,

" একটা কথা জিগ্যেস করতে এসেছি বাবা। "

" হ্যাঁ বলো,কি বলতে চাও।"

" আপনি আদ্রিয়ানের বাবাকে খু''ন করেছেন? সত্যিটা বলবেন বাবা।"

ইশতেহার চৌধুরীর চেহারা ফ্যাকাসে হয়ে গেলো শাহনাবের প্রশ্নে। তাকে চুপ করে থাকতে দেখে শাহনাব বললো,

" চুপ করে থাকবেন না। বলুন বাবা।"

" হ্যাঁ। "

ইশতেহার চৌধুরী'র স্বীকারোক্তিতে শাহনাব বাকরুদ্ধ। সে কি বলবে ভাষা খুঁজে পেলো না। অত:পর জিগ্যেস করলো,

" কেন করেছেন এসব?"

ইশতেহার চৌধুরী চোখ বন্ধ করতেই পুরোনো দৃশ্য স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ থেকে অত:পর বললেন,

" আমি আর আলমগীর ছিলাম দুই বন্ধু। ছোট থেকে একসাথেই বড়ো হয়েছে। বন্ধুর চেয়েও বেশি ভাইয়ের মতো ছিলাম আমরা। সুরাইয়া খালামণি কতবার আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে হিসাব নেই। সময় গড়াতে লাগলো, আমরাও বড়ো হতে লাগলাম। সেইসময় রাহেলা ছিলো গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তাকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলেছিলাম।পরেরদিনই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তার পরিবারের কাছে। গরিব ঘরের মেয়ে হওয়ায় তার মা-বাবা ও রাজি হয়েছিলো আমার মতো সম্রান্ত পরিবারের কাছে বিয়ে দিতে। এই কথাটা আমি জানিয়েছিলাম আলমগীরকে। আলমগীরও গোপনে পছন্দ করতো রাহেলাকে। আমি যেদিন দেখতে যাওয়ার পর আলমগীরকে জানাই সেইদিন রাতে মাত্র চার লাখ টাকার বিনিময়ে রাহেলাকে নিজের করে নেয় আলমগীর। রাতেই বিয়ে সেরে নেয় কাজি ডেকে। সুরাইয়া খালামণিও জানতেন আমার যে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ছেলের খুশির জন্য তিনিও ছেলের কথায় সায় দিলেন। সেদিন রাতেই রাহেলাকে শাহ বাড়িতে নিয়ে আসা হয়। সকালে গ্রামের সবাইকে তাদের বাড়িতে দাওয়ায় দেওয়া হয়, সাথে আমাদের ও। কিন্তু আমি যখন রাহেলাকে আলমগীরের পাশে দাঁড়াতে দেখলাম, ঠিক তখন মনে হয়েছে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি যেমন আদ্রিয়ানের কাছে নূরকে ভিক্ষা চেয়েছিলে, আমিও রাহেলাকে ভিক্ষা চেয়েছিলাম কিন্তু রাহেলা রাজি হয়নি। তার ভাষ্যমতে মেয়েদের বিয়ে একবারই হয়। স্বামীর ঘর ছাড়তে রাজি হয়নি সে। ভীষণভাবে ঠকে গেলাম আমি। বন্ধুত্বে ফাটল ধরলেও ওর পরিবারকে আমি কখনো অবজ্ঞা করিনি।ইলহামকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতাম। ছয়বছর পার হওয়ার পরেও আমি শোক কাটিয়ে উঠতে পারলাম না। আমি এরপর বিয়ে করিনি। বিয়ের ছয় বছর পরেও রাহেলা বাচ্চা জন্ম না দিতে পারায় গ্রামের মহিলারা নানান কটুক্তি করে। রাহেলার প্রতিও আলমগীরের ব্যবহার খারাপ হতে থাকে। আমি রাজনীতিতে জড়িয়ে গেলাম, সেই সময় আলমগীর ও রাজনীতিতে যোগদান করলো। বাচ্চা না হওয়ায় আদ্রিয়ানকে তারা দত্তক নিয়ে আসে। একদিন ওর দলের ছেলেরা আমার দলের ছেলেদের মারার কারণে আমি দলবল নিয়ে শাহ বাড়ির সামনে যাই। কথা-কাটাকাটির এক পর্যায়ে রাহেলা আসে আলমগীরকে থামাতে ঠিক সেই সময় আলমগীর রাহেলা'র উদ্দেশ্যে বলে উঠে,

" তুই মাঝে কথা বলতে আসবি না। তোর মতো বন্দ্যার এতো কথা আসে কোথা থেকে। "

রাহেলাকে বন্দ্যা বলায় আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিলো। হাতে থাকা রাম দা বসিয়ে দিয়েছিলাম। একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছিলাম যখন তুমি আদ্রিয়ানের বিয়েতে নূরের জন্য তার পা ধরেছিলে।

দীর্ঘশ্বাস ফেলে থামলেন তিনি। ফোনের ওপাশ থেকে আদ্রিয়ান সবটা শুনছে। শাহনাব জিগ্যেস করার আগেই আদ্রিয়ানকে কল করেছিলো সে। আদ্রিয়ান নিজেও বাকরুদ্ধ তার কথায়। এসবকিছু শুনে তার কথা শুনে চুপ করে রইলো। শাহনাব ফোন কেটে তার বআবার দিকে তাকিয়ে বললো,

" আদ্রিয়ান শাহ বাড়ির সন্তান নয়?"

" পল্লিগলির সামনে একটা ড্রেনের উপর আদ্রিয়ানকে পেয়েছিলো আলমগীর। "

-----------------

সুরাইয়া শাহ'র পাশে বসে আছে আদ্রিয়ান। তার শরীর ও ভালো না। কখন যে সময় শেষ হয়ে যায় বলা যায়। বিছানায় শুয়ে থাকা দাদীর ফ্যাকাশে মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলো সে। রাহেলা শাহ'র মৃ'ত্যুর পর তিনি আরও
পড়েছেন। বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা যেন হঠাৎ করেই আরও কয়েক বছর বৃদ্ধ হয়ে গেছে। মুখের চামড়া কুঁচকে গেছে আগের চেয়ে বেশি, চোখের নিচে কালি পরে গিয়েছে।

চলবে,,,,,,,,,,

( আলমগীর সাহেবের মৃ''''ত্যুর রহস্য কেমন লাগলো সবার? গঠনমূলক মন্তব্য করবেন সবাই। যাই হোক কাল ১২ টায় আসবে যদি ১.৫কে রিয়েক্ট আসে।)

গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 41 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন