ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

পর্ব 42

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪০)

( অনুমতি বিহীন কপি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।)

" রাহেলাকে জানাজা দিতে পারছো দাদুভাই? "

প্রায় একদিন পর জ্ঞান ফিরেছে সুরাইয়া শাহ'র। হাতের ক্যানেলায় টান পড়তেই চোখ মুখ কুঁচকে নেন তিনি। আদ্রিয়ান তার পাশেই বসে ছিলো, কিন্তু প্রশ্নের জবাব দিতে পারেনি। সুরাইয়া শাহ ধীর গলায় বললেন,

" ও দাদুভাই! কথা বলো।"

আদ্রিয়ান শুধু মাথা নাড়লো তবে মুখ ফুটে কিছু জানালো না। সুরাইয়া শাহ এক নজরে ফ্যানের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিয়ান সুরাইয়া শাহ'র হাত ধরে বলে উঠলো,

" দাদীজান,ইশতেহার চাচ্চুকে মনে আছে আপনার? "

" মনে থাকবে না কেন, দিব্যি মনে আছে। তোমার বাবার বন্ধু।"

" বাবার মৃ'ত্যু'র রহস্য আজ জানলাম। "

সুরাইয়া শাহ'র কপালে চিন্তার ভাঁজ পড়লো। তিনি ভ্রু কুঁচকে তাকালেন আদ্রিয়ানের দিকে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই চিন্তায় অস্থির হতে শুরু করলেন তিনি। মনে মনে বললেন,

" এতোকিছুর মাঝে যদি আদ্রিয়ানকে কুড়িয়ে পাওয়ার কথা বলে দেয় ইশতেহার, তখন কি করবো আমি!"

নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বিছানার চাদর খামচে ধরেছে এক হাতে। আদ্রিয়ান তার উদিগ্ন চাহনি দেখে বললো,

" কি হয়েছে দাদীজান? খারাপ লাগছে?"

আদ্রিয়ানের প্রশ্নে তিনি হেসে বললেন,

" কিছু হয়নি। তুমি বলো কি বলছিলে?"

আদ্রিয়ান সব কথা সুরাইয়া শাহ'কে জানানোর পরেও তিনি কোন প্রতিক্রিয়া দেখালেন না। তিনি এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে অত:পর দীর্ঘশ্বাস ফেলে বললেন,

" ইশতেহার যে রাহেলাকে ভালোবাসতো তা আমি জানতাম কিন্তু আলমগীরের জেদের কাছে হার মানতে হয় আমার। বিয়ের চার বছর যেতে না যেতেই আশেপাশের সবাই যখন বাচ্চার জন্য রাহেলাকে দোষারোপ করা শুরু করে, এর পরপরই আলমগীরের ব্যবহারের ও পরিবর্তন ঘটে। এর মাঝে কেটে যায় আরও দুবছর। কিন্তু আলমগীরের কোন পরিবর্তন ঘটেনি। ধীরে ধীরে রাহেলার প্রতি বিতৃষ্ণা জন্মাতে শুরু করেছিলো। শুধুমাত্র রাহেলার জন্য ইশতেহার হাতে আলমগীরের মৃ''ত্যু হবে জানলে আমি কখনোই রাহেলাকে ইশতেহারের কাছ থেকে ছিনিয়ে নিতাম না। তোমার বাবার মৃ'ত্যুর পরেও ইশতেহার এসেছিলো রাহেলার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে। আমি নিজেও বলেছিলাম রাহেলাকে দ্বিতীয় বিয়ে করে নিতে কিন্তু মেয়েটা রাজি হয়নি। বয়সই বা কতো ছিলো তখন তেইশ কিংবা চব্বিশ। কিন্তু রাহেলা তোমার মুখের দিকে তাকিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কয়েক মাস পর ইশতেহারের মামার শালীর সাথে বিয়ে হয় তার। "

আদ্রিয়ান অবাক কন্ঠে জিগ্যেস করলো,

" তারমানে তোমরা সব জানতে। সব জানার পরেও কেন আমায় বলোনি?"

" রাহেলা নিষেধ করেছিলো, আমরা ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গিয়েছো সেসব ঘটনা। "

আদ্রিয়ান কিছু না বলে নিজের ঘরে চলে গেলো, শাহনাবের উপর এতোদিন সে মিথ্যে প্রতিশোধের বোঝা চাপিয়ে দিয়েছিলো। নিজের ভুলটা বুঝতে সে দেরি করে ফেলেছে। তার ভুলের মাশুলের জন্য আজ পাচঁটা জীবন এলোমেলো হয়ে গেলো। হয়তো এসব না হলে নূর শাহনাবের সাথে দিব্যি সংসার করতো। তার ভুলের কারণে আজ কেউ সুখী নয়। এসবের মধ্য দিয়ে তার ছেলেটাকে প্রাণ হারাতে হলো। বাইরে বিকেলের আলো ফিকে হয়ে আসছে। জানালার কাঁচে জমা হয়ে আছে ধূলিকণা। নূর ও ইশিতা শাহ বাড়ির পারিবারিক কবরস্থানে এসেছে। নূরের পরনে ধবধবে সাদা একটা থ্রি-পিস। আরিয়ানের কবর সে দেখতে পারেনি। শেষ চোখের দেখাও দিতে পারেনি ছেলেটাকে। কবরের উপর আরিয়ান নামটা দেখতে পেয়ে মাটিতে ধপ করে বসে পরে সে। হাত বুলিয়ে সে কবরটির উপর। কবরের চারপাশে তাজা ফুল ফুটে আছে দেখতে পেয়ে সে কিছুটা অবাক হয়, একটা সাদা গোলাপের গাছে কলি ধরেছে। নূর বুঝে উঠতে পারলো না এই ফুল কে লাগিয়েছে। বাঁ পাশে তাকাতেই দেখতে পায় বড়ো বড়ো অক্ষরে লিখা রাহেলা শাহ। নূর সেখানে গিয়ে দাঁড়ালো, একদম শেষ মাথায় কবর দিয়েছে তার লা'শ। নূর তার কবরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অসময়ে কবরস্থানে আসায় কিছুটা ভয় করছে ইশিতার। সে নূরের হাত শক্ত করে ধরে রইলো। কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের আজান দিয়ে ফেলবে। ইশিতা ফিসফিস করে নূরের দিকে তাকিয়ে বললো,

" নূর আপু তোমার ভয় করছে না? একটু পরেই সন্ধ্যা নেমে আসবে।"

নূর কিছু বললো না। এক পলকে তাকিয়ে আছে রাহেলা শাহ'র কবরের দিকে। অত:পর তাচ্ছিল্য হেসে বললো,

" কি পেলেন এতো কষ্ট, যন্ত্রণা দিয়ে? দুধের বাচ্চাটার প্রাণ কেড়ে নিতেও লজ্জ্বা করলো না আপনার? কি নিশ্চিন্তে দুনিয়া ত্যাগ করলেন। "

নূর বেশিক্ষণ দাঁড়ালো না রাহেলা শাহ'র কবরের সামনে, ফিরে এলো তার ছেলের সামনে। কিছুটা আগাছা জন্মেছে কবরের আশেপাশে। নূর হাত দিয়ে নির্দ্বিধায় তা পরিষ্কার করে দিলো। গোলাপের কলি'টা তার দিকেই মুখ করে আছে। কিছুটা দূর থেকে এক জোড়া চোখ তাদের পর্যবেক্ষণ করছে। সে আর কেউ নয়, আদ্রিয়ান। সবকিছু এলোমেলো লাগায়, মনকে শান্ত করতে এখানে এসেছিলো সে কিন্তু এখানে কারো উপস্থিতি দেখতে পেয়ে লুকিয়ে পরে। নূরকে ধবধবে সাদা কাপড়ে দেখে সে স্তব্ধ হয়ে যায়। হঠাৎ করে সাদা কাপড় পড়ে আসলো কেন বুঝতে পারছে না সে। সে তো মা'রা যায়নি তাহলে পরার কারণ কি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই নূর ও ইশিতা বেরিয়ে আসে কবরস্থান থেকে। বাড়ি ফিরতেই দেখতে পায় আদ্রিয়ান বসে আছে সোফায়। নূর তার দিকে এক পলক তাকিয়ে ভেতরে চলে যায়। কোন কথা বলার আবশ্যকতা মনে করলো না। আদ্রিয়ান তা বুঝতে পেরে নূর পেছন পেছন তার ঘরে ঢুকতে গেলে নূর রাগান্বিত হয়ে বলে,

" একবার বললে আপনার কানে যায় না? কেন পিছু ছাড়ছেন না আমার? আর কিভাবে বললে আপনি বুঝবেন আমার তালাক চাই। "

আদ্রিয়ান বাকরুদ্ধ হয়ে যায় তার কথায়। ইশিতা পাশে দাঁড়িয়ে সব দেখছে, ছোট একটা মেয়ের সামনে এভাবে অপমানিত করায় তার লজ্জ্বা লাগছে কিন্তু সে দমে গেলো না। আমতাআমতা করে বললো,

" আমি তো তোমার সাথে কথা বলতে এসেছিলাম।"

" আমি আপনার সাথে কোন প্রকার কথা বলতে চাই না। এমনকি আপনি আপনার চেহারাটাও দেখতে চাই না। তাও আপনি কেন বুঝতে পারছেন না? সবকিছুতে ধ্বংস করেই ফেলেছেন আর কি বাকি আছে? এবার কি আমাকেও মে 'রে ফেলতে চান? "

"নূর তুমি ভুল বুঝছো। আমি.... "

" আল্লাহ'র দোহায় লাগে, প্লিজ চলে যান আমাকে আপনার চেহারাটাও দেখাবেন না। দয়া করে আজকের পর থেকে আর এই বাড়িতে আসবেন না। "

এতো অপমানের পরেও আদ্রিয়ান চুপ করে রইলো। ইশিতা ডেবডেব করে তাকিয়ে দেখছে তাকে। সেই মুহুর্তে রেজাউল খান ঘরে ফিরলেন। প্রতিদিন এই সময়টাতেই দোকান বন্ধ করে বাড়ি ফিরেন তিনি। বয়সের ভারে নুইয়ে পড়ায়, চাকরি করাটা সম্ভব নয় তার পক্ষে। মেইন রোডের পাশে মুদি দোকান দিয়েছেন। যদি এতে কাজটা সহজ করেছে আদ্রিয়ান, তবে এই কথা সে কাউকে জানায়নি। ঘরে ফিরে আদ্রিয়ানকে দেখে বিরক্ত হোন তিনি। নূরের কথা শহুনে তিনি বললেন,

" আমার মেয়ের সাথে যেন তোমার আর কোনো যোগাযোগ না থাকে। ডিভোর্স পেপারের সই করে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে নয়তো আমরা আইনত ব্যবস্থা নেব।"

" আপনারা যা খুশি করতে পারেন কিন্তু আমি ডিভোর্স দিবো না। "

পাশ থেকে নূর তার কথা শুনে চিৎকার করে বললো,

" কেন দেবেন না ডিভোর্স? আরো অত্যাচার করা বাকি রয়ে গিয়েছিল বুঝি? আর কত? এবার অন্তত আমার পিছু ছাড়ুন।"

" আজ কেন কোনকালেই ছাড়বো না। "

রেজাউল খান ইশিতাকে ইশারা করে নূরকে ভেতরে নিয়ে যেতে বলে আদ্রিয়ানকে ধমক দিয়ে বললেন,

" আজকের পর থেকে যেন তোমাকে আমি আমার মেয়ের আশেপাশেও না দেখি। এই বাড়ির আশেপাশে দেখলেও কিন্তু খুব খারাপ হয়ে যাবে। "

আদ্রিয়ান তার কথা শুনে রেগে বেরিয়ে গেলো কিন্তু বাড়ি গেলো না। নূরের জানলা বরাবর এসে দাঁড়ালো। মশা ছিড়ে খাচ্ছে তাকে। আদ্রিয়ান মশা মা'রতে মা'রতে মিনমিন করে বললো,

" যখন কপাল খারাপ থাকে তখন মশা ও সুযোগ খোঁজে বিরক্ত করার। আমার কপাল!"

প্রচুর মশা ঘিরে ধরেছে থাকে চারপাশ থেকে। নূর জানলার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। অন্ধকার নেমে এসেছে অবশ্য। আদ্রিয়ানের চাকরির ছুটিও শেষ। কাল থেকে অফিস যেতে হবে আবার। আদ্রিয়ান ফোনের আলো জ্বালিয়ে মশা মারছে, নূর তা দেখে বিরবির করে বললো,

" এখানে দাঁড়িয়ে মশার কামড় না খেয়ে বাড়ি ফিরে গেলেই হয়। নাটক করতে দাঁড়িয়ে আছে।"

ইশিতা পাশ থেকে করুন কন্ঠে বলে উঠলো,

" আপু, বাইরে প্রচুর মশা। আদ্রিয়ান ভাইয়ার যদি ডেঙ্গু হয়ে যায়, তারপর তো সোজা পটল তুলতে চলে যাবে। "

"চুপ! এসব কি উল্টোপাল্টা কথা বলছো ইশিতা? । "

পটল তোলা মানে ইশিতা কি বুঝিয়েছে তা সে ভালোই বুঝতে পারছে। তার কথা শুনে নূরের রাগ হলো খুব। এইদিকে নূরের ধমক খেয়ে ইশিতা চুপ হয়ে গেলো। আবার জানলা দিয়ে তাকাতে গেলে দেখতে পায় আদ্রিয়ান ও তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় নূর ভ্যাবাচেকা খেয়ে যায়, দ্রুত সরে আসে সেখান থেকে। ইশিতাকে বকা দিতে দিতে সে খাটের উপর উঠে বসলো,

" তোমার জন্য এখন ধরা পরে গিয়েছি। দেখে ফেলেছে আমাকে।"

ইশিতা মিনমিন করে বললো ,

" পরপুরুষ দেখেছে নাকি, তোমার বর ই তো দেখেছে। এতে এতো বকা দেওয়ার কি হলো। "

" কিছু বলেছো?"

ইশিতা ভ্যাবলামার্কা হাসি দিয়ে বললো,

" বলছিলাম কি... "

" হ্যাঁ বলো কি বলছিলে। "

" বলছলাম কি একটা কয়েল দিয়ে আসবো? আবার সত্যি সত্যি ডেঙ্গু হয়ে যায়, তাহলে তো.... "

নূর কিছু বলবে তার আগেই ইশিতা কষ্ট পাওয়ার ভান করে মুখে চু চু চু শব্দ করে অত:পর বললো,

" ডেঙ্গু হলে যে কষ্ট আপু কি আর বলবো, লাল লাল দাগ উঠে পুরো একটা রাক্ষসের মতো লাগে। "

" চুপ করবে তুমি? ইচ্ছে করলে দিয়ে এসো। এতে আবার জিগ্যেস করার কি আছে?"

ইশিতা একপ্রকার ব্যাঙ্গ করে বললো,

" কি দিয়ে আসবো?"

" কয়েল দিয়ে আসবে। আর কি দেওয়ার ইচ্ছে আছে? "

" আর কিছু না। আমি তো এমনিতেই একটু শিউর হয়ে নিচ্ছিলাম আরকি।"

ইশিতা এক দৌড় দিয়ে কয়েল নিয়ে যায়। আদ্রিয়ান একটু করে নূরের দেখা পাওয়ার পর নূরকে আবার সরে যেতে দেখে হতাশ হয়৷ মশা কানের সামনে প্যানপ্যান করেই যাচ্ছে তখন থেকে। মশার জালায় অতিষ্ঠ হয়ে আদ্রিয়ান বলে উঠলো,

" দেশে সিঙ্গারের অভাব পড়েছিলো বোধহয়, তাই মশাগুলো যে যেমন পাচ্ছে গান শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। ধ্যাত! "

ইশিতাকে কয়েল নিয়ে যেতে দেখে মোরশেদা বেগম জিগ্যেস করলেন,

" কয়েল কোথায় নিয়ে যাচ্ছিস ইশিতা?"

" আদ্রিয়ান ভাইয়ার জন্য। নূর আপু বলেছে কয়েল দিয়ে আসতে । "

নূর ভেতরের ঘর থেকে ইশিতার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। সে তো নিজ থেকে বলেনি দিয়ে আসার কথা। এখন মা কি ভাববে! মোরশেদা বেগম ঠোঁট টিপে হেসে বললেন,

" ঠিক আছে নিয়ে যা। "

রেজাউল খান গম্ভীর হয়ে তাকিয়ে আছে মোরশেদা বেগমের দিকে, মোরশেদা বেগম হাসতে লাগলেন। তার মুখ থেকে যেন হাসি সরছেই না। অত:পর তিনি শাড়ির আঁচল দিয়ে হাসি লুকিয়ে বললেন,

" বাহিরে থেকে জামাইয়ের খেয়াল রাখছে তোমার মেয়ে। "

রেজাউল খান কিছু বললেন না, অন্যদিকে ফিরে রইলেন। কিন্তু মনে মনে তিনিও মুচকি হাসলেন। অন্ধকার গাঢ় হয়ে আসছে চারদিকে। আদ্রিয়ান যে দিকটায় দাঁড়িয়েছে সে দিকটা নিস্তব্ধ বলা যায়। কিছুটা দূরের একটা পুকুর আছে। হঠাৎ কাউকে আসতে দেখে আদ্রিয়ান ফোনের আলো তার দিকে ধরতেই দেখতে পেলো ইশিতা এসেছে তাও হাতে কয়েল নিয়ে। কয়েল কেন এনেছে বুঝতে পারলো না সে। ইশিতা ঠোঁট টিপে হেসে তার দিকে কয়েল এগিয়ে দিয়ে বললো,

" নূর আপু পাঠিয়েছে আপনার জন্য। আপনার যদি আবার
মশার কামড়ে ডেঙ্গু হয়ে যায়,তাই। "

নূরের নাম শুনে খুশি হলেও পরবর্তীতে ডেঙ্গুর কথা শুনে আদ্রিয়ানের অধর থেকে হাসি বিলীন হয়ে গেলো। ভাবনা কতদূর এগিয়ে গিয়েছে চিন্তা করা যায়? শেষ পর্যন্ত কিনা ডেঙ্গু! আদ্রিয়ান গলা পরিস্কার করে জিগ্যেস করলো,

" ডেঙ্গুর জন্য কয়েল পাঠিয়েছে? আর কোন কারণ খুঁজে পায়নি?"

আদ্রিয়ানের প্রশ্নে ইশিতা নাকের পাটা ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বললো,

" ডেঙ্গু রোগে গতবছর কতজন পটল তুলেছে আপনি জানেন? "

আদ্রিয়ান আর কথা বাড়ালো না। আসলেই এই কয়েলটা তার দরকার ছিলো। যে পরিমাণ মশা।

" ধন্যবাদ, কয়েলের জন্য। আরেকটু হলেই মশা আমাকে উড়িয়ে নিয়ে যেতো ।"

আদ্রিয়ানের কথায় ইশিতা খিলখিল করে হাসতে লাগলো। আবার কি মনে করে ইশিতাকে জিগ্যেস করলো,

" নূর কি আমার কথা কিছু বলেছে? আমায় দেখছিলো তাই না?"

" হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখছিলো। তাই তো পাঠালো।"

ইশিতার কথায় তার অধরে হারির রেখা দেখা গেলো। নূর জানলা থেকে সব দেখছে কিন্তু তারা এতোক্ষণ ধরে কি এমন কথা বলছে আর কেনই বা হাসছে বুঝে উঠতে পারছে না। ইশিতা হেলেদুলে ঘরে ফিরতেই নূর জিগ্যেস করে,

" কি এতো কথা বলছিলে উনার সাথে? কি নিয়ে হাসছিলে তোমরা?"

" তোমার কি হিংসে হচ্ছে আপু? এটা শালি-দুলাভাইয়ের পারসোনাল ব্যপার। কাউকে বলা যাবে না। "

নূর তাজ্জর বনে গেলো। এইটুকু মেয়ে এসব কি বলছে।

চলবে,,,,,,,,,,

( সবাই ১.৫কে করে দিন প্লিজ। বেশি বেশি রেসপন্স করবেন। শেষে আদ্রিয়ানের পক্ষে আরেকজনকে পাওয়া গেলো। সবাই দ্রুত রেসপন্স করবেন তাহলে রাতে আসতে পারে বা কালকে আসবে গল্প।)

গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 42 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন