ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

পর্ব 43

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪১)

(অনুমতিবিহীন কপি করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ।)

রজনীর গভীরতায় নিমজ্জিত চারিপাশ যেন নিস্তব্ধতার এক অদৃশ্য চাদরে আবৃত হয়ে আছে। রাত্রি তখন প্রায় একাদশ প্রহরের দুয়ারে। আদ্রিয়ানের ফোনের চার্জ ও প্রায় শেষের দিকে। আর কিছু সময়ের মাঝেই হয়তো ফোন বন্ধ হয়ে যাবে। নূরের ঘরের আলো এখনো জ্বলছে। সে ঘুমায়নি।মোরশেদা বেগম ইশিতাকে বলেছে রাতে যেন নূরের সাথেই থাকে, তাই সে আপাতত বিছানায় নসে নূরের ফোন ঘাটছে। টেবিলে ভাত রাখা আছে কিন্তু নূর তা খেলো না। সেই কখন থেকে লোকটা এই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। বসার মতো কোন জায়গাও নেই যে বসবে। ভাতটুকু খেতে ইচ্ছে করছে না। শ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। মোরশেদা বেগম ঘুমানোর আগে আরও একবার নূরকে বলে গেলেন খাবার খেয়ে নিতে। মায়ের কথা শুনে ভাত খেতে বসার পর এক-দুই লোকমার বেশি খেতে পারলো না। মনের ভেতর খচখচ করতে লাগলো। লোকটা তো সেই সন্ধ্যা থেকে কিছুই খায়নি। সময় এগিয়ে চলেছে নিজের নিয়মে, অথচ আদ্রিয়ানের কাছে প্রতিটি মিনিট মনে হচ্ছে এক একটি দীর্ঘ প্রহর। ফোনের চার্জ ও শেষ হয়ে এসেছে। হঠাৎ কোন আলো দেখতে না পেয়ে নূর জানলার কাছে এসে দাঁড়ায়। বাহিরে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এদিকে চার্জ শেষ হয়ে যাওয়ায় আদ্রিয়ানের রাগ উঠছে বেশ। এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।

" ধ্যাত! এখনি চার্জ শেষ হওয়ার ছিলো। "

ছেলে মা'রা যাওয়ার পর থেকে অন্ধকারে থাকা এক প্রকার ট্রমার মতো লাগতে শুরু করেছে আদ্রিয়ানের। যতদিন ইলহামের বাসায় ছিলো, আলো বন্ধ করে ঘুমায়নি সে। আলো বন্ধ করলেই মনে হতো কেউ তাকে বাবা বাবা বলে ডাকছে। যদিও এসব মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিলেও ঠিকই ট্রমার শিকার হচ্ছে সে। নূর ভেবেছে আদ্রিয়ান হয়তো চলে গিয়েছে। কিন্তু না, কিছুক্ষণ পরেই গাড়ির আলো জ্বলে উঠেছে। আদ্রিয়ান বাড়ি ফিরছে না দেখে ইলহাম রুশানকে পাঠিয়েছিলো আদ্রিয়ানের খোঁজ করতে। রুশানকে দেখে আদ্রিয়ান তার কাঁধে চাপড় মেরে বলে,

" একদম ঠিক সময়ে এসেছিস! আমার এখন আলোর দরকার ছিলো। "

রুশান তার কথা বুঝতে পারলো না। সে ভ্রু কুঁচকে জিগ্যেস করলো,

" কেন আদ্রিয়ান ভাই? তুমি এতো রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? "

আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বললো,

" বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে গেলে বাঘ ও বিড়াল হয়ে যায়। সেখানে আমি তো সামান্য মানুষ। "

" এতো রাতে, তাও এই মশার মাঝে? "

" চুপ! মশাকে কিছু বলবি না। আজ এই মশা না কামড়ালে কয়েল পেতাম না আমি। বউ কতো যন্ত করে কয়েল পাঠিয়েছে জানিস।"

রুশান হতভম্ব হয়ে গেলো তার কথায়। কি বললো ঠিক বুঝে উঠতে পারলো না। সে কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলে উঠলো,

" তুমি না ভাবিকে ডিভোর্স দিবে বলেছিলে। তাহলে আজ কেন.... "

আদ্রিয়ান তার মুখ চেপে ধরলো হাত দিয়ে। যা একটু আশা দেখেছিলো নূরকে ফিরিয়ে আনার, এই ছেলে সেই আশাটুকুও জলে ভাসিয়ে দিবে। নূর যদি শুনে তাহলে তাকে এই জায়গাটাতেও দাঁড়াতে দিবে না। সে রুশানের দিকে তাকিয়ে ফিসফিস করে বললো,

" মাফ কর ভাই। এই কথা মুখেও আনিস না ভাই। তোর ভাবি যদি শুনে, আমার সংসারের স ও টিকবে না আর। "

রুশান আদ্রিয়ানের হাত ছাড়িয়ে বেশ ভাব নিয়ে বললো,

" তুমি তো চাইলেই ভাবিকে তুলে নিয়ে যেতে পারো। তাহলে কিসের অপেক্ষা করছো? "

" মন গলার অপেক্ষা করছি। জোর করে সব আদায় করা গেলেও ভালোবাসা আদায় করা যায় না। "

আদ্রিয়ান রুশানকে বিদায় দিয়ে নূরের জানলার দিকে তাকিয়ে দেখলো নূর তার দিকেই তাকিয়ে আছে। আদ্রিয়ান তা দেখে বাঁকা হেসে চিৎকার করে বললো,

" যাওয়ার অপেক্ষা করে লাভ নেই বউ! আমি এখান থেকে এক পা ও নড়ছি না।"

নূর তাকে মুখ ঝামটা মেরে সরে এসে মিনমিন করে বললো,

" হুহ!দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকুক, নয়তো বসে থাকলে বসে থাকুক। তাতে আমার কি। "

আদ্রিয়ান গাড়িতে হেলান দিয়ে তাকিয়ে রইলো জানলার পানে। এখনো আলো বন্ধ হয়নি, তারমানে নূর জেগে আছে। ইদানীং ঘুম কম হওয়ায় আদ্রিয়ানের আজ চোখে ঘুম ধরা দিয়েছে। তবে সে ঠাঁই দাঁড়িয়ে রইলো।

রুশানের সাথে কথা বলে রুমে ঢুকলো ইলহাম। আদ্রিয়ানের জন্য প্রথমদিকে চিন্তা হলেও এখন রুশানের কাছ থেকে সবটা শুনে সে আর ফোন করলো না আদ্রিয়ানকে। এবার তাদের সংসার তারা সামলাক। কাল সবাই শাহ বাড়িতে চলে যাবে। সুরাইয়া শাহ'র ইচ্ছা নাতিদের জন্ম শাহ বাড়িতেই হবে। মায়ের কথা রাখতে ইলহাম সিদ্ধান্ত নিলো তারা সবাই শাহ বাড়িতে চলে যাবে। আকাশের শুভ্র মেঘ ভেসে বেড়াচ্ছে আপনমনে। আদ্রিয়ানের চোখ লেগে আসছে বারবার। কিছুটা দূরে যে পুকুরটা রয়েছে সেখানে ব্যাঙ ডেকে চলেছে। নূর এখনো ঘুমায়নি, পাশ ফিরে তাকিয়ে দেখলো ইশিতা বেঘোরে ঘুমাচ্ছে। সে আস্তে করে উঠে জানলার সামনে দাঁড়িয়ে দেখলো ঘুমে নুয়ে পড়ছে আদ্রিয়ান। নূর উঁকি দেখলো সেই পুকুরটাতে। ছোট থেকে শুনে এসেছে এই পুকুর নাকি ভালো না। কত বাচ্চা মা'রা গিয়েছে এই পুকুরে। আবার যদি খারাপ কিছু আসে তখন। এতো রাতে এভাবে দাঁড়িয়ে থাকলে আশেপাশে মানুষ ই বা কি বলবে। আলো জ্বলতে দেখে ঘুম ভেঙে গেলো ইশিতার। সে চোখ ডলতে ডলতে বললো,

" এখনো আলো নিভাও নি কেন আপু? আলো জ্বালিয়ে রাখলে ঘুমানো যায় নাকি।"

" বন্ধ করে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো।"

আলো নিভিয়ে দিতেই ইশিতা আবারও কাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। যতই গরম পড়ুক না কেন, এই মেয়ের কাথা লাগবেই। নূরের ঘর থেকে আলো আসা বন্ধ হয়ে যেতেই আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ ও লেগে আসছে বারবার।

রাতের শেষ প্রহর অতিক্রম করে নতুন দিগন্তের সূচনা হলো। পূর্বাকাশে ফুটে উঠলো সোনালী আভা। নূরের ঘুম ভাঙতেই সে জানলার সামনে এসে দেখলো এখনো গাড়ি দাড় করানো। তার ভেতরে আদ্রিয়ান ঘুমাচ্ছে। উষ্কখুষ্ক চুলে এক প্রকার বখাটে লাগছে তাকে। নূর তা দেখে মিনমিন করে বললো,

" বখাটে কে বখাটে ছাড়া আর কি লাগবে। "

সে চুল খোপা করে চলে গেলো রান্নাঘরে চা বসাতে। রান্নাঘরে যেতেই দেখতে পেলো তার মা সবজি নাস্তা বানাচ্ছে। এই বাড়িতে আসার পর হাত ধুয়ে ভাত খাওয়া ছাড়া একটা কাজ ও করতে হয়নি তাকে। সূর্যের রশ্নি চোখে পড়তেই আদ্রিয়ানের ঘুম ভেঙে যায়।ফোনে চার্জ না থাকায় সে সময় ও দেখতে পারেনি। নূরকে দেখতে না পেয়ে হতাশা ঘিরে ধরেছে তাকে। আপাতত অফিসের সময় হয়ে গিয়েছে বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কাল রাতে রুশান গাড়ি নিয়ে আসায় তার খুব উপকার হয়েছে। ইলহাম জায়গা জমির কাজ নিয়ে আজকাল খুব একটা ফুসরত পায় না। আদ্রিয়ান তৈরি হয়ে এসে আর খেলো না। না খেয়েই বেরিয়ে গেলো অফিসের কাজে। খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে না করায় শরীর ও দূর্বল হয়ে পড়ছে। এতোদিন পর অফিসে যাওয়ায় কাজে তেমন একটা মন বসছে না।

নূর ছাদে এসেছে, অনেকদিন পর ছাদে আসলো সে। তার লাগানো গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। গাছগুলো দেখে নূরের মনে পড়লো আদ্রিয়ানের ঘরের বেলকনির গাছগুলোর কথা। প্রতিদিন নিয়ম করে জল দিতো সে। পেছন থেকে কারো আওয়াজ শুনে নূর পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য মেয়েটাকে দেখে নূর মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এতো সুন্দর পুতুলের মতো মেয়ে সে আগে কখনো দেখেনি। দেখতে শুভ্র ফুলের ন্যায়। গাঢ বাদামী বর্ণের চোখ গুলো দূর থেকেই বোঝা যাচ্ছে। মেয়েটিকে সে আগে দেখেনি আজকেই প্রথম দেখেছে।

" তুমি আমাকে চেনো?"

নূরের কথায় মেয়েটি ফিক করে হেসে ফেললো। অত:পর বললো,

" আমি তোমাকে সেই কবে থেকে চিনি আপু। তোমার বরের সাথে রাগ করে যখন এখানে চলে এসেছিলে তখন থেকেই চিনি। তোমার বর কিন্তু খুব ভালো রাগ ভাঙাতে জানে। "

নূর খানিকটা লজ্জ্বা পেলো তার কথায়। মেয়েটি আবারও বলে উঠলো,

" বরের সাথে আবারও ঝগড়া হয়েছে নাকি? কাল সারারাত দেখলাম তোমার জানলা বরাবর দাঁড়িয়ে ছিলো। "

খানিক থেমে আবারও বললো,

" আমার নাম ইনায়া। ইনায়া ইবরাত ইরা। খালার বাসায় থাকি। আসলে বাবা নতুন বিয়ে করেছে তো তাই সাত মাস আগেই খালার বাসায় উঠেছি।"

এ পর্যন্ত নূর একটা কথাও বলেনি, চুপচাপ শুনেছে শুধু। নূরকে কথা বলতে না দেখে ইরা বললো,

" আমি একটু বেশিই কথা বলি। কিছু মনে করোনি তো?"

" আমিও তোমার মতোই। মনে করার কিছুই নেই।"

" তাহলে আমাকে তোমার ফ্রেন্ড বানাবে?"

নূর তার কথায় হেসে ফেললো। ইরার নাম ধরে কেউ ডেকে উঠতেই সে নূরের দিকে তাকিয়ে বললো,

" আমি যাই, খালামনি ডাকছে। আবার পরে আসবো।"

ইরা চলে যেতেই নূর ও চলে গেলো। ইরা এসে দেখলো তার খালা ডলি বেগম পুঁই শাক রান্নার জন্য ডাকছেন তাকে।

" এতোক্ষণ কোথায় ছিলি? সেই কনে রান্নার কথা বলেছিলাম, এখনো রান্না হয়নি কেন?"

" করছি তো খালামণি। ছাদে কাপড় শুকোতে দিয়ে আসতে গিয়েছিলাম।"

" রাসেল আজ আবারও এসেছিলো। "

রাসেলের কথা শুনে ইরার মেজাজ খারাপ হয়ে গেলো।সে মিনমিন করে বললো,

" অসহ্য! এতো অপমান করার পরেও বেহায়ার মতো চলে আসবে এখানে।"

" এমন করে বলছিস কেন, দেখতে শুনতে কতো ভালো। "

" ওই রিকশা ওয়ালারকে আমি বিয়ে করবো না।"

" ছেলেটা তোকে কতো ভালোবাসে দেখেছিস?আর্থিক অবস্থা খারাপ হলেও তোকে সুখে রাখবে।"

" ওর কথা ছাড়ো তো খালামণি। "

রান্না প্রায় শেষ হয়ে এসেছে ইরা'র। সে এক বাটি শাক নিয়ে বললো,

" এইগুলো নূরকে দিয়ে আসছি। "

" নে, যা। "

পরক্ষনে কিছু একটা ভেবে সে সুন্দর করে তার হাঁটু সমান চুলগুলো বেণী করে মাথায় উড়না দিয়ে নূরের বাড়ির সামনে আসতেই দেখতে পেলো শাহনাবকে। এইটাই তো চাচ্ছিলো সে৷ মূলত শাহনাবের আশাতেই নূরের সাথে ভাব জমিয়েছে সে। দুদিন ধরে শাহনাবকে আড়াল থেকে নজর রাখছিলো সে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেতেই শাহনাবের মেজাজ গরম হয়ে যায়। একেতো সাদা শার্ট পরে এসেছে তাতে আবার তরকারির দাগ লেগে গিয়েছে। চোখের সামনে ইরাকে দেখে সে বিরক্তিকর কন্ঠে বলে উঠলো,

" এই মেয়ে দেখে চলতে পারো না? চোখ গুলো কি হাতে নিয়ে ঘুরো নাকি?"

শাহনাবের কথা শুনে ইরা অবাকের চরম পর্যায়।অন্যকেউ হলে তার রুপের প্রশংসা করতো এই ব্যক্তি কিনা তাকে ঝাড়ি মারছে।

" আপনি যেন খুব চোখ খুলে হাঁটছিলেন। আপনি দেখে চলতে পারেন না?"

" এই মেয়ে! দোষ করে আবার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। ইচ্ছে করছে ঠাঁটিয়ে এক চড় দেই।"

"কিহ! এতো বড়ো সাহস আপনার!"

" ঠিক করে কথা বলো। আমি তোমার কত বড় ধারণা আছে? আর মুখে কি মাখো? এতো চকচক করছে। কোন ব্র‍্যান্ডের নাইট ক্রিম ইউজ করো তুমি?"

শাহনাবের কথায় আহম্মকের মতো তাকিয়ে রইলো ইরা। সে বুঝতে পারলো না শাহনাব প্রশংসা করল নাকি অপমান।

" যেভাবে চকচক করছে, রাতের বেলা কোন বুড়ো মানুষ দেখলে নির্ঘাত স্ট্রোক করে বসবে।"

প্রথমবার কারো উপর ক্রাশ খেয়েছে ইরা। কিন্তু প্রথম দিনেই ক্রাশের মুখে এতো এতো অপমান শুনে কথা বলার সাহস পেলো না। শার্ট দাগ হয়ে যাওয়ায় শাহনাব আর বাড়ালো না নূরের বাড়ির দিকে। এই শার্ট দেখলে নূর হয়তো ভাববে তার জামা কাপড়ের অভাব চলছে।

গোধূলির লাল আবা পশ্চিমা আকাশজুড়ে ছড়িয়ে পড়ছে। সারাদিনের ব্যস্ততা শেষে আদ্রিয়ান অফিস থেকে বেরিয়ে নূরের বাড়ির পেছন দিকটায় এলো, সেই জানলার কাছে। নূর প্রতিদিনের ন্যায় সেদিকে বসে বই পড়ছে। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়া শুরু করেছে। আদ্রিয়ানকে সে খেয়াল করেনি। আদ্রিয়ান এক পলকে তাকিয়ে আছে তার দিকে। সেই সকালে দুটো পাউরুটি খেয়েছে সে। এখনো পর্যন্ত কিছুই খায়নি তেমন। হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখতে পেল আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। দুজনের চোখ একে অপরের দিকে পড়তেই নূর সরে গেলো৷ আদ্রিয়ান আগের মতোই দাঁড়িয়ে আছে সেখানে। নূর তাকে দেখে মিনমিন করে বললো,

" এভাবে প্রতিদিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চান আপনি। একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। কাল সারারাত দাঁড়িয়ে থাকার পরেও আজ আবার চলে এসেছেন, কেন? আপনি কি আমায় শান্তি দিবেন না আদ্রিয়ান? "

কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল সে। ঈশিতা এখনো আসেনি। কোচিং থেকে একেবারে ফিরবে সে। পেছনে কারো উপস্থিতি টের পেতেই নূর পেছনে তাকিয়ে দেখলো সাইমা দাঁড়িয়ে আছে। সাইমাকে দেখে কিছুটা বিরক্ত হলো সে। সাইমা বেশি নাটকীয় ভঙ্গিতে তার কাছে এসে দাঁড়ালো। নূর অবশ্য তাকে খুব একটা পাত্তা দিলো না। নূরকে কথা বলতে না দেখে সে নিজেই বললো,

" শুনলাম তোদের ডিভোর্স হচ্ছে। খুব তো বড় বড় কথা বলছিলি। সংসার তো এক বছরও টিকাতে পারলি না।"

নূর তার দিকে না তাকিয়েই বিরক্তিকর কন্ঠে বলে উঠলো,

" আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। তুই এখন আসতে পারিস।"

সাইমা তার কথা ভ্রুক্ষেপ না করে জানলার দিকে এগিয়ে এসে আদ্রিয়ানকে দেখতেই চোখ দুটো জ্বলজ্বল করে উঠলো। হঠাৎ সাইমাকে দেখে আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালো অত:পর পেছন ফিরে দাঁড়ালো। আদ্রিয়ানকে এমন ভাবে দাঁড়াতে দেখে নূর ফিক করে হেসে ফেললো। সাইমার মুখের দিকে তাকানো যাচ্ছে না। নূরকে হাসতে দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেলো। সে কিছু না বলে বেরিয়ে গেলো সেখান থেকে। নিজের ঘরে এসে বিছানায় বসে দুহাতে খামচে ধরলো বিছানার চাদর। অত:পর কিছু একটা ভেবে সে তারাতাড়ি ফোন নিয়ে কাউকে কল করে। মিনিট দুয়েকের মাঝেই ফোন রিসিভ করে শাহনাব।হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন আসায় সে কিছুটা অবাক হয়।শাহনাব নূরকে ভালোবাসে তা সে অনেক আগ থেকেই জানে। তবে তার মাথায় আজ অন্যরকম এক খেলা চলছে। শাহনাব ফোন ধরতেই সে বলে উঠলো,

" নূরকে ভালোবাসেন?"

হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে যায় শাহনাব।কিছুক্ষণ চুপ থেকে বললো ,
" হ্যাঁ, ভালোবাসি। কিন্তু আপনি কে?"

" আমি কে চিনবেন না। তবে আপনি যদি নূরকে পেতে চান তাহলে আমি সাহায্য করতে পারি।বিনিময়ে..... "

নূরকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে সে। কিন্তু শাহনাব তার কথায় কিছুটা অবাক হলো। ভেবেছে হয়তো বিনিময়ে টাকাই চাইবে।তাই সে ভ্রু কুঁচকে জিগ্যেস করলো,

" বিনিময়ে কি? কত টাকা চাই আপনার?"

তার কথায় সাইমা স্মিত হেসে বললো,

" টাকা না। আজ রাতে আপনার আমাকে সাহায্য করা লাগবে। "
" কি সাহায্য? "

" বলছি বলছি। সবুর করুন।"

_________________

কোচিং থেকে ফিরেই ইশিতা বেরিয়ে গিয়েছে আদ্রিয়ানের সাথে গল্প করতে। দুজনে অবশ্য ভালোই জমেছে। নূর আড়চোখে তাদের দেখছে। কোচিং থেকে ফিরেছে দু মিনিটে হয়নি দৌড়ে বেরিয়ে গিয়েছে।

" আজকাল জ্বিন ভুতের আবির্ভাব বেশি ঘটছে গ্রাম অঞ্চলে।"

জ্বিনের কথা শুনে আদ্রিয়ান শুস্ক দৃষ্টিতে তাকালো তার দিকে। ভুত বলে কিছু নেই বিশ্বাস করলেও জ্বিন নিয়ে পড়েছে।

" নিজের চোখে দেখেছো?"

আদ্রিয়ানের কথায় ইশিতা খিলখিল করে হেসে ফেললো অত:পর আত্মবিশ্বাস নিয়ে বললো,

" কি যে বলে না ভাইয়া। এই তো কিছুদিন আগে একটা মেয়েকে জ্বিনে ধরেছিলো। রাত দুটোর সময় সাদা কাপড়ে মুখ ঢেকে যাকে পাচ্ছিলো তাকে আক্রমণ করেছে । জ্বিন যদি একবার ধরে তাহলে বাঁচার কোন আশাই নেই।আরেকটু দূরে একটা পুকুর আছে। রাতের বেলা জ্বিন ভুত একটু বেশিই থাকে। সাবধানে থাকবেন কিন্তু।"

এতদিন ভয় না লাগলেও আজ আদ্রিয়ানের কেমন যেন ভার ভার লাগছে। শরীর জমে আসছে বারবার। মাগরিবের আজান দিতেই ইশিতা যাওয়ার জন্য পা বাড়াতেই আবার পেছন ফিরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

" সাবধানে থাকবেন ভাইয়া। আপনি আবার দেখতে শুনতে ভালো মানুষ। কোন সময় ঘাড় না মটকিয়ে চলে যায়।"

আদ্রিয়ানের মুখটা দেখার মতো ছিলো। তাকে ভয় দেখাতে পেরে ইশিতা বেশ খুশি।সে নাচতে নাচতে ঘরের ভেতর আসতেই নূর জিগ্যেস করলো,

" কি নিয়ে এত কথা বলছিলে? আর এতো নাচানাচি কিসের?"

" তোমার বর এক নাম্বারের ভিতু। জ্বিন নিয়ে আলোচনা করছিলাম, বেচারার ভয়ে মুখটা দেখার মতো ছিলো।"

ইশিতার কথা নূর ও হাসতে লাগলো। আজকের গা ছমছম পরিবেশে আদ্রিয়ানের একা একা লাগছে। ফোনে নেট ও নেই। তবুও সে দাঁড়িয়ে রইলো। সময় চলছে নিজ গতিতে, সাইমা ও শাহনাব দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছের নিচে। সাইমা শাহনাবের দিকে তাকিয়ে ফিসফিস করে বললো,

" আরেকটু রাত হলেই আমি আদ্রিয়ানের সামনে যাবো৷ ঠিক সেই সময় আপনি লোকজন জড়ো করে ফেলবেন চিৎকার করে। আপনার চিৎকার শুনে আমি আদ্রিয়ান কে জোর করে জড়িয়ে ধরব, ঠিক সেই সময় গ্রামবাসীরা এসে আমাদের একসাথে দেখে বিয়ে পড়িয়ে দিবে। আর আপনার কাজ ও সহজ হয়ে যাবে। "

সাইমার প্ল্যান শুনে শাহনাব তৎক্ষণাৎ রাজি হয়ে গেলো। কিন্তু সামনের ঘরের জানলা দিয়ে শাহনাবকে দেখে ইরা মিনমিন করে বললো,

" তখন আমাকে এতো অপমান করেছেন না, এখন মজা বুঝাবো। "

রাত কিছুটা গভীর হতেই আদ্রিয়ান দেখতে পায় নূরের ঘরের আলো নিভে গিয়েছে। তার অসস্থি হচ্ছে খুব। হঠাৎ পাতা নড়ার শব্দ শুনে সে আরেকটু এগিয়ে দেখতে গেলো কেউ আছে কিনা। ঠিক সেই সময় সাইমা এলো, তবে আদ্রিয়ানকে দেখতে না পেয়ে সে কিছুটা অবাক হলো।একটু আগেই তো এখানে ছিলো। সে শাহনাবের উদ্দেশ্যে বললো,

" আপনি এই দিকটায় খুঁজুন আমি ওদিকটায় খুঁজছি। "

কথামতো তারা আদ্রিয়ানকে খুঁজতে লেগে পরে। শাহনাবের পিছু পিছু ইরাও আসে সেইখানে। হাতে ছোট একটা বালতি।যেটা পানিতে ভর্তি। তার পরনে সাদা একটা থ্রি-পিস। হঠাৎ ইরা শাহনাবের শরীর এক বালতি পানি ছুড়ে মারতেই শাহনাব তারাতাড়ি ফোন বের করে আলো জ্বালাতেই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরা তার শরীরে পানি ফেলেছে। কারণ এই জামাটাই সে সকালে ইরার পরনে দেখেছিলো। রেগে ইরাকে কিছু একটা বলতে যাবে তার আগেই দেখতে পায় আদ্রিয়ান তাদের সামনে দাঁড়িয়ে আছে। পানির শব্দ শুনে সে ভয়ে ভয়ে এদিকটায় এসেছিলো। ইরার নাক পর্যন্ত সাদা ঘোমটা দেখে তার জ্বিনের কথা মনে পরে। ইশিতার বলা সাদা কাপড় পরা জ্বিন হয়তো সামনে থাকার লোকটির ঘাড় মটকাতে গিয়েছিলো ভেবেছে সে। ইরাকে দেখে তার শরীর জমে যায়, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। শাহনাবকে সে দেখতে পায়নি। হঠাৎ আদ্রিয়ান জ্বিন জ্বিন বলে চিৎকার করা শুরু করে। জ্বিনের কথা শুনে ইরা ভয়ে পেয়ে শাহনাবকে শক্ত করে জড়িয়ে ধরে। আজিয়ানের চিৎকার শুনে আশেপাশের সবাই দৌড়ে আসে লাঠি ঝাঁটা নিয়ে। সবাই হারিকেন নিয়ে দৌড়ে এসে দেখতে পায় তাদের। লোকজনের মধ্য থেকে একজন হারিকেনের আলো সামনে নিতেই দেখতে পায় শাহনাব ও ইরার চেহারা। শাহনাবের ভেজা শরীর জড়িয়ে ধরায় ইরাও ভিজে গিয়েছে। এতো জ্বিন জ্বিন বলে চিৎকার করা আদ্রিয়ান তাদের দেখে কিছুটা লজ্জ্বা পায় ভয় পাওয়ার জন্য। এতোগুলা লোকজনকে আসতে দেখে ইরা শাহনাবকে ছেড়ে সরে দাঁড়ায়। ইতিমধ্যে নূর ও ইশিতাও চলে এসে ঘুম থেকে উঠে। আদ্রিয়ান তারাতাড়ি নূরের পেছনে গিয়ে দাঁড়ায়। ঘুম থেকে কিছুই বুঝতে পারছে না তারা। মোরশেদা বেগম আদ্রিয়ানকে জিগ্যেস করলেন,

" জ্বিন কোথায় আদ্রিয়ান বাবা?"

তার কথায় আদ্রিয়ান আরও নুয়ে গেলো। আমতাআমতা করে কিছু বলতে চেয়েছিলো তবে বললো না। নূরের উড়না নিয়ে চিন্তায় গিট্টু বাঁধছে। গ্রামবাসীদের মধ্য থেকে একজন বললেন,

" এই মুহূর্তে দুজনের বিয়ে হবে। এত রাতে নষ্টামি করা, ছিহ!ছিহ।"

ডলি বেগম ও বেরিয়ে এসে ইরাকে দেখে কিছু বলতে যাবেন তার আগেই শাহনাবকে দেখে দমে গেলেন। যেমনি হোক ভালো ঘরে যাবে মেয়ে। তাদের কথা শুনে শাহনাবের মাথায় হাত। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে এখন নিজেই সেই গর্তে পড়েছে। সে দৌড়ে নূরের কাছে এসে বললো,

" বিশ্বাস করো নূর, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। "

নূর তার কথার উত্তর না দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললো,

" পছন্দ থাকলে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই পারতেন। এভাবে মাঝরাতে.. "

শাহনাব বুঝলো নূর ও তাকে অবিশ্বাস করছে। এদিকে ইরা ভীষণ খুশি তার ক্রাশকে বিয়ে করতে পারবে শুনে। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। শাহনাব নূরের হাত ধর‍্যে গেলে আদ্রিয়ান ছোঁ মেরে হাত সরিয়ে নিলো। তার বউয়ের হাত অন্যকেউ ধরবে কেন। এই সময় আদ্রিয়ানকে তাদের মাঝে আসতে দেখে শাহনাব মনে মনে ভয়ংকর একটা গালি দিলো তাকে। অত:পর নূরের দিকে তাকিয়ে বললো,

" নূর বিশ্বাস করো তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি কিছুই করিনি মেয়েটির সাথে আমার কোন সম্পর্কই নেই। "

নূর কিছুই বললো না। গ্রামবাসীরা সেই মুহুর্তেই কাজি ডেকে নিয়ে আসলেন। কাজি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময়ে তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সে দরজা খুলে দেখলো চার পাঁচজন লোক এসে বললো বিয়ে পড়াতে যেতে। তা শুনে সে বিরক্তিকর কন্ঠে বললো,

" এসব কোন ধরনের মানুষ কে জানে। রাতে একটু ঘুমাবো তা না, এদের রাতেই বিয়ে পড়ানোর জন্য খুঁচাখুঁচি করতে আসতে হবে। দিনে এরা ডিম পাড়ে এক একটা। অপদার্থ কোথাকার। আমাকে এখন কাঁচা ঘুম থেকে উঠে যেতে হচ্ছে বিয়ে পড়াতে।"

ইরা খুবই ভদ্র মেয়ের মতো বসে আছে। শাহনাব বাংলার প্যাঁচার মতো মুখ করে বসে আছে। কাজি কবুল বলতে বলায় ইরা লজ্জ্বা পাওয়ার ভান করে কবুল বলে দিলেও শাহনাবের মুখ থেকে কবুল শব্দ বের হলো না। এই মুহুর্তে তার মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন শব্দ হলো কবুল বলা। শাহনাবকে চুপ করে বসে থাকতে দেখে কাজি ধমক দিয়ে বললো,

" এই কবুল বলুন জলদি। মাঝরাতে বিয়ে পড়াতে নিয়ে এসেছে এখন কবুল না বলে সং এর মতো বসে রয়েছে,যত্তসব! "

শাহনাব নূরের দিকে তাকাতেই সে দেখলো নূর নেই তারমানে তারা চলে গিয়েছে।যেটুকু সুযোগ ছিল নূরকে পাওয়ার, সেইটুকু সুযোগ ও ভেসে গেলো পানিতে। এখন মনে মনে সে নিজেকে কয়েক ঘা থাপ্পড় লাগালো সাইমার কথায় সায় দেওয়ার জন্য। তখন যদি তার কথায় সায় না দিতো তাহলে এসব কিছুই হতো না। এখন অন্যের জন্য ফাঁদ পাততে গিয়ে সে নিজেই বউ নিয়ে বাড়ি যাবে। আদ্রিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তার অবশ্য খুশিই লাগছে, এতদিন তার বউকে নিয়ে কাড়াকাড়ি করতে এসেছিল আর এখন নিজেই কট খেয়ে বিয়ে করেছে। এখন মনের মাঝে কিছুটা না অনেকটাই শান্তি বিরাজ করছে। বিয়ে শেষে শাহনাব দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পথে রওনা দিলো। ইরা একটা শব্দ ও করলো না,চুপচাপ তার সাথে চলতে লাগলো। শাহনাবের রাগে দুঃখে কথা আসছে না মুখ দিয়ে। চৌধুরী ভিলার সামনে আসতেই ইরার চোখ ছানাবড়া। এতো বড়ো বাড়ি সে কখনো দেখেনি। শাহনাব দরজা খুলতেই দেখতে পেলো তার মা জেগে রয়েছে।অবশ্য এই সময়টাতে তিনি জেগেই থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এতো রাতে একটা মেয়েকে সাথে নিয়ে ফিরতে দেখে তিনি আকাশ থেকে পড়লেন। তিনি শাহনাবের কাছে এসে জিগ্যেস করলেন,

" মেয়েটা কে?"

শাহনাব অনেক কষ্টে বুকের পাথর চেপে বললো,

" বিয়ে করেছি মা।"

শামীমা চৌধুরী বাকরুদ্ধ ছেলের কথায়।মাঝরাতে এসব কি বলছে সে। কাজের মেয়ে মিথিলা দৌড়ে ইশতেহার চৌধুরীর ঘরে গিয়ে তাকে ডেকে বললো,

" খালু,উঠেন! আপনার ছেলে শাহনাব বিয়ে করে বউ নিয়ে এসেছে।"

আচমকা এমন কথা শুনে তিনি হকচকিয়ে যান। ফোন হাতে নিয়ে দেখলেন তিনটা পয়ত্রিশ বাজে এখন।এতো রাতে এসব কি বলছে মিথিলা।

" কি বলছো কি মিথিলা? মাথা ঠিক আছে তোমার? "

" ঠিক ই বলছি খালু।নিচে গিয়ে দেখুন। বউ নিয়ে দাঁড়িয়ে আছে শাহনাব। "

ইশতেহার চৌধুরী হতদন্ত হয়ে গেলেন নিচে। শামীমা চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন আর দরজার সামনে দাঁড়িয়ে তার গুণধর ছেলে আর ছেলের বউ।ইশতেহার চৌধুরীকে দেখে ইরা ভ্যাবলামার্কা হাসি দিয়ে তাকালো তার দিকে।

চলবে,,,,,,,,,,,,,

(সবাই ১.৫কে করে দিন প্লিজ। বেশি বেশি রেসপন্স করবেন। গঠনমূলক মন্তব্য করবেন সবাই।শাহনাবের কট খাওয়া কেমন লেগেছে সবার? আজকে বড়ো বড়ো মন্তব্য না পেলে সবাইকে গু''লি করবো )

গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 43 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন