#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪২) এর বর্ধিতাংশ
( অনুমতিবিহীন কপি করা নিষিদ্ধ।)
ইরার কথায় রাসেল ভীষণ কষ্ট পেলো। সে তো মনপ্রাণ দিয়ে ভালোবেসে ছিলো তাহলে কেন ইরা তাকে ভালোবাসলো না। অপরদিকে শাহনাব একপাশে দাঁড়িয়ে সবটা দেখছে। রাসেল কিছু বলার আগেই ইরা শামীমা বেগমকে বললো,
" চলুন মা। দেরি হয়ে যাচ্ছে।"
শামীমা চৌধুরীসহ বাকিরা সবাই ভেতরে চলে গিয়েছে। শুধু দাঁড়িয়ে আছে রাসেল ও শাহনাব। ছোট থেকে বাপ-মা হারা রাসেল ভেবেছিলো নিজের ভালোবাসাকে অন্তত পাবে। কিন্তু দারিদ্র্যের জীবন তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। রাসেল চলে যেতেই শাহনাব ও ফিরে আসে। ইরা ভেবেছিলো শাহনাব হয়তো রাসেলের ব্যপার নিয়ে কিছু মনে করেছে। তবে সে শাহনাব একদম চুপচাপ নিজের কাজ করছিলো যেন কিছুই হয়নি।
ইলহাম সবাইকে নিয়ে আবারও শাহ বাড়িতে উঠেছে। আজ ছয়জন হুজুরকে দাওয়াত দিয়ে ঘর পবিত্র করে তারপর পায়রাকে নিয়ে এসেছে। পায়রার আর বেশি দেরি নেই, তাই খুবই সতর্ক সে এই ব্যপারে। অনেকদিন পর শাহ বাড়ির আঙিনায় পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি কাজ করলো তার ভেতরে। বাড়িটা আগের মতোই আছে, অথচ কত কিছু বদলে গেছে এই ক'মাসে। আদ্রিয়ান সকালে এসেছিলো অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। প্রতিদিন সকাল সময়টাতেই তাকে দেখা যায় বাড়িতে। সারাদিন কি খায় না খায় তা নিয়ে চিন্তায় রয়েছে ইলহাম। সবকিছু ঠিকঠাক করতে করতে সময় গড়িয়ে যায়। বাড়িটা আবার নতুন করে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এইবার বাড়িতে তেমন কেউ না থাকায় সব তদারকি করেছে ইলহাম। কাজের মাঝে কখন যে সময় পেরিয়ে গিয়েছে তার খেয়াল নেই। ফারজানাকে আবারও কাজে রাখা হয়েছে। পায়রার খিচুড়ি খাওয়ার ইচ্ছে হওয়ায় সে খিচুড়ি বসিয়েছে। নূরকে ছাড়া একদম খালি খালি লাগছে ফারজানার। কত শত স্মৃতি নূরের সাথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম। আজকের আবহাওয়া খুব একটা ভালো না। কালো মেঘে ছেয়ে গিয়েছে নীলিমা। আজ তেমন একটা খোঁজ খবর নেওয়া হয়নি আদ্রিয়ানের।তাই সে আদ্রিয়ানের ফোনে কল দিলো, দেওয়ার দু মিনিট পরেই কল রিসিভ হয়। আদ্রিয়ান অফিস শেষ করে বেরিয়ে যাবে ঠিক সেই সময়ই ইলহামের ফোন আসায় সে ভাবলো হয়তো কিছু হয়েছে।
" হ্যালো চাচ্চু।"
" কোথায় তুই?"
" অফিস থেকে ফিরছি।কিছু হয়েছে?"
" রাতে খেয়ে যাস। সময়মতো চলে আসবি।"
" ঠিক আছে। আমি এখন বের হবো।"
আদ্রিয়ান বের হতেই দেখতে পায় রুশান অফিসের বাহিরে মেইন গেইটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে আদ্রিয়ান তার কাছে এগিয়ে এসে বলে,
" তুই এখানে কি করছিস? "
রুশান মাথা চুলকে লজ্জ্বামিশ্রিত ভঙিতে বলে উঠলো,
" অনেকদিন আড্ডা দেওয়া হয় না আদ্রিয়ান ভাই। তাই এসেছিলাম।"
যেহেতু আজ শুক্রবার, আদ্রিয়ান ও মনে মনে ভাবে আড্ডা দেওয়ার পরেই নূরের কাছে যাবে।
" তাহলে চল, একেবারে আড্ডা দিয়ে তবেই ফিরব।"
রুশান ও আদ্রিয়ান দুজনেই পুরোনো একটা মাঠের সামনে এসেছে। প্রায় সময় তারা এখানেই আসে। আদ্রিয়ান ঘাসের উপর বসেছে। রুশান কিছুক্ষণ চুপ থেকে অত:পর বললো,
" ভাবিকে ভালোবেসে ফেলেছো তাই না ভাই? "
রুশানের প্রশ্নে সে স্মিত হেসে সামনের দিকে তাকালো, সূর্য অস্ত যাচ্ছে। আদ্রিয়ান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলো। রুশান তার জবাবের অপেক্ষা করছে, কিছু সময় পর আদ্রিয়ান বলে উঠলো,
" আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি সে আমাকে ঘৃণা করে ।"
রুশান দীর্ঘশ্বাস ফেলে হুট করে ব্যঙ্গার্থ স্বরে বলে উঠলো,
" একসময়ের আদ্রিয়ান আর এখনকার আদ্রিয়ানের মাঝে কত তফাৎ ভাই। একসময় যাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পরে লেগেছিলে আজ তাকে ফিরিয়ে আনার কতশত চেষ্টা। ভালোবাসা বলে কয়ে আসে না আদ্রিয়ান শাহ! বলে কয়ে আসে না।"
আদ্রিয়ান ঢের বুঝতে পারছে। সে আড়চোখে তাকাতেই আদ্রিয়ান জুতা হাতে নেয় তাকে মারার জন্য। বিপদ সংকেত বুঝতে পেরে রুশান ছুট লাগায় সামনের দিকে। তার পেছন পেছন আদ্রিয়ান ও ছুটে যায়।
" দিন শেষ হয়ে যাবে কিন্তু তোর ভেঙ্গানো শেষ হবে না। দাঁড়া মজা দেখাচ্ছি তোকে!"
রুশান দৌড়াতে দৌড়াতে তার কথার জবাবে বললো,
" দৌঁড়ানোর উপর আছি ভাই, দাঁড়াতে পারবো না।"
"তবে রে! "
দুজনেই হাঁপিয়ে গেলো দৌড়াতে দৌড়াতে। এক পর্যায়ে থেমে যায় রুশান, আদ্রিয়ান তার পিঠে একটা বারি দিয়ে তবেই শান্ত হয়। হাঁপাতে হাঁপাতে দুজনেই হেসে ফেলে। জানলার ধারে বসে আছে নূর। প্রতিদিন সন্ধ্যা ছয়টার আগেই আদ্রিয়ানকে দেখা যায় নির্লজ্জ্বের মতো তাকিয়ে আছে। তবে আজ দেখতে না পেয়ে কেমন যেন অস্থিরতা অনুভব করছে সে। ইশিতা কোচিং থেকে ফিরেছে সবেমাত্র। এসেই জানলার কাছে আদ্রিয়ানকে দেখতে না পেয়ে বললো,
" ভাইয়া কখন আসবে আপু? আমি ভাবলাম আজ ভাইয়ার সাথে গল্প করবো তাই তারাতাড়ি পড়ে চলে আসলাম। "
যদিও নূরের চিন্তা হচ্ছিলো কিন্তু সে ইশিতার কথায় ভাবলেশহীন ভাবে বললো,
" আমি কিভাবে জানব কখন আসবে। যখন মর্জি তখন আসবে। না আসলেই ভালো। "
নূরের কথায় ইশিতা আর কিছু বললো না। তবে অপেক্ষা করতে লাগলো আদ্রিয়ান কখন আসবে। এই কয়দিনে ভালোই সখ্যতা গড়ে উঠেছে আদ্রিয়ান ও ইশিতার মাঝে। আদ্রিয়ান দেখতে পেলো সামনেই একটা ফুলের দোকান আছে। নূরের লাল গোলাপ পছন্দ বলে সে দোকানের সামনে এসে দোকানদারকে বললো,
" আমাকে তাজা গোলাপ ফুলের বুকে বানিয়ে দিন। "
তার কথায় রুশান ঠেস মেরে নাটকীয় ভঙ্গিতে বললো,
" বিবাহিত মানুষরাই সুখে আছে। যখন মন চায়ছে ফুল নিয়ে যেতে পারছে। আমার তো আর সেই কপাল নেই। কপাল পোড়া!"
আদ্রিয়ান আড়চোখে তাকাতেই সে ভ্যাবলামার্কা হাসি দিয়ে চুপ হয়ে গেলো। দোকানদার সুন্দর করে তাজা গোলাপের বুকে বানিয়ে দিতেই আদ্রিয়ানের অধরে হাসি ফুটে উঠলো। বড্ড শখ করে ফুল নিয়ে যাচ্ছে সে। আদ্রিয়ান বুকে টা নেড়ে চেড়ে দেখে মনে মনে ভাবলো,
" ফুলগুলো দেখতে পেয়ে নূর নিশ্চই খুশি হবে। "
দোকানদারকে পাঁচশ টাকার নোট দিয়ে চলে আসতে নিলে দোকানদার তার পিছু ডেকে বলে উঠে,
" ও ভাই আপনার বাকি টাকা ফেরত নিয়ে যান।"
" ওটা আপনি রেখে দিন৷ "
আদ্রিয়ান চেয়েছিলো রুশানকে বাড়ি পৌঁছে দিতে কিন্তু রুশানের কাজ থাকায় সে অটো করেই চলে যায়। গাড়িতে ফুলের বুকে রেখে আদ্রিয়ান গাড়ি চালানো শুরু করে। অধরকোণে হাসি লেগে রয়েছে। হঠাৎ করে একটা ট্রাক তার সামনে চলে আসায় ব্যালেন্স হারিয়ে ফেলে আদ্রিয়ান। অত:পর বিকট শব্দে গাড়ি ভেঙে চুড়ে চুরমার হয়ে যায়। আদ্রিয়ান বাড়ি পৌঁছানোর আগেই চোখের সামনে সব শেষ হয়ে গেলো। ট্রাক চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকায় টাল সামলাতে পারেনি। এ''এক্সিডেন্টের পরপরই সে পালিয়ে যায়। গাড়িতে জ্বলজ্বল করে আগুন জ্বলছে। মুহূর্তের মাঝেই ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। বের করে আনে গাড়িতে থাকা আদ্রিয়ানকে। গলগল করে র''ক্ত পরছে মাথার পেছনের দিক থেকে। কাচের টুকরোগুলো শরীরের বিভিন্ন স্থানে বিঁধে গিয়েছে। মুখের বা পাশটাতেও কাচের টুকরো বিঁধেছে। নিস্তেজ হয়ে পরে থাকা শরীর পড়ে থাকলো রাস্তায়। ফায়ার সার্ভিসের একজন লোক গাড়ির অপরপাশের দরজা খুলতেই দেখতে পেলো গোলাপ ফুলের বুকে। আদ্রিয়ানের আর বাড়ি ফেরা হলো না। শখ করে নেওয়া গোলাপ ফুলের বুকে টা ভালোবেসে দেওয়া হলো না নূরকে। কেউ ধরেও দেখছে না আদ্রিয়ানের লা''শ। রুশান দলের ছেলেদের সাথেই ছিলো। বাইকে করে ফেরার পথে দেখতে পেলো রাস্তায় মানুষজন ভীড় করে আছে। কি হয়েছে দেখার জন্য সামনে এগিয়ে আসতেই দেখতে পেলো আদ্রিয়ানের গাড়ি ভেঙে চুড়ে পরে আছে। আদ্রিয়ানকে এম্বুলেন্সে ঢোকানো হচ্ছে। কিছুসময় আগেই তো সব ঠিক ছিলো তবে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেয়ে রুশান বাকরুদ্ধ। সে ছুটে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ানের র''ক্তমাখা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠলো,
" আদ্রিয়ান ভাই! এ কি হয়ে গেলো, ভাই উঠো! নূর ভাবীকে ফুল দেওয়ার জন্য হলেও উঠতে হবে তোমাকে। "
রুশানের গলা কাঁপছে। আদ্রিয়ানকে বড়ো ভাইয়ের মতো দেখে এসেছে সবসময়। এম্বুলেন্স দ্রুত গতিতে চলছে। রুশান ইলহামকে ফোন করার পরমুহূর্তেই সে ফোন রিসিভ করে। আদ্রিয়ানের এ''এক্সিডেন্ট হয়েছে শুনার পর যেন মাথায় আকাশ ভেঙে পরেছে ইলহামের। সে দ্রুত বাইক নিয়ে মাধবপুর সরকারি হাসপাতালে পৌঁছে যায়।
নূর বিছানায় শুয়ে আছে, ঘড়ির কাটা রাত আটটার ঘরে পৌঁছেছে সবেমাত্র। নূরের খারাপ লাগছে কিছুটা। সে উদাস ভঙিতে তাকিয়ে আছে জানলার পানে। হঠাৎ নিজের ফোনে কল আসায় সে মনে করে হয়তো আদ্রিয়ানের ফোন এসেছে। তবে অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় সে কিছুটা অবাক হয়। ফোন রিসিভ করতেই রুশান তড়িঘড়ি করে বললো,
" ভাবী, আদ্রিয়ান ভাইয়ের এ''ক্সিডেন্ট হয়েছে। আপনি তারাতাড়ি ভাইয়ের কাছে চলে আসুন।"
নূর ভেবেছে আদ্রিয়ান হয়তো মজা করছে। হয়তো তাকে ফিরিয়ে আনার জন্য এসব বলছে। তাই সে রাগ দেখিয়ে বললো ,
" আমি আসবো না। যা মন চায় করতে বলুন।"
নূরের ব্যবহারে অবাক রুশান। তবুও সে আকুতি মিনতি করে বললো,
" প্লিজ ভাবী। ভাইয়ের অবস্থা ভালো না। আপনি দ্রুত আসুন। "
" আপনারা কি আমায় শান্তি দিবেন না? এসব আমাকে বলতে আসবেন না। আমি কোথাও যাবো না।"
ফোন রেখে দেওয়া মাত্রই তার ভেতরটা জ্বলে যাচ্ছে। ঠিক যেমন আরিয়ানের জন্য কষ্ট হচ্ছিলো ঠিক তেমনি এক প্রকার অস্থিরতা তৈরি হচ্ছে তার ভেতর। হঠাৎ রেজাউল খানকে তড়িঘড়ি করে ঘরের ভেতর আসতে দেখে নূর অবাক হয়ে যায়। সে বিচলিত কন্ঠে বললো,
" কি হয়েছে আব্বা?"
রেজাউল খান কপালে জমে থাকা ঘাম মুছে, কাঁপা কাঁপা সুরে বললেন,
" আদ্রিয়ান এ'''ক্সিডেন্ট করেছে। এইমাত্র মাধবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেছে। অবস্থা খুব খারাপ।"
নূর ধপ করে মেঝেতে বসে পরে। সে কল্পনাও করেনি এই কথা সত্য। আর এক মুহুর্ত ও দেরি না করে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। রেজাউল খান আটকায় না তাকে। রাস্তায় একটা গাড়িও পাচ্ছে না, ফোন ও আনেনি। অবশেষে একটা অটো দেখতে পেয়ে সেখানে উঠে পরে।মিনিট দশেকের মাঝেই সে পৌঁছে যায় হাসপাতালে। কিন্তু টাকা নিয়ে না আসায় সে ভাড়া দিতে পারছে না। অবশ্য অটোওয়ালা তার অবস্থা বুঝে টাকা দেওয়ার জন্য জোর করেনি। নূর হাসপাতালে গিয়েই দেখতে পায় ইলহাম ও রুশান আইসিও এর বাইরে দাঁড়িয়ে আছে। ইলহাম জানতো নূর আসবে তাই সে অবাক হয়নি। নূর টাকা দিয়ে আসেনি অটোওয়ালাকে তাই সে ইলহামের কাছে এসে বলে উঠলো,
" আমি টাকা দিয়ে আসিনি। "
ইলহাম তার কথা শুনা মাত্রই বাইরে বেরিয়ে যায় টাকা দিতে। নূর আইসিও এর সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকে। এমন কিছু হবে আশাই করেনি সে। ইলহাম বিলের টাকা জমা দিতে এসেছে। নূরের বুকের ভেতর জমে থাকা সব রাগ অভিমান যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটি টানা পাঁচ ঘণ্টা ধরে জ্বলতে থাকল। বাইরে থাকা সবাই অপেক্ষা করছে সার্জন কখন বের হবে। অবশেষে সার্জন বেরিয়ে আসতেই নূর তার সামনে এসে জিগ্যেস করলো
" আ-আদ্রিয়ান কেমন আছে এখন?"
"অপারেশন সফল হয়েছে, তবে পরবর্তী চব্বিশ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
" আমি কি একবার দেখে আসতে পারি। প্লিজ ডাক্তার। "
নূরের কথা শুনে ডাক্তার জিগ্যেস করলেন,
" আপনি উনার কি হোন? "
নূর তার জবাবে তৎক্ষনাৎ বলে উঠলো,
" স্ত্রী হই।"
" ঠিক আছে যান। তবে বেশিক্ষণ থাকবেন না।"
নূর কাঁপা কাঁপা পায়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখতে পেলো আদ্রিয়ানের নিস্তেজ দেহখানা। মুখে ও মাথায় ব্যান্ডেজ। বুকে ও পেটেও আঘাত রয়েছে। মুখে থাকা ব্যান্ডেজ দেখে নূরের বুক কেঁপে উঠলো। সে ফুঁপিয়ে কেঁদে উঠলো আদ্রিয়ানের অবস্থা দেখে। মুখের আঘাত টা দেখে কষ্ট হচ্ছে খুব।
চলবে,,,,,,,,
(সবাই ১.৫কে করে দিন প্লিজ। বেশি বেশি রেসপন্স করবেন। আগেই দিয়ে দিতাম। ফেইসবুক দেখি ওপেন হচ্ছিলো না ।)
গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/