#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪৩) এর বর্ধিতাংশ
( অনুমতিবিহীন কপি করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ)
আদ্রিয়ান অসহায় ভঙিতে তাকিয়ে আছে নূরের দিকে। সে ভেবেছিলো নূর হয়তো চলে যাবে এক্ষুনি। কিন্তু আদ্রিয়ানের ধারণা কে ভুল প্রমাণিত করে নূর বলে উঠলো,
" আমি পরে যাবো। ইশিতা তুমি চলে যাও। "
ইশিতা আদ্রিয়ানকে বিদায় জানিয়ে চলে যায়। শাহনাব আড়চোখে আদ্রিয়ানকে দেখছে। নূর ইশিতাকে এগিয়ে দিতে বাহিরে বের হয়ে যাওয়া মাত্রই শাহনাব বলে উঠলো,
" এই চেহেরা নিয়ে তুই নূরকে আবার ফিরিয়ে নেওয়ার দাবি করবি? তোর কি মনে হয়, এমন কুৎসিত দেখতে কাউকে নূর বেছে নিবে আদেও?"
আদ্রিয়ানের মনে শাহনাবের কথা আঘাত হানছে। শাহনাবের কথায় তার মনের ভেতর উথাল পাথাল ঢেউ বইছে। সত্যিই কি নূর তার এই চেহারা দেখে নাক সিটকাবে? তবে কি ডিভোর্স দেওয়াটাই উত্তম? বুঝতে পারছে না সে। আদ্রিয়ানের হাত কাঁপতে দেখে শাহনাব বুঝতে পারলো সে তার কথায় প্রভাবিত হচ্ছে। আদ্রিয়ান যখনি ভয় কিংবা অতিরিক্ত ডিপ্রেশনে থাকে ঠিক তখনি তার হাত কাঁপতে শুরু করে। শাহনাব বাঁকা হেসে বললো,
" আয়নার সামনে দাঁড়িয়ে দেখ আদ্রিয়ান , আগের তুই আর এখনকার তুই এর মাঝে কত তফাৎ। "
আদ্রিয়ান আয়না নেওয়ার জন্য হাত বাড়াতেই শরীরের ক্ষত অংশে চাপ লেগে উঠে কিন্তু তাতে সে কোন ভ্রুক্ষেপ করলো না বরং আয়নার দিকে হাত বাড়ালো। শাহনাব আদ্রিয়ানের অবস্থা বুঝতে পেরে নিজেই উঠে তাকে আয়না এগিয়ে দেয় অত:পর "চু চু চু" শব্দ করে তাচ্ছিল্য হেসে বলে উঠলো,
" একসময় কত দেমাগ ছিলো তোর, আর এখন কিনা শত্রুর সাহায্য ছাড়া এক কদম চলার মুরোদ নেই। "
আদ্রিয়ানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রাগে। সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়, সেলাই করা ক্ষতটা দেখতে খুবই বিশ্রী লাগছে। শাহনাবের বলা কথাগুলো মনে পড়তেই সে আয়নায় জোরে ঘুষি মেরে দেয়। কিছু মুহূর্তের মাঝেই র''ক্তে মাখামাখি হয়ে যায় ব্যান্ডেযে মোড়ানো হাতটি। নূর চা নিয়ে ফিরছিলো আইসিও রুমে কিন্তু হঠাৎ আদ্রিয়ানের হাত র''ক্তাক্ত অবস্থায় দেখে সে দ্রুত তার কাছে এসে তার হাতটি আঁকড়ে ধরে বললো,
" একি! এসব কি করে হলো? কি হয়েছে আপনার"
আদ্রিয়ান চুপ করে থাকে তার কথায়। শাহনাব খানিকটা গলা পরিস্কার করে বলে উঠে,
" ও তেমন কিছু না। আয়নায় নিজের চেহারা দেখছিলো। "
নার্স চলে আসাতে আর কিছু বলার সময় পেলো না শাহনাব। নার্স আদ্রিয়ানের হাত আবারও ব্যান্ডেজ করতে নিলে সে হাত সরিয়ে নেয়। মানে সে ব্যান্ডেজ করাতে চায় না। নূর বুঝতে পারে শাহনাব হয়তো কিছু করেছে। তাই সে আমতাআমতা করে বললো,
" শাহনাব ভাই, বেলা হয়েছে এখন আপনি বাড়ি ফিরে যান। উনি এখন মোটামুটি সুস্থ, চিন্তা করার কোন কারণ নেই। "
নূরের কথা শুনে শাহনাব মিনমিন করে বললো,
" ঠেকা পরেছে আমার, এই বখাটের জন্য নাকি আমি চিন্তা করবো। "
কিন্তু মনের কথা বলতে পারলো না, অধরে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বললো,
" তুমিও চলে এসো। কাল থেকে তো কিছু খাওনি বোধহয়। "
নূর কিছু বলার আগেই আদ্রিয়ান উচ্চস্বরে বলে উঠলো,
" হ্যাঁ চলে যাও। থাকতে হবে না এখানে। "
নূর বুঝে উঠতে পারলো না হঠাৎ কি হলো। আদ্রিয়ানের মতিগতি বুঝতে পারছে না সে । নার্স তখন থেকে ব্যান্ডেজ করার জন্য হাত এগিয়ে নিতেই আদ্রিয়ান বারবার তা সরিয়ে দিচ্ছে। নূর আদ্রিয়ানের এহেন কান্ড দেখে তার কাছে এগিয়ে যায়। অত:পর তার র''ক্তমাখা হাতটি ধরে বললো,
" কি সমস্যা? এমন করছেন কেন?"
" কেমন করছি?"
" নার্স কখন থেকে দাঁড়িয়ে আছে, ব্যান্ডেজ করতে দিচ্ছেন না কেন?"
" আমি ঠিক আছি, করতে হবে না। "
নূর তার কথায় পাত্তা দিলো না। সে নার্সের দিকে আদ্রিয়ানের হাত এগিয়ে দিতেই নার্স দ্রুত ব্যান্ডেজ করে চলে যায়৷ শাহনাব বাঁকা হেসে তাকালো আদ্রিয়ানের দিকে , আদ্রিয়ান রাগ ফুসছে রীতিমতো। নূর বুঝতে পেরেছে সে কেমন এমন করছে কিন্তু মুখ ফুটে শাহনাবকে চলেও যেতে বলতে পারছে না।
" নূর আমি আসছি৷ "
শাহনাবের কথায় নূর সায় জানায়। শাহনাব যাওয়ার আগে আরও একবার আদ্রিয়ানের দিকে তাকালো, না! তেলে পানি পড়েছে। ভেবেই স্মিত হেসে চলে গেলো। শাহনাব চলে যেতেই রুম জুড়ে নিরবতা বিরাজ করছে। আদ্রিয়ান নূরের দিকে তাকাচ্ছে না, ডান পাশে ফিরে দেয়ালের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ভাঙা কন্ঠে বলে উঠলো,
" তুমি বাড়ি চলে যাচ্ছো না কেন?"
" আমি এখানে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি আপনার কোন পাকাধানে মই দিয়েছি শুনি?"
" তো এখানে বসে সময় নষ্ট করার দরকার কি? "
"সময় নষ্ট মানে ?"
আদ্রিয়ান তিক্ত হেসে বললো,
" একজন বিকৃত চেহারার মানুষের পাশে বসে থাকার চেয়ে ভালো কাজ নিশ্চয়ই তোমার আছে।"
" এসব কি বলছেন আপনি? মাথা কি ঠিক আছে? নাকি এ''ক্সিডেন্টে মাথা নড়বড়ে হয়ে গিয়েছে। "
আদ্রিয়ান চুপ করে রইলো কিছু সময়ের জন্য। অত:পর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নূরের উদ্দেশ্যে বললো,
" মুক্তি দিয়ে দিলাম তোমায়, এখন থেকে তুমি মুক্ত আদ্রিয়ান নামক এই মানুষটা থেকে। তোমাকে আর এই খারাপ চেহেরা দেখতে হবে না।"
আদ্রিয়ানের কথায় নূর ভ্রু কুঁচকে তাকিয়ে বললো,
" ডিভোর্স দিতে চাইছেন?"
" হুম। "
" সত্যি তো? ভেবে চিনতে বলছেন? "
" হ্যাঁ ! যাও, এবার সুন্দর দেখে কাউকে বিয়ে করে ফেলো।"
বিয়ের কথা কেন আসলো বুঝতে পারলো না সে। কিন্তু আদ্রিয়ান যে সত্যিই সিরিয়াস তা সে ঢের বুঝতে পারছে। নূর কিছু একটা ভেবে ঠোঁট টিপে হেসে বললো,
" সত্যিই বিয়ে করে ফেলবো?"
" হ্যাঁ করে ফেলো। "
" বিয়ের জন্য লাল শাড়ি কিনে দিবেন না? লাল শাড়ি ছাড়া নতুন বউকে সুন্দর লাগবে?"
নূরের কথা শুনে আদ্রিয়ান দাঁতে দাঁত খিঁচে মিনমিন করে বললো,
" দেখো বিয়ের জন্য শাড়িও ঠিক করে রেখেছে। আমি এখনো ম''রিনি আর আমার বউ দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করছে। আমার সেই বিয়ের জন্য শাড়িও আমায় কিনে দিতে বলছে। আমি নাহয় একটা কথা বলেছি তাই বলে পায়ের উপর পা তুলে রাজি হয়ে যেতে হবে? "
" কিছু বললেন? "
" না কিছু বলিনি। আমার ওয়ালেট থেকে টাকা নিয়ে কিনে নাও শাড়ি। "
তার কথায় যে স্পষ্ট অভিমান ফুটে উঠেছে তা নূর ভালোই বুঝতে পারছে। তবে সে কিছুই বললো না। পুরুষ মানুষ একটু অসুস্থ হলেই যে শিশুসুলভ আচরণ করে সেটা সে জানতো তবে আজ নিজের চোখেই দেখে নিলো। আদ্রিয়ান এখনো আগের মতো মুখ বেজার করে বসে আছে। নূর হঠাৎ বলে উঠলো,
" আমি তবে চলে যাচ্ছি। বিয়ের প্রস্তুতি ও তো নিতে হবে। "
" ঠিক আছে চলে যাও। "
নূর বেরিয়ে যেতেই আদ্রিয়ান ধপ করে শুয়ে পরে। এক ধ্যান এ নূরের চলে যাওয়া দেখছে সে। নূরের অবয়ব যখন আর দেখা গেলো না তখন সে চাদর দিয়ে মুখ পর্যন্ত ঢেকে নিলো। অত:পর মিনমিন করে বললো,
" যেই বললাম আরেকটা বিয়ে করে নাও অমনি খুশি খুশি চলে গেলো। এখন আমার চেহেরা খারাপ হয়ে যাওয়ায় আমায় আর ভালো লাগছে না.... অবশ্য নূর কি আমায় কখনো ভালোবেসেছিলো যে ভালো লাগবে। "
গলা ভেঙে এলো তার৷ শক্ত হাতের চামড়া যখন মুখের ক্ষততে স্পর্শ ঠেকালো তখন ভেতরটা ভেতরটা দুমড়ে মুচড়ে গেলো। সত্যিই কি শাহনাবের কথা ঠিক? নূর কি মুক্তি পাওয়ায় স্বাচ্ছন্দ বোধ করছে? খুঁজে পেলো না উত্তর। খানিক পরেই কেউ একজন চাদর টান দিতে গেলে আদ্রিয়ান খেঁকিয়ে উঠে বলে উঠলো,
" ডিস্টার্ব করবেন না, এখন আমাকে একা থাকতে দিন। "
আদ্রিয়ান ভেবেছে হয়তো নার্স এসেছে তাই সে এভাবে বলেছে। কিন্তু সামনের ব্যক্তি তার কথা শুনলো না বরং আবারও চাদর ধরে টান দিতেই আদ্রিয়ান রেগে কিছু বলতে যাবে তার আগেই দেখতে পায় নূর দাঁড়িয়ে আছে তার সামনে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিগ্যেস করলো,
" তুমি না চলে গিয়েছিলে তাহলে এখানে কি করছো?"
" আপনার খাবার আনতে গিয়েছিলাম। একটু পরেই ডাক্তার আসবে আপনার ক্ষত পরিস্কার করতে। "
" তুমি তাহলে যাওনি?"
" আরও পরে যাবো। "
---------------
রাসেল দুপুরের খাবার খেয়ে রিকশা নিয়ে বেরোতে যাবে ঠিক তখনই দেখে তার রিকশা কেউ ভেঙে ফেলেছে। এ দেখে রাসেল হতভম্ব হয়ে যায়। এই রিকশা তার নিজের না, ভাড়া করে চালায়। এই মুহুর্তে সে ক্ষতিপূরণ কিভাবে দিবে বুঝতে পারছে না। রাসেলের বন্ধু সিফাত ও একসাথে রিকশা নিয়ে বের হতে যাবে তখন দেখতে পায় রাসেল রিকশার সামনে বসে কাঁদছে। এই ছিলো তার একমাত্র সম্বল, এখন যদি এই রিকশা'ই ঠিক না থাকে তাহলে সে বাঁচবে কি করে । সিফাত রাসেলের কাছে যেতেই সে ফুঁপিয়ে কেঁদে উঠে বললো ,
" এতো ক্ষতিপূরণ আমি ক্যামনে দিমু সিফাত? আমার তো এই রিকশা ছাড়া আর কোন সম্বল নাই। "
" তুই কান্দস ক্যান? আমি আব্বারে বইলা তোর রিকশা ঠিক করাইয়া আনমু নাহয়। "
সিফাত ও সিফাতের পরিবারের অবস্থাও খুব একটা ভালো না, দিন আনি দিন খাই অবস্থা। সেখানে তাকে কিভাবে সাহায্য করবে। নিজের দুরবস্থার কথা চিন্তা করে সে দিশেহারা হয়ে পড়ল। সিফাত তার আব্বাকে বলে হাজার খানেক টাকা নিয়ে আসলো। এই দেখে রাসেল কিভাবে তাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারছে না।
" তুই আমার লাইগা খালুর থেইকা টাকা আনতে গেলি ক্যান?"
" যদি বিপদের দিনে সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধু। চল তোর রিকশা ঠিক করাইয়া আনি।"
রাসেল গামছা দিয়ে চোখের জলটুকু মুছে একটা গ্যারেজে যায় কিন্তু সেখানে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাবে বলে সে কখনো ভাবেনি। ইরা পাশের শপিং মলে এসেছে শাহনাবের সাথে। মুলত শামীমা চৌধুরী জোর করায় ইরাকে শপিং করাতে নিয়ে এসেছে সে। পরিবারের কেউ এখনো আসল সত্যিটা জানে না। সবাই ভাবছে শাহনাব ইরাকে ভালোবেসে বিয়ে করেছে। শাহনাবকে আগে আগে হাঁটতে দেখে ইরা বিরক্ত হয়ে বললো,
" গরুর মতো হাঁটছেন কেন? এত দ্রুত হাঁটলে আমি কিভাবে যাব? "
" আমি বলেছি নাকি যে আমার সাথে তাল মিলিয়ে চলতে হবে। শুনো মেয়ে আমার থেকে একশ হাত দূরে থাকবে। "
" হ্যাঁ তারপর যখন আমি হারিয়ে যাব তারপর আমি আম্মাকে বলবো আপনার জন্য হারিয়ে গিয়েছি। আপনি আমাকে একা একা যেতে বলেছেন।"
শাহনাব উপায় না পেয়ে ইরার হাত ধরে চলতে শুরু করে। ইরা তো প্রচন্ড খুশি কিন্তু শাহনাব মুখটাকে বেজার করে মিনমিন করে বললো,
" খাল কেটে কুমির এনেছি যখন নিজ থেকেই সামাল দিতে হবে। কুমির এতো ভয়ানক হবে বুঝতে পারিনি। কপালে ঝাটার বারি। "
" কুমির কিন্তু সুন্দরী, ভয়ানক হলেও। "
শাহনাব আড়চোখে তাকাতেই সে খিলখিল করে হেসে ফেললো। রাসেল দূর থেকে তাদেরই দেখছে। ইরাকে খুশি থাকতে দেখে সে নিজেও স্মিত হাসলো। সে ভেবেছিলো ইরা হয়তো বৈবাহিক জীবনে খুশি নয় কিন্তু তার ধারণা পুরোপুরি বদলে গেলো আজ। আসলেই মানুষ দুনিয়াতে শুধু টাকা চায়। আর ইরা তার সাথেও হয়তো খুশি থাকতো কিন্তু এইরকম অর্থ সম্পদ থাকতো না। অত:পর নিজের দিকে তাকিয়ে সে তাচ্ছিল্য হাসলো, কোথায় সামান্য রিকশা চালক আর কোথায় চৌধুরী বাড়ির ছেলে। আকাশ পাতাল তফাৎ । কেনাকাটা শেষে শাহনাব ইরাকে রেখে গাড়ি বের করতে যায়। সামনে রাসেলকে দেখতে পেয়ে আগের মতো চঞ্চল তরুণীর ন্যায় ছুটে যায় তার কাছে। যেমন ছোটবেলায় চকোলেট এর লোভে অপেক্ষায় থাকতো। সেই আগের মতো খুশিতে জ্বলজ্বল করছে চোখজোড়া।
" কেমন আছো রাসেল ভাইয়া?"
রাসেল ভেবেছে ইরা হয়তো তার দিকে ফিরেও তাকাবে না, কিন্তু ইরাকে দেখে সে খুশিই হলো। ইরাকে পুরোপুরি পর্যবেক্ষণ করলো সে, গলায় থাকা সোনার চেইন ফর্সা শরীরে জ্বলজ্বল করছে। হাতে সোনার ব্যাসলেট ও আংটি সব মিলিয়ে রাজার হালে আছে। রাসেল অধরে হাসি ফুটিয়ে তোলে বললো,
" আছি কোনরকম। তুমি সুখে আছো তো ইরা পাখি? "
" হ্যাঁ সুখেই আছি। আমার শ্বশুর শ্বাশুড়ি খুব ভালো। আমার খুব যত্ন করে। আমার কোন কাজ ও করতে হয় না। খাবো ঘুমাবো আর ঘুরব।"
" তুমি সুখে থাকলেই আমি ভালো থাকবো। তোমার স্বামী তোমারে ম্যালা ভালোবাসে তাই না ইরা পাখি, আমার চাইতেও বেশি ভালোবাসে?"
ইরা চুপ করে রইলো। রাসেলকে সে ঠকাতে চায়নি তবে ভাগ্যের উপর কি দোষ দিবে সে? সে তো কখনো ভাবেই নি শাহনাবের মতো ছেলের সাথে তার বিয়ে হবে। রাসেল আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এর মাঝেই শাহনাব গাড়ি নিয়ে চলে এসেছে। রাসেলকে সে চিনতে পেরেছে, বিয়ের পরেরদিন এসেছিলো। তবে সে হাসিমুখেই রাসেলের দিকে তাকিয়ে বললো,
" আসসালামু আলাইকুম। আমি শাহনাব। "
" ওয়ালাইকুম আসসালাম। আমি চিনি আপনারে। "
শাহনাব ইরার দিকে তাকিয়ে বললো,
" ইরা তুমি কি আরও কিছুক্ষণ থাকবে? "
" না, চলুন। আম্মা অপেক্ষা করছেন। "
শাহনাব ও ইরা চলে যেতেই রাসেল দীর্ঘশ্বাস ফেললো। কত করে চেয়েছিলো সে ইরাকে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। রিকশা ঠিক হতেই সে ও সিফাত বেরিয়ে পরলো সেখান থেকে।
আদ্রিয়ানের প্রাণ যায় যায় অবস্থা। ক্ষত স্থান ওয়াশ করার জন্য তাকে ডাকা হয়েছিলো কিন্তু তার আগে যে ছেলেটির অর্ধেক শরীর পু''ড়ে গিয়েছিলো তাকে ওয়াশ করাচ্ছে আপাতত। তার চিৎকার শুনে আদ্রিয়ানের মনে হচ্ছে সে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে এখন। ইলহাম একটু আগেই এসেছে বাড়ি থেকে খাবার নিয়ে। আদ্রিয়ান নখ কামড়াচ্ছে দাঁত দিয়ে। ভয়ে ঘাম ছুটেছে তার। এসি থাকা সত্ত্বেও সে অনবরত ঘামছে। নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। তার ভাবভঙ্গিমা দেখছে বারংবার। অবস্থা ওই ছেলেটির চিৎকারে তার নিজেরও কিছুটা ভয় লাগছে। আদ্রিয়ানের হাঁটু পুরো ছিলে গিয়েছিলো এ""ক্সিডেন্টের সময়। আদ্রিয়ান ইলহামের এক হাত শক্ত করে ধরে বললো,
" চাচ্চু আমি কাল করাবো। আজ না চাচ্চু প্লিজ। "
" দেখ আদ্রিয়ান, আজকেই করতে হবে। ডাক্তার আজকে করতে বলেছে। "
" চাচ্চু প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আজ করবো না।"
ইলহাম আদ্রিয়ানের কাঁধ চাপড়ে সান্ত্বনা দিয়ে বললো,
" ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না। "
" কিছু হয়ে যাবে চাচ্চু।"
সেই ছেলেটিকে বের করে ডাক্তার বললো,
" আদ্রিয়ানকে নিয়ে আসুন। "
নিজের নাম শুনা মাত্রই কলিজার পানি শুকিয়ে গেলো আদ্রিয়ানের। সে ইলহামের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই ইলহাম সান্ত্বনা দিয়ে তাকে ভেতরে পাঠাতে বললো নার্সকে
নার্স হুইল চেয়ার টেনে নিতে গেলেই আদ্রিয়ান চিৎকার করে বললো,
" আমার সাথে চাচ্চুকে আসতে বলো। আমি একা যাবো না। "
নূর আদ্রিয়ানের কান্ড দেখে মনে মনে বললো,
" মানুষ খু''''ন করতে বললেও হয়তো এতোটা ভয় পেতো না এখন যতটা পাচ্ছে। পুরুষ মানুষের হাওয়া এইটুকু পর্যন্তই।"
ইলহাম আদ্রিয়ানকে এই অবস্থায় দেখতে পারবে না বলেই নূরের দিকে তাকিয়ে বলে উঠলো,
" তুমি যাও। আমি এখানেই আছি। "
নূর তার কথা শুনে আদ্রিয়ানের সাথে ভেতরে যায়। মূলত তার ক্ষত অংশের চামড়া তুলে ফেলা হবে। ডাক্তার যেই না ভর দিয়ে চাপ দিলো আদ্রিয়ান নূরের হাত ধরে চোখ মুখ কুঁচকে ডাক্তারের উদ্দেশ্যে বললো
" ডাক্তার আমাকে অজ্ঞান করে ফেলুন। এ'''ক্সিডেন্টেও তো এতো কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে। "
নার্স ঠোঁট টিপে হাসছে। আরেকটু জোরে হাসলেই হয়তো ধমক পরবে। আদ্রিয়ান আবারও বলে উঠলো,
" কোন জায়গার হাতুড়ে ডাক্তার রে বাবা পুরো জান নিয়ে ছিনিমিনি খেলছে। "
আদ্রিয়ানের বিলাপের মাঝেই নূর বোমা ফাটার মতো প্রশ্ন করে বসলো,
" আপনি কি ঠিক আছেন? কষ্ট হচ্ছে আপনার?"
আদ্রিয়ান কিছুসময় চুপ থেকে অত:পর বললো,
" আরেহ না কত আরামে আছি দেখছো না। কষ্ট আবার কি? "
" তাহলে চেঁচালেন যে? "
" এসব ভেতর থেকে আসছে। আমি কেন চেঁচাতে যাবো। "
চলবে,,,,,,,,
(সবাই রেসপন্স করবেন। আপনাদের রেসপন্স কমে যাচ্ছে। আজকের পর্ব নিয়ে বড়ো মন্তব্য চাই)
গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/