#মন_প্রাঙ্গনের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪৫) এর প্রথমাংশ
( অনুমতিবিহীন কপি করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ)
লা''শের দিকে হাত বাড়াতেই নার্স খ্যাঁক করে উঠলো।
" আপনার পেশেন্ট ৪০১ নম্বার কক্ষে, আপনি ৪০২ নম্বার কক্ষে কি করছেন? "।
নূর আমতাআমতা করে বললো,
" আ-আমি আসলে খেয়াল করি নি।"
তারাহুরোর কারণে সে খেয়ালই করেনি রুম নম্বর। নূর ৪০১ নম্বর কক্ষে যেতেই দেখতে পায় আদ্রিয়ান একটা কালো আঙ্গুর মুখে দিয়ে অসহায় ভঙিতে আনমনে বলে উঠলো,
" আরেকটু পরে অজ্ঞান হলে কি হতো? বউটার বোধহয় এতোক্ষণে বিয়ে হয়েও গিয়েছে। নার্স এসব কি আঙ্গুর রেখেছে সব টক৷ বউয়ের দ্বিতীয় বিয়ের চিন্তায় আঙ্গুর ও টক লাগছে আজকাল।"
নূর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো আদ্রিয়ানের পানে। এখানে সে চিন্তায় মরে যাচ্ছে আর এই লোক কিনা আঙ্গুর টক নাকি মিষ্টি এই চিন্তায় রয়েছে। নূরকে দরজার পাশে লাল লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ভেবেছে তার হয়তো বিয়ে হয়ে গিয়েছে। নূর এগিয়ে আসতেই আদ্রিয়ান বলে উঠলো,
" সব শেষ? "
নূর ঠোঁট ফুলিয়ে বললো,
" বিয়ে করিনি তো। চলে এসেছি।"
" চলে এসেছো? তোমার আব্বা আম্মা?"
নূর চুপ করে রইলো তার কথায়। আদ্রিয়ান বিশ্বাস করতে পারছে না নূর বিয়ে ভেঙে চলে এসেছে। নূর আদ্রিয়ানের দিকে এক পলকে তাকিয়ে আছে। কিছুসময় অতিবাহিত হওয়ার পর সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,
" ইলহাম চাচা বললো আপনি নাকি মৃ''ত্যুশয্যায় কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না এমন কিছু। "
" বাইক চালানোর সময় মাথা ঘুরে পরে গিয়েছিলাম। আমি তো সুস্থই আছি।"
" তারমানে আপনি পুরোপুরি সুস্থ? "
" হ্যাঁ শুধু আঙ্গুর গুলো একটু টক। খেয়ে দেখো।"
নূরের মেজাজ খারাপ হয়ে গেলো আদ্রিয়ানের কথায়। লোকটা একদম ভাবলেশহীন ভাবে কথা বলছে। নূরকে আড়চোখে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলে উঠলো,
" রাগ করেছো আঙ্গুর না দেওয়ায়। এই নাও আঙ্গুর খাও আর মাথা ঠান্ডা রাখো। কুল,কুল।"
নূর রাগে ফুসফুস করতে করতে বললো,
" আপনার আঙ্গুর আপনিই খান। আমি চললাম। "
" আরেহ কোথায় যাচ্ছো? "
" জাহান্নামে। "
" স্বামীর কথা না শুনলে এমনিতেই জাহান্নামে যাবে, কোন সন্দেহ নেই।"
" কি বললেন আপনি!"
" বলছিলাম জাহান্নামে যাচ্ছো যখন আমাকেও নিয়ে চলো। তুমিহীনা একা জান্নাতে মন টিকবে না। "
নূরের মাথা ফেটে যাচ্ছে রাগে। সে কোনমতে রাগ দমিয়ে রেখে বললো,
" আপনার মতো মানুষ আমি জীবনে দুটো দেখিনি। "
আদ্রিয়ান চুলে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠলো,
" আদ্রিয়ান শাহ ওয়ান পিস, তাইতো দুটো দেখনি। "
নূর মিনমিন করতে করতে চলতে শুরু করলো,
" উনার সাথে কথা বলা আর গরুর সাথে কথা বলা একই কথা। "
আদ্রিয়ান ও নূরের পেছন পেছন যেতে শুরু করলো, আদ্রিয়ানকে আসতে দেখে নূর ভ্রু কুঁচকে জিগ্যেস করলো,
" আপনি কোথায় যাচ্ছেন?"
" তোমার সাথে জাহান্নামে। "
" আপনাকে না হাসপাতালে ভর্তি করলো তাহলে আপনি আমার সাথে যাচ্ছেন কেন? "
" শুধু সেলাইন দিচ্ছিলো মাথা ঘুরে পরে যাওয়ায়। আমি পুরোপুরি সুস্থ।"
নূর হতাশ হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। এই লোক আর শুধরাবে না। কিন্তু এখন সে ভাবছে এই মুখে সে তার মা-বাবার কাছে কিভাবে যাবে। সামনে ইলহামকে দাঁড়িয়ে থাকতে দেখে নূর তার কাছে এসে বললো,
" আমি এখন কি করবো? মা-বাবার কাছে কোন মুখে যাবো?"
" কেন সুন্দরই তো লাগছে, কোন মুখে যাবে মানে কি? "
আদ্রিয়ান মাঝে কথা বলায় নূরের ইচ্ছে করলো ঠাস করে একটা চড় বসিয়ে দিতে, নেহাৎ অসুস্থ মানুষ তাই রাগ দমন করে রেখেছে। ইলহাম আদ্রিয়ানকে চোখের ইশারায় চুপ করতে বললো। অত:পর নূরের উদ্দেশ্যে বললো,
" আমরা আছি তোমার সাথে। বুঝিয়ে বলবো নাহয়। আপাতত উনাদের বলে ব্যাগ নিয়ে এসো, একটু পরেই মাধবপুর রওনা দেবো। "
ইলহামের কথায় কিছুটা ভারমুক্ত হলো নূর। ইলহাম গাড়ি ঠিক করিয়ে ফেলেছে এর মাঝেই৷ নূর তার চাচার বাড়ির সামনে আসতেই দেখতে পেলো তার জায়গায় অন্য একটি মেয়ে বসে আছে। মূলত দুটো থাপ্পড় খাওয়ার পর প্রিয়াকে বিয়ে করতে পেরেছে ইকবাল। নূরকে ভেতরে ঢুকতে দেখে নূরের বাবা মুখ ফিরিয়ে নিলো। সে রেজাউল খানের সামনে এসে বললো,
" আব্বা, আমার স্বামী আমার জন্য মৃ'ত্যুর সাথে লড়াই করছে। আমি কি করে তার পরোয়া না করে অন্য কাউকে বিয়ে করবো বলুন। "
" যখন তোমাকে দিনের পর দিন অত্যাচার করেছিলো তখন কোথায় ছিলো এই ভালোবাসা? তুমি ভুলে যেও না আদ্রিয়ানের জন্যই তুমি তোমার সন্তানকে হারিয়েছো। "
নূর চুপ করে রইলো উনার কথায়। হ্যাঁ উনি মিথ্যে বলছেন না তবে স্বামী সংসার ফেলে অন্য কারো সাথে মানিয়ে নেওয়া কি সহজ? নূরকে চুপ করে থাকতে দেখে তিনি এবার নরম সুরে বললেন,
" আমারও তো ইচ্ছে করে নিজের মেয়েকে সুখী হতে দেখতে। আমার এক মেয়ে রাজার হালে থাকবে অন্য মেয়ে প্রতিনিয়ত কষ্ট পাবে, বাবা হয়ে এসব আমি কি করে মেনে নিবো? ইকবালকে বিয়ে করলে হয়তো একটা সুখের সংসারের আশা দেখতে পারতে তুমি। কিন্তু নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করলে ওই বখাটের জন্য। "
" তালাক হওয়ার তিনমাসের মধ্যে যে দ্বিতীয় বিয়ে করার অনুমতি নেই তা কি আপনি জানতেন না শ্বশুর আব্বা?"
দরজার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের কন্ঠস্বর পেয়ে তিনি মুখ ফিরিয়ে নিলেন তার কাছ থেকে। আদ্রিয়ান ভেতরে প্রবেশ করে বললো,
" আমি বলেছি তালাক দেবো কিন্তু সই তো করিনি। তাহলে বিবাহিত নারীকে আপনি আবারও বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন? আইনত ও ধর্মীত শরীয়ত মোতাবেক নূর এখনো আমার স্ত্রী। আমার তিন কবুল বলা কাগজে কলমে লিখিত বউ । "
" এখন তোমার মনে পড়ছে নূর তোমার স্ত্রী । অথচ যখন আমার মেয়েটা খাওয়ার জন্য বাসি খাবার ছাড়া কিছু পায়নি তখন কোথায় ছিলো তোমার এসব কথা? দিনের পর দিন অত্যাচার করার সময় কোথায় ছিলো এসব?"
" সব ক্ষেত্রেই কি আমার দোষ? আপনাদের বাড়ি থেকে নিয়ে আসার পর আমি কখনো নূরের সাথে উঁচু গলায় কথা বলেছি কিনা জিগ্যেস করুন। আমি ট্রেনিং এ থাকাকালীন নূরের সাথে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমি কিছুই জানতাম না এসব নিয়ে। ওর প্রেগন্যান্সির বিষয়টাও বাচ্চা নষ্ট হওয়ার পর জানতে পেরেছি।এর জন্য কি আমি আম্মাকে শাস্তি দেইনি? আমি তার কাছ থেকে মায়ের অধিকার কেড়ে নিয়েছিলাম। দিন রাত আপনার মেয়ের সাথে দেখা করার জন্য না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় পরে ছিলাম। মানছি আমি ভুল করেছি তাই বলে কি ক্ষমা নেই আমার? সন্তান তো আমারও ছিলো। কষ্ট কি আমি পাইনি? নিজে কখনো বাবার আদর পাইনি, যখন নিজে বাবা হবো আল্লাহ তার বান্দাকে তার কাছে নিয়ে গেলো। সন্তান হারানোর পর মা হারালাম এরপর নিজের অর্ধাঙ্গিনীকেও হারালাম। দিনশেষে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপনারা আপনাদের মেয়েকে ফিরে পেয়েছেন। নূর আশ্রয়স্থল হিসেবে তার মা-বাবা ফিরে পেয়েছে কিন্তু আমি কি পেয়েছি? ট্রেনিং থেকে ফিরে ভেবেছিলাম নূরকে নিজের মনের কথা জানাবো। আর দশটা সংসারের মতো আমারও সংসার হবে অথচ আমি সেই সুযোগ টাও পেলাম না। আমি না খেয়ে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই আমার। আজ কতদিন আমি ঠিক ভাবে খাইনি ঘুমাইনি বলতে পারছি না। আমার খেয়াল রাখার মতো কেউ আছে কি? এতিম আমি। সবশেষে আমি শুধু ঘৃণাটুকু পেয়েছি। "
বলতে বলতে চোখে জলেরা ভীড় জমিয়েছে। আদ্রিয়ান চোখ মুছে বললো,
" চেহেরায় লম্বাটে ক্ষত পরার পর আমি আশা হারিয়ে ফেলেছিলাম। মুক্তি দিতে চেয়েছিলাম তবে তখন কেন আমায় আবার আপন করেছিলে নূর? কেন এই আমি নামক এতিমকে আবারও আশার আলো দেখালে বলো? আমি তো চেয়েছিলাম তুমি মুক্ত হয়ে যাও আমি নামক বোঝা থেকে। "
ইলহাম পেছন থেকে সব শুনছে। সেও তো আদ্রিয়ানের খোঁজ নিতে পারেনি। একা হাতে রাজনীতি, পায়রাকে ও সুরাইয়া শাহ কে সামলে উঠা খুবই কষ্টকর হয়ে পরেছিলো।
_____________
ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতেই একটা টিকটিকি এসে পড়লো ইরার উপর। সে চিৎকার করে উঠতেই শাহনাব দরজা ধাক্কা দিতে দিতে বললো,
" কি হয়েছে? "
ইরা হঠাৎ করে হওয়ায় ভয় পেয়ে গিয়েছে। সে দরজা খুলে শাহনাবকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা স্বরে বললো,
" এটাকে সরান আমার উপর থেকে। দ্রুত সরান! "
শাহনাব ওয়াশরুমের ভেতর ঢুকতেই শামীমা চৌধুরী ঘরের ভেতর এসে ইরাকে ডাকতে লাগলেন,
" ইরা, তুমি চেঁচালে কেন? কি হয়েছে?"
হঠাৎ মায়ের আওয়াজ শুনে শাহনাব জমে গেলো মুহুর্তেই। শামীমা চৌধুরী যদি তাদের একসাথে ওয়াশরুমে দেখেন তাহলে হয়তো উল্টোপালটা কিছু একটা ভাবলেন। শাহনাব টিকটিকিটা সরিয়ে ইরাকে ফিসফিস করে বললো,
" মা'কে কোনভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমিও আছি এখানে। কিছু একটা বলে সামাল দাও তারাতাড়ি। "
" আম্মা আমি ওয়াশরুমে। আপনি যান।"
" শাহনাব কোথায় দেখছি না যে।"
" হয়তো কোথাও গিয়েছে, আমি দেখিনি।"
" আচ্ছা ঠিক আছে। তারাতাড়ি এসো।"
শামীমা চৌধুরী চলে যেতেই শাহনাব হাফ ছেড়ে বলে উঠলো,
" তুমি হচ্ছো একটা কুফা। তোমার সাথে থাকলে একটা না একটা ঝামেলা লেগে থাকবেই।"
" কিহ! আমি না আপনি কুফা।"
" আমার কথা আমাকেই শুনিয়ে দিচ্ছে। বজ্জাত মেয়ে। "
হঠাৎ শাহনাব স্লিপ কেটে পড়ে যেতে নিলে ইরার হাত ধরে দাঁড়ায়। এতে তার নখের কারণে ইরার হাতে একপ্রকার খামচির দাগ বসে যায়। ইরা শাহনাবের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললো,
" আপনি আমায় খামচি দিলেন কেন? "
" আমি ইচ্ছে করে দিয়েছি নাকি। "
" ইচ্ছে করেই দিয়েছেন। "
কথা কাটাকাটির এক পর্যায়ে ইরা তার বাহুতে কামড় দিয়ে বসে। ইরাকে ছাড়াতে শাহনাব তাকে ধাক্কা দিয়ে সরাতে নিলেও পারে না, উপায় না পেয়ে খামচি দিয়ে বসে গালে। গালে খামচি দেওয়ায় ইরা এবার কান্নাই করে দেয়, অত:পর শাহনাবের চুল মুঠো করে ধরে গালে জোরে কামড় বসিয়ে দেয়। শাহনাব ইরার চুল টেনে ধরতেই ইরা আম্মা বলে চিৎকার করে কেঁদে উঠে। শামীমা চৌধুরী তাদের চিৎকারে উপরে হতদন্ত হয়ে ছুটে আসেন। অত:পর দরজা ধাক্কিয়ে তাদের বের করেন। দুজনকে দেখে অবাকের চরম পর্যায়ে তিনি। আপাতত বসার ঘরে বসে আছেন তিনি। শামীমা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরা ও শাহনাব। ইরার গালে ও হাতে খামচির দাগ। সেখানে র'ক্ত জমে আছে। আর শাহনাবের বাহুতে ও ডান গালে কামড়ের দাগ। মিথিলা আপেলে কামড় বসিয়ে শামীমা বেগমের উদ্দেশ্যে বললো,
" ওদের হানিমুনে পাঠায় দেন খালাম্মা। "
" ঘরে বসে একজন আরেকজনকে কামড় দিয়ে খামচি দিয়ে র''ক্তাক্ত করে ফেলেছে আর হানিমুনে পাঠালে একজন আরেকজনকে মে''রে আসবে। "
ইরা কাঁদো কাঁদো স্বরে শামীমা চৌধুরীর পাশে বসে বললো,
" আম্মা আপনার ভদ্র গুণধর ছেলে আমায় খামচি দিয়েছে। দেখুন কিভাবে দিয়েছে খামচি।"
শাহনাব আড়চোখে তার দিকে তাকিয়ে অত:পর তার হাত দাগ শামীমা চৌধুরীর সামনে এনে কামড়ের দাগ দেখিয়ে বললো,
" আম্মা এই মেয়ে আমাকে কুত্তার মতো কামড়েছে হাতে। কুত্তা কামড়ানোর জন্য কোন হাসপাতালে যেতে হবে? ভ্যাকসিন নেওয়া জরুরি।"
কিছুসময় চুপ থেকে সে আবারও বলে উঠলো,
" ১৮ টা ইনজেকশন নেওয়া লাগবে মনে হয়।"
চলবে,,,,,,,,,
( সবাই বেশি বেশি রেসপন্স করবেন প্লিজ। পেইজের অবস্থা খারাপ। বড়ো বড়ো মন্তব্য ও করবেন।)
গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/