#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৩)
কপি করা নিষিদ্ধ
রুশানের কথা শুনে আদ্রিয়ান তাচ্ছিল্য হেসে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতেই বললো,
"শাহনাব চৌধুরী আমার ব্যবহৃত জিনিস ব্যবহার করবে এর চেয়ে বড়ো আর কিছু আছে?"
"তাহলে তুমি ভাবিকে ছেড়ে দিবে ঠিক করে রেখেছো?"
"হ্যাঁ, ওর মতো মেয়ে আমার বউ কেন, আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও রাখে না।"
রুশান আদ্রিয়ানের কথায় চুপ হয়ে গেলো,এই লোক এতো পাষাণ হৃদয়ের কি করে হতে পারে রুশানের জানা নেই,হাতের সিগারেট নিচে ফেলে পায়ের তলায় পিষিয়ে ফেললো আদ্রিয়ান,অত:পর চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বললো,
"শোন এসব ব্যপারে থু থু ফেলতেও যায় না আদ্রিয়ান শাহ।এরপর থেকে এসব ছোট খাটো ব্যপারে প্রশ্ন করবি না।"
কলেজ ছুটি হতে আর মাত্র কিছু সময় বাকি,আদতিয়ান রুশানকে গাড়ির চাবি দিয়ে বললো,
"তুই সোজা কাজি অফিসের সামনে এসে দাঁড়াবি,আমি নূরকে নিয়ে কিছু সময়ের মধ্যেই এসে পড়বো।"
আদ্রিয়ানের কথায় রুশান চমকে উঠলো,
"কাজি অফিসে কেন?"
"ভাবছি বিয়েটা আজকেই সেরে ফেলবো, আর কাল শাহনাব চৌধুরী এসেই তার সবচেয়ে বড়ো সারপ্রাইজ পাবে।"
কলেজ গেইট থেকে এঁকে এঁকে সবাই বেরিয়ে আসতে শুরু করেছে,আদ্রিয়ান এতো ভীড়ের মাঝেও নূরকে চিনে ফেললো,নূর সবার শেষে বের হয়েছে,আদ্রিয়ানকে পাশ কেটে চলে যেতে নিলেই আদ্রিয়ান নূরের হাত ধরে নিজের পাশে এনে দাঁড় করায়,আদ্রিয়ানের এহেন কান্ডে নূর হকচকিয়ে যায়, আশে পাশে তাকিয়ে নীচু স্বরে বলে,
"আমার হাত ছাড়ুন।"
নূর হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ, আশে পাশে থাকা বাকি মেয়েরা আড়চোখে তাদের দেখছে,আদ্রিয়ানকে সকলেই চেনে, প্রভা চলে যেতেও চাইলে নূর প্রভার হাত শক্ত করে আঁকড়ে ধরে,প্রভা নূরের দিকে তাকাতেই সে করুণ চোখে তাকায় প্রভার দিকে,যে দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন তাকে রেখে চলে না যায়।প্রভা নূরের কথা ভেবে দাঁড়িয়ে থাকে,আদ্রিয়ান নূরকে নিজের পাশে দাঁড় করিয়ে প্রভার উদ্দেশ্যে বলে,
"নূর আমার সাথে যাবে,তুমি বাড়ি চলে যাও।"
আদ্রিয়ানের কথায় প্রভা ইস্ততবোধ করলেও সে নূরের হাত ছাড়িয়ে চলে যায়,প্রভাকে চলে যেতে দেখে নূরের মনে উল্টো পালটা চিন্তা ভাবনা উঁকি দিচ্ছে,আদ্রিয়ান বাইকে বসে নূরের দিকে তাকিয়ে বললো,
"বাইকে উঠো।"
নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে নিচু স্বরে বললো,
"আমি চলে যেতে পারবো।"
"বাইকে বসতে বলেছি আমি,এক কথা বার বার বলা আমার পছন্দ নয়।"
আদ্রিয়ানের ঝাড়ি খেয়ে নূর দমে গেলেও মিনমিন করে বললো,
"প্লিজ আপনি চলে যান,কেউ আমাদের এভাবে দেখলে আমার আব্বার মান-সম্মান কিছুই থাকবে না।"
নূরের কথায় আদ্রিয়ান ফিচেল হেসে বাইকের আয়নায় নিজের চুল ঠিক করতে করতে বললো,
"আর কিছুক্ষণ পর এই সমালোচনা বৈধ ঘোষণা করা হবে,চিন্তার কোন কারণ নেই।"
আদ্রিয়ানের কঠিন ভাষা নূরের মাথায় ঢুকলো না,আদ্রিয়ান নূরের কর্মকাণ্ড দেখছে,মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে এই রোদের মাঝে,কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, ফর্সা চেহেরায় বিন্দু বিন্দু ঘাম রোদের আলোতে মুক্তোর দানার মত চকচক করছে, আদ্রিয়ানের মেজাজ গরম হয়ে যাচ্ছে,সে গম্ভীর কন্ঠে বললো,
"এখনো উঠছো না কেন? চড়ের কথা ভুলে গিয়েছো নাকি?"
নূর আদ্রিয়ানের ধমক খেয়ে বাইকে উঠে বসলেও, হাত দুটো নিজের কোলের উপরেই রাখে,আদ্রিয়ান দাঁতে দাঁত পিষে মিনমিন করে বললো,
"আমার কাঁধে হাত রাখলে কি হাত খসে পড়বে?"
আদ্রিয়ানের কথায় নূর ভ্যাবলামার্কা হাসি দিয়ে বলে,
"হাত খসে পড়বে কেন?কারো কাঁধে হাত রাখলে কি খসে পড়ে নাকি।"
আদ্রিয়ানের রাগ তরতর করে বেড়েই চলেছে,এই মেয়ের মাথায় আদেও ব্রেইন বলতে কিছু আছে বলে আদ্রিয়ানের মনে হয় না,সে বাইক স্টার্ট দিয়ে বললো,
"তাহলে হাত দুটো লুকিয়ে রেখেছো কেন ধনসম্পদের মতো? শক্ত করে ধরে বসো নাহয় পড়ে গেলে আমাকেই দোষ দিবে।"
আদ্রিয়ানের কথায় নূর মুখ ছোট করে তার কাঁধ শক্ত করে ধরে বসলো, বাইকের গতি বাড়িয়ে আদ্রিয়ান নূরকে নিয়ে চলে এলো কাজী অফিসের সামনে।
"নামো।"
নূর ভেবেছিলো আদ্রিয়ান হয়তো তাকে বাড়ি দিয়ে আসবে কিন্তু হঠাৎ এখানে বাইক থামানোয় সে অবাক হয়,তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ে মারে আদ্রিয়ানের দিকে।
"আমরা এখানে কেন?"
আদ্রিয়ান তার বাইক পাশে থাকা আম গাছের পাশে পার্ক করে, নূরের হাত ধরে ভেতরে নিয়ে যায়,
"বিয়ে করতে এসেছি এখানে।"
আদ্রিয়ানের ভাবলেশহীন উত্তর শুনে নূরের মনে ভয় জেঁকে বসলো,এই মুহুর্তে সে একা রয়েছে,আদ্রিয়ানের কথায় বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডের চলন ক্রমাগত বেড়েই চলেছে,রুশান নূর ও আদ্রিয়ানকে দেখে চেয়ার এগিয়ে দিলো,আদ্রিয়ান চেয়ারে আয়েশ করে বসে নূরের দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে সাইন করতে,
"আমি সাইন করবো না।"
নূরের কথায় রুশান আদ্রিয়ানের দিকে তাকালো,আদ্রিয়ান বাঁকা হেসে বললো,
"আমি তোমার উত্তর শুনতে চাইনি, সাইন করতে বলেছি।"
নূর জামার এক পাশ আঁকড়ে ধরেছে শক্ত করে,এই পাষাণ দুশ্চরিত্র লোককে সে কিছুতেই বিয়ে করবে না,নূর বড়ো একটা নিঃশ্বাস ছেড়ে বলে,
"বললাম তো আমি সাইন করবো না।"
রুশান আদ্রিয়ানের কাছে এসে কানে কানে ফিসফিস করে বললো,
"ভাবি তো সাইন করবে না বলছে।"
"সাইন না করে যাবে কোথায়?"
রুশানের দিক থেকে মুখ ফিরিয়ে সে নূরের চোয়াল শক্ত হাতে চেপে ধরে বলে,
"খই ফুটেছে মুখে তাই না? চুপচাপ সই কর নয়তো "
"নয়তো কি?যা ইচ্ছে করুন,আমি আপনাকে বিয়ে করবো না। আপনি একটা পাষন্ড, খারাপ লোক।"
ঠাস করে এক চড় পড়লো নূরের গালে,সে চুপচাপ হজম করে নিলো আদ্রিয়ানের চড়,আদ্রিয়ান নূরের হিজাব ঠিক করে দিয়ে রুশানকে বললো,
"এই রুশান,কুকুরগুলোকে নিয়ে আয়।"
আদ্রিয়ানের কথা শেষ হওয়ার আগেই রুশান দুটো কালো কুচকুচে কুকুর নিয়ে আসে,তাদের গলায় বাঁধা দড়ি ধরে দাঁড়িয়ে আছে রুশান,হিংস্র লাগছে বেশ,দেখেই মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত তারা,নূরের দিকে কেমন লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, নূর ঢোক গিললো তাদের দেখে,আদ্রিয়ান নূরের কানের কাছে এসে বললো,
"এই মুহুর্তে যদি সই না করো তবে তুমি আর তোমার পরিবার হবে এই কুকুরগুলোর স্পেশাল খাদ্য।"
নূর আদ্রিয়ানের দিকে তাকাতেই সে উচ্চস্বরে হেসে বলে ,
"এবার সিদ্ধান্ত তোমার।"
আদ্রিয়ান রুশানের কাছ থেকে দড়ি হাতে নিয়ে নূরের দিকে এগিয়ে আসছে,কুকুরগুলোর হিংস্র দৃষ্টি নূরের ভয়কে বাড়িয়ে দিচ্ছে,এক এক পা করে এগিয়ে আসছে নূরের দিকে,একটি কুকুর নূরের দিকে ঝাপটে পরতে যাবে তখনই নূর চিৎকার করে বলে,
"আমি সই করবো!"
আদ্রিয়ান বাঁকা হেসে বলে,
"কি বললে শুনতে পাইনি,আবার বলো।"
নূর শুকনো ঢোক গিলে কাঁপতে কাঁপতে বলে,
"আমি সই করবো।"
টেবিলে থাকা সকল কাগজপত্রে নূর সাক্ষর করে উঠে পরলো,নূরের সাক্ষর দেওয়া শেষ হলে আদ্রিয়ান তার বাকি কাজ সম্পন্ন করে বেরিয়ে পরলো,নূর এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে,মাত্র কয়েক মুহুর্তের মাঝেই তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে, সে এখন কারো স্ত্রী, বাড়ি ফিরে কি জবাব দিবে সে তার পরিবারের কাছে,জলের ধারা গড়িয়ে পড়ছে তার চোখ দিয়ে,আদ্রিয়ান নূরের কাছে এসে বললো,
"বাইকে উঠো তারাতাড়ি, তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে।"
আদ্রিয়ানের কথায় নূর তাচ্ছিল্য হাসলো, লোকটা এমনভাবে বলছে যেন সবকিছুই স্বাভাবিক, কিছুই হয়নি।কথা না বাড়িয়ে সে বাইকে উঠে বসলো,কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলো নূরের বাড়ি,নূর কে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে মোরশেদা বেগম কিছুটা অবাক হন,কিন্তু নূরের ঘরে ঢোকার পরপরই আদ্রিয়ানকে ঢুকতে দেখে তিনি বিচলিত হয়ে মেয়েকে জিগ্যেস করেন,
"কি হয়েছে নূর?কোথায় ছিলি তুই?"
"আমি ঠিক আছি আম্মু।"
মোরশেদা বেগম মেয়ের কথা বিশ্বাস করতে পারলেন না,আদ্রিয়ান মোরশেদা বেগমকে সালাম করে বসায় তিনি আরও চমকে উঠেন,হঠাৎ এতো আদব কায়দা দেখানোটা তার কাছে সন্দেহজনক মনে হলো,
"আমি আজ নূরকে বিয়ে করেছি,আইনত আমরা স্বামী-স্ত্রী।"
আদ্রিয়ানের কথা রেজাউল করিম বাকরুদ্ধ, তিনি গম্ভীর কন্ঠে বলেন,
"বিয়ে তো আরও কিছুদিন পরে হওয়ার কথা ছিলো তাহলে?"
"আমি নূরকে নিয়ে কোনপ্রকার রিস্ক নিতে রাজি নই,তাই আজই বিয়ে সেরে নিয়েছি,অনুষ্ঠান করে পরে ঘরে তুলবো। "
রেজাউল করিম ও মোরশেদা বেগম উভয়েই চুপ করে আছেন,মোরশেদা বেগমকে সালাম করে আদ্রিয়ান বেরিয়ে পরে।নূর নিজের ঘরে বসে আছে,কলেজের ড্রেসটাও এখনো বদলায়নি সে।
চলবে,,,,
আপনারা কি গল্পটা চান না?তাহলে রেসপন্স এতো কম কেন?রেসপন্স কম হলে আমি বন্ধ করে দিবো।