#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪)
কপি করা নিষিদ্ধ
পায়রা ছাদে দাঁড়িয়ে চুল শুকোচ্ছিলো।ভেজা চুল ছেড়ে সে ফোন হাতে নিয়ে বসেছে সবেমাত্র, আজ সকাল থেকে পুরো বাড়ি পরিস্কার করেছে সে। যা ধুলো জমেছে প্রতিটি কোণায়,পায়রা ফোন হাতে নিয়েই দেখলো তার নাম্বারে পরপর তিনটে কল এসেছে,হয়তো কেউ ফোন দিয়েছে কিন্তু সে খেয়াল করেনি,পায়রা খানিকটা চিন্তিত হয়ে সেই নাম্বারে ফোন করে,দুইবার রিং পরতেই ফোন রিসিভ করে ইলহাম,ফোনে ইলহামের কন্ঠ স্বর শুনে পায়রা কিছুটা অবাক হয়,এই সময় হঠাৎ লোকটা ফোন করতে গেলো কেন।
"কেমন আছো বউজান?"
পায়রা ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকায়,এখনো বিয়ে হয়নি আর বউজান ডাকা শুরু করে দিয়েছে,সে খানিকটা গম্ভীর স্বরে বললো,
"কেন ফোন দিয়েছেন?কোন দরকার?"
পায়রার গম্ভীর স্বর শুনে ইলহাম ঠোঁট চেপে হাসে,বউটা তার বরাবরই বোম্বাই মরিচ। অল্প কথায় এটম বমের মতো ফুলে উঠে। কিছুক্ষণ আগেই মিটিং শেষ করে বাড়ি ফিরেছে সে, দলের কিছু ছেলে এখনো এখানেই রয়েছে,পায়রার ফোন আসায় সবকিছু বন্ধ রেখে নিজের ঘরে চলে যায়।
"দরকার ছাড়া ফোন দেওয়া যায় না?"
"আপনি একজন চেয়ারম্যান হয়ে কি করে হেয়ালি করার মতো এতো সময় পান বলুন তো। "
" তোমার জন্য আমার সময়ের অভাব হয় না, বুঝতে পেরেছো পায়রারানি।"
ইলহামের মুখের উপর ঠাস করে ফোন রেখে দেয় পায়রা,পায়রার অভিব্যক্তি বুঝতে পেরে ইলহাম জোরে হেসে ফেলে। ইলহামের ঘরের দিকেই আসছিলো আদ্রিয়ান, হুটহাট হাসার মতো লোক ইলহাম নয় তা সে ভালোই জানে,ইলহামের হাতে থাকা বই নিজের কাছে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে,
"ব্যপার কি?হাসছো কেন?"
"কিছু না,পারসোনাল ব্যপার। "
আদ্রিয়ান ইলহামের মুখের কথা শুনে আরেকটু এগিয়ে এসে বলে,
"আমার কাছে তোমার পারসোনাল ব্যপার বলেও কিছু আছে চাচা? কাহিনি কি বলো তো।"
"সেসব পরে, আগে বল তোর কি খবর?"
"আমার আবার খবর কি? ভালোই চলছে সব,এই যে রাজনীতি, ঘোরাফেরা, আনন্দ সবই।"
"ওসব বলছি না,হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলি, মেয়েটাকে খুব পছন্দ? "
আদ্রিয়ান ইলহামের কথা শুনে হেয়ালি করে বলে,
"বিয়ে করার জন্য পছন্দ করতে হবে?"
"দেখ আদ্রিয়ান হেয়ালি করবি না,সোজাসাপ্টা উত্তর দে আমাকে।মেয়েটাকে ভালোবাসিস?"
"ওর মতো মেয়েকে ভালোবাসা তো দূর, ওর দিকে ফিরেও তাকায় না এই আদ্রিয়ান শাহ। "
"তাহলে বিয়েটা করছিস কেন?শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করার কোন মানে হয় না।"
" নূর হলো আমার হাতের পুতুল,আমি যেভাবে চাইবো নূরকে সেভাবে চলতে হবে।"
"দেখ আদ্রিয়ান তোর সব কথায় আমি সায় দিলেও এই কথাটা আমি মানতে পারছি না।"
ইলহামের কথায় আদ্রিয়ানের কন্ঠস্বরের পরিবর্তন ঘরে,সে হাতের বইটা ছুড়ে ফেলে দিয়ে বলে,
"শাহনাব চৌধুরী নূরকে ভালোবাসে, যেভাবে শাহনাব আর ওর বাবা আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে,সেভাবেই আমি একটা একটা করে সব কেড়ে নিবো ওর কাছ থেকে,রাস্তার কুকুর বানিয়ে রাখবো আমি শাহনাব চৌধুরীকে। শুধু দেখতে থাকো।"
আদ্রিয়ানের তেজী কন্ঠস্বর শুনে ইলহাম বুঝতে পারে তাকে আটকানো সম্ভব নয়,ইলহাম দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে আদ্রিয়ানের পানে,ছেলেটাকে ছোট থেকে নিজের সাথে করে চলেছে সে, যা চেয়েছে তাই দিয়েছে, শুধুমাত্র যেন কখনো বাবার অভাবটা অনুভব করতে না হয়।
শাহনাব নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে,আজ রাতের ফ্লাইটে দেশে ফিরবে সে, হঠাৎ ফোন আসায় তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করা নামটায়,ইতালি আসার আগে সে তার ভাড়া করা ছেলেদের বলেছিলো যেন নূরের দিকে নজর রাখে, আজ তাদের মধ্য থেকেই একজন ফোন করেছে তাকে,বেশ আগ্রহ নিয়েই ফোন রিসিভ করে শাহনাব,ওপাশ থেকে বিচলিত কন্ঠস্বর শুনে শাহনাব কিছু বুঝে উঠতে পারছে না।
"শাহনাব ভাই, নূর ভাবিকে আজ আদ্রিয়ান শাহ এর বাইকে করে যেতে দেখেছি।"
শাহনাব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না,নূরকে সে অনেক বছর আগ থেকেই চেনে, নূর আদ্রিয়ানের সাথে কথা বলার মতো মেয়ে নয়,
" কি বলছিস এসব?"
"হ্যাঁ ভাই, টিফিন টাইমে ভাবিকে অনেকগুলো চিপস ও কিনে দিয়েছে আমাদের সামনে,কলেজ ছুটির পর আদ্রিয়ান শাহ ভাবিকে বাইকে করে নিয়ে যায়।"
শাহনাব এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে,তার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে, সে বিশ্বাস করতে পারছে না এসব।মাত্র দুদিন হয়েছে সে দেশের বাহিরে এসেছে এর মাঝেই এত কিছু ঘটে গেলো, শাহনাব অস্থির কন্ঠে বললো,
"কি যা তা বলছিস তুই?এসব মিথ্যে, সব মিথ্যে। মজা করছিস আমার সাথে?জানে মে'রে ফেলবো সবকটাকে।"
এক নিঃশ্বাসে সবগুলো কথা একসাথে বলে কল কেটে দেয় শাহনাব,মুহুর্তেই রাগ তরতর করে বেড়েই চলেছে। হাতরে ফোন নিয়ে কল দেয় আদ্রিয়ানের নাম্বারে,আদ্রিয়ান বাইক নিয়ে বেরিয়েছে রুশানকে সাথে নিয়ে,ইশতেহার চৌধুরীর দলের ছেলে তার দলের একটা ছেলেকে মেরে পালিয়েছে শুনেই সে বেরিয়ে পরে,মাঝে কারো কল আসায় গাড়ি থামিয়ে ফোন হাতে নিয়ে দেখে শাহনাবের নাম্বার ভেসে উঠেছে স্ক্রিনে, আদ্রিয়ান বাঁকা হেসে ফোন উঠায়,তবে কি খবর সঠিক জায়গায় পৌঁছেছে।কল রিসিভ করতেই শাহনাব চিৎকার করে বলে,
"তোর সাহস কি করে হয় আদ্রিয়ান,তুই আমার নূরের দিকে নজর দিস?"
"আদ্রিয়ান শাহ এর কখনো সাহসের কমতি পরে না বুঝতে পেরেছিস।"
"নূরের কাছ থেকে দূরে থাকবি তুই,নাহয় তোকে আমি এমনভাবে মা'রবো যে কেউ তোর লা'শ টাও খুঁজে বের করতে পারবে না।খবরদার যদি আর কখনো নূরের আশেপাশে ও তোকে দেখি ওইদিনই তোর শেষ দিন।"
"পারলে করে দেখা,শুধু নজর কেন প্রয়োজন পরলে হাত ধরে ঘুরবো, তাও তোর চোখের সামনে।"
"তুই কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস আদ্রিয়ান। আমি তোকে ছাড়বো না। "
আদ্রিয়ান শাহনাবের কথা শুনে ফিচেল হেসে কল কেটে দেয়,শাহনাবের কন্ঠস্বর দারুণ আনন্দ দিচ্ছে তাকে।আদ্রিয়ান, কথার মাঝে কল কেটে দেওয়ায় শাহনাব রাগের বশে তার রুমের সমস্ত জিনিসপত্র ভাঙচুর শুরু করে, কাল দেশে ফিরেই নূরের মা-বাবার কাছে যাবে সে। আর দেরি করবে না।
নূর রান্নাঘরে মায়ের হাতে হাতে সাহায্য করছে, ও টুকটাক গল্প করছে, রেজাউল খান পনেরো কেজি মুরগী নিয়ে এসেছেন, মোরশেদা বেগম মুরগী কাটছেন ও নূর মশলা বেটে সুন্দর করে সব সাজিয়ে রাখছে,মোরশেদা বেগম মলিন দৃষ্টিতে তাকায় নূরের দিকে,মেয়েটা আর কবে তার পাশে এসে এভাবে বসবে, একই সাথে দুই মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে,ছোট মেয়েটাকে চেয়েও আটকাতে পারলেন না তিনি,এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে,ও বাড়ির মানুষদের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে তো নূর?কখনো একটার বেশি দুটো কাজ করতে দেননি তিনি নূরকে, কিন্তু পরের বাড়িতে কি মেয়েকে সেভাবে রাখবে তারা?নূর মায়ের উদিগ্ন চেহারা দেখে জিগ্যেস করে,
"কি হয়েছে আম্মু? তুমি কি কোন বিষয় নিয়ে চিন্তিত? "
" চিন্তা হচ্ছে রে মা,পায়রা আর তোর দুইজনেরই ভবিষ্যৎ কেমন হবে,ইলহাম যথেষ্ট ভালো ছেলে কিন্তু আদ্রিয়ান? "
"আম্মু,নিয়তির উপর কারো হাত নেই,ভাগ্যে যা লিখা তাই হবে।আমি চেষ্টা করেও যখন আমার ভাগ্য থেকে পালাতে পারিনি তখন সব মেনে নেওয়ায় শ্রেয়।"
নূর দু কাপ চা নিয়ে একটা তার বাবা ও আরেকটা পায়রার রুমে নিয়ে যায়,পায়রা বই পড়ছে, অবসর সময়ে বই পড়া টাই তার প্রিয় অভ্যাস। নূর চা এগিয়ে দিতেই পায়রা বলে,
" বস এখানে।"
"কিছু বলবে আপু?"
পায়রা চায়ে চুমুক দিয়ে বলে,
"আজ সকালেই নাকি তোদের বিয়ে হয়ে গিয়েছে।"
বিয়ের কথা শুনতেই নূর মলিন দৃষ্টিতে তাকিয়ে বললো,
"হ্যাঁ, জোরপূর্বক যাকে বলে।"
"তুই বাঁধা দিস নি?"
উক্ত কথায় নূর কিছু বলতে পারলো না,এক দৃষ্টিতে তাকিয়ে রইলো।
চলবে,,,,,,,,,,
গল্পের সকল তথ্য পেতে যুক্ত থাকুন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/