#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
কপি করা নিষিদ্ধ
(৫)
নূর জানে না আদেও তার কপালে কি লেখা রয়েছে,সূর্যের প্রহর কেটে গোধুলি যখন রঙ হারাতে ব্যস্ত, আদ্রিয়ান তখন নেশা নামক পানীয়তে মগ্ন, গ্রামের এই ক্লাবে যত বখাটে ছেলেপুলে ও বড়ো বড়ো নেতা রয়েছে সন্ধ্যা নামলেই সকলের গন্তব্য হয়ে উঠে গ্রামের সেই ক্লাব।আদ্রিয়ানের চোখ দুটো লাল হয়ে আছে,যেন এই চোখের দৃষ্টি তাক করেই কাউকে সে মুহুর্তেই জ্বালিয়ে দিতে পারে।ঢুলু ঢুলু পায়ে সে বের হলো ক্লাব থেকে,রুশান তার বাহু আঁকড়ে তাকে ধরে রেখেছে যেন পড়ে না যায়।পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো এক নারী,সুন্দরী রমণী চলার ভঙি দেখে আদ্রিয়ান শিষ বাজায়,রমণী প্রথমে রাগান্বিত দৃষ্টিতে তাকালেও পরবর্তীতে আদ্রিয়ানকে পরখ করে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে অধরে,হেমে যায় সেইখানেই কিন্তু পরমুহূর্তে আদ্রিয়ান সেই মেয়েটির দিকে থু থু ছুড়ে বলে,
"হাট। "
মেয়েটি বেশ অপমানিত হয় আদ্রিয়ানের ব্যবহারে,রুশানের হাত ছাড়িয়ে আদ্রিয়ান বাইকে উঠে বসে,আদ্রিয়ানের অবস্থা দেখে রুশান চিন্তিত স্বরে বলে উঠে,
"ভাই তুমি ছাড়ো, আমি চালাচ্ছি।"
আদ্রিয়ান রুশানের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে,
"আদ্রিয়ান শাহ কে কাবু করতে পারবে এখন পর্যন্ত এমন কিছুর আবির্ভাব ঘটেনি আর না ভবিষ্যতে ঘটবে,আমি একদম ঠিক আছি।"
রুশান চুপ হয়ে যায় আদ্রিয়ানের কথায়,চুপচাপ বাইকের পেছনে বসে,কিছুদূর সামনে এগোতেই আদ্রিয়ান দেখতে পায় শাহনাব এর দলের ছেলেটাকে,ছেলেটি টং এর দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুকছিলো,আদ্রিয়ান ছেলেটির দিকে তাকিয়ে বাঁকা হেসে রুশানকে বলে,
"কাল সকাল সকাল কলেজের সামনে চলে আসবি।"
আদ্রিয়ানের কথা শুনে রুশান কিছুটা অবাক হয় কারণ সকাল সকাল বের হওয়ার মতো ছেলে আদ্রিয়ান নয়,
"কাল কিছু আছে?"
"শাহনাব চৌধুরী আসবে ভুলে গিয়েছিস?"
রুশান তার বত্রিশ পাটি দাঁত বের করে হেসে বলে,
" জ্বি ভাই,একদম সকাল সকাল চলে আসবো।"
★
সূর্য আজ উঁকি দিচ্ছে এদিক সেদিক, মেঘের আড়ালে লুকিয়ে আছে শুভ্রতার ছায়া। শাহ পরিবারের সকলে খোশগল্পে মেতে উঠেছে,সুরাইয়া শাহ কে পান বানিয়ে দিলেন রাহেলা শাহ,ইলহাম ইদানীং খুব ব্যস্ত, সে নতুন জমি কিনে বাড়ি তৈরি করবে বলে মনস্থির করেছে, যেই ভাবা সেই কাজ,নিজের নতুন পরিবারের জন্য সে আলাদা ঘর বানাতে চায়,যেই ঘরে শুধুমাত্র সে ও তার অর্ধাঙ্গিনী থাকবে। সুরাইয়া শাহ প্রথমে এই নিয়ে বিরোধ করলেও পরবর্তীতে ছেলের কথায় আর না করতে পারেন না,তবে এখনো তিনি আলাদা হওয়ার ব্যপার নিয়ে নারাজ,তিনি চান না ইলহাম এই পরিবার থেকে আলাদা হয়ে যাক। কারো পায়ের শব্দে সকলে উপরে তাকায়,আদ্রিয়ানের উপস্থিতি টের পেয়ে সকলে যেন ডোমরের ফুল দেখতে পাওয়ার মতো অবাক হলো,রাহেলা শাহ ছেলের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন,
"তুমি এতো সকালে কি করে উঠলে?"
"কাজ আছে মা,আজ একটু তারাতাড়িই বের হতে হবে।"
"কি এমন কাজ শুনি।"
"খেতে দাও তো মা।"
রাহেলা শাহ কথা বাড়ালেন না,এই মুহুর্তে ছেলেকে কিছু বললে সুরাইয়া শাহ বাড়ি মাথায় করে তুলবেন,সুরাইয়া শাহ আদ্রিয়ানকে উদ্দেশ্যে করে বললেন,
" আজ তোমাদের গায়ে হলুদ,সন্ধ্যায় তোমাকে যেন বাড়িতে উপস্থিত দেখি দাদুভাই। "
"চিন্তা করো না দাদি,আমি ঠিক সময়েই চলে আসবো।"
আদ্রিয়ান নাস্তা খেয়ে বেরিয়ে পরলো তার গন্তব্যে।
এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে ইশতেহার চৌধুরী,একমাত্র ছেলে শাহনাবকে নিতে এসেছেন তিনি,শাহনাবকে আসতে দেখে জড়িয়ে ধরলেন নিজের বুকে,
"তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি চলো।"
শাহনাবের চিন্তিত মুখ দেখে ইশতেহার চৌধুরীর হাসিমুখ মিলিয়ে যায়,তিনি ছেলের কাঁধে হাত রেখে বলেন,
" কি হয়েছে শাহনাব?"
"বাবা আপনি বাড়ি চলে যান,আমি একটু পর আসছি।"
উক্ত কথাটি বলে এক মুহুর্ত সময় ও নষ্ট করলো না শাহনাব,গাড়ি নিয়ে বেরিয়ে গেলো তার প্রিয় মানুষটির উদ্দেশ্যে। সারারাত দুচোখের পাতা এক করতে পারেনি সে, তার উপর এতোটা পথ জার্নি করে এসে শরীরে একটু এনার্জি নেই তাও তৃষ্ণার্থ মন নিয়ে বেরিয়ে পরলো নূরকে এক পলক দেখার জন্য। ঘন্টাখানেকের মাঝেই শাহনাব পৌঁছে গেলো নূরের কলেজের সামনে,এখনো ঢের সময় বাকি, কলেজে তেমন কেউ আসেনি এখনো, দারোয়ান সবেমাত্র গেইট খুলেছে,শাহনাবকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো,কুশল বিনিময় করে টুকটাক খোঁজ খবর নেওয়ার মাঝেই নূরের দেখা পেলো শাহনাব,নূর এগিয়ে যাচ্ছে কলেজের দিকে,দ্রুত বেগে এগিয়ে গেলো তার সামনে, আচমকা নিজের সামনে শাহনাবকে দেখে চমকে উঠলো নূর, সেই সাথে ভয় লাগতে শুরু করেছে আদ্রিয়ানের জন্য, আদ্রিয়ান তাকে এইভাবে দেখে নিলে ভুল বুঝবে,কারো কন্ঠস্বরে ধ্যান ভাঙলো নূরের,শাহনাব ক্লান্ত ঠোঁটে হাসি ফুটিয়ে বললো,
"কেমন আছো নূর?"
শাহনাবের কথায় নূর আমতাআমতা করে বললো,
"ভালো আছি শাহনাব ভাই,আপনি?"
"এতোক্ষণ ছিলাম না কিন্তু এখন তোমাকে দেখতে পেয়ে ভালো হয়ে গিয়েছি।"
"আ-আমার কলেজ যেতে হবে শাহনাব ভাই।"
নূরের কথা শুনে শাহনাব তার ব্যাগ থেকে এক জোড়া চুড়ি বের করে নূরের হাতে দিয়ে বললো,
"এই উপহারটা তোমার জন্য এনেছি নূর।প্লিজ না করো না।"
শাহনাবের চোখে ফুটে উঠা উৎসাহ দেখে নূর তার হাত থেকে চুড়ি নিয়ে দেখতে লাগলো,বেশ সুন্দর কারুকার্য করা চুড়ি।নূর খুশি হয়ে ধন্যবাদ জানায় শাহনাব কে।অত:পর কলেজের ভেতর ঢুকে যায় সে,অপরদিকে এসবকিছু র'ক্তচক্ষু তাক করে কেউ একজন দেখছিলো,আদ্রিয়ান হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে আছে,মুহুর্তেই তরতর করে রাগ উঠছে তার,শাহনাবের হাসিমুখ যেন সহ্য হচ্ছে না তার।এই মুহুর্তে নূরকে ঠাস করে এক চড় দিতে পারলে তবেই শান্ত হতো সে,পাশে থাকা টঙ এর দোকানে বসে একের পর এক সিগারেট জ্বালাতে লাগলো সে,টানা দুই ঘন্টা সিগারেটের ধোঁয়া উড়ানোর পরেও রাগ কমেনি তার,টিফিন টাইম শুরু হয়েছে সবেমাত্র, নূরকে দেখা মাত্রই সোজা তার হাত টেনে তাকে গাড়ির ভেতরে ঢোকায় আদ্রিয়ান,হুট করে এমনটা হওয়ায় নূর যেন বাকরুদ্ধ, রুশান নূরের ব্যাগ ক্লাসরুম থেকে নিয়ে এসে গাড়িতে দিয়ে দেয়,আদ্রিয়ানের মুখভঙ্গিমা দেখে নূরের কিছু জিগ্যেস করার সাহস নেই আপাতত, সে আড়চোখে আদ্রিয়ানকে দেখছে,গাড়িতে ছুড়ে ফেলায় হাতে খানিকটা ব্যথা পেয়েছে সে,কিছু সময়ের মাঝেই নূরের বাড়ির সামনে পৌঁছে যায় তারা,আদ্রিয়ান নূরের হাত ধরে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়,মোরশেদা বেগম ও রেজাউল খান এগিয়ে আসার আগেই পরপর দুটো চড় মেরে চুলের মুঠি এক হাতে টেনে ধরে আদ্রিয়ান,ব্যথায় কুঁকিয়ে উঠে নূর,আদ্রিয়ান ঝাঁঝালো স্বরে বলে,
"স্বামী থাকতে তুই পরপুরুষের কাছ থেকে চুড়ি নিলি কেন?আমি গরিব?আমার কাছে চাইতে পারিস নি তুই? তোর চুড়ির জ্বালা উঠেছে তুই আমার কাছে বলতে পারিস নি?"
আবারও চড় মারে নূরের গালে,মেঝে থেকে উঠে মোরশেদা বেগমের উদ্দেশ্যে বলে,
"মেয়েকে ঠিক করে সামলাতে না পারলে এতো বড়ো বড়ো কথা কেন বলেছিলেন?মেয়েকে সামলে রাখুন নয়ত আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।"
মোরশেদা বেগম মেয়ের অপরাধ শুনে ঠায় দাঁড়িয়ে রইলেন,আদ্রিয়ান চলে যাওয়ার আগে নূরের দিকে তাকিয়ে বললো,
"আর কখনো শাহনাব চৌধুরীর নাম ও যদি তোর মুখে শুনি, পুড়িয়ে ফেলবো তোকে। "
নূর দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ায়, ব্যথায় মুখ নীল হয়ে গিয়েছে তার, বাঁধা চুলের বাঁধন আলগা হয়ে এলোমেলো হয়ে আছে,রেজাউল খান নীরবে তাকিয়ে আছেন নূরের দিকে।
চলবে,,,,,,,,,
গল্পের সকল তথ্য পেতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/